ক্রিকেট

এবার গণভবনে গেলেন সাকিব আল হাসান

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ নভেম্বর ২০২৩, ৮:০৩ পিএম

news-details

ক্রিকেটার হিসেবে এর আগে অনেকবারই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অসুস্থ থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী নিজে এসেও দেখা করেছেন সাকিবের সাথে। এমনকি সাকিবের স্ত্রী-কন্যাও বেশ কয়েকবার দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তবে এবারে সাকিবের গণভবনে যাওয়া একেবারেই ভিন্ন। 



ক্রিকেটার পরিচয়ে না, এবার সাকিব গণভবনে গেলেন মনোনয়নপ্রত্যাশী হিসেবে। রবিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। সেখানে ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিবও। 


এর আগে গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেছিলেন সাকিব আল হাসান।

No posts available.

bottom-logo