২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এম

বুড়ো বয়সে ভেলকি দেখাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে জোড়া গোল করার মধ্য দিয়ে বয়স ত্রিশ ছোঁয়ার পর ৫০০ গোল করার অনন্য রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার।
শনিবার রাতে ঘরের মাঠে আল-হাজমকে ৪-০ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াদের ক্লাবটি।
১৩ মিনিটে গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। কিংসলে কোমানের পাস থেকে বা পায়ের শটে বল জালে পাঠান। ৩০ বছর বয়স পার হওয়ার পর প্রথম ফুটবলার হিসেবে ৫০০ গোল করলেন রোনালদো।
আরও পড়ুন
| প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার ইতিহাস মিলনারের |
|
৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে আল-নাসরের হয়ে দ্বিতীয় গোল করেন কোমান। প্রথমার্ধের শেষের দিকে রোনালদোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
৭৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে দারুণ গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। কোমানের পাস থেকে বাম দিকের পেনাল্টি এরিয়ায় ঢুকে জোরাল শটে বল জালে পাঠান। সবমিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৬৪তে।
সৌদি লিগে আল-নাসরের এটি টানা অষ্টম জয়। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। রাতের অপর ম্যাচে আল-ইত্তিহাদের সাথে ১-১ ড্র করার পর দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-হিলাল।
No posts available.
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩২ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৭ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭ এম

এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শনিবার দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা। সিডনির গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে দলের প্রায় সবারই। তবে একটু বেশিই ভোগাচ্ছে সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীকে।
বাংলাদেশের পরিবেশের সঙ্গেই সেভাবে মানিয়ে নিতে পারেননি আনিকা। এর মধ্যেই তাঁকে উড়াল দিতে হলো আরেক দেশে। সিডনির ২৬ ডিগ্রি সেলসিয়াসের গরম সেভাবে তাঁর জন্য সহনীয় না হলেও প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় এই প্রবাসী মিডফিল্ডার বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’
আরও পড়ুন
| নিষ্প্রভ মেসি, হার দিয়ে মৌসুম শুরু মায়ামির |
|
শীতপ্রধান দেশে বেড়ে উঠেছেন ২১ বছর বয়সি আনিকা। তাই সিডনিতে গরমের মাত্রা বাংলাদেশের চেয়েও বেশি মনে হচ্ছে তাঁর, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’
খুব বেশি সময় হয়নি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন আনিকা। ঢাকায় থাকতে তিনি অধিনায়ক আফঈদার সঙ্গে থেকেছেন। সিডনির ক্যাম্পেও সেখানে পেয়েছেন আফঈদাকে। অনুশীলনে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বেড়েছে আনিকার, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। দলের সবার মাঝে বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’
এশিয়ান কাপ খেলতে গত পরশু সিডনিতে পা রাখে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই পরদিন সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২০ সাল থেকে আইওসির একজন আমন্ত্রিত সদস্য ফিফা সভাপতি ইনফান্তিনো। আইওসির প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রি শুক্রবার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছিলেন, তবে তদন্ত শেষে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলে শনিবার রাতে জানানো হয়।
আইওসির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজায় ফিফার উন্নয়নমূলক কাজ মানবিক ও ক্রীড়া উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত এবং অলিম্পিকের কোন ধারা লঙ্ঘন করে না।’
এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ইনফান্তিনো ফিফার পক্ষে একটি চুক্তিতে সই করেন, যার আওতায় গাজায় ৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের কথা রয়েছে।
আরও পড়ুন
| নিষ্প্রভ মেসি, হার দিয়ে মৌসুম শুরু মায়ামির |
|
অনুষ্ঠানে ইনফান্তিনোর উপস্থিতি ও কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দেয়। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতীক ‘মাগা টুপি’ পরা নিয়ে। অলিম্পিক সনদ এবং ফিফার নিজস্ব নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারণা বা প্রতীকের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন না।
বর্তমানে আইওসির আমন্ত্রিত সদস্য ১০৭ জন। তাদের মধ্যে ক্রীড়া প্রশাসক, সাবেক অলিম্পিয়ান, এশিয়া ও ইউরোপের রাজপরিবারের সদস্য, সাবেক রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং ব্যাবসা ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা রয়েছেন।
আজ মিলানে আইওসি সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শীতকালীন গেমসে নির্বাচিত দুই নতুন অ্যাথলেট সদস্যকে স্বাগত জানানো হবে। ইনফান্তিনো বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

মেজর
লিগ সকারের (এমএলএস) শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল ইন্টার
মায়ামি। রোববার সকালে লস অ্যাঞ্জেলেস
এফসির কাছে ৩-০ গোলে হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
ম্যাচে
পুরো সময় খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।
লস অ্যাঞ্জেলেস কলিজিয়ামে এদিন উপস্থিত হয়েছিল ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। এমএলএস ইতিহাসে
উদ্বোধনী সপ্তাহের কোনো ম্যাচের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
ডিসেম্বরে এমএলএস কাপ জয়ের পর জর্দি আলবা ও সার্জিও বুসকেটস অবসরে যাওয়ায় কোচ হাভিয়ের
মাসচেরানো শুরুর একাদশে তিন নতুন খেলোয়াড়কে সুযোগ দেন।
মেক্সিকোর
গেরমান বেরতেরামে আক্রমণে মেসির সঙ্গে খেলেন, আর ব্রাজিলিয়ান মিকায়েল রক্ষণে জায়গা
পান। গোলকিপার হিসেবে মায়ামির হয়ে অভিষেক হয় কানাডিয়ান তারকা ডেইন সেন্ট ক্লেয়ারের।
এমএলএসের দুই বড় তারকার লড়াইয়ে এদিন সন হিউং-মিন এগিয়ে ছিলেন মেসির চেয়ে। লিগের রেকর্ড
সাইনিং সন নিজের প্রথম পূর্ণ মৌসুমের শুরুতেই দারুণ ছাপ রাখেন। ৩৭ মিনিটে তার বাড়ানো
বল থেকে ডেভিড মার্তিনেস ম্যাচের প্রথম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় মায়ামি। তবে পাল্টা আক্রমণে ২-০ ব্যবধানে
এগিয়ে যায় এলএএফসি। টিমোথি টিলম্যানের লম্বা পাসে মায়ামির গোলকিপার সেন্ট ক্লেয়ার পেনাল্টি
এলাকার বাইরে আটকে পড়েন। সুযোগ নিয়ে ডেনিস বুয়াঙ্গা ফাঁকা জালে বল পাঠান।
শেষ দিকে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যে মাঠ ছাড়েন সন। তার বদলি ন্যাথান ওর্ডাজ
মায়ামির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০
হয়।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে নামা মেসি ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। প্রথমার্ধের
অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আগামী ২ মার্চ অরল্যান্ডো
সিটি এসসির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মায়ামি।

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে পেপ গার্দিওলার দল।
আরও পড়ুন
| থামছেন না রোনালদো, ত্রিশের পর ৫০০ গোলের অনন্য কীর্তি |
|
উলভারহ্যাম্পটনের বিপক্ষে বৃহস্পতিবার রাতে আর্সেনাল হোঁচট খাওয়ায় সুযোগ পায় সিটি। তবে নিউক্যাসলও ছাড় দিয়ে কথা বলেনি।
ঘরের মাঠে ১৪ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। তার বা পায়ের জোরালো শট নিউক্যাসল গোলকিপার নিক পোপ হাত ছুঁয়েও ঠেকাতে পারেননি।
দ্রুতই সমতা ফেরায় নিউক্যাসল। ২২ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে রায়ান আইত-নুরির গায়ে লেগে বল জালে জড়ায়, গোলটি পান লুইস হল।
২৭ মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। অঁতোয়ান সেমেনিওর চেষ্টায় বল পান আর্লিং হলান্ড, তার নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ও’রাইলি।
৪২ মিনিটে নিউক্যাসল গোল করলেও সমতায় ফিরতে পারেনি। ড্যান বার্ন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।
শেষ দিকে চাপ বাড়ায় নিউক্যাসল। যোগ করা সময়ে হার্ভে বার্নসর জোরালো শট দুর্দান্ত সেভে ঠেকান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। সেই সেভই নিশ্চিত করে সিটির জয়।
আরও পড়ুন
| ভিএআরে ভাঙল রিয়ালের স্বপ্ন, শীর্ষে ফেরার সুযোগ বার্সার |
|
এই জয়ে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে লিগ শীর্ষে আর্সেনাল। আগামী ২৮ ফেব্রুয়ারি লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা।
রাতের অপর ম্যাচে পয়েন্ট হারিয়েছে চেলসি ও অ্যাস্টন ভিলা। স্ট্যামফোর্ড ব্রিজে যোগ করা সময়ে হেডে গোল করে ১০ জনের চেলসির বিপক্ষে ১-১ ড্র করেছে বার্নলি। ভিলা পার্কে লিডস ইউনাইটেডর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলা।

টানা চতুর্থ ম্যাচে গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার সেই গোলেও হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরেছে আলভারো আরবেলোয়া দল। লিগে ছয় ম্যাচ পর এটি প্রথম হার রিয়ালের।
প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিল রিয়াল। ৩৮ মিনিটে উল্টো পিছিয়ে পড়ে সফরকারীরা। গোলকিপার থিবো কোর্তোয়া ফাউল করলে পেনাল্টি পায় ওসাসুনা। স্পট কিক থেকে গোল করেন আন্তে বুদিমির।
৬৪ মিনিটে বদলি হিসেবে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড নামলে দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলায় গতি আসে। তার লম্বা পাস থেকে সুযোগ পেলেও ভিনিসিয়ুস জুনিয়রের শট ব্লক হয়।
আরও পড়ুন
| ভিনির বর্ণবাদ ইস্যুর পর আসতে পারে নতুন আইন, বদলে যাবে খেলার ধারা |
|
৭০ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়। দুই মিনিট পর ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস। প্রায় পাঁচ মাস পর এটি তার প্রথম অ্যাওয়ে লিগ গোল।
৯০ মিনিটে রাউল গার্সিয়ার গোল প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বৈধ হলে জয় নিশ্চিত করে ওসাসুনা।
২০১১ সালের পর লিগে রিয়ালের বিপক্ষে এটি ওসাসুনার প্রথম জয়। এই জয়ে পাম্পলোনার ক্লাবটি উঠে এসেছে নবম স্থানে।
২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনও লিগের শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। রোববার লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে জিতলে আবারও শীর্ষে উঠবে কোচ হান্সি ফ্লিকের দল।