
| নিউ জিল্যান্ড দলে চোটের মিছিল |
|
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাদেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।
No posts available.
২৬ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

শিরোপা ধরে রাখার মিশনে চ্যাম্পিয়ন দলের মতোই নতুন পিএসএল শুরু করল লাহোর কালান্দার্স। এই টুর্নামেন্টের নতুন দল হায়দরাবাদ কিংসমেনকে উদ্বোধনী ম্যাচে রীতিমতো উড়িয়েই দিল মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে কালান্দার্স। আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গত আসরের চ্যাম্পিয়নরা। জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় এবারই প্রথম পিএসএল খেলতে আসা কিংসমেন।
বাংলাদেশের দুই ক্রিকেটারের মধ্যে ইমনের অত বেশি ভালো কাটেনি প্রথম ম্যাচ। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ১৪ রান করেন তিনি। আর ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কালান্দার্সের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৩৯ বলের ইনিংসে ১০টি চার মারেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ১৯ বলে ৩০ রানের ইনিংস।
তিন নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি আব্দুল্লাহ শফিক। এরপর ক্রিজে গিয়ে মার্নাস লাবুশেনের বলে একটি ছক্কা মারেন ইমন। তবে পরের ওভারে রিলে মেরেডিথের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
পরে ঝড় তোলেন হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা। মাত্র ১০ বলে ২৪ রান করেন রাজা। আর ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন হাসিবউল্লাহ। ইনিংসের শেষ দুই বলের জন্য ক্রিজে গিয়ে দুইটি ছক্কা মেরে দেন শাহিন শাহ আফ্রিদি।
কিংসমেনের পক্ষে ২টি করে উইকেট নেন মেরেডিথ ও হাসান খান।
রান তাড়ায় একবারের জন্যও জয়ের সুযোগ তৈরি করতে পারেনি পিএসএলের নবাগত দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক লাবুশেন, সাইম আইয়ুব করেন ১৯ রান। স্বীকৃত ব্যাটারদের সবাই হতাশ করলে বড় পরাজয় সঙ্গী হয় কিংসমেনের।
কালান্দার্সের হয়ে ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের নতুন সংস্করণের উদ্বোধনী ম্যাচে বিরল এক রেকর্ড গড়লেন শাহিন শাহ আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে অন্তত ২ বলের ইনিংসে ৬০০ স্ট্রাইক রেট রাখলেন লাহোর কালান্দার্স অধিনায়ক।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচে ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন আফ্রিদি। মোহাম্মদ আলির ওভারের ওই দুই বলেই ছক্কা মেরে দেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার।
ফলে ইনিংস শেষে আফ্রিদির নামের পাশে দাঁড়ায় ২ বলে ১২ রান অর্থাৎ স্ট্রাইক রেট ঠিক ৬০০!
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের প্রায় দুই যুগের ইতিহাসে ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়কেরা অন্তত ২ বল খেলেছেন ১৪ হাজার ৩৭৪ বার। এর মধ্যে শুধু আফ্রিদিই দুই বলে দুই ছক্কা মেরে স্ট্রাইক রেট রেখেছেন ঠিক ৬০০।
অন্তত ২ বলের ইনিংসে আর কারও এই কীর্তি।
তবে দ্বিতীয় ইনিংসসহ হিসেব করলে আফ্রিদির সঙ্গী হবেন ইমাদ ওয়াসিম। ২০১৫ সালে ফয়সালাবাদের বিপক্ষে ২ বলে ১২ রানের ইনিংস খেলেছিলেন ইসলামাবাদের অধিনায়ক ইমাদ।
আফ্রিদির রেকর্ডের ম্যাচে ১৯৯ রানের বড় পুঁজি পেয়েছে লাহোর। এই ম্যাচ দিয়ে পিএসএল অভিষেক হওয়া বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন খেলেছেন ১৩ বলে ১৪ রানের ইনিংস।
তবে দলকে দুইশর কাছে নিয়ে যাওয়ার কারিগর ফখর জামান খেলেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস। এর সঙ্গে মোহাম্মদ নাঈম ১৯ বলে ৩০, হাসিবউল্লাহ খান ২৪ বলে ৪০ ও সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১০ বলে ২৪ রান।
পিএসএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

জাতীয় দল নাকি ফ্রাঞ্চাইজি ক্রিকেট? বর্তমানে ক্রিকেটারদের জন্য বড় এক পরীক্ষা হয়ে হাজির হয়েছে এই প্রশ্ন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মোটা অঙ্কের অর্থের হাতছানি আর জাতীয় দলের দায়িত্ব পালন, যেকোনো একটি বেছে নিতে হচ্ছে ক্রিকেটারদের। সব ক্রিকেটারদের মতো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দেরও এই অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যদিও বর্তমানে প্রায়ই ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে জাতীয় দলকেই অজিদের প্রাধান্য দিতে দেখা যায়। তবে এই চিত্র খুব বেশিদিন দেখা যাবে না—এমনটাই শঙ্কা অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের।
দীর্ঘ ১৮ বছর পর আবারও টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ পুরুষ দল। আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলবে। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনে, ১৩ থেকে ১৭ আগস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ম্যাকে, ২২ থেকে ২৬ আগস্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, আগস্টে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে না গিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলাকে ঘিরে ক্রিকেটারদের মধ্যে এক ধরনের ‘দ্বিধা’ তৈরি হচ্ছে—যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হতে পারে।
বিজনেস ইন স্পোর্ট পডকাস্টে কথা বলতে গিয়ে কামিন্স ইঙ্গিত দেন, এই পরিস্থিতি ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) বেসরকারিকরণ বিতর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কামিন্স বলেন, ‘বড় অ্যাশেজ সিরিজ থাকলে স্বাভাবিকভাবেই সবাই সেখানে খেলতে চায়। তবে এবার যেমন দ্য হান্ড্রেড চলাকালেই আমাদের বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট আছে, তাই যারা ওই টেস্টে খেলবে, তারা সবাই হান্ড্রেডের নিলাম থেকে সরে দাঁড়িয়েছে।’
তবে এই প্রবণতা ভবিষ্যতে একইভাবে থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন কামিন্স। বাংলাদেশ টেস্টের জন্য দ্যা হান্ড্রেডে বড় অঙ্ক আয়ের সুযোগ বিসর্জন দিয়েছে কয়েকজন অজি ক্রিকেটার। কামিন্স বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় ২০ দিনের কাজের জন্য পাওয়া প্রায় পাঁচ লাখ পাউন্ডের প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছে, শুধু বাংলাদেশের বিপক্ষে ওই দুটি টেস্ট খেলতে। আমার মনে হয়, এটিই একটা ‘সংঘাতের জায়গা’।’
কামিন্স আরও বলেন, ‘এখনো আমাদের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার হয়ে খেলতে এতটাই আগ্রহী যে তারা এই অর্থ ছেড়ে দিতেও রাজি। তবে আমরা ধরে নিতে পারি না যে ভবিষ্যতেও পরিস্থিতি একই থাকবে।’
অবশ্য প্রায় ৫ লাখ পাউন্ড ছেড়ে দেওয়ার বিষয়টি পুরোপুরি সঠিক নয়। সাম্প্রতিক দ্য হান্ড্রেড নিলামে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়কারী ছিলেন টিম ডেভিড, যিনি পেয়েছেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক—৪ লাখ ৬৫ হাজার পাউন্ড। আর ৪ লাখ পাউন্ডের বেশি পেয়েছেন মোটে তিনজন, এবং তারা সবাই ইংলিশ ক্রিকেটার।
তবে মূল আলোচনার জায়গাটি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার পাঁচ টেস্ট তারকা—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেড—আইপিএলে টিম ডেভিডের চেয়েও অনেক বেশি আয় করেন। তাদের আইপিএল বাজারমূল্য বিবেচনায় দ্য হান্ড্রেড নিলামেও একই ধরনের পারিশ্রমিক পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এখানেই বড় পার্থক্য—টিম ডেভিড একজন ফ্রিল্যান্স ক্রিকেটার, যিনি বছরে কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ নন। যদিও নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে তিনি প্রায়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার আপগ্রেডেড কেন্দ্রীয় চুক্তি পান, যার মূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৫৭৪ অস্ট্রেলিয়ান ডলার। অন্যদিকে, প্যাট কামিন্স নিজেই জানিয়েছেন তার জাতীয় চুক্তির মূল্য প্রায় ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চুক্তিবদ্ধ—তারা বিনা পারিশ্রমিকে খেলছেন না। কেন্দ্রীয় চুক্তির বাইরে প্রতি টেস্টে তারা স্কোয়াড ফি হিসেবে পান ১৬ হাজার ৩১৮ অস্ট্রেলিয়ান ডলার, আর একাদশে খেললে অতিরিক্ত ৩,২৬৪ ডলার ম্যাচ ফি। এর সঙ্গে প্রতিটি জয়ের জন্য ব্যক্তিগতভাবে ১১ হাজার ২৫৫ ডলারের বোনাসও রয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট জিতলে, কেন্দ্রীয় চুক্তির বাইরে একজন খেলোয়াড়ের আয় দাঁড়াতে পারে মোট ৬১ হাজার ৬৭৪ অস্ট্রেলিয়ান ডলার—যদিও তারা দ্য হান্ড্রেডে না গিয়ে প্রায় ৬ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত আয় ছাড়ছেন।
তবুও প্যাট কামিন্সের কথায় পরিষ্কার, ড্রেসিংরুমের ভেতরে খেলোয়াড়রা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং ফ্রিল্যান্স ক্রিকেটার হিসেবে খেললে আর্থিকভাবে কী সুবিধা পাওয়া যায়, সেই হিসাবও কষছেন। কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেললে খেলোয়াড়রা খুব ভালো পারিশ্রমিক পায়। তবে স্বল্পমেয়াদে যদি সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা যায়, তাহলে হয়তো আরও বেশি আয় করা সম্ভব।’
কামিন্স আরও যোগ করেন, ‘এখনো আমাদের খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসে, কিন্তু এটা চিরকাল এমন থাকবে—এটা নিশ্চিত করে বলা যায় না। ভবিষ্যতে কারও অগ্রাধিকার বদলাতে পারে। তাই আমাদের সেই অনুযায়ী মানিয়ে নিতে হবে। ইতিমধ্যেই আমরা শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধরে রাখতে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে ভাবছি।’

মার্নাস লাবুশেনের বলে ছক্কা মেরে ঝড় তোলার আভাস দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু সেটি আর বাস্তবে রুপ দিতে পারেননি। পরের ওভারে আরেকটি ছক্কা মারতে গিয়ে থেমে গেল তার সংক্ষিপ্ত ইনিংস।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে তেমন ভালো করতে পারেননি ইমন। লাবুশেনের বলে ছক্কা মারলেও সব মিলিয়ে ১৩ বলে ১৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্সের পক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ইমন। একাদশ ওভারে ক্রিজে গিয়ে মুখোমুখি দ্বিতীয় বলে ২ রান নিয়ে যাত্রা শুরু করেন বাঁহাতি ব্যাটার।
তবে তেমন লম্বা হয়নি এই সফর। ১৫তম ওভারে লাবুশেনের বলে সোজা ছক্কা মারেন ইমন। পরের ওভারে রিলে মেরেডিথের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে লাহোরের সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফখর জামান।
ইমন ছাড়াও লাহোরের একাদশে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে দেখা যাবে অভিজ্ঞ পেসারকে।
পিএসএলে সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের নতুন সংস্করণের প্রথম ম্যাচে টস জিতেছে লাহোর কালান্দার্স। টুর্নামেন্টের নবাগত দল হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লাহোরের একাদশে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মোস্তাফিজ বল হাতে নামার আগে ব্যাটিংয়ে দেখা যাবে ইমনকে।
মোস্তাফিজ ও ইমন ছাড়া লাহোর একাদশে বিদেশি কোটায় আছেন শুধু জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
লাহোরের মতো হায়দরাবাদ একাদশেও আছেন তিন বিদেশি- অধিনায়ক মার্নাস লাবুশেন, কুশল পেরেরা ও রিলে মেরেডিথ।
লাহোর কালান্দার্স একাদশ
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, সিকান্দার রাজা, হাসিবুল্লাহ খান, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোস্তাফিজুর রহমান, উবাইদ শাহ
হায়দরাবাদ কিংসমেন একাদশ
সাইম আইয়ুব, উসমান খান, মার্নাস লাবুশেন, কুশল পেরেরা, ইরফান খান, রিজওয়ান মেহমুদ, হাসান খান, হাম্মাদ আজম, রিলে মেরেডিথ, মোহাম্মদ, আকিফ জাভেদ