
ইতালিয়ান লিগেই যে গন্তব্য হতে যাচ্ছে ডেভিদ দে হেয়ার, তা নিশ্চিতই ছিল। তবে আগে অন্য দলের নাম এলেও শেষ পর্যন্ত ফিওরেন্তিনায় নাম লিখিয়েছেন স্পেন ও ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক।
এক বছরের বেশি সময় ধরে বেকার থাকা দে হেয়া ‘ফ্রি এজেন্ট’ হিসেবেই যোগ দিয়েছেন। গত শুক্রবার ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। সুযোগ থাকবে মেয়াদ এক বছর বাড়ানোরও।
আতলেতিকো মাদ্রিদে পেশাদার ক্যারিয়ার শুরু করেন দে হেয়া। স্প্যানিশ ক্লাবটির হয়ে জেতেন ইউরোপা লিগ। চ্যাম্পিয়ন্স লিগে একবার হন রানার্সআপ।
এরপর যোগ দেন ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ডের দলটির হয়ে ১২ মৌসুমের এক লম্বা অধ্যায়ে পরিণত হন দে হেয়া। জেতেন একটি প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, দুটি লিগ কাপ ও ইউরোপা লিগ। চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে বিদায় নেন ইউনাইটেড থেকে।
স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ খেলেছেন দে হেয়া, শেষটি ছিল ২০২০ সালে। তার নতুন ক্লাব ফিওরেন্তিনা গত মৌসুমে সেরি আয় হয়েছিল অষ্টম। সবশেষ দুটি ইউয়েফা কনফারেন্স লিগের ফাইনালেই হেরেছে দলটি।
No posts available.
১৫ মার্চ ২০২৬, ৪:০২ পিএম
১৫ মার্চ ২০২৬, ২:১৫ পিএম
১৫ মার্চ ২০২৬, ১:২২ পিএম
১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। নির্ধারিত সময়ের খুব কাছাকাছি চলে এলেও এখনো ম্যাচের ভেন্যু ও আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
শুরুর পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। তারপর নতুন ভেন্যু নিয়ে আলোচনা শুরু হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ইউরোপের ফুটবল সংস্থা ইউয়েফা চায় ম্যাচটি ইউরোপেই আয়োজন করা হোক। সংস্থাটির সভাপতি আলেকসান্দার চেফেরিন এ বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন বলে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থা যৌথভাবে বিকল্প প্রস্তাব দিয়েছে।
আর্জেন্টিনা ফুটবল সংস্থা সর্বশেষ প্রস্তাব হিসেবে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব গ্রহণ না করা হলে ম্যাচটি স্থগিত করা হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন
| দেড় বছর পর জাতীয় দলের স্কোয়াডে বিশ্বনাথ, পাঁচ বছর পর মানিক |
|
এর আগে ইউরোপীয় পক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা। কিন্তু আর্জেন্টিনা ফুটবল সংস্থা সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। সংস্থাটির সভাপতি ক্লাউদিও তাপিয়া এ ব্যাপারে রসিকতা করে পাল্টা মন্তব্যও করেন।
ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা বাড়তে থাকায় দুই লেগে খেলার ধারণাও একবার আলোচনায় আসে। তবে একটি ম্যাচ আয়োজনই যখন কঠিন হয়ে উঠেছে, তখন দুই লেগে ম্যাচ আয়োজন প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের লড়াই হলো ফিনালিসিমা। সবশেষ ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার এটিই দুই দলের অন্যতম বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র কয়েক দিন আগে পর্যন্ত ভেন্যু নির্ধারণ না হওয়ায় এখন ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে ২৬ মার্চ একটি ফিফা প্রীতি ম্যাচে অংশ নেবে হাভিয়ের কাবরেরার দল। দুটি ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। ঢাকার ক্যাম্পের জন্য আজ ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ কাবরেরা।
এই দুটি ম্যাচ খেলতে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। যে কারণে ২৮ জনের এই স্কোয়াডে নেই লেস্টার সিটি তারকার নাম। জানা গেছে দল ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে যাবেন হামজা।
দীর্ঘ প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই ছিল তাঁর। সবশেষ লাল সবুজের জার্সিতে খেলেছেন ২০২৪ সালে ভুটানের বিপক্ষে। আর ফেরার পর লিগ ম্যাচে দারুণ করেছেন তিনি। ফর্টিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে গতকাল শনিবার বিশ্বনাথের দল বসুন্ধরা কিংস জিতেছে ৩-২ ব্যবধানে। এবার জাতীয় দলে ছন্দ টেনে আনার পালা।
আর দীর্ঘ ৫ বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। বর্তমানে ফর্টিস এফসিতে খেলা এই ডিফেন্ডারের এভাবে ফেরাকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। এভাবেও যে ফেরা যায় তারই নতুন গল্প লিখলেন মানিক।
আরও পড়ুন
| ফিলিপিনকে ৭-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে জাপান |
|
আজ কালের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে ইতালির ওলিবিয়া সালসিওর ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, কানাডা প্রবাসী সোমিত সোম ও তারিক কাজীদের। ঢাকায় জাতীয় দলের ক্যাম্প হবে আগামী ২০ মার্চ পর্যন্ত। প্রাকটিস ভেন্যু ঠিক করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনাকে।
এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার ইশাক আকন্দ। এর আগে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে নজরে আসেন এই গোলকিপার। এবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। যদিও প্রাথমিক স্কোয়াডে গোলকিপার আছে মোট চারজন। শেষ পর্যন্ত তিনজনের মধ্যে ইশাক থাকতে পারেন কি না সেটি সময়ের অপেক্ষা।
এছাড়া প্রথমবারের মতো প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় দল:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো সোহেল রানা, মো. হৃদয়, সোমিত সোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফিনালিসিমা শুরু হতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে এখনো কাটেনি অনিশ্চয়তা। জটিলটা কাটাতে চূড়ান্ত দুটি প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতার এই আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে।
এরপর নতুন ভেন্যু নির্ধারণ নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা) এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কনমেবলের মধ্যে দেখা দেয় তীব্র মতবিরোধ। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর এই লড়াইটি এই মাসে মাঠে গড়ানো নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
স্পেন ফুটবল ফেডারেশন এবং ইউয়েফা ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কনমেবল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
জটিলতা নিরসনে আর্জেন্টিনার নতুন প্রস্তাব অনুযায়ী ম্যাচটি ৩১ মার্চ হতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। সেক্ষেত্রে এএফএ'র পছন্দ ইতালি, পর্তুগাল বা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোনো ইউরোপীয় ভেন্যু।
তবে তারিখ পরিবর্তন করে ৩১ মার্চ করা হলে স্পেনের ৩০ মার্চের মিশর ম্যাচ এবং আর্জেন্টিনার ৩১ মার্চের কাতার ম্যাচ বাতিল অথবা স্থগিত করতে হবে। ইউয়েফা এবং কনমেবল এখন এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
২০২২ সালে পুনরায় চালু হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

শক্তিশালী জাপানের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলার পথ বেছে নিয়েছিল ফিলিপাইন। মুহুর্মুহু আক্রমণের বিপক্ষে নিজেদের জাল প্রায় প্রথমার্ধ অক্ষত রেখেছিলেন ফিলিপাইনের গোলকিপার নিনা মিওলো। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ডেডলক ভাঙার পর গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠে জাপানের মেয়েরা। সেই উল্লাসে আর বাধ সাধতে পারেনি ফিলিপাইন। শেষ চারে ওঠার লড়াইয়ে হেরেছে বিরাট ব্যবধানে।
রোববার এএফসি উইমেন’স এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়েছে জাপান। খেলার প্রথমার্ধে হয়েছে দুই গোল। বাকি ৫ গোল হয় দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন টোকো কোগা। একবার করে জাল কাঁপিয়েছেন মিনা তানাকা, রেমিনা চিবা, মানাকা মাতসুকুবো, মোমোকো তানিকায়া এবং রিকো উইকি।
সেমিফাইনালে জাপান পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। আগামী মঙ্গলবার নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে চীন। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়ার সামনে জাপান। সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।

শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট খুইয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। তবুও দলটির কোচ পেপ গার্দিওলা জোর দিয়ে বলেছেন, প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখনও শেষ হয়নি।
ম্যানসিটি যদিও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। আগামী এপ্রিলের আগে আপাতত লিগ ম্যাচে মাঠে নামা হচ্ছে না আর্সেনাল কিংবা ম্যানসিটির। লিগের ৮ ম্যাচ বাকি থাকতে এখনই আর্সেনালের হাতে শিরোপা দেখছেন অনেকে।
তবে গার্দিওলা অটল, দাবি করছেন সিটি হারবে না, ‘এটা শেষ হয়নি। কে বলেছে আমরা হাল ছেড়েছি। আমরা চালিয়ে যাব। আর্সেনালের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান অনেক বেশি। কিন্তু এটা হয়ে গেছে। আমাদের ঘরের মাঠে খেলা আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন এটা সম্ভব না হয়, তখন আমরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’
আরও পড়ুন
| সিদ্ধান্ত বদলে দেশে ফিরছেন ইরানের আরও তিন নারী ফুটবলার |
|
এমন অবস্থা থেকে ম্যানসিটিরই শিরোপা জেতার ইতিহাস রয়েছে। ৩০ বা তার বেশি ম্যাচের পর ৯ পয়েন্ট এগিয়ে থাকার পরও লিগ টপারদের টপকে শিরোপা জেতার ইতিহাস সিটির পক্ষে। এমনটা ২০১৩-১৪ মৌসুমে করে দেখিয়েছিল ম্যানসিটি। কিন্তু সিটি এবার খুব একটা ভালো ফর্মে নেই। অবনমনের ঝুঁকিতে থাকা ওয়েস্ট হ্যাম এবং নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিজেদের শেষ দুটি লিগ ম্যাচ ড্র করেছে তারা।
সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর কঠিন সময় সিটির সামনে। এই সপ্তাহে তারা রিয়ালকে আতিথেয়তা দেবে ঘরের মাঠ ইতিহাদে। এরপর লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এবং তারও পরে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানসিটি। এতগুলো কঠিন ম্যাচের চাপ সামলে যখন ফের লিগ ম্যাচে ফিরবে, তখন ১২ এপ্রিল চেলসিকে মোকাবিলা করতে হবে গার্দিওলার দলকে।
গার্দিওলা বলেন, ‘আমাদের একটা অবিশ্বাস্য দল আছে, স্পিরিট আছে। মাদ্রিদে আমাদের অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল। শেষ দুটি খেলায় আমরা অনেক, অনেক ভালো খেলেছি। কিন্তু আমাদের মান ভালো থাকা সত্ত্বেও গোল করতে পারিনি। সেখানে প্রতিপক্ষ দল আমাদের শাস্তি দিয়েছে।’
গত তিন মৌসুম ধরে লিগে রানার্সআপ আর্সেনাল। ২০২৩ এবং ২০২৪ সালে ম্যানসিটি শিরোপা জেতে তাদের টপকে। কিন্তু এবার গার্দিওলাও জানেন গানাররা দারুণ ছন্দে আছে। আশাবাদ যেমন রয়েছে, তেমনি কাজটি কঠিন হবে বলেও মনে করেন ম্যানসিটি বস, ‘এটা খুবই কঠিন। কিন্তু আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে আমাদের হাতে একটি খেলা আছে। আমি বলছি না যে তাদের হারানো সহজ হবে, তবে আশা আছে।’
ম্যানসিটির সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজের সেরা ছন্দে নেই। তাঁর শেষ ১২টি লিগ খেলায় মাত্র তিনবার গোল করেছেন। গার্দিওলা স্বীকার করেছেন ম্যানসিটির গোল করতে না পারার রোগে ভুগছে, ‘আমরা পর্যাপ্ত গোল করতে পারিনি। গত দশকে এই দলের জন্য এটি হাজার মিলিয়নবার ঘটেছে, কিন্তু এই মৌসুমে আমরা লড়াই করেছি। প্রিমিয়ার লিগ জিততে হলে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে। অতীতে আমাদের ধারাবাহিকতা ছিল জয়, জয় এবং জয়। সর্বদা একটি উপায় খুঁজে বের করার চেষ্টাও ছিল। এই মৌসুমে আমরা যত সুযোগ তৈরি করেছি, সেখান থেকে গোল করতে না পারায় শাস্তি ভোগ করছি।’