২৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৫ পিএম

গত ২৩ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশনের স্বাক্ষরিত খসড়া ভোটার তালিকায় ক্যাটাগরি-২ তে ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে বিতর্কিত ১৫ ক্লাবের ভোটারদের নাম ছিল না। দুদকের এনফোর্সমেন্ট টিমের রিপোর্টে ১৫টি ক্লাবকে ভোটার তালিকার বাইরে রাখা হয়েছিল।এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়া মেনে কাউন্সিলর ফরম পূরণ করে বিসিবিতে প্রেরণে ব্যর্থ হওয়ায় ক্যাটাগরি-১ এ ৬টি জেলার ভোটারও ছিল শুণ্য। তবে ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে দিনব্যাপী শুনানীতে আপত্তি উন্থাপন করা ১৫টি ক্লাব ফিরে পেয়েছে ভোটাধিকার। নিধারিত সময়ের মধ্যে (২৩ সেপ্টেম্বর) কাউন্সিলারশিপ জমা দেয়নি বলে খসড়ায় নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ এর ঘর ফাঁকা ছিল। চূড়ান্ত ভোটার তালিকায় নরসিংদি ছাড়া উঠেছে বাকি পাঁচ জেলায় নাম!
বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকায় বাদ পড়া ১৫টি ক্লাবের পক্ষে ঢাল হয়ে শুনানীতে দিয়েছিলেন তামিম বক্তব্য। সংবাদ সম্মেলনে বলেছিলেন-
‘আমি ওনাদের স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন না কেনো, আপনার ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। এই ১৫টা ক্লাব বিভিন্ন বিভাগে নিয়মিত ক্রিকেট খেলে, খেলোয়াড়দের পেমেন্ট করে। ওই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০% আয় হয়। তাদের সঙ্গে তাদের পরিবারও জড়িত। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের যদি কোনো আপত্তি থাকত, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন?’
তার এই বক্তব্য যৌক্তিক মনে করেছেন নির্বাচন কমিশন। দিয়েছে খসড়া ভোটার তালিকায় শুন্য থাকা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ। চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। খসড়া ভোটার তালিকায় নাম না ওঠা ভাইকিংস ক্রিকেট একাডেমীর এই কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠেছে। বিসিবির সাবেক পরিচালক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াও এ যাত্রায় পেয়েছেন কাউন্সিলরশিপ। বাদ পড়া ১৫ ক্লাবের একটি নাখালপাড়া ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন তিনি।
নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পর রেঞ্জার্স ক্রিকেট একাডেমীর পক্ষে কাউন্সিলর ফরম জমা দিয়ে খসড়া ভোটার তালিকায় নাম ওঠা ফারুক আহমেদের ভোটাধিকার নিয়ে লিখিতভাবে আপত্তি উন্থাপন করেছিলেন ঢাকার ১২টি ক্লাব। তবে তাদের এই আপত্তি গৃহিত হয়নি। বিলম্বের সুনিদ্দিষ্ট কারণ উল্লেখ করায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আছে ফারুক আহমেদের নাম। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে ১৯২ জন ভোটারের নাম চূড়ান্ত করেছে বিসিবি।
এদিকে গঠণতন্ত্র মেনে বিসিবি প্রেরিত কাউন্সিলর ফরম পূরণ করে ক্যাটাগরি জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের স্বাক্ষর নিয়ে তা বিসিবিতে জমা দিয়েও লাভ হয়নি। গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলাও বিভাগ থেকে জমা পড়া ৫৩টি কাউন্সিলর ফরমের অধিকাংশ বাতিল করেছে বিসিবি। জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের এডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে গত ১৮ সেপ্টেম্বর যুবও ক্রীড়া সচিবকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দিয়েছেন চিঠি। সেই চিঠির আলোকে নতুন করে কাউন্সিলর মনোনীত করে তাদের পূরণকৃত ফরম বিসিবিতে প্রেরণ করেছেন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারবৃন্দ। ক্যাটাগরি-১ এ কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতির এমন হস্তক্ষেপের বিরুদ্ধে রীট পিটিশন করেছেন এই ক্যাটাগরির ৪ সংক্ষুব্ধ কাউন্সিলর। গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টের রীট ডিভিশনে তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিসিবি সভাপতির চিঠির কার্যকরিতার উপর ১৫দিনের জন্য স্থগিতাদেশ জারী করে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছে বিসিবিকে। হাইকোর্টের এই আদেশ বহাল থাকেনি। ওই আদেশের অল্প কিছুক্ষনের মধ্যে আপীল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে বিসিবি সভাপতির নির্দেশিত চিঠি অনুযায়ী জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহ থেকে দ্বিতীয় দফায় যাদেরকে কাউন্সিলল মনোনীত করা হয়েছে, ক্যাটাগরি-১ এ তাদের নাম বিসিবির খসড়া ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। বিসিবির সভাপতির চিঠিতে বাদ পড়া জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা এখন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের শুনানীর দিকে তাকিয়ে।
বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। শনিবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণ ও রোববার ( (২৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের দিনক্ষণ নির্ধারিত করা আছে।
No posts available.
১৩ মে ২০২৬, ৬:১০ পিএম
১৩ মে ২০২৬, ৪:২১ পিএম

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে এই হারের পর পাকিস্তান দলের নেতৃত্বের মান নিয়ে কড়া সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ব্যাটার আহমেদ শেহজাদ।
২৬৮ রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে পাকিস্তান মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। এই হারের পর কেবল মাঠের পারফরম্যান্স নয়, বরং দলের নির্বাচন প্রক্রিয়া এবং অধিনায়ক হওয়ার মাপকাঠি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক নিয়োগের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, অধিনায়ক হওয়ার ক্ষেত্রে মাঠের পারফরম্যান্স কি আদৌ এখন প্রধান বিবেচ্য বিষয় কি না।
শেহজাদ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,
‘আপনারা যদি ৩০ গড়ের ওপর ভিত্তি করে অধিনায়ক নিয়োগ দেন, তবে ভালো ইংরেজি বলতে পারাকেই’ একমাত্র যোগ্যতা হিসেবে ঘোষণা করে দিন।’
শেহজাদ ব্যঙ্গ করে আরও যোগ করেন যে, অধিনায়ক হওয়ার তালিকায় এখন সম্ভবত ব্যক্তিত্ব এবং বাহ্যিক রূপকেও অন্তর্ভূক্ত করা যেতে পারে। শেহজাদের ভাষায়, ‘হয়তো আমরা এখন আসল ক্রিকেটীয় প্রতিভার কথা ভুলেই যেতে পারি।’
শেহজাদ আরও মন্তব্য করেন, তরুণ ক্রিকেটাররা এখন হয়তো ভাবছে নেতৃত্বের সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটীয় দক্ষতার চেয়ে যোগাযোগ দক্ষতা (ইংরেজি বলা) বেশি গুরুত্বপূর্ণ। শেহজাদ বলেন,
‘এখন আমাদের উচিত বাচ্চাদের এটা শেখানো যে, পাকিস্তান দলের অধিনায়ক হতে চাইলে শুধু ইংরেজি বলা শিখলেই হবে। কারণ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এর বাইরে আর কিছুরই এখন আর গুরুত্ব নেই।’
পাকিস্তানের এই হারের ম্যাচে অধিনায়ক শান মাসুদ রান তাড়ায় নেমে দ্রুত আউট হওয়ার আগে করেছেন মাত্র ২ রান। বিপরীতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা। পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানের মিডল অর্ডার তছনছ করে দেন তিনি। বিশেষ করে চা-বিরতির পর এক বিধ্বংসী স্পেলে সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও নোমান আলীকে ড্রেসিংরুমের পাঠান গতি তারকা নাহিদ।
এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে থেকে সিলেটে শুরু হবে।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের চতুর্থ রাউন্ডে দাপট দেখালেন বোলাররা। আগুনঝরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি স্পিনের মায়াজালে আবাহনী লিমিটেডের মাহফুজুর রহমান রাব্বির শিকার ৫ উইকেট।
পিকেএসপিতে মৃত্যুঞ্জয়ের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে ১০ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। সব মিলিয়ে ম্যাচে খেলা হয়েছে মোটে ৩২ ওভার।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা মৃত্যুঞ্জয়। এর আগের ম্যাচেও ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
বসুন্ধরার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ছোট লক্ষ্যে ৮.১ ওভারে জিতে যায় মোহামেডান। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন এনামুল হক বিজয়। মোহাম্মদ নাঈম শেখ করেন ২১ বলে ৩১ রান।
লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। জবাবে ২৫.৪ ওভারে জিতে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রুপগঞ্জ টাইগার্সের ব্যাটারদের নাচিয়ে ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নেন মাহফুজুর রাব্বি। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার দ্বিতীয় ৫ উইকেট।
শাকির হোসেন শুভ্র দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া কালাম সিদ্দিকি এলিনের ব্যাট থেকে আসে ৩৪ রান।
রান তাড়ায় ভালো শুরু করেও ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যান জিসান আলম। ৭ চার ও ২ ছক্কায় ৭৬ বলে ৬৫ রান করেন সৌম্য সরকার। জাকের আলি অনিক ১ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
চার ম্যাচে আবাহনীর এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে সম্ভাবনা জাগালেন আলিস আল ইসলাম। ওভার শেষ হয়ে যাওয়ায় বাড়ল অপেক্ষা। তবে নতুন ওভার শুরু করে কোনো ভুল করলেন না আলিস। আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এই রহস্য স্পিনার।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট নেন আলিস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে তার রহস্য স্পিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে আলিসের রহস্যে কাবু হয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক আলিস।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন |
|
লিস্ট 'এ' ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার আলিস। আর ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বোলার হলেন মোট ১১ জন। এদের মধ্যে শুধু মোহাম্মদ শরীফের রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান যোগ করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে ৭১ রান করেন দীপু। তামিমের ব্যাট থেকে আসে ৩টি করে চার-ছক্কায় ১০৭ বলে ৭৮ রান।
এরপর চার নম্বরে নেমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সামলান শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
শেষ দিকে আবু হায়দার রনি ২ চার ও ৫ ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করলে তিনশ পার করে প্রাইম ব্যাংক।
৫১ রানে ৪ উইকেট নেন মাহফুজুল ইসলাম।
পরে আলিসের স্পিনে কাবু হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি গাজী গ্রুপ। ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দলকে জেতান ২৯ বছর বয়সী রহস্য স্পিনার।
এ নিয়ে চার ম্যাচের সবকটিই জিতল প্রাইম ব্যাংক। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
নবগঠিত এই কমিশন প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে এই কমিশনের প্রধান কাজ।
আরও পড়ুন
| পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেলেন শান্ত-নাহিদরা |
|
গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মধ্যে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে।
পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮৭ রান করেন শান্ত। এমন ব্যাটিয়ের পর ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিক। দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন কুমার দাস (৬ ধাপ পিছিয়ে ৩৮), সাদমান ইসলাম (৪ ধাপ পিছিয়ে ৫৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন।