
বিশ্বকাপ শুরু হয়ে এরই মধ্যে পার হয়ে গেছে সপ্তাহ খানেক। তবে বিশ্বকাপের আসল আমেজ দেখা যাবে শনিবার। এদিন যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।
এই ম্যাচকে ঘিরে তো উত্তেজনার শেষ নেই। দুই দেশের ভক্ত সমর্থকরা ছাড়াও এই ম্যাচ নিয়ে অধীর-আগ্রহে বসে থাকে পুরো ক্রিকেট দুনিয়া। ম্যাচটা ভারতের মাটিতে হওয়ায় চাপটা যে পাকিস্তানের উপরই থাকবে বেশি। এক লক্ষ ত্রিশ হাজার দর্শক যে গলা ফাটাবে কোহলি-রোহিতদের জন্যে।
দুই দলই নিজেদের বিশ্বকাপ যাত্রাটা বেশ ভালোভাবেই শুরু করেছে। নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত হারিয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে। অন্যদিকে পাকিস্তান জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস এবং শ্রীলংকার বিপক্ষে।
এই ম্যাচে লড়াইটা হবে পাকিস্তানের পেসারদের সাথে ভারতের ব্যাটারদের। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে ভারতীয় ব্যাটাররা নিজেদের প্রস্তুতির কথা জানান দিতে পারলেও নতুন বলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেনি পাকিস্তানের পেসাররা। তবে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। কে জানে সেই উত্তেজনাই হয়তো জ্বলে উঠবেন হাসান আলী, শাহিন শাহ আফ্রিদিরা।
হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামার আগে বাবর আজমের দল নিশ্চয়ই পরিসংখ্যানের দিকে তাকাতে চাইবেন না। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৭ ম্যাচ খেলে একবারও যে জয়ের দেখা পায়নি পাকিস্তান। আইসিসি ইভেন্টে ভারতের সাথে পেরে না উঠলেও ওভার অল দুই দলের লড়াইয়ের জয়ের পাল্লা ভারি পাকিস্তানের দিকে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩৪ বার। যার মধ্যে ৭৩ বার জয়ী দলের নাম পাকিস্তান, আর ৫৬ বার জিততে পেরেছে ভারত। পাঁচটি ম্যাচ ছিলো অমীমাংসিত।
পিচ কন্ডিশন
কালকের ম্যাচটা মাঠে গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একসাথে যেখানে বসে খেলা দেখতে পারবেন এক লক্ষ ত্রিশ হাজার দর্শক। তবে এই মাঠে ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবেন বেশি। বোলাররা মন খারাপ করার কারণ নেই, এই পিচে সবসময় থাকে বাউন্স। নতুন বলে পেসাররা মুভমেন্ট পাবেন সাথে বাউন্স কাজে লাগিয়ে ব্যাটারদের ভালো পরিক্ষা নেয়ার সুযোগ থাকবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য একাদশ
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
পাকিস্তান
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ।
No posts available.
১১ মার্চ ২০২৬, ৯:৫৭ পিএম

ক্রিকেটে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে বিম১০ টুর্নামেন্ট সংশ্লিষ্ট তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আইসিসি। অভিযুক্তরা হলেন দুই টিম অফিসিয়াল চিত্রঞ্জন রাঠোড় ও ট্রেভন গ্রিফিথ এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেভন সার্লেস।
অভিযোগের পর তাদের সবাইকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ মৌসুমের বিম১০ টুর্নামেন্ট ঘিরে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে। টুর্নামেন্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অ্যান্টি-করাপশন কোডের আওতায় পড়ে।
আরও পড়ুন
| বিশ্বকাপ খেলবে না ইরান, ফিফার সামনে নতুন শঙ্কা |
|
টাইটান্স দলের মালিক রাঠোড়ের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ২০১৮ সালের আইপিএল খেলা ক্রিকেটার সার্লেসের বিরুদ্ধে চারটি ও গ্রিফিথের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের চারটি ধারার পাশাপাশি আইসিসি অ্যান্টি-করাপশন কোডের একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
তিনজনের বিরুদ্ধে মূল অভিযোগ, বিম১০ টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, অগ্রগতি, ম্যাচের অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে জড়িত থাকা। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কাজে উৎসাহিত করা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।
সার্লেস ও গ্রিফিথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের বিষয়টি সিডব্লিউআইকে না জানানোর। গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত একটি অভিযোগ হলো, তদন্তের কাজে বাধা দেওয়া। যার মধ্যে প্রাসঙ্গিক তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন
| ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়, লেভারকুসেনে ড্র নিয়ে ফিরল আর্সেনাল |
|
অভিযোগ গঠনের পর তিনজনকেই অবিলম্বে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১১ মার্চ ২০২৬ থেকে তাদের হাতে অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় রয়েছে।
এই ঘটনা বৃহত্তর এক তদন্তের অংশ। এর আগে গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্সের বিরুদ্ধেও সিডব্লিউআই ও আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।
তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে আইসিসি।

বিশ্বের একমাত্র ব্যক্তি গৌতম গম্ভীর, যিনি ক্রিকেটার ও কোচ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ভারতের কোচ হিসাবে দু’বছরে দু’টি আইসিসি ট্রফি জেতা ব্যক্তিও তিনি। অথচ সূর্যকুমার যাদবদের কোচ হতে মোটেও আগ্রহী ছিলেন না গম্ভীর। তবে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর অনুরোধে ভারতের দায়িত্ব নেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন,
‘‘মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে জয় ভাই আমাকে ফোন করেন। ফোন দিয়ে তিনি আমাকে বলেন, ‘তোমাকে একটা প্রস্তাব দেব, না করতে পারবে না।’ আমি বললাম, ‘কী প্রস্তাব’। জয় ভাই বলল, ‘তোমাকে ভারতীয় দলের প্রধান কোচ হতে হবে।’ সত্যি বলতে, ওই সময় আমি প্রস্তুত ছিলাম না।”
জয় শাহ’র আচমকা প্রস্তাবে দ্বিধায় পড়ে যান গম্ভীর। কিছুটা অবাকও হয়ে যান তিনি। কারণ, বিশ্বকাপজয়ী একটি দলের কোচ হওয়া এতটা সহজ ব্যাপার নয়। বরং এটি একটি জটিল প্রক্রিয়া।
গম্ভীর বলেন,
‘আমি অবাক হয়েছিলাম। আমার মতে, ভারতীয় দলের কোচ হওয়া সম্মানের। কারণ, কত জন আবার ভারতীয় দলের জার্সি পরে ওই সাজঘরে যাওয়ার সুযোগ পায়। আমাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছিল।’
কোচের দায়িত্ব নেওয়ার পুরো কৃতিত্ব জয়কেই দিয়েছেন গম্ভীর। তিনি বলেন,
‘আমাকে বলুন, কত জন সাবেক ক্রিকেটার কোচ হতে পারে। সংখ্যাটা খুবই কম। জয় ভাই বলেছিল, আমি না করতে পারব না। আমি নাতাশার (গম্ভীরের স্ত্রী) সঙ্গে কথা বললাম। কিন্তু জয় ভাইয়ের কথাতেই দায়িত্ব নিয়েছিলাম। সাংবাদিক বৈঠকেও সেটা বলেছি।’

ভারতের ট্রফি অর্জনের মধ্য দিয়ে পর্দা নামল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ কুড়ি কুড়ির টুর্নামেন্টের ঠিক দুই দিন পরই কে কত প্রাইজমানি পাচ্ছে, জানাল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা—আইসিসি।
আইসিসি জানিয়েছে, ২০ দলের খেলোয়াড়দের মধ্যে মোট ১১.২৫ মিলিয়ন ডলার বণ্টন করা হবে। ২০২৪ সালে আইসিসি যে ঘোষণা দিয়েছিল, তারই ধারাবাহিকতায় এই অর্থ দেওয়া হচ্ছে।
নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারানোর পর ভারতের পুরস্কার হিসেবে পাচ্ছে ২,৬৩৯,৪২৩ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা। রানার্সআপ পাচ্ছে ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার।
সেমি-ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ১০ লাখ ৫ হাজার ৫৭৭ ডলার এবং ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৭৪ হাজার ৪২৩ ডলার।
সুপার এইটে খেলা ওয়েস্ট ইন্ডিজ ৫ লাখ ৩৮ হাজার ২৬৯ ডলার, পাকিস্তান ৫ লাখ ২২ হাজার ৬৯২ ডলার, জিম্বাবুয়ে ৪ লাখ ৯১ হাজার ৫৩৮ ডলার এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা পাচ্ছে ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার।
গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান প্রত্যেকেই ৩ লাখ ৯ হাজার ৮০৮ ডলার করে পাবে।
একটি ম্যাচ জেতা স্কটল্যান্ড পাচ্ছে ২ লাখ ৭৮ হাজার ৬৫৪ ডলার এবং আয়ারল্যান্ড পাবে ২ লাখ ৭১ হাজার ৭৩১ ডলার। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে জয় পাওয়া ইতালি পেয়েছে ২ লাখ ৫৬ হাজার ১৫৪ ডলার। একই অঙ্ক পেয়েছে নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে কানাডা, নামিবিয়া ও ওমান—এই তিন দল প্রত্যেকে ২ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে । যা ছিল অংশগ্রহণের ভিত্তি পুরস্কার।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব একটা বড় নয় শন টেইটের। তবে অজি লিজেন্ডারি পেসার জেফ থমসনের স্টাইলে বোলিং করতেন। অনবরত ঘন্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করতে পারতেন। স্পিড গান-এ ২০১০ সালে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ঘন্টায় ১৬০.৭ কিলোমিটার গতিতে বোলিং করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন শন টেইট। ২০২৫ সালের মে মাসে শন টেইটকে ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে বাংলাদেশের পেসারদের গতিকে সমীহ করার পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। এক সময়ে ব্রেট লি'র গতির সঙ্গে তুলনা করা হতো যাকে, সেই শন টেইটকে পেয়ে তরুণ পেসার নাহিদ রানা অনেক বেশি ভয়ংকর রূপ ছড়াচ্ছেন।
এই অজি বোলার কোচ হয়েও বন্ধুর মতো, সবসময়ে উদ্বুদ্ধকরণ কথা বলেন। বুধবার পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং করে (৫/২৪) সংবাদ সম্মেলনে তেমনটাই বলেছেন নাহিদ রানা-
‘কোচ হিসেবে উনি আউটস্যান্ডিং। উনি কোচ হয়েও ফ্রেন্ডের মতো বিহ্যাব করেন। যখন যে জিনিসটা দরকার, সেই জিনিসটা দেন। উনি বলেন, তোমরা তোমাদের স্ট্রেন্থ অনুযায়ী খেলো। তোমরা খেলবে মাঠে, আমি তোমাদেরকে প্লান দিব। তোমরা শুধু মাঠে করে দেখিও। উনি সব সময়ে উদ্বুদ্ধকরণ কথা বলেন।’
দলে মোস্তাফিজ-তাসকিনের মতো অভিজ্ঞ এবং বিশ্বমানের পেসার আছেন বলেই তাদের ছায়ায় পরিণত হতে চাইছেন নাহিদ রানা। বুধবার এই দুই সিনিয়রের টিপস কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন নাহিদ রানা-
তাসকিন ভাই, ফিজ ভাই-এর সাথে কথা বলছিলাম, উনারা বলছিলেন বল উইকেটে জায়গামত হিট করতে। সেটাই করেছি। আমি যখন উইকেট পাচ্ছিলাম, আমার বল খেলতে সমস্যা হচ্ছিল, তাই লম্বা সময় বল করেছি। ক্যাপ্টেন, শান্ত ভাইয়ের প্লান ছিল, মাঠের মধ্যে তাদের হেল্প নিয়েছি।’
মাঠে এবং মাঠের বাইরে বাংলাদেশ দলের সবাই ভাই-ব্রাদার, একটা পরিবারের মতো। তেমনটাই জানিয়েছেন নাহিদ রানা-
‘আসলে আমরা ভাই-ব্রাদার, অন দ্য ফিল্ড যতোটা হাসিখুশি থাকি, অফ দ্য ফিল্ড আরও বেশি হাসিখুশি থাকি।’

শুরুর আগে আরও একবার বদলে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) ক্রিকেটের সূচি। তিন মাস পিছিয়ে আগামী জুলাইয়ে হবে প্রথম নারী বিপিএল। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল শুরু করে ১৪ এপ্রিল ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা করেছিল বোর্ড। তবে এখন সেই ভাবনা সরে এসেছে তারা।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পর, দলগুলোর প্রস্তুতির সময় দেওয়া যেমন স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার আনা ও পরিকল্পনা সাজাতে সুবিধার জন্য টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তিত এই সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপর নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
নতুন পরিকল্পনা অনুয়ায়ী, ডব্লিউবিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২১ জুলাই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় তালিকা ও স্পন্সরের বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।