
ঘরোয়া ফুটবলের নামে ভারে সবচেয়ে বড় দল এখনবসুন্ধরা কিংসই। তবে আগেরবার সব জিতলেও মোহামেডানের কাছে সেমিফাইনালে হেরেফেডারেশন কাপ জিততে পারেনই দলটা। এবার শুরু থেকেই গোপালগঞ্জে ভিন্ন ইঙ্গিত। গোলের অনেক সুযোগ পেলেও ফর্টিসের বিপক্ষে কিংস জিতল ০-১ গোলে। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফেরেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ফিরেই নিজেদের জাল অক্ষত রাখলেন এই গোলরক্ষক।
ম্যাচের শুরু থেকেই বসুন্ধরার নিয়ন্ত্রণ। নিজেদের অর্ধ থেকে টুটুল হোসেন বাদশার বাড়ানো লম্বা বলে ডরিয়ল্টনের দারুণ এক গোলে ম্যাচের ডেডলক ভাঙে। ১১ মিনিটে এই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে কিংস। গোলের পর ডরিয়ল্টনের আঙুল উঁচিয়ে বাদশার দেখানো উদযাপনই বলে দিচ্ছিল, দারুণ এক বলই পাস দিয়েছেন এই ডিফেন্ডার।
আরও পড়ুন: অনুশীলন ছাড়াই রাতে মোহনবাগানের বিপক্ষে নামছে বসুন্ধারা কিংস
ম্যাচে গোল ঐ একটাই। বারবার সুযোগ পেলেও গোলের জন্য জাল খুঁজে পাওয়া হয়নি বসুন্ধরা কিংসের।
এর আগে জয় দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নকে প্রথম ম্যাচে ৫-২ গোলে হারিয়েছে দলটা। তিন দিনের ব্যবধানে প্রথম ম্যাচ খেলতে নামা ফেডারেশন কাপে। তাতেও শুরুটা জয় দিয়ে।
No posts available.
১৫ মার্চ ২০২৬, ২:১৫ পিএম
১৫ মার্চ ২০২৬, ১:২২ পিএম
১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে ২৬ মার্চ একটি ফিফা প্রীতি ম্যাচে অংশ নেবে হাভিয়ের কাবরেরার দল। দুটি ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। ঢাকার ক্যাম্পের জন্য আজ ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ কাবরেরা।
এই দুটি ম্যাচ খেলতে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। যে কারণে ২৮ জনের এই স্কোয়াডে নেই লেস্টার সিটি তারকার নাম। জানা গেছে দল ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে যাবেন হামজা।
দীর্ঘ প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই ছিল তাঁর। সবশেষ লাল সবুজের জার্সিতে খেলেছেন ২০২৪ সালে ভুটানের বিপক্ষে। আর ফেরার পর লিগ ম্যাচে দারুণ করেছেন তিনি। ফর্টিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে গতকাল শনিবার বিশ্বনাথের দল বসুন্ধরা কিংস জিতেছে ৩-২ ব্যবধানে। এবার জাতীয় দলে ছন্দ টেনে আনার পালা।
আর দীর্ঘ ৫ বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। বর্তমানে ফর্টিস এফসিতে খেলা এই ডিফেন্ডারের এভাবে ফেরাকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। এভাবেও যে ফেরা যায় তারই নতুন গল্প লিখলেন মানিক।
আরও পড়ুন
| ফিলিপিনকে ৭-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে জাপান |
|
আজ কালের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে ইতালির ওলিবিয়া সালসিওর ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, কানাডা প্রবাসী সোমিত সোম ও তারিক কাজীদের। ঢাকায় জাতীয় দলের ক্যাম্প হবে আগামী ২০ মার্চ পর্যন্ত। প্রাকটিস ভেন্যু ঠিক করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনাকে।
এবারই প্রথম জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার ইশাক আকন্দ। এর আগে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের হয়ে খেলে নজরে আসেন এই গোলকিপার। এবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। যদিও প্রাথমিক স্কোয়াডে গোলকিপার আছে মোট চারজন। শেষ পর্যন্ত তিনজনের মধ্যে ইশাক থাকতে পারেন কি না সেটি সময়ের অপেক্ষা।
এছাড়া প্রথমবারের মতো প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় দল:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো সোহেল রানা, মো. হৃদয়, সোমিত সোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফিনালিসিমা শুরু হতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে এখনো কাটেনি অনিশ্চয়তা। জটিলটা কাটাতে চূড়ান্ত দুটি প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতার এই আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে।
এরপর নতুন ভেন্যু নির্ধারণ নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা) এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কনমেবলের মধ্যে দেখা দেয় তীব্র মতবিরোধ। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর এই লড়াইটি এই মাসে মাঠে গড়ানো নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
স্পেন ফুটবল ফেডারেশন এবং ইউয়েফা ম্যাচটি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাব দেয়। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কনমেবল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
জটিলতা নিরসনে আর্জেন্টিনার নতুন প্রস্তাব অনুযায়ী ম্যাচটি ৩১ মার্চ হতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে। সেক্ষেত্রে এএফএ'র পছন্দ ইতালি, পর্তুগাল বা ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোনো ইউরোপীয় ভেন্যু।
তবে তারিখ পরিবর্তন করে ৩১ মার্চ করা হলে স্পেনের ৩০ মার্চের মিশর ম্যাচ এবং আর্জেন্টিনার ৩১ মার্চের কাতার ম্যাচ বাতিল অথবা স্থগিত করতে হবে। ইউয়েফা এবং কনমেবল এখন এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
২০২২ সালে পুনরায় চালু হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

শক্তিশালী জাপানের বিপক্ষে রক্ষণাত্মক মেজাজে খেলার পথ বেছে নিয়েছিল ফিলিপাইন। মুহুর্মুহু আক্রমণের বিপক্ষে নিজেদের জাল প্রায় প্রথমার্ধ অক্ষত রেখেছিলেন ফিলিপাইনের গোলকিপার নিনা মিওলো। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ডেডলক ভাঙার পর গোলের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠে জাপানের মেয়েরা। সেই উল্লাসে আর বাধ সাধতে পারেনি ফিলিপাইন। শেষ চারে ওঠার লড়াইয়ে হেরেছে বিরাট ব্যবধানে।
রোববার এএফসি উইমেন’স এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে হারিয়েছে জাপান। খেলার প্রথমার্ধে হয়েছে দুই গোল। বাকি ৫ গোল হয় দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন টোকো কোগা। একবার করে জাল কাঁপিয়েছেন মিনা তানাকা, রেমিনা চিবা, মানাকা মাতসুকুবো, মোমোকো তানিকায়া এবং রিকো উইকি।
সেমিফাইনালে জাপান পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। আগামী মঙ্গলবার নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে চীন। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে উত্তর কোরিয়ার সামনে জাপান। সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।

শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট খুইয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। তবুও দলটির কোচ পেপ গার্দিওলা জোর দিয়ে বলেছেন, প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখনও শেষ হয়নি।
ম্যানসিটি যদিও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। আগামী এপ্রিলের আগে আপাতত লিগ ম্যাচে মাঠে নামা হচ্ছে না আর্সেনাল কিংবা ম্যানসিটির। লিগের ৮ ম্যাচ বাকি থাকতে এখনই আর্সেনালের হাতে শিরোপা দেখছেন অনেকে।
তবে গার্দিওলা অটল, দাবি করছেন সিটি হারবে না, ‘এটা শেষ হয়নি। কে বলেছে আমরা হাল ছেড়েছি। আমরা চালিয়ে যাব। আর্সেনালের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান অনেক বেশি। কিন্তু এটা হয়ে গেছে। আমাদের ঘরের মাঠে খেলা আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন এটা সম্ভব না হয়, তখন আমরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’
আরও পড়ুন
| সিদ্ধান্ত বদলে দেশে ফিরছেন ইরানের আরও তিন নারী ফুটবলার |
|
এমন অবস্থা থেকে ম্যানসিটিরই শিরোপা জেতার ইতিহাস রয়েছে। ৩০ বা তার বেশি ম্যাচের পর ৯ পয়েন্ট এগিয়ে থাকার পরও লিগ টপারদের টপকে শিরোপা জেতার ইতিহাস সিটির পক্ষে। এমনটা ২০১৩-১৪ মৌসুমে করে দেখিয়েছিল ম্যানসিটি। কিন্তু সিটি এবার খুব একটা ভালো ফর্মে নেই। অবনমনের ঝুঁকিতে থাকা ওয়েস্ট হ্যাম এবং নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিজেদের শেষ দুটি লিগ ম্যাচ ড্র করেছে তারা।
সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর কঠিন সময় সিটির সামনে। এই সপ্তাহে তারা রিয়ালকে আতিথেয়তা দেবে ঘরের মাঠ ইতিহাদে। এরপর লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এবং তারও পরে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানসিটি। এতগুলো কঠিন ম্যাচের চাপ সামলে যখন ফের লিগ ম্যাচে ফিরবে, তখন ১২ এপ্রিল চেলসিকে মোকাবিলা করতে হবে গার্দিওলার দলকে।
গার্দিওলা বলেন, ‘আমাদের একটা অবিশ্বাস্য দল আছে, স্পিরিট আছে। মাদ্রিদে আমাদের অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল। শেষ দুটি খেলায় আমরা অনেক, অনেক ভালো খেলেছি। কিন্তু আমাদের মান ভালো থাকা সত্ত্বেও গোল করতে পারিনি। সেখানে প্রতিপক্ষ দল আমাদের শাস্তি দিয়েছে।’
গত তিন মৌসুম ধরে লিগে রানার্সআপ আর্সেনাল। ২০২৩ এবং ২০২৪ সালে ম্যানসিটি শিরোপা জেতে তাদের টপকে। কিন্তু এবার গার্দিওলাও জানেন গানাররা দারুণ ছন্দে আছে। আশাবাদ যেমন রয়েছে, তেমনি কাজটি কঠিন হবে বলেও মনে করেন ম্যানসিটি বস, ‘এটা খুবই কঠিন। কিন্তু আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে আমাদের হাতে একটি খেলা আছে। আমি বলছি না যে তাদের হারানো সহজ হবে, তবে আশা আছে।’
ম্যানসিটির সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজের সেরা ছন্দে নেই। তাঁর শেষ ১২টি লিগ খেলায় মাত্র তিনবার গোল করেছেন। গার্দিওলা স্বীকার করেছেন ম্যানসিটির গোল করতে না পারার রোগে ভুগছে, ‘আমরা পর্যাপ্ত গোল করতে পারিনি। গত দশকে এই দলের জন্য এটি হাজার মিলিয়নবার ঘটেছে, কিন্তু এই মৌসুমে আমরা লড়াই করেছি। প্রিমিয়ার লিগ জিততে হলে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে। অতীতে আমাদের ধারাবাহিকতা ছিল জয়, জয় এবং জয়। সর্বদা একটি উপায় খুঁজে বের করার চেষ্টাও ছিল। এই মৌসুমে আমরা যত সুযোগ তৈরি করেছি, সেখান থেকে গোল করতে না পারায় শাস্তি ভোগ করছি।’

দেশে ফিরলে হামলার আশঙ্কায় ক’দিন আগে অস্ট্রেলিয়ায় থাকার জন্য মানবিক ভিসার জন্য আবেদন করেছিলেন ৬জন ইরানি নারী ফুটবলার এবং কোচিং স্টাফের আরও একজন। সম্প্রতি তাদের মধ্যে তিনজন মত পরিবর্তন করেছেন। তারা দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন। ইরানের প্রবাসী মানবাধিকার কর্মীরা এই তিনজনের নাম জানিয়েছেন- জাহরা সোলতান মেশকেহকার, মোনা হামুদি এবং জাহরা সারবালি।
অস্ট্রেলিয়া থেকে গত সপ্তাহেই মালয়েশিয়ায় পৌঁছায় ইরান নারী ফুটবল দল। ইরানি ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, ‘মালয়েশিয়ায় এসে ইরান নারী ফুটবল দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন নতুন করে মত বদলানো তিনজন। এরপর অন্যদের মতো তারাও কয়েকদিনের মধ্যে মাতৃভূমি এবং পরিবারের সঙ্গে আলিঙ্গন করবেন।’
আরও পড়ুন
| এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস রিয়ালের, তিনে আতলেতিকো |
|
এর আগে দ্বিতীয় দফায় আশ্রয় নেওয়া দুই ফুটবলার ও কোচিং স্টাফের মধ্যে একজন অল্প সময়ের ব্যবধানেই মত পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। নতুন করে সেই দলে যোগ দিলেন আরও তিন ইরানি ফুটবলার। ফলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আশ্রয়ে আছেন তিনজন।
গত ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এএফসি উইমেন’স এশিয়ান কাপের উদ্বোধনী খেলার আগে নিজ দেশের জাতীয় সংগীতের সময় নীরব থাকার পর ইরানি ৫ জন ফুটবলার নিয়ে উদ্বেগ বাড়ে। ইরানে তাদের ‘যুদ্ধবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করা হয়।
প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইরান। কিন্তু দেশে ফেরার সিদ্ধান্তে তখন পাঁচজন ফুটবলার অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করে। তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক এটিকে সাধুবাদ জানান। তিনি তাদের আশ্বস্ত করেন। এরপর আবার নতুন করে ভাবার জন্য ওই ফুটবলারদের অপসন দেওয়া হয় অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে।