২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এম

বায়ার্ন মিউনিখের অনুশীলনের সময় ডান উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সের্গে গ্লাব্রি। জার্মান ফরোয়ার্ডের চোট নিয়ে বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, গ্লাব্রি উরুর ‘অ্যাডক্টর’ পেশি ছিঁড়ে গেছে এবং তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের চোট নিয়ে গ্লাব্রি নিশ্চিত করেছেন, আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে পারছেন না তিনি।
গ্লাব্রি লিখেছেন, ‘গত কয়েকটা দিন আমার জন্য মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল। গত সপ্তাহে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করার পর বায়ার্নের হয়ে মৌসুমের আরও অনেক কিছু অর্জনের বাকি ছিল। কিন্তু জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল।’
গ্নাব্রি আরও যোগ করেন, ‘দেশের বাকি মানুষের মতোই আমিও ঘরে বসে ছেলেদের সমর্থন দিয়ে যাব। এখন দ্রুত সুস্থ হয়ে প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার দিকে মনোনিবেশ করার সময়। আপনাদের সব বার্তার জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন
| ইয়ামালের চোটে ম্লান বার্সার জয় |
|
জার্মানি কোচ হুলিয়ান নাগেলসম্যানও চলতি সপ্তাহের শুরুতে চোটের খবরটি শুনে বেশ হতাশ হয়েছেন। তিনি সংবাদ সংস্থা এসআইডি-কে বলেন, ‘আমি সের্গের জন্য খুব দুঃখিত। সত্যিই তেতো এক সংবাদ এটি—বিশেষ করে মৌসুমের এই শেষ মুহূর্তে, যখন সামনে এত বড় এবং গুরুত্বপূর্ণ সব ম্যাচ অপেক্ষা করছে।’
জার্মান জাতীয় দলের কোচ আরও যোগ করেন, ‘আমি তাকে বলেছি যে আমরা—পুরো জাতীয় দল—তার পাশে দৃঢ়ভাবে আছি। সে যেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে, সেজন্য আমরা সব ধরনের সহায়তা করব।’
গ্নাব্রির বিশ্বকাপ ভাগ্য বেশ মন্দই বলা যায়। এর আগে ২০১৮ সালেও ঠিক একই রকম 'অ্যাডক্টর' পেশির চোটের কারণে রাশিয়ার বিশ্বকাপ আসরেও সাইডলাইনে বসে থাকতে হয়েছিল তাকে। এবারও ভাগ্য যেন তাঁর সঙ্গে নিষ্ঠুর পরিহাসই করল। দেশের হয়ে ৫৯ ম্যাচে ২৬ গোল করা জিনাব্রি অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।
২০২৬ ফিফা বিশ্বকাপে 'ই' গ্রুপে আছে জার্মানি। গ্রুপপর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হলো কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর।
No posts available.

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) মৌসুম প্রায় শেষের দিকে। লিগ শিরোপা রেসে ভালোভাবে টিকে আছে তিন দল। শিরোপা পুনরুদ্ধারের পথে আছে বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে মরিয়া ফর্টিস এফসি। আর ২০১৭-১৮ মৌসুমের পর আবার ট্রফি ঘরে তোলার স্বপ্ন ঢাকা আবাহনীর। সেই লড়াইয়ে এগিয়ে যেতে কাল তাদের মোকাবিলা করতে হবে মৌসুমে দুর্দান্ত খেলা ফর্টিসকে।
বিএফএলের ১৪তম রাউন্ডে আগামীকাল একে অপরকে মোকাবিলা করবে দুই দল। আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বেলা সাড়ে ৩টায়। সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।
সমান ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিনে আবাহনী ও ফর্টিস। দুই দলের চেয়ে তিন পয়েন্ট বেশি পেয়ে সবার ওপরে লিগের বসুন্ধরা কিংস। সবশেষ লিগের ৫ ম্যাচের দুটিতে পয়েন্ট খুইয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেটির সুযোগ সবচেয়ে বেশি নিয়েছে আবাহনী। এই সময়ে ধানমন্ডিপাড়ার ক্লাবটি তুলে নিয়েছে ৫ ম্যাচে ৫ জয়।
আরও পড়ুন
| গুরুতর চোট ব্রাজিল তারকার, বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ |
|
ফর্টিস অবশ্য কিংসের সমান পয়েন্ট ছিল ১০ রাউন্ড পর্যন্ত। এরপরই মুখোমুখি লড়াইয়ে কিংসের কাছে ২-৩ ব্যবধানে হেরে দুইয়ে নেমে যায় মাসুদ পারভেজ কায়সারের দল। আর সর্বশেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করে টেবিলের দুই থেকে নেমে যায় তিনে। শুক্রবার তাদের সামনে ফের দুইয়ে ওঠার সুযোগ। একই সঙ্গে ছোঁয়া হবে কিংসকেও।
লিগে আবাহনী-কিংসের এটি দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে গত বছরের ৬ ডিসেম্বর কিংস অ্যারেনায় গোলশূন্য ড্র করেছিল দুই দল। এবার অবশ্য এগিয়ে যেতে চাইবে তারা। পূর্ণ তিন পয়েন্ট পেলেই যে কিংসের সমান পয়েন্ট করার সুযোগ, সেইসঙ্গে লিগ শিরোপার রেসে এগিয়ে যাওয়ারও। তবে এবারও দুই দলের ম্যাচটি ড্র হলে সুবিধা পাবে কিংস।
দিনের একই সময়ে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আরামবাগকে মোকাবিলা করবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আর শনিবার গড়াবে ১৪তম রাউন্ডের বাকি তিন ম্যাচ।

স্পেনের বিশ্বকাপ স্বপ্নে লাগতে পারে বড় ধাক্কা। স্প্যানিশ লা লিগার ম্যাচে চোটে পড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। সেটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য।
বার্সেলোনার হয়ে বুধবার লা লিগায় সেল্টার ভিগোর বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। গোল করার পরপর উদযাপন না করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠ ছাড়তে হয় তাকে। ক্লাব সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়ামালের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বা ছিঁড়েও যেয়ে থাকতে পারে।
তবে চোটের প্রকৃত অবস্থা জানতে বৃহস্পতিবারের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। কিছু একটা হয়েছে- সে সেটা অনুভব করেছে। গুরুতর কারণ ছাড়া সে মাঠ ছাড়ত না। আশা করি খুব গুরুতর কিছু নয়।’
বার্সেলোনা ও স্পেন সতীর্থ পেদ্রি অবশ্য আশাবাদী, ‘আশা করি ইয়ামাল কয়েক সপ্তাহের বেশি বাইরে থাকবে না। ওকে শান্ত থাকতে হবে। ও এখনও তরুণ, ভালোভাবেই ফিরে আসবে।’
আরও পড়ুন
| ইয়ামালের চোটে ম্লান বার্সার জয় |
|
ইয়ামালের একমাত্র গোলে সেল্টা বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে কাতালান ক্লাবটি। ফলে শিরোপার পথে তারা অনেকটাই এগিয়ে।
তবে ক্লাব ফুটবলের বাইরে সবচেয়ে বড় উদ্বেগ এখন স্পেন জাতীয় দলকে ঘিরে। আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে ইয়ামালের ফিটনেস বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।
মাত্র ১৬ বছর বয়সে ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন দলের অন্যতম ভরসা হিসেবে। জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে ৬ গোল করা এই তরুণের ইনজুরি তাই স্পেনের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ।

মৌসুমের শেষ অংশে এসে গুরুতর এক চোটে পড়লেন এস্তেভাও। চেলসির ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মৌসুমই শেষ। এস্তেভাওয়ের হ্যামস্ট্রিংয়ের এই চোট বড় ধাক্কা হয়ে এসেছে ব্রাজিলের জন্যও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন বড়সড় হুমকির মুখে তাঁর।
গত শনিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এস্তেভাও। পরবর্তী স্ক্যান রিপোর্টে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে ১৮ বছর বয়সী তরুণ তারকার। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে 'গ্রেড ফোর' ইনজুরি ধরা পড়েছে তাঁর। তাতে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে এস্তেভাওয়ের খেলার সম্ভাবনা এখন ক্ষীণ বললেই চলে।
ম্যান ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার সময় এস্তেভাওকে বেশ ভেঙে পড়তে দেখা যায়। ম্যাচ শেষে সদ্য বিদায়ী চেলসি কোচ লিয়াম রসেনিয়র বলেন, ‘ও একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। হাফ-টাইমের সময় ও কাঁদছিল। ওর জন্য আমার খুব খারাপ লাগছে।’
আরও পড়ুন
| স্বপ্নটা শেষ হয়ে গেল—বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া গ্নাব্রির হৃদয়স্পর্শী বার্তা |
|
আসন্ন বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে নিয়মিত মুখ ছিলেন এস্তেভাও। ব্রাজিলের জার্সিতে ১১টি ম্যাচ খেলে শেষ ৪ ম্যাচেই ৪ গোল করেছেন এস্তেভাও। আনচেলত্তির দলে তুরুপের তাস হয়ে ওঠা এস্তেভাওয়ের জন্য প্রথম বিশ্বকাপ মিস করাটা হবে চরম দুর্ভাগ্যজনকই। যদিও বিবিসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। তবে আনচেলত্তি তাকে নিয়ে ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গ্রুপ পর্বের আগে নিজের ফিটনেস প্রমাণ করার পর্যাপ্ত সময় পাবেন না এস্তেভাও।
চেলসির জন্য এস্তেভাওয়ের চোট দ্বিগুণ বিপর্যয় হয়ে এসেছে। জোয়াও পেদ্রো, কোল পামার এবং জেমি গিটেন্সের পর এস্তেভাও ছিটকে যাওয়ায় তাদের আক্রমণভাগ এখন পুরোপুরি নখ-দন্তহীন হয়ে গেল। এরমধ্যে লিগে একের পর এক হার বিধ্বস্ত ‘ব্লুজরা’ পয়েন্ট টেবিলে কেবল নিচের দিকেই নামছে।
২০২৪ সালের মে’তে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে তিনি নিজের জাত চিনিয়েছেন এস্তেভাও।

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে চলছে জলঘোলা। কদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দেশটির বিশ্বকাপে যাওয়া ‘নিশ্চিত’ বলেছিলেন। তবে এরমধ্যেই বিপরীতধর্মী এক খবর এখন আলোচনায়।
আর্থিক বিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঊর্ধ্বতন দূত প্রস্তাব করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়া হোক।
ইরান যুদ্ধ নিয়ে পোপ চতুর্দশ লিও-র প্রতি মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্যের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। প্রতিবেদন অনুযায়ী, বৈরী সম্পর্ক মেরামতের লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি ফাইনান্সিয়াল টাইমসকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে, আমি ট্রাম্প এবং ইনফান্তিনোকে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার পরামর্শ দিয়েছি। আমি জন্মসূত্রে ইতালীয় এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টে 'আজ্জুরিদের’ দেখাটা আমার কাছে স্বপ্নের মতো। চারবারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের সেই আভিজাত্য রয়েছে যা বিশ্বকাপে অন্তর্ভুক্তির দাবি রাখে।’
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে, আমি ট্রাম্প এবং (ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি) ইনফান্তিনোকে প্রস্তাব দিয়েছি যেন বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে অন্তর্ভুক্ত করা হয়। আমি জন্মসূত্রে ইতালীয়, আর যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে 'আজ্জুরি'দের (ইতালি জাতীয় দল) দেখাটা হবে স্বপ্নের মতো। চারটি শিরোপা জেতা একটি দলের বিশ্বকাপে খেলার সেই আভিজাত্য ও যোগ্যতা রয়েছে।’
এই বিষয়ে অবশ্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস, ফিফা, ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন
| ইয়ামালের চোটে ম্লান বার্সার জয় |
|
ফিফা এই লবিংয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে জানিয়েছেন , ইরান দল টুর্নামেন্টে অংশ নেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরান দল আসছে, এটা নিশ্চিত।’
এর আগে মেক্সিকো নিশ্চিত করেছে যে, ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের দক্ষিণের এই প্রতিবেশী দেশে সরিয়ে নেওয়ার যে অনুরোধ করা হয়েছিল, ফিফা তা প্রত্যাখ্যান করে। মূলত যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের বিষয়ে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টুর্নামেন্টে দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
যদি ইরান সরকার তাদের দলকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বদলে কোন দেশ বিশ্বকাপে খেলবে—সেই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল ফিফার হাতে। বিশ্বকাপের নিয়মাবলীর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো শূন্যস্থান পূরণের জন্য ফিফা তাদের পছন্দমতো যেকোনো দেশকে ডাকার স্বাধীনতা রাখে। এমতাবস্থায় এশিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চয়ই চাইবে এশিয়া থেকেই কোনো দেশ সুযোগ পাক। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হতে পারে সহজ পছন্দ, যারা গত নভেম্বরে ইরাকের কাছে প্লে-অফে হেরেছিল।
বর্তমান সূচি অনুযায়ী, ইরান তাদের ‘গ্রুপ জি’ এর সব ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটল স্টেডিয়ামে মিশরের বিপক্ষে মাঠে নামবে।

শেষ হলো আর্সেনালের টানা ২০০ দিনের রাজত্ব। মৌসুমের শেষ অংশে গানারদের একের পর এক পয়েন্ট হারানোর সুযোগ লুফে নিয়ে সিংহাসনে আসীন হলো ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুর সপ্তাহের পর এই প্রথম শীর্ষে ফিরল সিটিজেনরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে বার্নলিকে ১-০ গোলের হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের শুরুর দিকের একমাত্র গোলে সিটির জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অবনমন নিশ্চিত হয়ে গেল বার্নলিরও।
গত ১৪ মার্চ ওয়েস্ট হ্যামের সাথে ড্র করার পর আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে ছিল সিটি। এরপর পেপ গার্দিওলার দলের টানা তিন জয় এবং আর্সেনালের টানা দুই হার পুরো শিরোপা লড়াইয়ের চিত্রটাই বদলে দিল। বার্নলির বিপক্ষে জয়ের পর সিটি এবং আর্সেনাল—উভয় দলের পয়েন্ট (৭০) এবং গোল ব্যবধান (+৩৭) এখন সমান। তবে বেশি গোল করার সুবাদে (সিটির ৬৬, আর্সেনালের ৬৩) আর্সেনালকে টপকে শীর্ষস্থান দখল করেছে ইতিহাদের ক্লাবটি।
আরও পড়ুন
| চেলসির অন্দরে ‘গুপ্তচর’, নাপিতের এক পোস্টেই সব ফাঁস |
|
বার্নলির বিপক্ষে সিটির এই জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডার তাঁর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ২১৫তম জয়ের স্বাদ পেলেন। আর এর মাধ্যমেই তিনি সিটির ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন। ক্লাব অধিনায়ক হিসেবে সিলভা এখন সিটির হয়ে প্রিমিয়ার লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন। ২১৪টি জয় নিয়ে শীর্ষে থাকা ডেভিড সিলভাকে টপকে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন তিনি।
গত সপ্তাহেই সিলভা নিশ্চিত করেছেন এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। ২০১৭ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর পর্তুগিজ এই মিডফিল্ডার সিটির জার্সিতে ৪৫৩টি ম্যাচ খেলেছেন, যা এই সময়ের মধ্যে ক্লাবের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। । সিটির হয়ে খেলা ৮টি মৌসুমের মধ্যে ৬টিতেই তিনি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তাঁর চেয়ে বেশি শিরোপা তুলে ধরেছেন মাত্র ৫ জন খেলোয়াড়। সব মিলিয়ে সিটির হয়ে তিনি ১৯টি বড় শিরোপা জিতেছেন এবং কেভিন ডি ব্রুইনা ও জন স্টোনসের সাথে যৌথভাবে ক্লাবের সবচেয়ে বেশি ট্রফি জয়ী খেলোয়াড় এখন তিনি।
সিলভার মাইলফলকের ম্যাচে শুরুতেই লিড পেয়ে যায় সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় হলান্ডের ক্লিনিক্যাল ফিনিশ দেখে মনে হয়েছিল অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে গোল উৎসব করবে সফরকারীরা। তবে রক্ষণভাগে শক্ত দেয়াল তুলে ম্যান সিটিকে হতাশ করে স্বাগতিকরা।
ম্যান সিটির আক্রমণেও তেমন একটা ধার লক্ষ্য করা যায়নি। হলান্ডের শট একবার পোস্টে লাগে এবং আরও কিছু সুযোগ হাতছাড়া করেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত পেপ গার্দিওলার দলকে প্রত্যাশার চেয়েও নঘন্য ব্যবধানের এই জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
আরও পড়ুন
| ইয়ামালের চোটে ম্লান বার্সার জয় |
|
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গার্দিওলা বলেন, ‘সুযোগ এসেছিল, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল এবং তিন দিন আগে (আর্সেনালের বিপক্ষে) একটি কঠিন ম্যাচের ধকল সামলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি।’
গার্দিওলা আরও যোগ করেন, ‘আমরা জিতেছি এবং লিগের শীর্ষে আছি, তবে হতাশ হবো কেন? অবশ্যই আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু দিনশেষে জয়টা আমাদেরই। রোববারের চেয়ে আজ আমাদের পারফরম্যান্স ভালো ছিল কারণ আমরা একের পর এক সুযোগ তৈরি করেছি। এখন প্রিমিয়ার লিগ জিততে হলে বাকি ৫টি ম্যাচে জয় পেতে হবে—এটাই বাস্তবতা।’