লিগ মৌসুমের শুরুতেই কোচ পরিবর্তন হতে যাচ্ছে করিন্থিয়াসে। দলের বাজে পারফরম্যান্সের জেরে ব্রাজিলিয়ান ক্লাবটিতে চাকরি হারিয়েছেন আর্জেন্টাইন কোচ রামন ডিয়াস।
গত বৃহস্পতিবার ক্লাবটি ঘোষণা করে যে, চুক্তি বাতিল করা হয়েছে প্রধান কোচ রামনের সাথে।
রামনের কোচিংয়ে ব্রাজিলের লিগ ব্রাসিলিরাও-তে শুরুটা একেবারেই খারাপ হয়েছিল করিন্থিয়াসের। চার ম্যাচে অর্জন মাত্র চার পয়েন্ট।
আরও পড়ুন
| নতুন খেলোয়াড় কেনায় সিটির ভোগান্তি দেখছেন গার্দিওলা |
|
গত মার্চেই অবশ্য তার অধীনে দলটি জিতেছিল পলিস্তা চ্যাম্পিয়নশিপের শিরোপা। তবে ব্রাজিলের শীর্ষ লিগে একেবারেই ছন্দহীন ফুটবল খেলছে দলটি। সবশেষ ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা।
লিগ ছাড়াও কোপা সুদামেরিকানাতেও করিন্থিয়াসের পড়তি ফর্মও কোচের বরখাস্ত হওয়ার পেছনে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জুলাইয়ে করিন্থিয়াসের কোচ হিসেবে নিয়োগ পান রামন। তার হাত ধরে দলটি রেলিগেশন এড়াতে সক্ষম হওয়ার পর প্রথম মৌসুমেই জেতে পলিস্তা চ্যাম্পিয়নশিপ। এরপরও টিকতে পারলেন না বেশিদিন।
ভারপ্রাপ্ত কোচ হিসেবে এখন কাজ চালিয়ে যাবেন করিন্থিয়াসের অনূর্ধ্ব-২০ দলের কোচ অরল্যান্ডো রিবেইরো।
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম