ফুটবল

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচটি দেখবেন যেভাবে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ নভেম্বর ২০২৩, ৮:১০ পিএম

news-details

আর কিছুক্ষণ পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের দ্বিতীয় পর্বে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজের ছেলেরা খেলতে নামবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ম্যাচটি হবে মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে। 


দীর্ঘ অন্ধকারের পর যেন এক ছটা আলোর দেখা পেয়েছে দেশের ফুটবল। ১৪ বছর পর এবার জায়গা করে নিয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এরপর বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে আশা জাগিয়েছে ফুটবল পাগল বাঙ্গালীর মনে। 


এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা সেটা দেখতে মুখিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তরা। কিন্তু ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের দিনে ফুটবলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি কোথায় দেখা যাবে সেই প্রশ্নের উত্তরই খুঁজছিলেন অনেকে। ম্যাচটি কোন টিভিতে দেখানো না হলেও হতাশ হবার কিছু নেই। টি স্পোর্টসের ইউটিউব চ্যানেল এবং অ্যাপে সরাসরি দেখতে পাবেন ম্যাচটি। বাংলাদেশ এবং মধ্য প্রাচ্যের দর্শকরা ইউটিউবে দেখতে পাবেন ম্যাচটি। আর পুরো বাংলাদেশ থেকে টি স্পোর্টস অ্যাপে সরাসরি দেখা যাবে খেলা।

No posts available.

bottom-logo