
লা লিগায় ঘরের মাঠে অপ্রতিরোধ্য বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কাকে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের ডেরায় ১১ ম্যাচের সবগুলোতেই জয় পেল হানসি ফ্লিকের দল।
ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার জয় ৩-০ গোলের। গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, লামিনে ইয়ামাল ও মার্ক বার্নাল।
প্রথমার্ধে অবশ্য কিছুটা ভুগেছে স্বাগতিকদের রক্ষণ। মায়োর্কার জান ভারজিলি একাধিকবার কুন্দের বিপক্ষে জায়গা করে নিলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
আরও পড়ুন
| ফুটবলারদের বিবৃতির পর হঠাৎ স্থগিত লা লিগার ম্যাচ |
|
২৯ মিনিটে মার্কাস রাশফোর্ডের শট প্রতিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি, দানি ওলমোর পায়ে লেগে পেয়ে যান লেভানডফস্কি। নিখুঁত শটে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে ছন্দ পুরোপুরি হারায় মায়োর্কা। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল। ২৫ গজ দূর থেকে জায়গা করে নেওয়া দুর্দান্ত শট সরাসরি জালে পাঠান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। মায়োর্কার বিপক্ষে শেষ ৬ ম্যাচে এটি তাঁর তৃতীয় গোল।
শেষ দিকে প্রতি আক্রমণ থেকে স্কোরলাইন আরও বড় করে বার্সেলোনা। ৮৩ মিনিটে বক্সে ঢুকে ডিফ্লেকশনের সহায়তায় নিজের প্রথম লা লিগা গোলটি করেন মার্ক বার্নাল।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪। আজ রাতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।
No posts available.
১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পিএম
১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত মাসে বোর্নমাউথের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর রেফারির সাথে অশোভন আচরণের দায়ে হ্যারি মাগুয়ারের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক ম্যাচ বাড়ানো হয়েছে। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে না ৩৩ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডারকে।
মার্চে বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাগুয়ার। মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিসিয়াল ম্যাট ডনোহিউকে উদ্দেশ্য বাজে মন্তব্য করেন ইংলিশ সেন্টারব্যাক। পরবর্তীতে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তার বিরুদ্ধে ‘অশোভন আচরণ’-এর অভিযোগ আনে।
এক ম্যাচের নিয়মিত নিষেধাজ্ঞার পাশাপাশি মাগুয়ারকে ৩০ হাজার পাউন্ড জরিমানাও করেছে এফএ। বুধবার সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মাঠ ছাড়ার সময় মাগুয়ার চতুর্থ অফিসিয়ালের প্রতি অবমাননাকর বা আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।
ম্যাট ডনোহিউয়ের ভাষ্যমতে, মাঠ ছাড়ার সময় মাগুয়ার চিৎকার করে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন,
‘তোমরা একটা জোক (তামাশা)। তোমরা সবাই একটা জোক।’ তবে মাগুয়ার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কোনো নির্দিষ্ট অফিসিয়ালকে উদ্দেশ্য করে কিছু বলেননি। মাগুয়ারের দাবি ছিল, তিনি স্রেফ পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘এটা একটা জোক।’
অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন মাগুয়ার। কমিশন প্রথমে দুই ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞার কথা ভাবলেও, মাগুয়ারের ক্ষমা প্রার্থনা ও অভিযোগ মেনে নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে শাস্তির মেয়াদ এক ম্যাচ নির্ধারণ করে।
চেলসি সফরে মাগুয়ার ছাড়াও লিসান্দ্রো মার্তিনেসকে পাচ্ছে না ইউনাইটেড। লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডমিনিক ক্যালভার্ট-লেউইনের চুল টেনে ধরায় ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’-এর দায়ে লাল কার্ড পেয়েছিলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। যদিও কোচ মাইকেল ক্যারিক এই সিদ্ধান্তকে ‘সবচেয়ে বাজে সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন এবং ক্লাব থেকে এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছেন।
পাশাপাশি ম্যাথিয়াস ডি লিটও পিঠের পুরনো চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন। এর ফলে ক্যারিকের হাতে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে এখন কেবল ১৯ বছর বয়সী এইডেন হেভেন এবং ২০ বছর বয়সী লেনি ইয়োরো ছাড়া আর কেউ অবশিষ্ট নেই।
লিগে টেবিলের তিনে থাকা ইউনাইটেড বর্তমানে চুতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার সমান পয়েন্টে দাঁড়িয়ে আছে। হাতে আছে মাত্র ৬টি ম্যাচ। শনিবার চেলসির কাছে হারলে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রেড ডেভিলদের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর বাড়িতে থাকাকালীন মৃত্যু হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের।
আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের দলটি যদি একটুও পেশাদারত্ব দেখাত, তবে বেঁচে থাকতেন এই ফুটবল কিংবদন্তি। দেশটির আদালতে আবারও শুরু হয়েছে ফুটবল কিংবদন্তিরর মৃত্যুর বিচার। সরকারপক্ষের আইনজীবীরা এবার সরাসরি বলেছেন, ম্যারাডোনার চিকিৎসক দল তাঁকে বাঁচানোর সুযোগ পেয়েও কাজে লাগায়নি।
প্রসিকিউটরদের দাবি, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির কথা মেডিকেল টিম আগে থেকেই জানত, কিন্তু তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেয়নি।
নতুন বিচার প্রক্রিয়া শুরু: তিনজন নতুন বিচারপতির প্যানেলে ম্যারাডোনা মৃত্যু পরবর্তী বিচারকার্য পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ১০০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া জুলাই মাস পর্যন্ত চলতে পারে।
অভিযুক্ত সাতজন হলেন—নিউরোলজিস্ট লিওপোল্ডো লুকে, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, চিকিৎসক ন্যান্সি এডিথ ফোরলিনি, নার্স রিকার্ডো আলমিরন ও মারিয়ানো আরিয়েল পেরোনি এবং চিকিৎসক পেড্রো পাবলো দি স্পাগনা। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
পূর্ববর্তী বিচারের স্থগিতাদেশ: ২০২৫ সালের মার্চ মাসে এই মামলার মূল বিচার শুরু হয়েছিল এবং তা প্রায় তিন মাস চলে। কিন্তু ২০২৫ সালের মে মাসে বিচারক জুলিয়েটা মাকিনতাচ আদালতের ভেতরে একটি ডকুমেন্টারির জন্য অননুমোদিতভাবে চিত্রগ্রহণের অনুমতি দেওয়ায় সেই বিচার বাতিল করা হয়। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হওয়া এশিয়ান কাপের ড্রয়ের নতুন তারিখ ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ৯ মে রিয়াদের দিরিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ঐতিহাসিক আত-তুরাইফ ডিস্ট্রিক্টে হবে ড্র অনুষ্ঠান।
এর আগে ড্রয়ের নির্ধারিত তারিখ ছিল ১১ এপ্রিল। কিন্তু ওই অঞ্চলের নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে এএফসি ড্র স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বুধবারের বিবৃতিতে নতুন তারিখ নিশ্চিত করা হলো।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে অঞ্চলের বেশ কিছু ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করা হয়। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করল এএফসি।
২৪ দলের এই টুর্নামেন্ট প্রথমবারের মতো এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব। ইতোমধ্যে ২৪টি দলের মধ্যে ২৩টি দল চূড়ান্ত হয়ে গেছে।
২৪তম দলের ভাগ্য নির্ধারিত হবে আগামী ৪ জুন। সেদিন প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে লেবানন ও ইয়েমেন। ড্র অনুষ্ঠানে এই কোয়ালিফায়ারসহ মোট ২৪টি দলকে ৬টি গ্রুপে বিভক্ত করা হবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জিতলেও অগ্রগামিতায় আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হার কিছুতেই মেনে নিতে পারছে না কাতালানরা। ক্লাবের নব নির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা আঙুল তুলেছেন ম্যাচ অফিসিয়ালদের ওপর।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় বার্সেলোনাকে। প্রথম লেগে পাউ কুবার্সি দেখেন লাল কার্ড। দ্বিতীয় লেগে এরিক গার্সিয়া। দুজনই ফাইনাল ফিনিশিংয়ের আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন।
ক্যাম্প ন্যুতে ২-০ গোলে পিছিয়ে আলিয়াঞ্জ অ্যারেনাতে যায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে শুরুর চতুর্থ মিনিটে লিড আদায় করেন লামিন ইয়ামাল। এরপর ফেরান তোরেস লিড দ্বিগুণ করেন। কিন্তু আদেমালো লুকমান একটি গোল শোধ করলে সব শেষ হয়ে যায় সফরকারীদের। যদিও বার্সা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কম করেনি। ১৫টি শট নিয়ে আতলেতিকোর পোস্টে ৮টি শট রাখতে পারে ক্লাবটি।
ফিরতি লেগে হুয়ান মুসোর বুটের আঘাতে ফারমিন লোপেজের রক্তাক্ত হওয়ার ঘটনা কিংবা বার্সেলোনার দ্বিতীয় গোলের পর ফেরান তোরেসের গোল ভিএআরের সাহায্যে অফসাইডে বাতিল হয়ে যাওয়া। পাশাপাশি প্রতিপক্ষের ধাক্কায় দানি ওলমো বক্সে পড়ে যাওয়ার পর বার্সেলোনা পেনাল্টির আবেদন। সব মিলিয়ে রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন লাপোর্তা।
বার্সা প্রেসিডেন্ট বলেন,
“রেফারি ও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) উভয়ের সিদ্ধান্ত ছিল খুবই বাজে। তারা আমাদের সঙ্গে যা করেছে, তা অসহনীয়। প্রথম লেগে তারা আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেয়নি এবং আমাদের একজন খেলোয়াড়কে (পাউ কুবার্সি) মাঠ থেকে বের করে দিয়েছিল, যেটায় শুধু হলুদ কার্ড হতে পারত। জুলিয়ানোর (সিমেওনে) বলের ওপর নিয়ন্ত্রণ ছিল না, রেফারি প্রথমে সঠিক বাঁশিই বাজিয়েছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখাতে বাধ্য করে, যা আমাদের জন্য ছিল খুবই বেদনাদায়ক।”
প্রথম লেগের পর ফিরতি লেগেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটায় মেজাজটা একটু বেশিই খারাপ লাপোর্তার,
“এটা এমন এক ম্যাচ ছিল যেখানে রেফারির সিদ্ধান্তগুলো আমাদের অনেক ভুগিয়েছিল। দ্বিতীয় লেগেও একই ঘটনা ঘটেছে। তারা আমাদের একজন খেলোয়াড়কে (এরিক গার্সিয়া) মাঠ থেকে বের করে দেয়, অথচ (জুলস) কুন্দে সহজেই বলটা ধরতে পারত, তাই সেখানে এরিক শেষ ডিফেন্ডার ছিল না। রেফারি হলুদ কার্ড দেখিয়েছিলেন, যা সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্তটি পাল্টে দিতে বাধ্য করে, যা আরেকটি ভুল সিদ্ধান্ত।”
প্রথম লেগের পরই রেফারিং নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় বার্সেলোনা। কিন্তু তাদের সেই অভিযোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে খারিজ করে দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। এবার উয়েফার ওই সিদ্ধান্তকেই ‘অগ্রহণযোগ্য’ বললেন লাপোর্তা।
তিনি বলেন,
“আমরা একটি অভিযোগ দায়ের করেছিলাম এবং জবাবে উয়েফা জানিয়েছে যে, সেটা অগ্রহণযোগ্য। এখন আমরা জানতে চাইছি, কেন সেই অভিযোগটি অগ্রহণযোগ্য। আমরা আরও একটি অভিযোগ দায়ের করব, কারণ গতকাল আমাদের সঙ্গে আবার যা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তগুলো স্পষ্টতই আমাদের ক্ষতি করেছে।”

শঙ্কাই সত্যি হল— বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হুগো একিতিকে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিনের প্রতিবেদন, ‘অ্যাকিলিস টেন্ডন’ (গোড়ালির চোট) ছিঁড়ে যাওয়ায় অন্তত ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
একিতিকের চোট পেয়ে মাঠ ছাড়ার রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ২-০ গোলে হেরে (দুই লেগে ৪-০) বিদায় নিয়েছে লিভারপুল। ম্যাচের ২৭ মিনিটে পা হড়কে ডান পায়ের গোড়ালিতে চোট পান একিতিকে। চোটের গুরুত্ব বুঝে চিকিৎসকরা দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান ফরাসি ফরোয়ার্ডকে।
ম্যাচের পরই একিতিকের চোট নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লটের কণ্ঠে ছিল দুশ্চিন্তার ছাপ, ‘পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। বেশ গুরুতর চোট বলেই মনে হচ্ছে, তবে ঠিক কতটা তা এখনই বলা কঠিন। আগামীকাল (আজ) আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানব।’ লিভারপুল কর্তৃপক্ষ ইতোমধ্যে একিতিকের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা শুরু করেছে।
চলতি মৌসুমে লিভারপুলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন একিতিকে। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ও দেশের হয়ে এরমধ্যেই ১৯টি গোল করেছেন। গত মাসে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়েও তাঁর গোল ছিল।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ ‘আই’ তে ফ্রান্স। তাদের গ্রুপে রয়েছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৭ জুন সেনাগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।