
লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে বদলি হিসেবে নামলেও ম্যাচ শেষে জানা যায়, পেশির চোটে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নাহুয়েল মলিনা।
রবিবার আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মলিনাকে।
২৮ বছর বয়সী মলিনা ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে আর্জেন্টিনা জাতীয় দলও। ১১জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ ১৬ জুন। তবে তিন সপ্তাহের এই অনুপস্থিতির কারণে টুর্নামেন্টের আগে নিজের ছন্দ ফিরে পাওয়া নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন মলিনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্যাপ্ত অনুশীলন ছাড়া তার ফেরাটা আর্জেন্টিনা শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।
আতলেতিকো মাদ্রিদের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করার পাশাপাশি মলিনাকে এখন পূর্ণ মনোযোগ দিতে হবে তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে। যাতে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।
No posts available.

বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় আবেগপ্রবণ হান্সি ফ্লিক চোখের জল ধরে রাখতে পারছিলেন না। এল ক্লাসিকোর ঘন্টাখানেক আগেই বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর শুনেছিলেন। ব্যক্তিগত এই বড় ট্র্যাজেডি সত্ত্বেও জার্মান এই কোচ টাচলাইনে দাঁড়িয়ে দলকে দিকনির্দেশনা দিয়েছেন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই বাবার স্মৃতির প্রতি এই শিরোপা উৎসর্গ করেন ফ্লিক।
ক্যাম্প ন্যূতে এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার স্মরণে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হয়; সে সময় কোচিং স্টাফদের ফ্লিককে সান্ত্বনা দিতে দেখা যায়।
জয়ের পরপরই শুরু হওয়া শিরোপা উদযাপনের সময় আবেগাপ্লুত ফ্লিক বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং এই দিনটির কথা আমি কখনোই ভুলব না।’ এসময় ফ্লিক তার শিষ্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি পুরো স্কোয়াড এবং যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বড় কথা হলো, এমন একটি দারুণ দল পেয়ে আমি খুবই গর্বিত। সবকিছুর জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন
| বিশ্বকাপের আগে মলিনাকে নিয়ে দুঃসংবাদ |
|
এমনিতে মাপা কথা বলা মানুষ হিসেবে পরিচিত ফ্লিক তার বিজয় পরবর্তী বক্তব্যটি বেশ সংক্ষিপ্ত ও সাবলীল রাখেন। বার্সা কোচ আবারও সব কৃতিত্ব খেলোয়াড়দের দেন এবং সমর্থকদের জানান ধন্যবাদ, ‘প্রতিটি ম্যাচে লড়াই করার এই দৃঢ় সংকল্পের জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই এটার প্রশংসা করি। আমার দলটি চমৎকার এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার খেলোয়াড়দের নিয়ে অনেক গর্বিত। সমর্থকদের সাথে এই আবহে, একটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এখানে থাকাটা রোমাঞ্চকর। এখন আমার মনে হয় আমাদের উদযাপন করা উচিত।’
জয়ের পর উদযাপনের সময় বার্সা খেলোয়াড়রা ফ্লিককে শূন্যে ছুড়ে দিয়ে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানান। ফ্লিক প্রকাশ করেছেন যে, যখন তার মা তাকে বাবার মৃত্যুর খবরটি জানান, তখন তিনি দ্বিধায় ছিলেন যে খেলোয়াড়দের এটি বলবেন কি না, ‘আজ সকালে মা আমাকে ফোন করে বললেন যে বাবা আর নেই। আমি ভেবেছিলাম খবরটি লুকিয়ে রাখব নাকি আমার দলকে জানাব। আমার কাছে এই দল একটি পরিবারের মতো।’
ফ্লিক আরও বলেন, ‘তারা যা করেছে তা অবিশ্বাস্য, এই মুহূর্তটি আমি কখনোই ভুলব না। এই ক্লাবের হয়ে কাজ করা এবং বার্সেলোনায় থাকাটা আমি সত্যিই উপভোগ করি; এখানকার মানুষ আমার প্রতি অনেক সদয়।’
.jpeg)
একশ বছর পুরোনো একটি ঘটনা। ১৯৩১-৩২ মৌসুমের বার্সেলোনার মাঠে ২-২ গোলে ড্র করে লা লিগায় শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে আজ কাতালান ক্লাবের সামনে ছিল ঘরের মাঠের সেই ঘটনার পুনরাবৃত্তি। সে যাত্রায় শতভাগ পাস হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে একশ বছরের ইতিহাস সামনে আনলো কাতালান ক্লাব।
রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মৌসুমে শতভাগ জয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে ২৯তম লা লিগা ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।
লা লিগায় আজকের এল ক্লাসিকো স্রেফ একটি ম্যাচই ছিল না বরং ২০২৫-২৬ মৌসুমের শিরোপার ফয়সালা দেখার অপেক্ষায় ছিল বার্সেলোনা ভক্তরা। ড্র কিংবা হার-ই বার্সার মাথায় তুলে দিতো স্প্যানিশ ফুটবলের মুকুট। আর রিয়াল মাদ্রিদকে ঠেলে দিতে পারে টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের অন্ধকারে। সে যাত্রায় ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে শত চেষ্টা করেও আর শোধ কিংবা ম্যাচে ফেরা হয়নি রিয়ালের।
ম্যাচটি একদিকে শিরোপার ফয়সালা অন্যদিকে কোচ হান্সি ফ্লিককে জয় উপহার দেওয়ার রাত ছিল রাফিনিয়াদের। রবিবার ম্যাচের কয়েক ঘণ্টা আগে পৃথিবীর যাত্রা শেষ করেন জার্মান কোচের পিতা। পিতৃ শোকের মাঝেই দায়িত্ববোধ থেকে ডাগ আউটে দাঁড়ান ফ্লিক। তার পিতার স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রবিবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচে রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ক্যাম্প ন্যু রূপ নেয় রণক্ষেত্রে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই প্রথম সেকেন্ড থেকেই হয়ে উঠে বারুদঠাসা। গ্যালারির আকাশভেদী গর্জন আর মাঠের গতির লড়াই দেখা যায় শুরু থেকেই। তবে ম্যাচ ঘড়ির মাত্র নবম মিনিটে সেটপিস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রাশফোর্ড। ১০ মিনিট পর লিড দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই দুই গোলের লিডে বিরতিতে যায় স্বাগতিকরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের শুরুটায় প্রথম সুযোগটা পায় বার্সেলোনা। নবম মিনিটে ডি বক্সের খানিক বাইরে ফ্রি কিক পায় কাতালানরা। সেখান থেকে কার্লিং শটে গোল আদায় করেন রাশফোর্ড। তার গোলটি কেবল স্কোরবোর্ডেই বদল আনেনি, বরং ম্যাচের নিয়ন্ত্রণও শুরুতেই এনে দিয়েছে কাতালানদের হাতে। সেটপিসের সেই পরিকল্পনা আর রাশফোর্ডের চতুরতা—সব মিলিয়ে স্বপ্নের মতো এক শুরু পায় স্বাগতিকরা।
প্রথম গোলের ১০ মিনিট পর লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে আরও একটি বিধ্বংসী আক্রমণে ওঠে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফারমিন লোপেজ পেনাল্টি এরিয়ার ভেতর চমৎকার একটি বল বাড়ান দানি ওলমোর উদ্দেশ্যে। রুডিগারের ঠিক সামনে থেকেই ওলমো এক নিপুণ ব্যাকহিলে বলটি বাড়িয়ে দেন তোরেসের দিকে। সেই পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড। লা লিগায় এটি তার ১৭তম গোল।
২২তম মিনিট একটি গোল শোধের সুযোগ হাতছাড়া করেন গার্সিয়া। তার সামনে কেবল ছিলেন বার্সেলোনা গোলকিপার হুয়ান গার্সিয়া। ডান প্রান্ত থেকে ওঠা সেই আক্রমণ যেন নিজেই নসাৎ করে দেন রিযাল ফরোয়ার্ড। বারের বাইরে শট নেন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে জুড বেলিংহামের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর আগে ৫৪তম বার্সেলোনার পেনাল্টি এরিয়ার ভেতর এরিক গার্সিয়ার কনুইয়ের সাথে মুখে ধাক্কা লাগে ইংলিশ মিডফিল্ডারের। ঘটনাটি অনিচ্ছাকৃত হওয়ায় রেফারি শুরুতে খেলা থামাতে চাননি। তবে ভিনিসিয়ুসের জোরালো অনুরোধে শেষ পর্যন্ত তিনি খেলা থামানোর সংকেত দেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে আবারও খেলা শুরু করেন বেলিংহাম।
ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয়বারের মতো হাতাহাতির ঘটনা ঘটে। এবার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফারমিন লোপেজের সঙ্গে। সে ঘটনার জেরে রাফিনিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর্নল্ড। পরবর্তীতে ব্রাজিল ফরোয়ার্ডও হাতাহাতিতে জড়ান। দুইজনকেই দেখানো হয় হলুদ কার্ড। প্রায় একমাস আট দিন পর মাঠে নেমে কার্ড দেখতে হলো রাফিনিয়াকে।
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফেরার মরিয়া চেষ্টা ছিল রিয়ালের প্রতিটি আক্রমণে। বেশ কয়েকবার গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেও বার্সার রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি তারা। একের পর এক সুযোগ নষ্টের মিছিলে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার স্বপ্ন ফিকে হয়ে যায় আলভারো আরবেলোয়ার শিষ্যদের।
ঘরের মাঠে আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সেলোনা। প্রায় ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে তারা। ১০টি শট নিয়ে ৭টি টার্গেটে রেখে তারা। বিপরীতে ৮টি শটের মাত্র এটি অনটার্গেটে ছিল রিয়াল মাদ্রিদের। এই হারে আরও তিন ম্যাচ হাতে অবশিষ্ট থাকলেও এখানেই শিরোপা রেস শেষ বার্নাব্যুর ক্লাবের।
.jpeg)
লা লিগায় আজকের এল ক্লাসিকো স্রেফ একটি ম্যাচ নয়, বরং ২০২৫-২৬ মৌসুমের শিরোপার ফয়সালা হতে পারে এই ৯০ মিনিটে। ড্র কিংবা হার-ই বার্সেলোনার মাথায় তুলে দিতে পারে স্প্যানিশ ফুটবলের মুকুট। আর রিয়াল মাদ্রিদকে ঠেলে দিতে পারে টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের অন্ধকারে। সে যাত্রায় ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতি গেল হান্সি ফ্লিকের দল।
রবিবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচে রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ক্যাম্প ন্যু রূপ নেয় রণক্ষেত্রে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই প্রথম সেকেন্ড থেকেই হয়ে উঠে বারুদঠাসা। গ্যালারির আকাশভেদী গর্জন আর মাঠের গতির লড়াই দেখা যায় শুরু থেকেই। তবে ম্যাচ ঘড়ির মাত্র নবম মিনিটে সেটপিস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ১০ মিনিট পর লিড দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই দুই গোলের লিডে বিরতে স্বাগতিকরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের শুরুটায় প্রথম সুযোগটা পায় বার্সেলেনা। নবম মিনিটে ডি বক্সের খানিক বাইরে ফ্রি কিক পায় কাতালানরা। সেখান থেকে কার্লিং শটে গোল আদায় করেন রাশফোর্ড। তার গোলটি কেবল স্কোরবোর্ডেই বদল আনেনি, বরং ম্যাচের নিয়ন্ত্রণও শুরুতেই এনে দিয়েছে কাতালানদের হাতে। সেটপিসের সেই পরিকল্পনা আর রাশফোর্ডের চতুরতা—সব মিলিয়ে স্বপ্নের মতো এক শুরু পায় স্বাগতিকরা।
প্রথম গোলের ১০ মিনিট পর লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে আরও একটি বিধ্বংসী আক্রমণে ওঠে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফারমিন লোপেজ পেনাল্টি এরিয়ার ভেতর চমৎকার একটি বল বাড়ান দানি ওলমোর উদ্দেশ্যে। রুডিগারের ঠিক সামনে থেকেই ওলমো এক নিপুণ ব্যাকহিলে বলটি বাড়িয়ে দেন তোরেসের দিকে। সেই পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড। লা লিগায় এটি তার ১৭তম গোল।
২২তম মিনিট একটি গোল শোধের সুযোগ হাতছাড়া করেন গার্সিয়া। তার সামনে কেবল ছিলেন বার্সেলোনা গোলকিপার হুয়ান গার্সিয়া। ডান প্রান্ত থেকে ওঠা সেই আক্রমণ যেন নিজেই নসাৎ করে দেন রিযাল ফরোয়ার্ড। বারের বাইরে শট নেন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি তাদের।
এদিন ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচের দিন সকালে মৃত্যুবরণ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা। পিতৃবিয়োগের পরও গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন এই জার্মান কোচ।

লা লিগায় ভ্যালেন্সিার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন আতলেতিকো ক্লাব উইঙ্গার নিকো উইলিয়ামস। তার এই চোটের খবরে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে স্পেন জাতীয় ফুটবল দলে।
শনিবার সান মামেসে ম্যাচের ৩৫তম মিনিটে মাঠে লুটিয়ে পড়েন নিকো। বেশ অস্বস্তিতে থাকায় তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়ার সংকেত দেন স্পেন উইঙ্গার এবং পরে অশ্রুসিক্ত চোখে মাঠ ত্যাগ করেন তিনি। তার বদলি হিসেবে মাঠে নামেন তারই বড় ভাই ইনাকি উইলিয়ামস।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য এই সময়টি বেশ উদ্বেগজনক। কারণ তার আক্রমণভাগের পরিকল্পনায় নিকো উইলিয়ামস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য।
পুবালজিয়া থেকে সেরে ওঠার পর নিকো মাত্রই ছন্দ ফিরে পাচ্ছিলেন। কিন্তু এই নতুন চোট তার বিশ্বকাপ খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে শারীরিক পরীক্ষার পর জানা যাবে চোট কতটা গুরুতর এবং ২১ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না।

ফুটবলীয় নাটকের যেন সবটুকু নির্যাস উপস্থিত ছিল আর্সেনাল-ওয়েস্ট হ্যাম ম্যাচে। ৮৩ মিনিটে পাওয়া লিড যখন জয়ের সুবাস ছড়াচ্ছিল, তখনই যোগ করা সময়ে প্রতিপক্ষের গোলটি স্টেডিয়ামে স্তব্ধতা নামিয়ে আনে। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও ছিল বাকি। ভিএআর মনিটরে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে গোলটি যখন বাতিল হয়ে যায়। নিশ্চিত জয় ফিরে পাওয়ার স্বস্তি যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ধরা দিল। হারতে বসা ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মিকেল আরতেতার দল।
রবিবার লন্ডন পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার প্রিমিয়ার লিগের ম্যাচে অতিথি আর্সেনালকে গোলের জন্য একঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এই ম্যাচে হার বা ড্র হলে শিরোপার রেসে দারুণ একটা সম্ভাবনা তৈরি হতো ম্যানচেস্টার সিটির। কিন্তু তা হয়নি গানারদের জয়ে। বরং ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে তাদের ৩৬ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৭৯।
৩৫ ম্যাচে ২২ জয় ও ৮ ড্রয়ে সিটিজেনদের পয়েন্ট ৭৪। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৬ ম্যাচে ১৮ জয় ও ১১ ড্রয়ে ৬৫। লিভারপুলের ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট। ঘরের মাঠে হারের পরে রেলিগেশনে আরও গাঢ় হলো দ্য হ্যামার্সদের।
প্রথমার্ধে একাধিক সুযোগ মিসের পর দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে একটি পেনাল্টি আর্সেনালের পক্ষে যেতে পারত। নিজেদের ডি বক্সে জটলার মধ্যে পাবলোর হাতে বল লাগে। যদিও তখন তিনি প্রতিপক্ষের ধাক্কায় মাড়িয়ে গড়াগড়ি খাচ্ছিলেন। তাৎক্ষণিক সেটা রেফারির চোখে ধরা না পড়লেও পরবর্তীতে টিভি রিপ্লেতে ধরা পড়ে। ততক্ষণে অবশ্য ম্যাচ গড়িয়ে যায় আরও এক মিনিট।
৭৭তম মিনিটে রায়া তার জার্সির মতোই নম্বর ওয়ানের ভূমিকায় ছিলেন। নিশ্চিত এক গোল পা দিয়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলকিপার। কিন্তু ৮৩ মিনিটে সুযোগ আর হেলায় হাতছাড়া করেনি আর্সেনাল।
আক্রমণের পর আক্রমণ করেও যখন প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা যাচ্ছিল না—ঠিক তখনই এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডেডলক ভাঙল আর্সেনাল। ট্রোসার্ডের গোলের সেই কম্পন কেবল স্কোরবোর্ডেই বদল আনেনি বরং গ্যালারিতে জমে থাকা একরাশ উৎকণ্ঠাকে রূপ দিল গগনবিদারী উল্লাসে।
ওয়েস্ট হ্যামের ডি-বক্সের ভেতর দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে রেখেছিলেন ওডেগার্ড। এরপর তার বাড়ানো পাস থেকেই নিখুঁত শটে জালের নিচের ডান কোণ খুঁজে নিলেন এই বেলজিয়ান তারকা। গানারদের শিরোপা জয়ের স্বপ্নকে একধাপ এগিয়ে নিলেন ট্রোসার্ড!
নাটক তখনও জমা ছিল যোগ করা সময়ের জন্য। ওয়েস্ট হ্যাম ভেবেছিল উইলসনের গোলে তারা সমতায় ফিরেছে এবং এক পয়েন্ট নিশ্চিত করেছে। কিন্তু পাবলোর হাতে গোলরক্ষক রায়া ফাউল হয়েছেন কি না, তা পরীক্ষা করতে ভিএআরের সাহায্য নেওয়া হয়।
শেষ পর্যন্ত ভিএআরের কল্যাণে বেঁচে যায় আর্সেনাল! স্প্যানিশ গোলরক্ষক রায়ার বুকের ওপর পাবলোর হাত দিয়ে বাধা দেওয়ার ঘটনাটি ফাউল হিসেবে গণ্য হয়েছে, আর তাতেই বাতিল হয়ে যায় গোলটি!
রাতের ভিন্ন তিন ম্যাচে বার্নলি বনাম অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যারেস বনাম এভারটন এবং নটিংহ্যাম ফরেস্ট বনাম নিউক্যাসেলের ম্যাচ ড্র হয়েছে।