২৪ নভেম্বর ২০২৪, ৩:০৬ পিএম

আন্তর্জাতিক বিরতির পর নতুন করে শুরুর বদলে হারতে হয়েছে আরেকটি ম্যাচে। প্রিমিয়ার লিগে টানা তিন হারে নভেম্বরেই শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে শীর্ষে থাকা লিভারপুলের কাছেও যদি পরাজিত হতে হয়, পয়েন্টের ব্যবধান বেড়ে যাবে আরও। দেয়ালে পিঠ যে থেকে গেছে দলের, সেটা অনুধাবন করতে পারছেন পেপ গার্দিওলাও। সিটি কোচের তাই অকপট স্বীকারোক্তি, আর্নে স্লটের দলের কাছে হারলে শেষ হয়ে যাবে তাদের শিরোপা ধরে রাখার আশা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে আরেকটি ছন্দহীন পারফরম্যান্স উপহার দিয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-০ ব্যবধানে হেরে যায় সিটি। সব প্রতিযোগিতায মিলিয়ে এটি দলটি টানা পঞ্চম হার। ২০১৮ সালের পর এই প্রথম টানা চার বা বেশি ম্যাচ হেরেছে সিটি। আর কোচিং ক্যারিয়ারে গার্দিওলা এমন হারের চক্রে ঘুরপাক খাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন প্রথমবার। এমন অবস্থায় এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুলের কাছে হারলে কাজটা ভীষণ কঠিন হয়ে যেতে পারে ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য।
আরও পড়ুন
| সিটির টানা ৪ হারের কারণেই চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা |
|
রোববারে ম্যাচে সাউথ্যাম্পটনকে হারালে লিভারপুল আট পয়েন্ট এগিয়ে যাবে। আর মুখোমুখি লড়াইয়ে সিটিকে হারাতে পারলে ব্যবধান দাঁড়াবে ১১ পয়েন্টের। হতাশ গার্দিওলা তাই সব বাস্তবতা মেনে নেওয়ার প্রস্তুতি রাখছেন।
“হ্যাঁ, এটা (লিভারপুলের কাছে হারলে শিরোপা লড়াই শেষ) সত্যি। আমরা শিরোপা জেতা বা হারানোর কথা ভাবছি না, মৌসুমের শেষে কী হতে যাচ্ছে, তা নিয়ে ভাবার মতো পরিস্থিতিতে আমরা নেই। আমরা যদি শেষ পর্যন্ত না জিততে পারি, তার মানে আমরা এটা জেতার যোগ্য নই। আমরা অতীতে জিতেছি, কারণ আমাদের তা প্রাপ্য ছিল।”
অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সিটির প্রতিপক্ষ ফেইনুর্ডের। জয়ের ধারায় ফেরার পাশাপাশি বড় ম্যাচের আগে এই লড়াইয়ে ভালো খেলাটাও তাই গুরুত্বপূর্ণ সিটির জন্য।
আরও পড়ুন
| পারলো না আর্সেনাল, চারে চার ম্যানচেস্টার সিটির |
|
আর তাই আপাতত এই ম্যাচ নিয়েই বেশি চিন্তিত গার্দিওলা।
“আমাদের এখন যা করতে হবে তা হল, ফেইনুর্ডকে হারানো। এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার যোগ্যতা অর্জন করতে হবে এবং এরপর ধাপে ধাপে খেলোয়াড়রা আরও ভালো করবে।”
টানা পাঁচ ম্যাচে হারের এই চক্রে সিটি স্রেফ আক্রমণে নয়, রক্ষণেও বেশ ভুগছে। এই ম্যাচগুলোতে হজম করেছে ১৪ গোল। বিষয়টি অবাক করছে গার্দিওলাকেও।
“এটা স্পষ্ট যে, রক্ষণে আমরা এখন কিছুটা ভঙ্গুর। আমি কখনোই প্রিমিয়ার লিগে পরপর তিনটি ম্যাচ হারার কথা চিন্তাও করিনি। তবে আমরা এখন বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। জীবনের মত ফুটবলেও মাঝে মাঝে এমন অনেক কিছুই ঘটে যায়।”
No posts available.
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৮ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এম

সম্ভাব্য
সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যেতে
পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল।
এশিয়ান কাপের আগে নারী লিগ
খেলেই ম্যাচ অনুশীলন করেছেন আফঈদা, রুপনা, মনিকারা। জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা থাকলেও শেষ
পর্যন্ত তা আলোর মুখ
দেখেনি। শেষ পর্যন্ত প্রস্তুতির
ঘাটতি নিয়েই বাংলাদেশ দল এখন অবস্থান
করছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে অবশ্য সময়টা ভালোই কাটছে মেয়েদের।
গত
১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়ে
বাংলাদেশ দল। পরদিন সিডনির
ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। আজ
চতুর্থ দিনের মতো গা গরমে
নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের
পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে
কারণে হোটেল থেকে মাঠে আশা
যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে না বলে জানালেন
এবারই প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া
আলপি আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন,
‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এতো গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। আমরা এটার সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে, এটা ভালো লাগছে।’
সর্বশেষ
নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের
হয়ে ১০ ম্যাচে ৩০
গোল করেন আলপি। টুর্নামেন্টের
দুই রাউন্ড বাকি থাকতে সাফ
অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে
যান নেপালে। সেখানেও ছন্দ ধরে রাখেন,
করেন টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ গোল। দারুণ
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ডাক পান
তরুণ ফরোয়ার্ড।
জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি,
‘আলহামদুলিল্লাহ; অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’
সিডনিতে
অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি
এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে
৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন
চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর
কোরিয়া এবং ৯ মার্চ
পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

এএফসি
উইমেন’স এশিয়ান কাপ শুরু হতে
বাকি আর মাত্র ৬দিন।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায়
অংশ নিচ্ছে বাংলাদেশ। দল বর্তমানে আছে
অস্ট্রেলিয়ার সিডনিতে। ঢাকা থেকে গত
১৯ ফেব্রুয়ারি রাতে দেশ ছাড়েন
আফঈদা খন্দকাররা। সেখাকার ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে আজ
চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে
পিটার বাটলারের দল। তবে দলের
সঙ্গে যেতে পারেননি ফিজিওথেরাপিস্ট
জাকিয়া রহমান। হঠাৎ অসুস্থতার কারণে
তিনি দলের সঙ্গী হতে
পারেননি। যে কারণে এখন
সিডনিতে আফঈদাদের জন্য ফিজিও খুঁজছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অস্ট্রেলিয়ায়
যাওয়ার আগে বাফুফে ভবনে ১৯ ফেব্রুয়ারি সংবাদ
সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ
কোচ পিটার বাটলার ফিজিওর অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। তবে ফিজিও দলের
সঙ্গে যেতে পারেননি এই
খবরটি দিন দুয়েক পর
প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন,
‘১৮ ফেব্রুয়ারি ফিজিও অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অপারেশন হওয়ায় তিনি দলের সঙ্গে আসতে পারেননি।’ এখন অতিসত্বর ফিজিও খুঁজতে হচ্ছে বাফুফেকে। টিম ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিও আনতে ভিসার বিষয় রয়েছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। আবার অস্ট্রেলিয়াতেও খোঁজা হচ্ছে। যেটা দ্রুত সম্ভব, সেটাই করা হবে দলের জন্য।’
সিডনিতে
অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি
এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে
৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন
চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর
কোরিয়া এবং ৯ মার্চ
পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

লা লিগার ২৫তম রাউন্ডে ওসাসুনার ঘরের মাঠে হেরে বসে রিয়াল মাদ্রিদ। এরপর রোববার রাতে লেভান্তেকে হারিয়ে শীর্ষস্থান দখলে নেয় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারায় এখন চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে এক পয়েন্টের পার্থক্য রিয়ালের। ওই ম্যাচে হারটা এখনো মেনে নিতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ৩৬ মিনিটে বিতর্কিত একটি পেনাল্টি হজম করে তারা। সেখান থেকে এগিয়ে যায় ওসাসুনা। ভিএআরএ’র সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। সেই বিতর্ক ঘিরে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা।
রোববার ক্যাম্প ন্যূ-তে বার্সেলোনা-লেভান্তে ম্যাচ দেখতে যান লাপোর্তা। স্টেডিয়ামে ঢোকার আগমুহূর্তে কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। কথার এক পর্যায়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ-ওসাসুনা ম্যাচের প্রসঙ্গ। ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে লাপোর্তা বলেন,
‘আমি কোনো সমস্যা দেখি না, মাদ্রিদের অভিযোগ করার কোনো অধিকার নেই।’
বার্সা সভাপতি এটুকুতেই থেমে থাকেননি। এরপর তিনি বলেন যে লস ব্লাঙ্কোসের সঙ্গে ইতিহাসজুড়ে রেফারিদের পক্ষপাতী সিদ্ধান্তের একটা ধারা আছে। তিনি বলেন,
‘মাদ্রিদকে এ রকম হাজারটা পেনাল্টি দেওয়া হয়েছে। ডাইভ দিয়ে সাজানো পেনাল্টি যখন ভাগ্যে জোটে না, তখন অন্তত তাদের অভিযোগ করা মানায় না।’
ম্যাচ চলাকালীন প্রথমে হলুদ কার্ড দেওয়া হয় ওসাসুনার আন্তে বুদিমিরকে। রিয়ালের পেনাল্টি এরিয়ায় পড়ে গিয়ে পা ধরে শুয়ে থাকায় রেফারির মনে হয়েছিল অভিনয় করছেন ওসাসুনার ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড। এরপর ভিএআরএ গেলে বদলে যায় সিদ্ধান্ত। বুদিমিরের হলুদ কার্ড তুলে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়াকে কার্ড দেওয়ার পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই সিদ্ধান্তই মেনে নিতে পারেনি রিয়াল সমর্থকেরা। এবার বিতর্ক আরও উসকে দিলেন বার্সেলোনা সভাপতি।
লা লিগায় ২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে বর্তমানে টেবিলের শীর্ষে বার্সেলোনা। তাদের পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়ালের প্রতিপক্ষ ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা ভিয়া রিয়াল।

পরপর দুই ম্যাচে হার। লিগ টেবিলের শীর্ষস্থানও কেড়ে নিলো চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার দরকার ছিল ঘুরে দাঁড়ানোর। কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদ এবং লিগে জিরোনার কাছে হারের পর রোববার রাতে লেভান্তেকে সহজেই হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার ফের্মিন লোপেস বলেন সঠিক পথ খুঁজে পেয়েছে বার্সেলোনা।
লেভান্তের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে খেলা আবার নিজ ডেরায়। যেখানে ৩-০ গোলের সহজ জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। খেলার শুরুতে মার্ক বের্নাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। আর বদলি নামার কিছুক্ষণ পর স্কোরলাইন ৩-০ করেন লোপেস।
খেলা শেষে প্রতিক্রিয়ায় স্প্যানিশ মিডফিল্ডার লোপেস বলেন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা,
‘(আগের দুই হারের পর) আমরা আত্ম-সমালোচনা করেছি। আজ আমরা দারুণ একটা ম্যাচ খেললাম এবং এগিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।’
দারুণ এই জয়ে আবার লিগ টেবিলে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।
২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দ্য সিটি গ্রাউন্ডে এমনই এক ঘটনা ঘটেছে আজ। পয়েন্ট ভাগাভাগিতে নিঃশেষের ম্যাচে নিয়ন্ত্রণ, ভিএআরে গোল বাতিল এবং শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট আদায়—অস্বস্থিকর এক যাত্রার রোমাঞ্চকর করে তুলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন তারকার পায়ের জাদুতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল।
রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্নে স্লটের দল। এ জয়ে টাইটেল রেসে এখনও নিজেদের অব্স্থান জানান দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৩ পয়েন্ট কম অ্যানফিল্ডের ক্লাবে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর রবিবার জয় লক্ষ্য নির্ধারণ করে নেমেছিল লিভারপুল। তবে প্রতিপক্ষের মাঠে ভালোই হ্যাপা পোহাতে হয় তাদের। অতিথিমুখে ১৮টি শট নেয় নটিংহ্যাম। বিপরীতে ১০টি শট ছিল অল রেডসদের। যদিও ১০টি শটের ৪টিই গোলমুখে ছিল। বড় সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল তারা।
সব ঠিকঠাক থাকলেও কাঙ্ক্ষিত গোলমুখে খুলেনি নির্ধারিত ৯০ মিনিটে। ৮৯ মিনিটে নটিংহ্যামের ডিফেন্ডার আয়না বল ক্লিয়ারেন্স করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। তার শট গিযে লাগে ম্যাক অ্যালিস্টারের গায়ে। সেটা শেষ পর্যন্ত জড়ায় নটিংহ্যামের জালে।
প্রথম দেখায় মনে হচ্ছিল বল অ্যালিস্টার পিঠে লেগেছে, কিন্তু ভিএআরের বারবার দেখে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। এই আর্জেন্টাইন মিডফিল্ডার অবশ্য পরে ইশারা করতে থাকেন যে, বল তার পিঠের ওপরের অংশে লেগেছে। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়, ভিডিওতে স্পষ্ট দেখা যায় বল তার কনুইয়ে লাগে।
গোলের মিসের পর অবশ্য যোগ করা সময়ে অ্যালিস্টারই দলকে জয়ে ফেরান। যোগ করা সময়ের নবম মিনিটে ডমিনিক সোবসলাই মিডফিল্ড থেকে বক্সের বল পাঠান। সেখান থেকে জাল কাঁপান অ্যালিস্টার।