সেমিফাইনালের ফিরতি লেগের বলেছিলেন, তারাই হয়ত প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে দল হিসেবে জিতবে ইউরোপিয়ান শিরোপা। ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে প্রিমিয়ার লিগ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের উল্টো চিত্র বিদ্যমান রয়েছে। ইউরোপা লিগের ফাইনালে পা রেখে রুবেন আমোরিম স্পষ্ট বলে দিয়েছেন, মুখ রক্ষার জন্য হলেও তাদের এই শিরোপা জিততেই হবে।
বৃহস্পতিবার তাদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারায় ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে গেছে আমোরিমের দল, যেখানে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে থাকা ইউনাইটেডের জন্য এই প্রতিযোগিতায় সেরা হতে পারাটা হয়ে দাঁড়িয়েছে মান বাঁচানোর লড়াই। কারন, এখানে সেরা হতে পারলেও কেবল মিলবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।
আরও পড়ুন
| ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি |
|
আমোরিম তাই এখনই উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ।
“এটা এমন একটা অনুভূতি যা বলে দেয় আমরা ভালো কিছু করতে পারি, এটা আমাদের ভক্তদের কিছু ফিরিয়ে দেওয়ার অনুভূতি, বিশেষ করে এই ধরণের একটা মৌসুমে। এটা কেবল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার ব্যাপারই না। ফাইনাল নিয়ে আমি ইতিমধ্যেই চাপে আছি। আমরা যদি তা জিততে পারি, তাহলে এসবের আর কোনও মানে থাকবে না।”
ফাইনালের প্রতিপক্ষ টটেনহ্যামের অবস্থাও লিগে একই। তারা আছে ১৬তম স্থানে। ফলে ইউনাইটেডের মত দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা কেবল টিকে আছে এই ম্যাচকে কেন্দ্র করেই। দুই দলের জন্যই তাই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই’।
আমোরিম সেই চাপটা অনুভব করছেন।
“দুই দলই এমনভাবে খেলবে যেন কিছুই হারানোর নেই। কোচদের অবস্থানও প্রায় একই। আমরা দুজনেই লড়াই করছি।”
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম