
বাংলাদেশকে শুরুটা এনে দিয়েছিলেন তানজিম হাসান সাকিব। এই পেসার পাওয়ার প্লেতেই তুলে নেন কিউইদের দুই উইকেট। এরপর যোগ দেন শরিফুল ইসলামও। তিনি নিয়েছেন আরো তিন উইকেট।
এউ দুই পেসারের বোলিং তোপে এখন বেশ চাপে নিউজিল্যান্ড। শরিফুল তুলে নিয়েছেন উইল ইয়াং ও টম লাথামের উইকেট। এরপর মার্ক চেপম্যানকেও ফেরান এই পেসার। এর আগে সাকিব ফিরিয়েছেন রাচীন রবীন্দ্র ও হেনরি নিকোলাসকে।
দুই পেসারের এমন বোলিংয়ে নেপিয়ারে ভালো কিছুর স্বপ্নই দেখছে বাংলাদেশ। ২১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে কিউইরা করেছে ৬৫ রান।
পাওয়ার প্লেতেও কিউইদের বেশ চাপেই রেখেছিল বাংলাদেশ। দশ ওভার শেষে কিউইরা করেছিল ২৭ রান। ওদিকে এই ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। হাসান মাহমুদের জায়গায় একাদশে খেলছেন মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত খেলা ১৮ ওয়ানডে ম্যাচের সবগুলোই হেরেছে বাংলাদেশ। ল নেপিয়ারের মাটিতে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার সব কটিতেই হেরেছে। তবে বছরের শেষ ম্যাচে জয় নিয়েই ফিরতে চায় বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
No posts available.
৫ মার্চ ২০২৬, ৮:২০ পিএম

পরপর দুই ম্যাচে ঝড় তুললেন সাঞ্জু স্যামসন। আবারও অল্পের জন্য ছুঁতে পারলেন না সেঞ্চুরি। তবে তাকে দারুণ সঙ্গ দিলেন বাকিরা। সব মিলিয়ে একাধিক বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ডের সামনে রানের পাহাড় দাঁড় করাল ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে ভারত। ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে তাই প্রায় অসম্ভব এক লক্ষ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নক আউট ম্যাচে এটিই সর্বোচ্চ স্কোর। ২০১২ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচেই ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটি টপকে প্রথম দল হিসেবে আড়াইশ ছাড়াল ভারত। আর কোনো দলের দুইশ নেই।
এছাড়া ছক্কার বৃষ্টি ঝড়িয়েও রেকর্ড গড়েছে ভারত। সব মিলিয়ে ১৯টি ছক্কা মেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নক আউট ম্যাচে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এছাড়া সব মিলিয়েও বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে যৌথ সর্বোচ্চ ছক্কা এটি।
এর আগে নক আউটে সর্বোচ্চ ১৪টি করে ছক্কা ছিল অস্ট্রেলিয়া (২০১০) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১২)। আর সব মিলিয়ে বিশ্বকাপে এক ইনিংসে এর আগে ১৯টি করে ছক্কার রেকর্ড আছে নেদারল্যান্ডস (২০১৪) ও ওয়েস্ট ইন্ডিজের (২০২৬)।
শুধু তাই নয়, কোনো এক সিরিজে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের ছক্কা ৮৮টি। এর আগে এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড বুলগেরিয়ার, ৭৮টি (২০২৫ সালে এক ত্রিদেশীয় সিরিজে)।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে ছয়বার আড়াইশর বেশি রান করল ভারত। বিশ্বের আর কোনো দলের এত বেশি আড়াইশ রানের নজির নেই। পাঁচবার আড়াইশ পেরিয়ে তালিকার দুই নম্বরে আছে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
ম্যাচ জিততে ইংল্যান্ডকেও গড়তে হবে বিশ্ব রেকর্ড। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে কোনো দল ১৯৩ রানের বেশি তাড়া করতে জিততে পারেনি। এছাড়া সব মিলিয়ে বিশ্বকাপে ২৩০ রানের বেশি লক্ষ্য তাড়ার নজির নেই।
ভারতকে আড়াইশ ছাড়ানো লক্ষ্য এনে দেওয়ার মূল কারিগর স্যামসন। ৮ চারের সঙ্গে ৭টি ছক্কা মেরে তিনি খেলেছেন ৪২ বলে ৮৯ রানের ইনিংস। এর আগে সুপার এইটের ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ৯৭ রানের অপরাজিত ইনিংস।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আরও একবার শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। তবে দলের ওপরে চাপ আসতে দেননি স্যামসন ও ইশান কিষান। পাল্টা আক্রমণে দুজন মিলে পাওয়ার প্লেতে নেন ৬৭ রান।
পরে একই ছন্দে এগিয়ে যান দুই ব্যাটার। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৫ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা দুজন। বিশ্বকাপের নক আউটে এটিই ভারতের সর্বোচ্চ রানের জুটি। আদিল রশিদের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ১৮ বলে ৩৯ রান করা ইশান।
রশিদের লেগ স্পিন সামাল দেওয়ার জন্য চার নম্বরে নামিয়ে দেওয়া হয় বাঁহাতি ব্যাটার শিবাম দুবেকে। নিজের ওপর আসা দায়িত্ব দারুণভাবে পালন করেন অভিজ্ঞ এই ব্যাটার। রশিদের বলেই তিনি মারেন ৩টি ছক্কা।
অন্য প্রান্তে স্যামসনও এগোতে থাকেন দারুণ ছন্দে। মনে হচ্ছিল এই ম্যাচে সেঞ্চুরি করেই ফেলবেন অভিজ্ঞ এই ব্যাটার। কিন্তু উইল জ্যাকসের প্রায় ওয়াইড লাইনের বল বড় শট মারতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ৩১ বছর বয়সী ওপেনার।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব (৬ বলে ১১)। পরে দুবেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন হার্দিক। কিন্তু ভুল বোঝাবুঝির রান আউটে ভাঙে তাদের জুটি। ১ চারের সঙ্গে ৪ ছক্কায় ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন দুবে।
সাত নম্বরে নেমে দারুণ ক্যামিও ইনিংস খেলেন তিলক ভার্মা। ৩টি চমৎকার ছক্কায় মাত্র ৭ বলে ২১ রান করেন তিনি। হার্দিকের ব্যাট থেকে আসে ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ রানের ইনিংস। তার ছক্কায়ই আড়াইশ স্পর্শ করে ভারত।
ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও উইল জ্যাকস। ৪ ওভারে ৬১ রান খরচ করেন জফ্রা আর্চার। বিশ্বকাপের নকআউট ম্যাচে এটিই সর্বোচ্চ রান খরচের রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমি-ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের জেরে বেশ সমালোচনা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক-বর্তমান পিসিবির এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। যার সর্বশেষ সংযোজন উসমান খাজা। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার প্রশ্ন তুলেছেন, জরিমানা দিয়ে আদৌ পাকিস্তান দলের পারফরম্যান্স উন্নত করা সম্ভব।
খাজা জানিয়েছেন, তিনি সম্প্রতি শুনেছেন যে খেলোয়াড়দের টুর্নামেন্টের পর জরিমানা করা হয়েছে। যা তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারেননি তা।
অ্যাশেজ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খাজা বলেন,
“শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।”
খাজা জানান, পাকিস্তান দল অতীতে খুব ভালো ক্রিকেট খেলেছে। বর্তমানে তাদের খারাপ সময় যাচ্ছে। তার মতে ক্রিকেটে বাজে সময় যেতেই পারে, এটা নিতান্তই সত্য। খাজা প্রশ্ন তুলেছেন,
“জরিমানা চাপানো হলে কীভাবে বলা যায় যে তারা পরবর্তী ম্যাচে আরও ভালো পারফর্ম করবে?”
খাজা যোগ করেন, কোনো দলই হারতে চায় না। পাকিস্তান দলের খেলোয়াড়রা নিরবিচ্ছিন্ন চাপের মধ্যে খেলছে, কারণ পুরো দেশ তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।
খাজা তার কথা শেষ করেন এমন মন্তব্য দিয়ে,
“পাকিস্তান দলের অপফর্মে থাকা খেলোয়াড়দের জন্য আমার সহানুভূতি রয়েছে। আশা করি তা দ্রুতই খেলায় ফিরবে।”

গত বছর কয়েক দফায় ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তবে নতুন বছরের প্রথম সিরিজে তাকে নিয়ে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। এছাড়া লম্বা সময় পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে পরিবর্তন রয়েছে একগাদা।
দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
তাদের বদলে দলে ফিরেছেন লিটন, আফিফ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
গত বছরের জুলাইয়ে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনটি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন লিটন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই তিন ম্যাচে তার সংগ্রহ ১০, ৫৫ ও ০ রান। এই সময়ে ৩০টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন। ৫ ফিফটির সৌজন্যে ১৩০.৫৮ স্ট্রাইক রেট ও ২৫.৭৭ গড়ে করেছেন ৬৯৬ রান।
২০২৪ সালের ডিসেম্বরের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি আফিফ। মাঝের সময়ে ১৪টি লিস্ট 'এ' ম্যাচে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৪৪৬ রান। সবশেষ বিসিএলে খেলেছেন ৮৬ বলে ১০০ রানের ইনিংস। আর গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ছিল একটি ৯৮ রানের ইনিংস। এছাড়া আর কোনো ফিফটি করতে পারেননি বাঁহাতি ব্যাটার।
১৫ সদস্যের এই দলে স্পিন বিভাগে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এছাড়া দলের প্রয়োজনে অফ স্পিনে হাত ঘোরাতে পারেন সাইফ হাসান ও আফিফ।
পেস বিভাগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ, নাহিদ ও শরিফুল। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু দুপুর সোয়া ২টায়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ (সোমবার) বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে পরিবর্তন এসেছে পরিকল্পনায়। পরিবর্তিত সূচিতে, শনিবার ঢাকায় চলে আসবে পাকিস্তানের কোচিং স্টাফ। আর পরদিন আসবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম
বাদ পড়লেন: জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের সংস্করণের সেমিফাইনালিস্ট আফগানিস্তান এবার বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। বিশ্বকাপে আফগানদের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন রশিদ খান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি–টোয়েন্টি ফরম্যাটে এতদিন সহ–অধিনায়কের দায়িত্বে থাকা টপ–অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে।
রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরেই সুপার এইটে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে পড়ে আফগানিস্তান। গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি এরপর গ্রুপের শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ঘরে ফেরে।
বিশ্বকাপে এমন ভরাডুবির পর রশিদ খানের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। এই অলরাউন্ডারকে নেতৃত্ব থেকে সরানোর সঙ্গে বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবদিন নাইব এবং উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ ইসহাক—এই তিনজনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে।
টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ–অর্ডার উইকেটকিপার–ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমদ। এছাড়া ফরিদ আহমদ মালিক ওয়ানডে স্কোয়াডে আবারও ফিরেছেন। একই সঙ্গে পেসার জিয়া উর রহমান শরিফি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
সর্বশেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা বিলাল সামি ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি তাকে টি–টোয়েন্টি দলের রিজার্ভেও আছেন তিনি। বিলাল সামির সঙ্গে নাঙ্গিয়াল খারোটি এবং ইজাজ আহমদজাই টি–টোয়েন্টি রিজার্ভে থাকবেন। আর ওয়ানডে দলের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি এবং কাইস আহমদকে।
রশিদ খানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাচক আহমদ শাহ সুলেমানখিল বলেন,
‘টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের সময়টা দলের জন্য দারুণ সফল ছিল। বিশেষ করে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সেমিফাইনালে পৌঁছানো ছিল একটি বড় অর্জন। তবে বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং দল পরিচালনায় সাম্প্রতিক পরিবর্তনের অংশ হিসেবে—যার মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগও রয়েছে—আমরা টি–টোয়েন্টি দলে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
আফগানিস্তান দলে রশিদ খানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুলেমানখিল আরও বলেন,
‘রশিদ খানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম জাদরান এখন থেকে এই ফরম্যাটে নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করবেন। রশিদ খানের অবদানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং নতুন দায়িত্বে ইব্রাহিম জাদরানের সাফল্য কামনা করছি।’
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা এই সিরিজ। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী অনুষ্ঠিত করা সম্ভব কি না—তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিভিন্ন মেয়াদে দীর্ঘ সময় বাংলাদেশ
জাতীয় দলের কোচিং প্যানেলে ছিলেন জেমি সিডন্স। এবার তাকে ভিন্ন দায়িত্বে দেখা যাবে বাংলাদেশে। শ্রীলঙ্কার জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
বিবৃতিতে বৃহস্পতিবার সিডন্সকে নিয়োগ দেওয়ার খবর জানিয়েছে
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আর নতুন দায়িত্বে সিডন্সের প্রথম কাজই হবে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ। আগামী মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের।
শুধু বাংলাদেশই
নয়, কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সিডন্সের। ২০০৭ সালের
বিশ্বকাপের পর থেকে ২০১১
সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন তিনি। পরে ২০২১ সালে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে আনে বাংলাদেশ। এই মেয়াদে ২০২৩ সাল
পর্যন্ত ছিলেন তিনি।
এর বাইরে
২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ও ২০১১ থেকে
২০১৫ পর্যন্ত নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের কোচ হিসেবে কাজ করেছেন সিডন্স।
নতুন দায়িত্বে
আগামী ১৬ মার্চ থেকে শুরু
এক বছরের জন্য শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ান এই কোচ।