২৪ নভেম্বর ২০২৩, ৭:০৫ এম

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়ে পার হয়ে গেছে দুই দিন। কিন্তু সেই ম্যাচের রেষ কাটছে না এখনো। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রদ্রিগো তুলেছেন নতুন অভিযোগ। জানিয়েছেন ম্যাচ শেষ হওয়ার পর থেকেই তিনি আর্জেন্টিনা সমর্থকদের কাছ থেকে নানা ধরণের বর্ণবাদী বার্তা পাচ্ছেন।
মারাকানায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে দু’দলের সমর্থকরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ান পুলিশ। তার প্রতিবাদ হিসেবে মাঠ ছেড়ে বের হয়ে যান আর্জেন্টিনা দল। ফলে খেলা শুরু হয় নির্দিষ্ট সময় থেকে প্রায় ৩০ মিনিট পর।
আরও পড়ুনঃ অবসরটা তাহলে নিয়েই নিচ্ছেন দি মারিয়া?
আর্জেন্টিনা মাঠে ফিরে আসলে মেসির সাথে বিতর্কে জড়াতে দেখা যায় রদ্রিগোকে। তাইতো ম্যাচ শেষ হওয়ার পর থেকেই আর্জেন্টাইন সমর্থকরা চটেছেন তার ওপর। জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বানর এবং কলার ইমোজি সহ নানা ধরনের বর্ণবাদী বার্তা পাচ্ছেন।
“ আমার সোশ্যাল মিডিয়া আপমানমূলক মন্তব্যে ভরে গেছে। তারা যা চায় আপনি যদি তা না করেন, তারা যেমন চায় আপনি যদি তেমন ব্যবহার না করেন, আপনি এমন কিছু পরলেন যেটা তাদের বিরক্ত করে কিংবা তারা যখন আপনাকে নানা ধরণের আক্রমণ করবে তখন আপনি যদি মাথা নিচু করে না থাকেন তাহলেই শুরু হয়ে যাবে বর্ণবাদী আচরণ।“
আরও পড়ুনঃ মেসিকে কিনতে চেয়েও পারেননি মালদিনি
এরপর অবশ্য রদ্রিগো তাদের উদ্দ্যেশ্যে কঠিন বার্তাই দিয়েছেন, “ বর্নবাদীরা সবসময়ই প্রস্তুত থাকে। কিন্তু তাদের কপাল খারাপ। কারণ আমরা থামবো না।“
ব্রাজিলিয়ান প্লেয়ারদের এমন বর্ণবাদের শিকার হওয়া নতুন না। লা-লিগায় নানা সময়ই ভিনিসিয়ুস জুনিয়রকেও শুনতে হয় এমন নানা ধরণের কথা।
No posts available.
৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

লাল গালিচা বিছানোর প্রস্তুতি চলছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। আগামীকাল সোমবার সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া দিবসে হবে এই অনুষ্ঠান।
এর আগে শনিবার দেশে ফিরলে শিরোপাজয়ীদের উষ্ণ সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখান থেকে তিনি দলটির সঙ্গে হাতিরঝিল এম্ফিথিয়েটারে যান। সেখানে উপস্থিত কয়েকশ’ সমর্থকের সঙ্গে সাফল্য উদযাপন করেন ফুটবলাররা।
উৎসবের আবহের মধ্যেই আর্থিক পুরস্কারের বিষয়টি সামনে আসে। উপস্থিত সমর্থকেরা সরকারের কাছে বোনাস দেওয়ার দাবি জানান। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৬ তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিথ আউয়ালকে বলেছি যে, আমরা সেই দিনই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমি কোন অ্যামাউন্ট বলবো না এখন, সেদিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তবে ভালো কিছু ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে।’
সোমবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে হতে চলা এই অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে উদযাপনে অংশ না নিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন লামিন ইয়ামাল। বার্সা কোচ হান্সি ফ্লিকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই বিষয়টি।
ঘরের মাঠ মেট্রোপলিটানোয় শনিবার ম্যাচের ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেতিকো। দুই মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতা ফিরিয়ে আনে বার্সেলোনা।
আরও পড়ুন
| ৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার |
|
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন গোল করে বার্সাকে জয় উপহার দেন রবার্ট লেভানডফস্কি।
ম্যাচ শেষে বেশ বিরক্তি নিয়ে বেরিয়ে যান ইয়ামাল। ফ্লিক তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেও তিনি ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যা দেন বার্সা কোচ।
“ইয়ামাল কিছুটা রাগান্বিত ছিল। সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, গোল করার এবং শেষ পাসটি দেওয়ার চেষ্টা করেছিল। অবশ্যই তার আবেগ আছে, তবে সে এখন ড্রেসিংরুমে আছে এবং সবকিছু ঠিক আছে।”
ফেব্রুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করার পর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন ইয়ামাল। যার দুটি এসেছে পেনাল্টি থেকে, মাত্র একটি গোল এসেছে ওপেন প্লে থেকে।
তবে ইয়ামালের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ফ্লিক।
“সে কেমন খেলেছে তার জন্য এই রাগ নয়, সে ভালো খেলেছে। কিছু পরিস্থিতির কারণে এমন হয়েছে; সে গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু এই মুহূর্তে গোল পাওয়ার মতো সেই ভাগ্যটা তার সহায় হচ্ছে না। তবে এটা দ্রুতই ফিরে আসবে।”
লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। ব্যবধান বাড়লেও আত্মতৃপ্তিতে ভুগতে চান না ফ্লিক।
“সবাই জানে আজকের পয়েন্টগুলো কতটা মূল্যবান ছিল, এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সবাই এটাও জানে যে লিগ এখনো শেষ হয়ে যায়নি। আমরা খুশি, কিন্তু আমরা এখনই উৎসবে মেতে উঠছি না।”
আগামী বুধবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামবে বার্সেলোনা। ১৪ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ দিয়ে শেষ হবে বার্সেলোনা ও আতলেতিকোর তিন ম্যাচের এই লড়াই।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শুক্রবার রাতে শিরোপা ধরে রাখে বাংলাদেশ। মালদ্বীপ থেকে গতকাল দেশে ফিরলে ছাদখোলা বাসে চড়ে চ্যাম্পিয়নরা আসেন হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে জমকালো সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকতারা। সেখানেই সভাপতি তাবিথ আউয়াল বলেন জাতির সুনাম ফিরিয়ে আনতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে কেবল ৯০ মিনিটই যথেষ্ট।
ফুটবল ৯০ মিনিটের খেলা। অনেক সময় অতিরিক্ত সময় গড়ালেও নির্ধারিত সময় ৯০ মিনিটই। সাফের ফাইনালও ছিল ৯০ মিনিটের। নির্ধারিত সময়ের খেলা শেষে গোলশূন্য থাকে দুই দল। পরে টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। বাংলাদেশ ফাইনাল জেতে ৪-৩ ব্যবধানে। পুরো দেশ মেতে ওঠে শিরোপা জেতার আনন্দে।
চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানোর মঞ্চে বাফুফে সভাপতি বলেন, ‘এই দলটাকে দেখে আমি একই জিনিস দেখি, আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো ভাষা দেখি না, আমরা কোনো জাত দেখি না, আমরা দেখি বাংলাদেশ। একটাই শব্দ, একটাই ঐক্য। আর বাংলাদেশ দল আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা পৃথিবীকে, একটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, বাংলাদেশের নাম-সুনাম ফিরিয়ে দেওয়ার জন্য শুধু ৯০ মিনিট লাগে। এই ৯০ মিনিটের সময় আমরা সব দুঃখ-কষ্ট, বেদনা, বিভেদ ভুলে গিয়ে একটা দলের পেছনে দাড়াই, চিৎকার করি এবং একটা দলের জন্যই আমরা বুক ফুলিয়ে পৃথিবীর সামনে বলতে পারি- আমরা চ্যাম্পিয়ন।’
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রোনা সুলিভান, ডেকলান সুলিভান, মিঠু চৌধুরীরা। এরপর হাতিরঝিলে আসলে সংবর্ধনা অনুষ্ঠান চলে রাত প্রায় ১১টা পর্যন্ত। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিমানবন্দরেই দলকে স্বাগত জানাতে যান। এরপর হাতিরঝিলের অনুষ্ঠানেও ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।
ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, ‘উনাকে দেখলেই বোঝা যায় লিডারশিপ কাকে বলে। উনার প্রেরণা আমরা পেয়েছি, সেটি সফলতা অর্জনে বড় ভূমিকা পালন করেছে। আমিনুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। আশা করি আপনি বারবার আমাদের নেতৃত্ব দেবেন।’ এই সময়ে বাফুফে সভাপতি প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তবে শুরুতেই বাফুফে সভাপতি প্রশংসা করেছেন দেশের ফুটবলের সমর্থকদের। কেননা মালদ্বীপে বাংলাদেশ দল প্রচুর সমর্থন পেয়েছে প্রবাসী বাংলাদেশী সমর্থকদের। প্রতিটি ম্যাচেই তারা মাহিনদের জন্য গলা ফাটিয়েছেন। তাদের নিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের ১১ জন প্লেয়ারের সঙ্গে যে ১২ তম প্লেয়ার ছিলেন, সেটা হলো কারা? আমাদের দর্শকরা। মালদ্বীপ থেকে আমরা মনে হয় না যে ইন্টারনেট বা ফোন লেগেছিল; মানে ওদের চিৎকার মনে হয় মালদ্বীপ থেকে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। আমরা দেখেছিলাম আমাদের দর্শকরা কীভাবে শুধু আমাদের অনূর্ধ্ব-২০ দলকে নয়, আমাদের জাতীয় দলকে সিঙ্গাপুরে, আমাদের অনূর্ধ্ব-২০ নারী দলকে থাইল্যান্ডে এবং তার আগে আমাদের নারী দলকে অস্ট্রেলিয়ায় প্রতিবার সাহস জুগিয়েছেন। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদের।’

এফএ কাপে শনিবার রাতে অঘটনের শিকার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। মিকেল আরতেতার দলকে স্তব্ধ করে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে দ্বিতীয় স্তরের দল সাউদাম্পটন। অন্য ম্যাচে পোর্ট ভেলেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
প্রতিপক্ষের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে আর্সেনালের হার ২-১ ব্যবধানে। চলতি মৌসুমে এই নিয়ে পঞ্চমবারের মতো হারের মুখ দেখল তারা। প্রিমিয়ার লিগে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলটি গত মাসে লিগ কাপের ফাইনালে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে।
ম্যাচের ৩৫ মিনিটে সাউদাম্পটনের হয়ে গোল করেন রস স্টুয়ার্ট। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর ইয়োকেরেশ। শেষ দিকে চার্লসের গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সাউদাম্পটন।
আরও পড়ুন
| ৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার |
|
সাউদাম্পটন এখন ৪৬ বছর আগের রূপকথার পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে। ১৯৭৬ সালে দ্বিতীয় স্তরের দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতেছিল তারা। তবে তার আগে সাউদাম্পটনকে পেরোতে হবে সেমি-ফাইনাল বাধা।
পোর্ট ভেলেকে উড়িয়ে সেমিতে চেলসি
প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর শনিবার রাতে স্বস্তির জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তৃতীয় স্তরের দল পোর্ট ভেলেকে ৭-০ উড়িয়ে দিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি।
জোরেল হাটো, জোয়াও পেড্রোর গোল ও কোল পালমারের প্রচেষ্টায় জর্ডান লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে তোসিন আদারাবায়ো, আন্দ্রে সান্তোস এবং এস্তেভাও উইলিয়ান আরও তিনটি গোল যোগ করেন। ম্যাচের ইনজুরি টাইমে আলেজান্দ্রো গার্নাচো পেনাল্টি থেকে গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিয়াম রোসেনিয়রের দলের।

হৃদরোগজনিত সমস্যার কারণে মাত্র ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার দস সান্তোস এম্বোয়াবা জুনিয়র। যাকে শুধু অস্কার নামেই চেনে ফুটবল বিশ্ব।
ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো জানিয়েছে এই খবর। গত নভেম্বরে সাও পাওলোর ট্রেনিংয়ে শারীরিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। তখন ৫ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তার।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা জানান, ভাসোভ্যাগাল সিনকোপে (হঠাৎ রক্তচাপ ও হৃৎস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া) ভুগছেন অস্কার। এই শারীরিক জটিলতায় বেশ আগেই ফুটবল থেকে অবসর নিতে হলো তার।
আরও পড়ুন
| দারুণ জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা |
|
ক্লাবের সঙ্গে থাকা আরও দুই বছরের চুক্তি বাতিল করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অস্কার বলেন, ‘সাও পাওলোর হয়ে আমি আরও খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, সামর্থ্য ও বয়স- দুটোই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটেছে।’
তিনি আরও যোগ করেন, ‘এখন আমি অবসর নিচ্ছি। সমর্থক হিসেবে সাও পাওলোর পাশেই থাকব। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শেষ হচ্ছে- একটি ক্যারিয়ার, যা আমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছে।’
ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অস্কার ক্লাব ফুটবলেও রেখে গেছেন উজ্জ্বল ছাপ। ২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই জিতেছিলেন ইউয়েফা ইউরোপা লিগ। এরপর ২০১৪-১৫ মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা।
আরও পড়ুন
| বাংলাদেশের দুঃস্বপ্ন মনে করিয়ে নাটকীয় জয় বায়ার্নের |
|
২০১৭ সালে চেলসি ছেড়ে শাংহাই পোর্ট এফসিতে যোগ দেন তিনি। চীনা সুপার লিগে তিনটি শিরোপা জেতার পর ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন অস্কার। যেখানে বেশি দিন খেলতে পারলেন না তিনি।