
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে এই দুই দল। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ছিলেন দুরন্ত ফর্মে। তবে সেমিফাইনাল ম্যাচের শুরুতেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের প্রথম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক টেম্বা বাভুমা। পুরো টুর্নামেন্টে রান করা ডি ককও আজ রানের দেখা পাননি। আউট হয়েছেন ১৪ বলে মাত্র ৩ রান করে। ফলে মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
এরপর স্টার্ক ফেরা এইডেন মার্করামকেও। দলীয় ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে প্রোটিয়ারা। সেমিফাইনাল থেকে আরেকবার ছিটকে যাওয়ার আশঙ্কায় দক্ষিণ। ১৪ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দলটা।
এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বড় জয়ই পেয়েছে বিরাট কোহলিরা।
No posts available.