
শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকা লিটন কুমার দাস ফিফটি স্পর্শ করলেন মাত্র ২৬ বলে। একই সঙ্গে গড়লেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। যেখানে অবশ্য তার সঙ্গী হিসেবে আছেন সাকিব আল হাসান।
নেদারল্যান্ডসের করা ১৩৬ রানের জবাবে উড়ন্ত সূচনা করেছেন লিটন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৬ চার ও ২ ছক্কায় মাত্র ২৬ বলে ফিফটি করেছেন ৩০ বছর বয়সী ব্যাটার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে লিটনের এটি ১৩তম ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি ফিফটি নেই আর কোনো ব্যাটারের। প্রায় এক বছর ধরে ক্যারিয়ার থমকে সাকিবও করেছেন তার সমান ১৩টি ফিফটি।
আরও পড়ুন
| লিটনের উত্তাল ব্যাটে বাংলাদেশের ঝড়ো সূচনা |
|
তবে ১৩ ফিফটি করতে সাকিবের লেগেছিল ১২৭ ইনিংস। সেখানে ১০৬ ইনিংসেই তাকে ছুঁয়ে ফেলেছেন লিটন। সাকিবের সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের। আর লিটনের ক্যারিয়ার সেরা ইনিংস ৮৩ রান।
বাংলাদেশের হয়ে ফিফটির তালিকায় লিটন-সাকিবের পরে আছেন মাহমুদউল্লাহ। ১৩০ ইনিংসে ৮টি ফিফটি করেছিলেন এরই মধ্যে অবসর নিয়ে ফেলা সাবেক অধিনায়ক।
No posts available.
১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৯ পিএম
১৭ এপ্রিল ২০২৬, ৮:২৫ পিএম

ভিন্ন সংস্করণের ক্রিকেট খেলতে দেড় মাসের ব্যবধানে আবার বাংলাদেশে আসছে পাকিস্তান। এবার এই দলের সঙ্গে থাকবে নতুন প্রধান কোচ ও অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজের জন্য শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।
শান মাসুদের নেতৃত্বাধীন দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজী ঘড়ি। এদের মধ্যে গাজী ঘড়ি গত মাসে বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেছেন।
এই সিরিজের জন্য এরই মধ্যে লাহোরে লাল বলের অনুশীলন শুরু করেছেন স্কোয়াডের ৫ ক্রিকেটার- নোমান আলি, সাজিদ খান, ইমাম ইয়ল হক, আজান ও গাজী ঘড়ি।
করাচিতে আগামী ২৭ এপ্রিল শুরু হবে পুরো স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। চার দিনের ক্যাম্প শেষ করে আগামী ২ মে পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে তারা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু হবে সরফরাজ আহমেদের। এর আগে গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক উইকেটরক্ষক এই ব্যাটার।
সরফরাজের অধিনায়কত্বে ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও পাকিস্তান শাহিনসের ('এ' দল) মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।
নতুন প্রধান কোচের তত্ত্বাবধানে পাকিস্তানের কোচিং প্যানেলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক ক্রিকেটে ১২ সেঞ্চুরিতে ৬ হাজারের বেশি রান করা আসাদ শফিক। আর বোলিং কোচ হিসেবে দেখা যাবে চারশর বেশি উইকেট নেওয়া উমর গুলকে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮ মে শুরু হবে প্রথম টেস্ট। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু ১৬ মে।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি

২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর প্লে-অফ নিশ্চিত করেছে। ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল লাহোর কালান্দার্সের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৬ উইকেটের জয়ের পর জালমির শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়।
আট দলের পিএসএলের এবারের আসরে পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জালমি। গ্ল্যাডিয়েটর্সের জয়ের ফলে লিগ পর্ব শেষে চতুর্থ স্থানে থাকা কোনো দলের পক্ষেই আর জালমির ১৩ পয়েন্ট টপকানো সম্ভব নয়।
পিএসএলের ১১তম আসরে পেশাওয়ার জালমি তাদের অভিযান শুরু করেছিল নবাগত রাওয়ালপিন্ডি-এর বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে ৫ উইকেটের দাপুটে জয় দিয়ে। তবে লাহোরে বৃষ্টির কারণে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাদের পরের ম্যাচটি পরিত্যক্ত হয়।
সাবেক এই চ্যাম্পিয়নরা এরপর একে একে হায়দ্রাবাদ কিংস ম্যান, করাচি কিংস, বর্তমান চ্যাম্পিয়ন কালান্দার্স, মুলতান সুলতানস এবং গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টানা জয় তুলে নিয়ে শীর্ষস্থান মজবুত করে।
আগামীকাল একই ভেন্যুতে গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জালমির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তারা লাহোরে ফিরে যাবে, যেখানে ২২ ও ২৫ এপ্রিল যথাক্রমে করাচি কিংস এবং স্বাগতিক লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে তারা।
জালমির প্লে-অফ নিশ্চিত হলেও বাকি সাতটি দলের সামনেই এখনো পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে তিনবারের চ্যাম্পিয়ন ইউনাইটেড এবং ২০২১ সালের বিজয়ী মুলতান সুলতানস সুবিধাজনক অবস্থানে আছে। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইউনাইটেড বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, আর এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুলতানস।
পেশাওয়ার জালমিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখেই নিউ জিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরে আসেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা। প্রথমবার পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া নাহিদ ছিলেন এককথায় দুর্দান্ত। রানা ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ছিল ঈর্ষণীয় (৫.৪২)। শরীফুল ৫ ম্যাচ খেলে ২ উইকেট পেলেও ওভারপ্রতি খরচ করেছেন ৭.৯৩ রান।

ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজ দল। তিন ম্যাচের সিরিজ শেষে কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে দু’দল। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট টিম আসছে বাংলাদেশে।
বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পা রাখবে পাকিস্তান টেস্ট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ৮ মে। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় গড়াবে এই ম্যাচ। ১৬ মে থেকে শুরু দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
২০২৪ সালের আগস্টে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালাপিন্ডির সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল সফরকারী নাজমুল হোসেন শান্তরা।
পাকিস্তানের বাংলাদেশের সফরের পর জুনে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ শুরু ৯ জুন এবং টি-টোয়েন্টি ১৭ জুন। ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

বোলারদের কল্যাণে নিউ জিল্যান্ডকে নাগালের মধ্যে রাখলেও, ব্যাটারদের ব্যর্থতায় মেলেনি জয়। কিছুটা বোলিং সহায়ক উইকেটে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ শেষে তাই উইকেটের কোনো অজুহাত দিতে চাননি দলের সেরা পারফর্মার সাইফ হাসান।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে আগে ব্যাট করে ২৪৭ রানের বেশি করতে পারেনি নিউ জিল্যান্ড। জবাবে সাইফ হাসানের ফিফটি ও লিটন কুমার দাসের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের আশা জাগায় বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত কাজ তারা সারতে পারেনি। শেষ দিকে তাওহিদ হৃদয়ের ফিফটি ছাড়া দলের আর কেউ তেমন বলার মতো কিছুই করতে পারেননি। যে কারণে ৯ বল বাকি থাকতেই ২২১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ঘরের মাঠে পরাজয়ে শুরু হয়েছে সিরিজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোচনার বড় অংশ জুড়ে উইকেট। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষে নন ৭৬ বলে ৫৭ রান করা সাইফ।
আরও পড়ুন
| প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা নারী দল |
|
“উইকেট তো একটু (অসম) ছিল ঠিক আছে। একটা ধারণা ছিল যে কিরকম হতে পারে। তবে আজকে কিছুটা বেশি আনইভেন হয়েছে। তবে আমার মনে হয় ঐ অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম...২২-২৩ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। ঐ ভুল সময়ে কিছু উইকেট পড়াতে আমরা ঐখান থেকে পিছিয়ে গেছি।”
শুরুতে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও, সাইফ ও লিটনের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজন মিলে গড়েছিলেন ৯৩ রানের জুটি। তবে ২৩তম ওভারে সাইফের বিদায়ের পর বদলাতে থাকে দৃশ্যপট। এরপর আর কার্যকর কোনো জুটি পায়নি বাংলাদেশ।
সাইফের মতে, ভুল সময়ে উইকেট হারানোয় পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
“আমার মনে হয় উইকেটটা শুরু থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। আমার উইকেটটা যদি আমি আরেকটু টেনে নিতে পারতাম... সেট ব্যাটসম্যানের জন্য একটু সহজ ছিল। নতুন ব্যাটসম্যানের জন্য একটু কঠিন ছিল। আমি যদি আরেকটু টেনে নিতে পারতাম আরেকটু সহজ হতো। এটাই আরকি আমাদের মানিয়ে নিতে হবে।”
আরও পড়ুন
| উল্টো স্লো উইকেটের ফাঁদে পড়লো বাংলাদেশ |
|
ম্যাচের উইকেটে শুরু থেকেই বাউন্স ছিল অসম। কিছু বল হঠাৎ লাফিয়েছে। আবার নিচু হয়েছে কিছু ডেলিভারি। দ্বিতীয় ইনিংসে স্লোয়ারের দারুণ ব্যবহার করে উইকেটের সুবিধা কাজে লাগিয়েছেন নিউ জিল্যান্ডের বোলাররা।
অথচ গত মাসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের উইকেট ছিল বেশ ভালো। গতি ও বাউন্স ছিল সমান। সেখান থেকে হুট করেই ভিন্ন আচরণের উইকেটে খেলতে হয়েছে বাংলাদেশের। তবে এটিকে বড় করে দেখতে চান না সাইফ।
“পাকিস্তান সিরিজের উইকেটে তো দেখেছেন, ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল। এমন কোনো খারাপ ছিল না। তবে আমরা যদি একটু ভালোমতো মানিয়ে নিতে পারতাম... একটু চ্যালেঞ্জিং ছিল। তবে এটা অজুহাত দেওয়ার কিছু নেই। যেহেতু আমরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছি। তো আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে। দূর্ভাগ্যবশত আজকে আমরা করতে পারিনি।”
ঘরের মাঠে এ নিয়ে পরপর তিন সিরিজে তিন ধরনের উইকেটে খেলল বাংলাদেশ। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল পুরোপুরি স্পিন সহায়ক উইকেট। মাঝে পাকিস্তানের বিপক্ষে তুলনামূলক পেস সহায়ক স্পোর্টিং উইকেট। আর এবার প্রথম ম্যাচটি অসম বাউন্সের।
আরও পড়ুন
| ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের |
|
নিজের ঘরের মাঠে এমন ভিন্ন ভিন্ন উইকেটে খেলার ব্যাপারে মানিয়ে নেওয়ার কথাই বারবার বললেন সাইফ।
“ভিন্ন উইকেটে আসলে এডজাস্টমেন্ট আমাদের করতে হবে। যেহেতু পেশাদার ক্রিকেটার আমাদের এটি করতেই হবে। এখানে কোনো অজুহাত নেই। তবে আসলে এটা আমাদের হাতে নেই। উইকেট একেক দিন একেকরকম হতে পারে। জিনিসটা হচ্ছে, আমরা ওখানে যেয়ে কতটুকু মানিয়ে নিতে পারছি।”

চামারি আতাপাত্তুর নেতৃত্বে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশের মাটিতে লঙ্কান নন্দিনীদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০২৩ সালে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিকেল পাঁচটায় রাজশাহীর উদ্দেশে উড়াল দেয় সফরকারীরা। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।
আগামী ২০ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে দুই দল সরাসরি সিলেটে যাবে। সেখানে ২৮ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড গঠন করা হয়েছে।
ওয়ানডে স্কোয়াড: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ইমেশা দুলানি, হানসিমা করুণারত্নে, কাউশিনি নুথ্যাঙ্গানা, হর্ষিতা সমরাবিক্রমা, নিলাক্ষিকা সিলভা, পিউমি ওয়াথসালা, কাভিশা দিলহারি, ডেউমি বিহাঙ্গা, মালকি মাদারা, কাভ্যা কাভিন্দি, চেথানা বিমুক্তি, ইনোকা রানাওয়েরা, সুগান্ধিকা কুমারি, নিমেশা মাদুশানি।