
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ভালো শুরুর পরই দুঃসংবাদ। কাঁধের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বাংলাদেশের এই তরুণ ব্যাটারকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শিগগিরই তাঁর পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলির সঙ্গে সংঘর্ষে চোট পান ইমন। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় তার কাঁধের লিগামেন্টে ছেঁড়া ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে তাঁকে।
চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও খেলেননি ইমন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াড থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
তবে স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন ইমন। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে ছিল ৫টি ছক্কা। আজ পেশোয়ার জালমির বিপক্ষে দলের ম্যাচ শেষে দেশে ফেরার কথা রয়েছে ইমনের।
No posts available.
১১ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পিএম
১১ এপ্রিল ২০২৬, ৮:৪৩ পিএম
১১ এপ্রিল ২০২৬, ৭:৫৩ পিএম

বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন। এখন থেকে ‘নেক্সট উইকেট’ প্রোগ্রামের আওতায় ১০ জন পেশাদার ক্রিকেট ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যকার বৈশাখী ক্রিকেট ম্যাচের পর এই ঘোষণা দেন ক্রিশ্চেনসেন।
হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় ১৫ ওভারের ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে যুক্তরাষ্ট্র দূতাবাস। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে বিএসজেএ। জবাবে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
মাঠে থেকে পুরো ম্যাচ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। পরে ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ঐতিহ্যের ব্যাপারে ধারণা দেন ক্রিশ্চেনসেন।
“ক্রিকেট আমাদের ঐতিহ্যেরও একটি অংশ। আর খেলাধুলা এমন একটি মাধ্যম, যা মানুষকে একত্রিত করে। বাংলাদেশের জনপ্রিয় এই খেলাটির মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছি, আনন্দ ভাগাভাগি করছি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও মজবুত করছি।”
এসময় বাংলাদেশের ক্রিকেটকে নিজেদের নেক্সট উইকেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণাও দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
“আনন্দের সঙ্গে ঘোষণা করছি ‘নেক্সট উইকেট’ কর্মসূচির, যা যুক্তরাষ্ট্রের একটি স্পোর্টস ডিপ্লোম্যাসি উদ্যোগ ও বাংলাদেশে ক্রিকেটকে কেন্দ্র করে পরিচালিত হবে। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের ১০ জন ক্রিকেট পেশাজীবী যুক্তরাষ্ট্র সফর করবেন এবং আগামী বছর ১০ জন মার্কিন ক্রিকেট পেশাজীবী বাংলাদেশে আসবেন।”
“এর মাধ্যমে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও জোরদার হবে, পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। আমরা ইতোমধ্যে ভালো মানের ক্রিকেটার তৈরি করছি এবং আশা করি আগামী বছর আবার এখানে এসে আমাদের শিরোপা ধরে রাখতে পারব।”
এই নেক্সট উইকেট প্রোগ্রামের সুফল নিয়েও ধারণা দেন ক্রিশ্চেনসেন।
“আমি মনে করি, ‘নেক্সট উইকেট’ কর্মসূচিই আমাদের নতুন উদ্যোগের একটি স্পষ্ট উদাহরণ। বাংলাদেশে ক্রিকেটকে কেন্দ্র করে এটি আমাদের প্রথম উদ্যোগ এবং আমরা আশা করছি এটি সফল হবে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক সহযোগিতার সুযোগ তৈরি হবে, বিশেষ করে যখন আমরা একই ধরনের খেলাধুলার মাধ্যমে সংযুক্ত হচ্ছি।”
“এছাড়া যুক্তরাষ্ট্র এ বছর ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এবং ২০২৮ সালে অলিম্পিকে আবারও ক্রিকেটকে স্বাগত জানাবে- যার আয়োজকও যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক সম্পর্ক জোরদার করার অনেক সুযোগ রয়েছে। আমরা এ উদ্যোগটি চালু করতে এবং সামনে এগিয়ে নিতে আশাবাদী।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটীয় লড়াইয়ে মেতেছিল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও ইউএস অ্যাম্বাসি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিএসজেএর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচ।
হোম অব ক্রিকেটের সবুজ গালিচায় ১৫ ওভারের এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্র দূতাবাস। ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে বিএসজেএ। জবাবে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠা ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন জয়ী দলের ওপেনার আল-আমিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্র দূতাবাসের এই কর্মী।
ম্যাচ শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিশ্চেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।
প্রাণবন্ত আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্র রাষ্ট্রদুত ব্রেন্ট ক্রিশ্চেনসেন।
“দারুণ একটি ক্রিকেট ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ৷ জাতীয় ক্রিকেট মাঠে এসে প্রীতি ম্যাচ খেলতে পারা আমাদের জন্য দারুণ সম্মানের।”

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে যুক্ত হচ্ছে নতুন রোমাঞ্চ।
সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’।
কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এবারের আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর পাশে এখন থেকে দেখা যাবে লাল-সবুজের প্রতিনিধিদেরও।
এবার বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ডব্লিউসিএলে দলের সংখ্যা দাঁড়িয়েছে ৭। আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী একটি দেশ যুক্ত হওয়ায় এবারের প্রতিযোগিতা আরও রোমঞ্চকর ও আকর্ষণীয় হয়ে উঠবে।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে দেশের সমর্থকদের যোগাযোগ আরও বাড়াবে এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ডব্লিউসিএলে মাহমুদউল্লাহ-আশরাফুলরা খেলবেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নসের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম। মাহমুদউল্লাহর মতো তানিমেরও আশা, বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।
সাবেক তারকাদের প্রতিযোগিতায় খেলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। তিনি জানান, গত বছর ভারতে খেলার সময় থেকেই তারা সতীর্থরা মিলে এমন একটি লিগে খেলার স্বপ্ন বুনছিলেন।
মাহমুদউল্লাহ বলেন,
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’
সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন—এই প্রসঙ্গে তানিম বলেন,
‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তাঁরা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’
এখন পর্যন্ত দুইবার হয়েছে ডব্লিউসিএল। ২০২৪ ও ২০২৫ সালে দুইবারই টুর্নামেন্ট হয়েছে ইংল্যান্ড। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয়বার শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুইবারই পাকিস্তান রানার্সআপ হয়েছে।

দুই দলের একাদশে ছিলেন বাংলাদেশের তিন পেসার। আবারও গতির ঝড় তুললেন নাহিদ রানা। আগের ম্যাচে ব্যাটারদের নাভিশ্বাস তুলে তিন উইকেট নেওয়া পেসারের এবার শিকার দুটি। একটি উইকেট নিলেন শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির বোলারদের দাপটের দিনে তাসের ঘরের মতো ধসে পড়ল লাহোর কালান্দার্সের ব্যাটিং লাইনআপ। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে লাহোরের পেসার নিলেন দুই উইকেট।
পিএসএলে আজ লাহোর কালান্দার্সকে এত রানে হারিয়েছে পেশোয়ার। শুরুতে ব্যাটিংয়ে নামা পেশোয়ার ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে। এরপর রান তাড়ায় পেশোয়ারের বোলারদের সামনে দাড়াতেই পারেনি লাহোর। ১৭ ওভারে ৯৭ রান তুলেই গুটিয়ে যায় তারা।
দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পেশোয়ার। পাঁচ ম্যাচের চারটিতে জেতা রানা-শরীফুলদের দল এখনও অপরাজিত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ৯। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান সুলতানস। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে লাহোর।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে লাহোর। জালমিকে প্রথম উইকেট এনে দেন শরীফুল। নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে ফেরান মোহাম্মদ নাইমকে। তাঁর ওই ওভার থেকে পাঁচ রান নেয় লাহোর। পরের ওভারে দুই বাউন্ডারি হজম করে ১১ রান দেন শরীফুল।
দ্বিতীয় উইকেটে লাহোরের ৩৯ রানে জুটি শেষ হতেই শুরু হয় উইকেট বৃষ্টি। ৫.৩ ওভারে তাদের স্কোর ছিল ৪৩/১। আর ১৩.৫ ওভার শেষে লাহোরের স্কোর হয়ে যায় ৭৫/৯। স্কোরবোর্ডে ৩২ রান যোগ করে ৮ উইকেট হারায় তারা। ৩ ওভারে ১৫ রান দিয়ে দুই উইকেট নেওয়া নাহিদের শিকার হন আব্দুল্লাহ শফিক ও উসামা মির। সুফিয়ান মুকিম ও মিচেল ব্রেসওয়েল নিয়েছেন সমান তিনটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিং করা পেশোয়ারের ইনিংসে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের। ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনে নেমে। এছাড়া অধিনায়ক বাবর আজম খেলেন ৪০ বলে ৪৩ রানের ওয়ানডে গতির ইনিংস। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মোস্তাফিজ। মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

নির্বাচক হয়ে অনেকবারই দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলন কক্ষে এসেছিলেন হাবিবুল বাশার সুমন। মিরপুরে শেরেবাংলার সেই চেনা কক্ষে প্রধান নির্বাচক হয়ে আজই প্রথমবার এলেন। নিউ জিল্যান্ড সিরিজের দলটা কেমন হবে—দেখার অপেক্ষায় ছিলেন সংবাদকর্মীরাও। তবে প্রথম অ্যাসাইনমেন্টে দল ঘোষণার পর কিছুটা নড়চড়েই বসতে হলো। কারণও তখন স্পষ্ট হয়ে যায়, সবশেষ পাকিস্তান সিরিজের হুবহু দলটাই গড়গড় করে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষণা করলেন হাবিবুল বাশার।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে দারুণ এক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। চেনা কন্ডিশনে জেতা কম্বিনশন ভাঙতে চায়নি নতুন নির্বাচক প্যানেল। হাবিবুল বাশার সফল্যের কথা টেনে বললেন, ‘আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে আমাদের সফল সিরিজ ছিল সবশেষ সিরিজটি। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমাদের প্রক্রিয়া হচ্ছে যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে তারা খারাপ খেলেনি। আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দল পরিবর্তন করিনি।’
আরও পড়ুন
| পিএসএলের বাকি অংশ শেষ ইমনের |
|
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে খুব বেশি অদল-বদল চান না নির্বাচকেরা। তাঁরা একটা পুল নিয়ে কাজ করতে চান। বিশ্বকাপ সামনে রেখেই দল গোছানোর পরিকল্পনা সাজানোর কথা উল্লেখ করেন হাবিবুল বাশার, ‘আমরা বিশ্বকাপের আগে কোনো বড় পরিবর্তন করতে চাই না। যদি কাউকে দেখতে হয় তবে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখে নেব। বাংলাদেশ প্রথম অগ্রাধিকার হচ্ছে ম্যাচ জেতা। জেতার জন্যই আমরা সেরা দলটা বানাব। এর মধ্যে আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছি। তবে জেতার মানসিকতা স্যাক্রিফাইস করে নয়।’
প্রায় দুই বছর ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা সাকিব আল হাসান প্রসঙ্গও এল। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না—লম্বা সময় খেলতে চান কি না তিনি। এ ব্যাপারে সাবলীল কণ্ঠ হাবিবুল বাশারের, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি প্রস্তুত কি না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু ডিমান্ড করে। প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে যদি ফিট থাকে এবং প্রস্তুত থাকে তবে তাকে আমরা অবশ্যই লম্বা সময়ের জন্য চাই।’
খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের যোগাযোগের ঘাটতি নিয়ে বিভিন্ন সময় কথা হয়। এই ব্যাপারে হাবিবুল বাশারের দর্শন, ‘যোগাযোগের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমাদের প্যানেলে যারা আছে তারা সবাই সম্প্রতি একসঙ্গে ক্রিকেট খেলেছে। আমাদের সবার সঙ্গে যোগাযোগ আছে। তবে স্কোয়াডে সবাইকে জায়গা দেওয়া যায় না। যারা সুযোগ পায় না তাদের আমরা কারণ জানিয়ে দিই কেন তারা নেই। এটা আমাদের দায়িত্ব।’