
কয়েক মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে দুইবার উড়িয়ে দেওয়া বার্সেলোনা তো বটেই, যেকোনো দলের জন্যই বিশেষ পাওয়া। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কাতালান ক্লাবটিরর সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল। বলের দখল কিংবা সুযোগ তৈরি, সব দিক থেকেই এগিয়ে ছিল বার্সেলোনাই। তারণ্য নির্ভর দলটার এমন পারফরম্যান্সে গর্বিত কোচ হান্সি ফ্লিক। তবে এমন জয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না এই জার্মান কোচ। এখন কেবল নজর দিতে চান সামনে এগিয়ে যাওয়ার দিকেই।
এদিন প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সা। মাঝে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার সেজনি। ৩০ মিনিটের বেশি সময় ১০ জনের দল নিয়েই তাদের খেলতে হয়েছে রিয়ালের সাথে। তবে এমন চাপে ভেঙে পড়েনি তারা, বরং জমাট রক্ষণে রিয়ালকে খুব একটা সুযোগই তৈরি করতে দেয়নি বার্সা ডিফেন্ডাররা।
আরও পড়ুন
| মরুর বুকে রিয়ালের জালে বার্সেলোনার গোল উৎসব |
|
দলের এমন বুক চিতিয়ে লড়াই করাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন বার্সেলোনা কোচ। ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন শিষ্যদের। “আমি আমাদের দল, ক্লাব, সমর্থক সবাইকে নিয়ে গর্বিত। এটা দারুণ একটা ম্যাচ ছিল। প্রথমে আমরা পিছিয়ে পড়েছিলাম, তবে তাতে দমে না গিয়ে যেভাবে লড়াই করেছে পুরো দল সেটা বেশ ভালো লেগেছে আমার।”
বার্সেলোনার ডাগআউটে এটি প্রথম শিরোপা ফ্লিকের। তাই এখান থেকে পাচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
“আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না। আজকের দিনটা আমাদের জন্য ভালো কেটেছে। বিশ্বের অন্যতম সেরা দলকে আমরা এরই মধ্যে দুইবার হারিয়েছি। সেই সাথে আমরা একটা শিরোপাও জিতেছি। তাই আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না।”
No posts available.
৪ মার্চ ২০২৬, ৯:০৮ পিএম

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলল নিউক্যাসল ইউনাইটেড। জয়ের জন্য একের পর এক আক্রমণ শানালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে হারের মুখ দেখল রেড ডেভিলরা।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নিউক্যাসলের কাছে ১-২ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র্যামসে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরই ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেললেও নিউক্যাসলের রক্ষণভাগ ছিল অটুট। গোলকিপার অ্যারন র্যামসডেল কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লেনি ইয়োরো ও জশুয়া জির্কজির নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৯০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কিরান ট্রিপিয়ারের পাস থেকে বল পেয়ে উইং দিয়ে ভেতরে ঢোকেন ২২ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। টাইলার মালাসিয়াকে কাটিয়ে চমৎকার কোনাকুনি শটে গোলকিপার ল্যামেন্সকে পরাস্ত করেন তিনি। ৫২,১৮৪ জন দর্শকের সামনে বুনো উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি নিউক্যাসলের টানা চতুর্থ জয়। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের একধাপ ওপরে নটিংহাম ফরেস্ট। ঘরের মাঠ ইতিহাদে তাদের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করল পেপ গার্দিওলার দল।
বুধবার রাতে দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নটিংহাম ফরেস্ট। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যান সিটি। একই সময়ে অন্য ম্যাচে বুকায়ো সাকার একমাত্র গোলে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো গানাররা।
ইতিহাদে এদিন চোট কাটিয়ে নটিংহামের বিপক্ষে ফিরেছিলেন আর্লিং হলান্ড। তবে গোল পাননি তিনি। ৩১ মিনিটে অঁতোয়ান সেমেনিওর চমৎকার ভলিতে লিড নেয় ম্যান সিটি।
৫৬ মিনিটে ফরেস্ট অধিনায়ক মরগান গিবস-হোয়াইটের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিছুক্ষণ পরই সিটিকে পুনরায় লিড এনে দেন রদ্রি। কর্নার থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-১ করেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করে আকাশি-নীল সমর্থকদের স্তব্ধ করে দেন এলিওট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।
২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৬৭। ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহাম। গতরাতের এক পয়েন্টে গোল গড়ে অবনমন অঞ্চলের একধাপ উপরে উঠে আসলো ফরেস্ট।
আগামী শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই দিনে এফএ কাপে ম্যানসফিল্ড টাউনকে মোকাবিলা করবে আর্সেনাল।

২০২০ সালে গ্রিসের মাইকোনোসে মারামারির ঘটনার জেরে ১৫ মাসের স্থগিত সাজা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
গ্রিক আদালত তাকে গুরুত্বহীন হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং ঘুষ দেওয়ার চেষ্টা—এই তিন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে মামলার গ্রিক প্রসিকিউশন আইনজীবী বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, বুধবারের শুনানিতে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে উপস্থিত ছিলেন। যদিও গ্রিসের আইনজীবীরা জানিয়েছেন, বাকি দুই কর্মকর্তা আগেই লিখিত জবানবন্দি জমা দিয়েছিলেন। তাই তাদের উপস্থিত থাকার প্রয়োজন ছিল না।
ম্যাগুইয়ার বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ইংলিশ ডিফেন্ডারের আইনজীবীরা এখন গ্রিসের সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
২০২০ সালের আগস্টে একটি বারের বাইরে মারামারির ঘটনায় ম্যাগুইয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর তাকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে আপিলের পর গ্রিসের আইন অনুযায়ী সেই রায় বাতিল হয়ে পুনর্বিচারের সুযোগ পান তিনি।
সর্বশেষ রায়ে তার সাজা আগের ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। আগের রায়ে যে জরিমানার বিধান ছিল, সেটিও এবার বাতিল করা হয়েছে। পুনর্বিচারটি চারবার স্থগিত হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে শুনানি পেছানো হয়। কারণ আদালতের নথি ইংরেজিতে অনুবাদ করা হয়নি।
ম্যাগুইয়ার আদালতের বাইরে আর্থিক সমঝোতার একাধিক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের নির্দোষ প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সর্বশেষ আইনি প্রক্রিয়ায় ম্যাগুইয়ার নিজে উপস্থিত ছিলেন না।

গত বছরের অক্টোবরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘গে বয়’ বলে অভিহিত করায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক ফ্লেচার।
ইএফএল ট্রফিতে বারন্সলির বিপক্ষে ৫-২ ব্যবধানে হারে ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দল। ওই ম্যাচের ৬২তম মিনিটে রেড কার্ড দেখেন ফ্লেচার। তখন কী কারণে কার্ড দেওয়া হয় তা স্পষ্ট ছিল না। পরবর্তীতে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করে, এক প্রতিপক্ষকে “গে বয়” বলে অভিহিত করেছেন ফ্লেচার। এ ঘটনায় দুঃখপ্রকাশ করায় মাত্র ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
স্কটল্যান্ডের এই অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লেচার বলেছেন,
‘‘উত্তেজনার বশে আমি শব্দটি ব্যবহার করেছি। তার জন্য সত্যিই দুঃখিত। আমি বুঝতে পেরেছি এই ভাষায় ব্যবহার করা মোটেও উচিত হয়নি আমার।”
১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের দাবি,
“আমি কখনোই এই শব্দটি হোমোফোবিক অপমান হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য রাখিনি।”
নিষেধাজ্ঞার পাশাপাশি ফ্লেচারকে দেড় হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এবং বাধ্যতামূলক শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নিতে বলা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষের ম্যাচে দর্শক বিশৃঙ্খলার কারণে লিভারপুলের সঙ্গে শেষ ষোলোর দ্বিতীয় লেগে গালাতাসারাইয়ের সমর্থকদের অ্যানফিল্ডে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানায় ইউয়েফা।
ইউয়েফা জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি তুরিনে শেষ ষোলোর প্লে-অফের দ্বিতীয় লেগে তুর্কি ক্লাবটির সমর্থকেরা মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং আতশবাজি জ্বালান।
জুভেন্টাসের বিপক্ষে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে ওঠে গালাতাসারাই। আগামী মঙ্গলবার ইস্তাম্বুলে প্রথম লেগে তারা স্বাগত জানাবে লিভারপুলকে। আর ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
ইউয়েফা গালাতাসারাইকে অ্যাওয়ে ম্যাচের জন্য সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে নিষেধ করেছে। পাশাপাশি ৪০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাদের।
এক বিবৃতিতে গালাতাসারাই জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে তারা।