
গত কয়েক মৌসুম ধরেই উন্নতির ধারায় আছে দল।
মিকেল আর্তেতার ছায়ায় বদলে যাওয়া আর্সেনাল শেষ দুই মৌসুমে তুমুল লড়াইয়ের পর প্রিমিয়ার
লিগে হয়েছে রানার্সআপ। চ্যাম্পিয়ন্স লিগের চিত্রটা আগে ভালো না হলেও এবার এখানেও দুর্দান্ত
ফর্মে আছে লন্ডনের ক্লাবটি। গ্রুপ পর্বের ম্যাচে পিএসজিকে হারিয়ে স্ট্রাইকার বুকায়ো
সাকা অন্য দলগুলোকে হুশিয়ারি দিয়েই বলেছেন, এই মৌসুমটা আর্সেনালেরই হতে যাচ্ছে।
এমিরেটস স্টেডিয়ামে গত মঙ্গলবার রাতের ম্যাচে
২-০ গোলে জয় পায় আর্সেনাল। এই জয়ে নতুন চ্যাম্পিয়ন্স লিগ পর্বের টেবিলের শীর্ষ আটে
উঠে গেছে তারা। যা তাদের এই মৌসুমের শেষের দিকে শেষ ১৬-তে জায়গা নিশ্চিত করে দিয়েছে
দলটির।
২০১৯-২০ মৌসুমের পর কোনো শিরোপা আর্সেনাল এবার শিরোপা খরা কাটাবে বলেই পিএসজি ম্যাচের পর বলেছেন সাকা-
“আমি নিজেদের ওপর খুব বেশি চাপ প্রয়োগ করতে চাই না, তবে আমি মনে করি এটাই আমাদের (শিরোপা জেতার) বছর। আমরা গত দুই বছর খুব কাছাকাছি ছিলাম এবং আমরা আরও কাছাকাছি যাচ্ছি।”
গানাররা গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে
ম্যানচেস্টার সিটির কাছে হেরে রানার্স-আপ হয়েছে। দুই মৌসুমেই একটা বড় সময় পর্যন্ত
আর্তেতার দল ছিল শিরোপার বড় দাবিদার। তবে শেষে গিয়ে পথ হারায় তারা।
পিএসজিকে হারিয়ে সাকার এই মৌসুমে শিরোপা
জেতার বিশ্বাস বেড়ে গেছে অনেকটাই-
“এই মৌসুমে আমরা অনেক ক্ষুধার্ত। গত বছর আমি কয়েকবার (ক্লাব ও জাতীয় দলের হয়ে) রানার্সআপ হয়েছি। আমি এই মৌসুমে তাই শিরোপা জিততে চাই। আর অবশ্যই, আমি নিজের ওপর অনেক বিশ্বাস রাখি।”
কোচ আর্তেতাও সুর মেলান সাকার সাথে। তিনিও
মনে করেন, পিএসজির মত শক্তিশালী একটি দলকে হারানো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধাপ
ছিল।
No posts available.
৩১ মার্চ ২০২৬, ৩:৪১ পিএম
৩১ মার্চ ২০২৬, ১:৪৪ পিএম
৩১ মার্চ ২০২৬, ১:২৩ পিএম

বিশ্বকাপের আগে বেশ বিপাকে পড়ল আর্জেন্টিনা। কর ফাঁকি দেয়া ও অর্থ কেলেঙ্কারিসহ বেশ কিছু অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও এএফএ এর সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার অর্থনৈতিক কার্যক্রমে ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর এর সভাপতিও আইনি ঝামেলায় জড়িয়েছেন।
আর্জেন্টিনার একটি আদালত এএফএ-এর সভাপতি ও কোষাধ্যক্ষ এবং আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে কর রাজস্ব ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, ১৯ বিলিয়ন পেসোরও বেশি (প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার) বকেয়া অর্থের বিষয়টি এতে জড়িত।
অর্থনৈতিক অপরাধ আদালতের বিচারক দিয়েগো আমারান্তে এএফএ-কে একটি আইনি সত্তা হিসেবেও অভিযুক্ত করেছেন এবং সংস্থা, তাপিয়া ও তোভিগিনোর সম্পদ থেকে ৩৫০ মিলিয়ন পেসো (প্রায় ২ লাখ ৪৬ হাজার ডলার) জব্দের নির্দেশ দিয়েছেন। এই রায়ের আওতায় এএফএ-এর সাধারণ পরিচালক, সাধারণ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদকও রয়েছেন, যাদের ক্ষেত্রে তুলনামূলক কম পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।
আর্জেন্টিনার কর ও কাস্টমস সংস্থা এআরসিএ-র অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই তদন্তে দেখা গেছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এএফএ কর্মচারী ও সরবরাহকারীদের কাছ থেকে ভ্যাট, আয়কর ও সামাজিক নিরাপত্তা অনুদানসহ বিভিন্ন কর কেটে রাখলেও, আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেয়নি।
আরও পড়ুন
| ফুটবল রোমাঞ্চে বাংলাদেশ, ২৪ ঘন্টায় গুরুত্বপূর্ণ তিন লড়াই |
|
মোট ৩৪টি কর আত্মসাত এবং ১৭টি সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর তথ্য অনুযায়ী, এসব গুরুতর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত জামিন অযোগ্য কারাদণ্ড হতে পারে।
এএফএ-এর সভাপকি তাপিয়া গত ১২ মার্চ আদালতে সাক্ষ্য দিয়ে এসব অভিযোগে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব কর-সংক্রান্ত নথি জমা দিয়েছে এবং এআরসিএ বকেয়া অর্থ গ্রহণ করেছে—যেখানে দেরির কারণে সুদ ধার্য করা হয়েছে, তবে কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি। তবে বিচারক আমারান্তে এসব যুক্তি খারিজ করে বলেন, সংস্থার হাতে সময়মতো দায় পরিশোধের জন্য যথেষ্ট অর্থ ছিল।
প্রাক-বিচার হেফাজতে না নিলেও তাপিয়া ও তোভিগিনোর ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে—তারা দেশ ছাড়তে পারবেন না এবং আদালতের অনুমতি ছাড়া ৭২ ঘণ্টার বেশি বাড়ির বাইরে থাকাও নিষিদ্ধ। অন্যদিকে বাকি তিন অভিযুক্তের ওপর থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ফলে তাপিয়া ও তোভিগিনোর ওপর এই নিষেধাজ্ঞা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তাদের ভাবমূর্তিতেও এই ঘটনার প্রভাব পড়েছে—মাঠের সাফল্যের আড়ালে প্রশাসনিক এই সংকটে বেশ বেকায়দায়তেই পড়েছে তারা।

আন্তর্জাতিক ফুটবলে ঠাসা সূচিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ— সব মিলিয়ে ২৪ ঘণ্টায় তিনটি বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ
২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন
| সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচ দেখবেন কোথায় |
|
এরইমধ্যে টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক সিঙ্গাপুর। বাংলাদেশের জন্য এই ম্যাচটি সন্মান বাঁচানোর পাশাপাশি থাকবে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ। আগের ম্যাচগুলোর ভুল শুধরে শেষটা জয় দিয়ে রাঙাতে মরিয়া কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
এই ম্যাচের আগে গত বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮০তম) চেয়ে খুব বেশি এগিয়ে নেই সিঙ্গাপুর (১৪৮ তম)। দুই দলের সবশেষ দেখায় জয় পায় সিঙ্গাপুর। এশিয়ান কাপ কোয়ালিফারে গত বছরের জুনে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ।
ভিয়েতনাম থেকে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ। আজ মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে তিনদিন সময় পেয়েছে জামাল ভূঁইয়ার দল।
এক বছর আগে হামজা চৌধুরীর অভিষেকের পর বেশ গতি পেয়েছে বাংলাদেশের ফুটবল। গত নভেম্বরে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানো হামজা-সমিত সোমরা আজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি জিতে শেষ করতে চাইবে বাছাইপর্ব।
সাফ অনূর্ধ্ব-২০: ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে নেপাল
মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্রয়ের পর ফাইনালের টিকিট পেতে মুখিয়ে আছে যুবারা।
এই ম্যাচে চোখ থাকবে আমেরিকা থেকে উড়ে আসা সুলিভান ভাইদের প্রতি। ডেকলান সুলিভান সুযোগ না পেলেও তাঁর আরেক ভাই রোনান সুলিভান দুই ম্যাচে ২ গোল আর এক এসিস্টে দারুণ শুরু করেছেন।
আরও পড়ুন
| কাল সেমিফাইনালে দুই গোল করতে চান রোনান |
|
গতবারের চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের লক্ষ্য এখন নেপালকে হারিয়ে আবারো শিরোপা উচিয়ে ধরার মঞ্চে নিজেদের নিয়ে যাওয়া। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী: থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী মিশন
চলতি মাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলে এসেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার বয়সভিত্তিক লড়াইয়ে অনুর্ধ্ব-২০ নারী দলের মাঠে নামার পালা।
কাল থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাংককের থামমাসাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ চীন ও ভিয়েতনাম।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে হামজা-জামালদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। দেশটির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা আর বাংলাদেশ সময় ৬টায় মুখোমুখি হবে দুই দল। সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল টি-স্পোর্টস।
এর আগে গত বছরের ১০জুন সিঙ্গাপুরকে হোম ম্যাচে মোকাবিলা করে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি রাকিব হোসেনের ক্রসে করেছিলেন শেখ মোরছালিন। আজকের ম্যাচে খেলতে পারবেন না রাকিব। কার্ড জটিলতায় নেই বসুন্ধরা কিংস উইঙ্গার। শেখ মোরছালিনও পুরোপুরি ফিট নন, বদলি হিসেবে তাঁকে খেলাতে পারেন কোচ কাবরেরা।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে স্রেফ ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া দুই ম্যাচে ড্র এবং বাকি দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিনে লাল সবুজের দল। ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আজ জিতলে এবং ভারতের কাছে হংকং হারলে তালিকার দুইয়ে থেকে বাছাই শেষ করতে পারবেন জামাল ভূঁইয়ারা।

প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে বড় পরিবর্তনের পথে টটেনহাম হটস্পার। গত রোববার কোচ ইগর তুদোরকে বরখাস্ত করার পর রবার্তো দে জার্বিকে নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ইতালিয়ান এই কোচের সঙ্গে উত্তর লন্ডনের ক্লাবটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে।
চলতি মৌসুমে এটি হতে যাচ্ছে স্পার্সদের তৃতীয় কোচ পরিবর্তন। রেলিগেশন অঞ্চলের ঠিক এক ধাপ উপরে থাকা ক্লাবটি চাইছে আগামী ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই নতুন কোচ নিশ্চিত করতে।
৪৬ বছর বয়সী দে জার্বিকে দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিচ্ছে টটেনহাম। গত ফেব্রুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ছাড়ার পর তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। এর আগে মৌসুম শেষে দায়িত্ব নিতে চাইলেও, টটেনহামের বর্তমান নাজুক পরিস্থিতি বিবেচনা করে দে জার্বি এখনই কাজ শুরু করতে রাজি হয়েছেন।
গত মাসে থমাস ফ্রাঙ্কের স্থলাভিষিক্ত হওয়া ইগর তুদোর টটেনহামের ভাগ্য বদলাতে ব্যর্থ হয়েছেন। তাঁর অধীনে খেলা ৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে স্পার্সরা।
বর্তমানে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা টটেনহাম রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে। গত ২৮ ডিসেম্বরের পর লিগে কোনো জয়ের মুখ না দেখা ক্লাবটি এখন প্রিমিয়ার লিগে টিকে থাকার কঠিন লড়াইয়ে।

ফুটবল বিশ্বের হাতেগোনা অল্প কয়েকজন খেলোয়াড়ের মধ্যে জেরার্ড পিকে একজন, যে কিনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়ের সতীর্থ হিসেবে ড্রেসিংরুম শেয়ার করেছেন। বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কিংবদন্তি ডিফেন্ডার সম্প্রতি আবারও ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্কে (সেরা কে?) নিজের মত দিয়েছেন। যদিও মেসিকেই সর্বকালের সেরা মনে করেন পিকে। তবে এই দুজনই ফুটবলের ইতিহাসের শ্রেষ্ঠতম নক্ষত্র বলেও মত দিয়েছেন তিনি।
বিশ্বের ৩০ জনেরও কম ফুটবলার দুই মহাতারকার সতীর্থ হওয়ার সুযোগ পেয়েছেন। পিকে তাদেরই একজন। ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন রোনালদোর সঙ্গে খেলেছেন। এরপর বার্সেলোনায় ফিরে দীর্ঘ এক দশকেরও বেশি সময় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আর সেই সময় রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে তাদের প্রধান প্রতিপক্ষ ছিলেন।
‘দ্য লাস্ট রান’ পডকাস্টে পিকে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমি দুজনের সঙ্গেই খেলার সুযোগ পেয়েছি। তারা দুজনই ফুটবল ইতিহাসের সেরা। তবে আমার মনে হয় মেসি ক্রিশ্চিয়ানোর চেয়ে কিছুটা হলেও এগিয়ে।’
আরও পড়ুন
| শেষ মুহূর্তের গোলে ঘানাকে হারাল জার্মানি |
|
পিকে আরও যোগ করেন, ‘তারা দুজনই আমাকে ট্রফি জিততে সাহায্য করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মস্কোতে আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তখন ক্রিশ্চিয়ানো গোল করেছিলেন। বার্সার হয়ে মেসির ক্ষেত্রেও বিষয়টি একই।‘
পিকের চোখে রোনালদো ও মেসির মধ্যকার মূল দুই পার্থক্য
পিকে স্বীকার করেছেন যে, বিতর্কটি সবসময় ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তাঁর মতে, একজন মানুষ মূলত দুটি বিষয়ের কোনটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন— জন্মগত প্রতিভা না কি নিরলস পরিশ্রম; তার ওপরই নির্ভর করে সেরা নির্বাচন।
পার্থক্য বোঝাতে গিয়ে পিকে বলেন, ‘তারা দুজনই ফরোয়ার্ড হিসেবে খেলেন এবং অবিশ্বাস্য সংখ্যক গোল করেছেন। তবে তাদের খেলার ধরন একেবারেই ভিন্ন। আপনি কোন গুণটিকে বেশি মূল্য দেন, সেটিই আসল।’
এর ব্যাখা করতে গিয়ে পিকে বলেন, ‘আপনি যদি কঠোর পরিশ্রম, ত্যাগ এবং হেডে বা ফ্রি-কিক ও পেনাল্টিতে গোল করার দক্ষতাকে প্রাধান্য দেন, তবে ক্রিশ্চিয়ানো এই সব কিছুতেই দুর্দান্ত। কিন্তু আপনি যদি ফুটবল খেলার সহজাত প্রতিভা বা বল পায়ে জাদুকরী কারুকার্য দেখতে চান, তবে আমার কাছে সেটা শুধুই মেসি।’
মেসির প্রতিভা সম্পর্কে পিকে বলেন, ‘তাঁর যে পর্যায়ের প্রতিভা রয়েছে, তা আমি অন্য কোনো ফুটবলারের মধ্যে দেখিনি। এটা সত্যি যে ক্রিশ্চিয়ানো ছিলেন গোলমেশিন, যিনি জিমে পাগলের মতো খাটতেন। প্রস্তুতির ক্ষেত্রে তাঁর মতো পরিশ্রমী কেউ নেই। কিন্তু মেসির প্রতিভার স্তর ছিল একদমই অবিশ্বাস্য।’
বর্তমানে এই দুই মহাতারকাই তাদের ক্যারিয়ারের সায়াহ্নে অবস্থান করছেন। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে তারা ফুটবলের যে উচ্চতায় পৌঁছেছেন এবং তাদের মধ্যে যে দ্বৈরথ ছিল, তা ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। মেসি ও রোনালদো বুট জোড়া তুলে রাখার অনেক বছর পরেও এই বিতর্ক যে চলবে, তা বলাই বাহুল্য।