১ জুলাই ২০২৫, ১১:০৩ এম

দিনের শুরুতে ইন্টার মিলানকে বিদায় করে চমক দিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তবে দিনের সবচেয়ে বড় চমকটা তুলে রেখেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফ্লোরিডায় ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দলটা।
শুরু থেকেই ম্যাচে গোলের লড়াই জমে ওঠে। যা স্থায়ী ছিল অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শেষ বাঁশির আগ পর্যন্ত। বল দখল কিংবা আক্রমণ সব দিক থেকে সিটিজেনরা এগিয়ে থাকলেও জয়ের হাসি হেসেছে সিমন ইনজাগির দল।
আরও পড়ুন
| ৭ গোলের মারদাঙ্গা লড়াইয়ে সিটিকে বিদায় করে শেষ আটে আল হিলাল |
|
এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল।
মঙ্গলবার সকালে অর্লান্ড সিটির ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে প্রথম লিড নেয় ম্যানসিটি। ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে গোল করে আল হিলালকে সমতায় ফেরান লিওনার্দো।
পরেই আরেক ব্রাজিলিয়ান ম্যালকমের গোলে ২-১ গোলের লিড নেয় আল হিলাল। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ৫২ মিনিটে জালে বল পাঠান। ৫৫ মিনিটে আর্লিং হালান্ড শোধ করে দেন ওই গোল। ম্যাচ ২-২ সমতায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়।
আরও পড়ুন
| ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘মানসিক বিশ্রামের’ সন্ধানে গার্দিওলা |
|
সেখানে সাবেক চেলসির ডিফেন্ডার কালিদু কোলিবালির হেড থেকে দারুণ এক গোল করে আল হিলালকে ৩-২ গোলে এগিয়ে নেন। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখান। কিন্তু ফিল ফোডেন ওই স্বপ্ন স্থায়ী হতে দেননি। ম্যানসিটিতে নতুন যোগ দেওয়া রায়ান ছের্কির অসাধারণ এক পাস থেকে ১০৪ মিনিটে গোল করেন ফোডেন। কিন্তু ১১২ মিনিটে মার্কোস লিওনার্দোর করা গোল শোধ করতে না পেরে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি।
আগামী শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাত একটায় ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল।
No posts available.
১০ এপ্রিল ২০২৬, ১১:১৬ এম

ক্লাবের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের গুঞ্জন নাকচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং ডিরেক্টর পদ পুনরায় চালুর যে খবর স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেছে ক্লাবটি।
গত বৃহস্পতিবার স্পেনের একটি জনপ্রিয় রেডিও অনুষ্ঠানে জানানো হয়, রিয়াল মাদ্রিদ তাদের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনার কথা ভাবছে। সেখানে স্পোর্টিং ডিরেক্টর পদটি আবার চালু করার পরিকল্পনার কথাও উঠে আসে। এমনকি উপযুক্ত প্রার্থী খুঁজতে একটি বহিরাগত সংস্থাও কাজ শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একই প্রতিবেদনে আরও বলা হয়, আগামী মৌসুমকে সামনে রেখে দলবদলের বাজারে নতুন একজন মিডফিল্ডার এবং সম্ভব হলে একজন মানসম্পন্ন সেন্টার-ব্যাক দলে ভেড়াতে পারে রিয়াল। তবে এসব পরিবর্তনের পাশাপাশি প্রশাসনিক পর্যায়েও বড় রদবদলের সম্ভাবনার কথা শোনা যায়।
রিপোর্টে দাবি করা হয়, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে বর্তমান ব্যবস্থাপনা কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনায় রয়েছে। যেখানে হোসে অ্যাঞ্জেল সানচেজ, জুনি কালাফাত ও সান্তিয়াগো সোলারির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
তবে এসব গুঞ্জনের জবাবে শুক্রবার সকালে আনুষ্ঠানিক বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। সেখানে ক্লাবটি স্পষ্টভাবে জানায়, স্পোর্টিং ডিরেক্টর নিয়োগের কোনো পরিকল্পনা তাদের নেই, এ সংক্রান্ত সব খবরই ভিত্তিহীন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান ক্রীড়া ব্যবস্থাপনার কাজকে ক্লাব অত্যন্ত মূল্যায়ন করে। এই কাঠামোর কারণেই সাম্প্রতিক সময়ে ক্লাবটি ইতিহাসের অন্যতম সফল সময় পার করেছে। গত এক দশকে ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের কথাও তুলে ধরে ক্লাবটি জানায়, তারা কোনো পরিবর্তনের কথা ভাবছে না।
এরই মধ্যে মাঠের লড়াইয়েও ব্যস্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে স্প্যানিশ লিগে নিজেদের মাঠে জিরোনার মুখোমুখি হবে তারা। তারপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মানিতে গিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে দলটি।

তীব্র বিতর্কের মধ্যে দুর্নীতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন আফ্রিকান ফুটবল সংস্থার সভাপতি প্যাট্রিস মোৎসেপে। সেনেগালের সরকারের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, সংস্থার কিছুই লুকানোর নেই।
সম্প্রতি এক নাটকীয় সিদ্ধান্তে আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সেনেগাল, এমনকি সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় দেশটির সরকার।
মরক্কোয় অবস্থানকালে মোৎসেপে বলেন, কেউ যদি দুর্নীতির অভিযোগে আইনি পদক্ষেপ নিতে চান, সেটিকে তিনি স্বাগতই জানান। তিনি বলেছেন, ‘আমাদের কিছুই লুকানোর নেই। আফ্রিকার ৫৪টি দেশের বিচারিক সার্বভৌমত্বকে আমরা সম্মান করি।’
মোৎসেপে আরও জানান, ক্রীড়া সালিসি আদালত যে সিদ্ধান্তই দিক না কেন, তা মেনে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে। ঘটনার সূত্রপাত আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালকে ঘিরে। গত ১৮ জানুয়ারি মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল সেনেগাল। তবে পরে সেই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে সংস্থাটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ চলাকালে মাঠ ত্যাগের নিয়ম ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। ফাইনালের শেষ দিকে মরক্কোকে অতিরিক্ত সময়ে পেনাল্টি দেওয়া হলে ক্ষোভে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের খেলোয়াড়েরা, প্রধান কোচ পাপে থিয়াও এবং তাঁর সহকারীরা।
যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ, তবুও ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করায় সেনেগালের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয় সংস্থাটি।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিসি আদালতে আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। ফলে আফ্রিকান ফুটবলের এই বিতর্ক এখন আইনি লড়াইয়ের দিকেই গড়াচ্ছে।

মোহাম্মদ সালাহর বিদায় বার্তার রেশ কাটতে না কাটতেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যান্ডি রবার্টসন। চলতি মৌসুমের পর অ্যানফিল্ডে আর দেখা যাবে না এই স্কটিশ ডিফেন্ডারকে।
এক আবেগঘন ভিডিও বার্তায় ৩২ বছর বয়সী রবার্টসন বলেন,
‘আমার মনে হয় সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। গত ৯ বছরের দিকে তাকালে আমার মুখে বড় হাসি ফুটে ওঠে। এই ক্লাব, সমর্থক এবং ক্লাবের সাথে যুক্ত প্রতিটি মানুষ আমার কাছে সবকিছু।‘
২০১৭ সালে হাল সিটি থেকে মাত্র ৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে পাড়ি জমান রবার্টসন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৭৩টি ম্যাচ। হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও দুটি প্রিমিয়ার লিগসহ ৯টি বড় শিরোপা।
চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনে রবার্টসনের সুযোগ কিছুটা সীমিত হয়ে পড়েছে। বোর্নমাউথ থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে আসা হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস কারকেজ এখন স্লটের প্রথম পছন্দ। সবমিলিয়ে এই লেফট-ব্যাক ১৫ ম্যাচে শুরুর একাদশে ছিলেন চলতি মৌসুমে।
এর আগে গত জানুয়ারিতে টটেনহাম হটস্পারের সঙ্গে রবার্টসনের দলবদলের বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে কোস্টাস সিমিকাসকে রোমা থেকে লোন থেকে ফেরানোয় শেষ মুহূর্তে সেই চুক্তি বাতিল করে দেয়।
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে রবার্টসনের ফুল-ব্যাক জুটি ইউরোপের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হতো। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রিমিয়ার লিগে ৫৬টি অ্যাসিস্ট করে তিনি এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
রবার্টসন বলেন,
‘আমি প্রথম মিনিট থেকেই সফল হতে চেয়েছিলাম এবং ক্লাবকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিতে চেয়েছি। আমি গর্বিত যে আমি সেই দলগুলোর অংশ ছিলাম যারা এটা করতে পেরেছে।‘
লিভারপুল প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। গত সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিদায় নিয়েছে গানাররা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে পিএসজির সঙ্গে ২-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে আর্নে স্লটের দল।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা। দীর্ঘ তিন বছরের যাচাই–বাছাই প্রক্রিয়া শেষে এই তালিকাকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত রেফারি প্যানেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল। সব মিলিয়ে ৫০টি সদস্য দেশ এবং ছয়টি মহাদেশের প্রতিনিধিত্ব থাকছে এই দলে।
ফিফা জানিয়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতা, আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ের ম্যাচে অভিজ্ঞতা ও ফিটনেস—সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ‘গুণগত মানই প্রথম অগ্রাধিকার’ নীতি অনুসরণ করা হয়েছে।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা বলেন, ‘নির্বাচিত রেফারিরা বিশ্বের সেরা। ৩ বছর ধরে তাদের পর্যবেক্ষণ করা হয়েছে, বিভিন্ন টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স নিয়মিতভাবে মূল্যায়ন করা হয়েছে।’ তিনি আরও জানান, শারীরিক ও মানসিক প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা টুর্নামেন্টে সর্বোচ্চ মান ধরে রাখতে পারেন।
কলিনা জানান, এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট—৪৮ দল অংশ নেবে এবং ১০৪টি ম্যাচ হবে। তাই এবার রেফারিদের দলও সবচেয়ে বড়, গত কাতার বিশ্বকাপের তুলনায় আরও বিস্তৃত।
ফিফা আরও জানিয়েছে, এই দলে ছয়জন নারী ম্যাচ অফিশিয়ালও রয়েছেন, যা নারী রেফারিংয়ের অগ্রগতির ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে।
ম্যাচ পরিচালনায় প্রযুক্তির ব্যবহারও থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। গোললাইন প্রযুক্তি, উন্নত ভার্সনের সেমি-অটোমেটেড অফসাইড সিস্টেম এবং কানেক্টেড বল প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি প্রথমবার রেফারির চোখে দেখা লাইভ ফুটেজও দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
ফিফা রেফারিং বিভাগের পরিচালক মাস্সিমো বুসাক্কা বলেন, ২০২২ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়। ধারাবাহিক সেমিনার, কর্মশালা এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হয়েছে। তিনি আরও জানান, টুর্নামেন্ট শুরুর আগে মায়ামিতে বিশেষ প্রস্তুতি ক্যাম্প হবে, যেখানে রেফারিদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হবে।
সব মিলিয়ে, প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে এবারের বিশ্বকাপে রেফারিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করার লক্ষ্য নিয়েছে ফিফা।

প্যাট্রিক ক্লুইভার্টর এক মন্তব্যেই নতুন করে তোলপাড় ফুটবল বিশ্ব। আধুনিক ফুটবলের সেরা নম্বর নাইন হিসেবে হুলিয়ান আলভারেজকে বেছে নিয়ে বার্সেলোনায় তাঁর সম্ভাব্য যোগ দেওয়া নিয়েও ইঙ্গিত দিয়েছেন এই ডাচ কিংবদন্তি। তাঁর ভাষায়, ‘ওরা খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লুইভার্টকে জিজ্ঞেস করা হয়েছিল, আধুনিক ফুটবলে নিজের জায়গায় কাকে দেখতে চান। উত্তরে সরাসরি আলভারেজের নাম নেন তিনি। তারপর বার্সেলোনায় তাঁকে নিতে চাইবেন কি না—এমন প্রশ্নে ক্লুইভার্টের জবাব, ‘সম্ভব, অবশ্যই সম্ভব। আমার মনে হয়, বিষয়টি অনেকটাই এগিয়ে গেছে।’
শুধু প্রশংসাতেই থেমে থাকেননি ক্লুইভার্ট। বার্সেলোনায় গেলে আলভারেজের সামনে কী অপেক্ষা করছে, সেটিও পরিষ্কার করে দিয়েছেন। বললেন, ‘বার্সেলোনায় গেলে তার সামনে একদম পরিষ্কার পথ থাকবে। চারপাশে অনেক বড় খেলোয়াড় থাকবে, যারা তাকে আরও বড় কিছু অর্জনে সহায়তা করবে। কারণ বার্সেলোনা মানেই বার্সেলোনা।’
তবে এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন আলেতিকো মাদ্রিদ নিজেদের তারকা ফরোয়ার্ডকে ধরে রাখতে বদ্ধপরিকর। ক্লাবটির সভাপতি এনরিক সেরেসো এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলভারেজকে ছাড়ার কোনো প্রশ্নই নেই।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে বার্সেলোনার রাস্তায় হঠাৎ এক সংবাদ সম্মেলনে সেরেসো বলেন, ‘আমি যতক্ষণ না তাকে যেতে বলছি, ততক্ষণ আলভারেজ কোথাও যাচ্ছে না।’ এমনকি আগামী মৌসুমেও তিনি ক্লাবে থাকবেন কি না—এই প্রশ্নে কড়া সুর, ‘সে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। আমি বলার আগে সে কোথাও যাচ্ছে না।’
দুই ক্লাবের কথার লড়াইয়ে উত্তাপ বাড়ছেই। এর মাঝেই ক্লুইভার্টের মন্তব্য নতুন করে জল্পনায় ঘি ঢেলেছে।