২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭ পিএম

শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ 'এ' নারী দল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সামনে এখন লক্ষ্য ১৩৫ রানের।
থাইল্যান্ডে রাইজিং স্টারস নারী এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করেছে ভারত 'এ' নারী দল।
এই টুর্নামেন্টের প্রথম দিনেই ভারতের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সংযুক্ত আরব আমিরাত। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে শিরোপার খোঁজে নামার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।
এছাড়া গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ১৫১ রান করার স্মৃতিও রয়েছে বাংলাদেশের। তাই ভারতের ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সুযোগ আছে যথেষ্টই।
আরও পড়ুন
| বৃষ্টি বাধায় মাঠেই গড়াল না পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ |
|
টস জিতে ব্যাট করতে নেমে শুরুর ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে ভারত। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের ৪ ওভারের মধ্যে মাত্র ১৪ রান করতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকে ভারতকে এগিয়ে নিয়ে যান তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। দুজন মিলে মাত্র ৫০ বলে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। ৩০ বলে ৩৬ রান করে আউট হন রাধা। ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ভারত অধিনায়ক।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তেজাল।
বাংলাদেশের পক্ষে ২৫ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।
No posts available.
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৮ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৫ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৫ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

নতুন সরকারের
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
আমিনুল হক। নিজের তৃতীয় কর্মদিবসে
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আজ ক্রীড়া সাংবাদিকদের
সঙ্গে বসেন আমিনুল। সেখান সবার কাছ
থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো শুনেছেন; সেই সঙ্গে সমাধানের
পরামর্শও নিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানের
শুরুতে ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির লক্ষ্য ও পরিকল্পনার বিষয়টি
সাংবাদিকদের সামনে তুলে ধরেন আমিনুল। এরপর
জেলা ক্রীড়া সংস্থা নিয়ে সাংবাদিকের মতামত
শুনতে চান। জেলা পর্যায়
থেকে খেলোয়াড়রা উঠে এসে জাতীয়
দলে খেলে তেমনি সংগঠকেরা
জেলা-বিভাগ থেকে মনোনীত হয়ে
ফেডারেশনে পদে বসে। তাই
জেলা ক্রীড়া সংস্থার বিষয়টি প্রতিমন্ত্রী আমিনুল হক অত্যন্ত গুরুত্ব
দিয়ে দেখছেন।
যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের বাজেট অত্যন্ত সীমিত। এনএসসি জেলা ক্রীড়া সংস্থাকে
খুবই স্বল্প অনুদান দেয়। যা দিয়ে
জেলায় সকল খেলা পরিচালনা
করা সম্ভবও হয় না। তাই সাংবাদিকরা জেলা
পর্যায়ে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা-বিভাগে স্টেডিয়াম থাকলেও সেটা ব্যবহার অনুপযোগী।
অবকাঠামো রক্ষণাবেক্ষণও গুরুত্বারোপ করেন অনেকে। জেলা
ক্রীড়া সংস্থার পাশাপাশি মহিলা জেলা ক্রীড়া সংস্থাও
রয়েছে প্রতি জেলায়।
মহিলা ক্রীড়া সংস্থা জন্ম থেকেই অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত। মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়, বাজেট সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় গঠনতন্ত্র সংস্কার করেও নির্বাচনের প্রস্তাব দেন সাংবাদিকরা। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মতামত ও বক্তব্য শুনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,
‘আমরা খেলাধুলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করে তুলতে চাই। অবকাঠামো নয়, আমরা খেলার মাঠকে গুরুত্ব দিচ্ছি। যাতে জেলা পর্যায়ে শিশু-কিশোররা খেলার পরিবেশ পায়।’
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকা জাতীয় ক্রীড়া পুরস্কার এবার থেকে নিয়মিত দেওয়া হবে। ইতোমধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন,
‘জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়মিত করতে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ২০২৪ ও ২০২৫ সালের পুরস্কার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আলোচনা করব। এরপর থেকে প্রতিবছর যেন নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া যায়, সে চেষ্টা থাকবে।’
অলিম্পিকে
পদক এখনো স্বপ্ন বাংলাদেশের কাছে। তাই
ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ, এশিয়ান ধাপে
ধাপে এগোতে চান। কোন খেলাগুলোকে
আন্তর্জাতিক বিবেচনায় গুরুত্ব দেয়া প্রয়োজন সাংবাদিকদের
কাছে জানতে চান। অনেক সাংবাদিক
দ্ব্যর্থহীন কণ্ঠে শুটিং, আর্চারির নাম উচ্চারণ করেছেন।
এরপর তৃতীয় নামটি এসেছে হকির। অনেক দিন থেকেই
ক্রীড়াঙ্গনের সবাই শুনে আসছে
হকির অনেক সম্ভাবনা কিন্তু
হকির সংগঠকদের মধ্যে অন্তঃকোন্দলও সমস্যা। এটাও সাংবাদিকরা তুলে
ধরেছেন ক্রীড়া মন্ত্রীর কাছে।
বাংলাদেশের
ক্রীড়াঙ্গনের তীর্থস্থান পল্টন-গুলিস্থান। সেই এলাকা সন্ধ্যার
পর থেকে মাদকের অভয়ারণ্য।
নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, গতকাল
সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটিতে চুরির ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের
নিরাপত্তা ও পরিবেশ নিয়ে
সামগ্রিকভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি অত্যন্ত
গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
আমিনুল
হক সাবেক জাতীয় অধিনায়ক। তৃণমূলের ফুটবলার থেকে এখন ক্রীড়াঙ্গনের
সর্বোচ্চ ব্যক্তি। তিনি সাংবাদিকদের ক্রীড়াঙ্গনের
স্বার্থে সত্য ও বাস্তব
জিনিস তুলে ধরার আহ্বান
জানান এবং তার সময়ে
ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ থাকবে বলেও অঙ্গীকার করেন।
আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী
হওয়ার পর আজই জাতীয়
ক্রীড়া পরিষদে প্রথম এসেছেন। সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন
নাহার ডানা, এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন
আহমেদ চপলসহ অনেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফাহিমা
খাতুনের চমৎকার লেগ স্পিন প্রদর্শনীতে ভারত 'এ' নারী দলকে নাগালেই রেখেছিল বাংলাদেশ
'এ' নারী দল। কিন্তু ব্যাটাররা পারলেন
না লক্ষ্য তাড়া করতে। তাই আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ।
থাইল্যান্ডে
রোববার দুপুরে রাইজিং স্টারস নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৩৪ রানে হারায় ভারত।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত। জবাবে ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে
যায় বাংলাদেশ।
অথচ
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গিয়েছিল ভারত। সেখান
থেকে থেকে টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল রাধা যাদবের নেতৃত্বাধীন দল।
রান
তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শামীমা সুলতানা ছাড়া কেউই কিছু
করতে পারেননি। শামীমাও ১৫ বলে ২০ রানের বেশি নিতে পারেননি।
এছাড়া
১৮ রান করতে ৩০ বল খেলেন শারমিন সুলতানা। সাদিয়া আক্তারের ব্যাট থেকে আসে ১৫ বলে ১০
রান।
ভারতের
হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট নেন প্রেমা রাওয়াত।
এর
আগে টস জিতে ব্যাট করতে নেমে
প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে ফেলে ভারত। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
পরের ৪ ওভারের মধ্যে মাত্র ১৪ রান করতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
সেখান
থেকে ভারতকে এগিয়ে নিয়ে যান তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। দুজন মিলে মাত্র ৫০
বলে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। ৩০ বলে ৩৬ রান করে আউট হন রাধা। ৩ চারের সঙ্গে ১টি ছক্কা
মারেন ভারত অধিনায়ক।
শেষ
পর্যন্ত অপরাজিত থেকে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তেজাল।
বাংলাদেশের
পক্ষে ২৫ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার পর ঘরের মাঠে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ খেলেছেন ক্রিকেটাররা। এবার তাদের সামনে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। নাজমুল হোসেন শান্তর মতে, পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট প্রস্তুতির বড় সুযোগ।
ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।
এর আগে বগুড়া-রাজশাহীতে সোমবার থেকে বিসিএল ওয়ানডে খেলতে নামবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসরা। উদ্বোধনী দিন বগুড়ায় মুখোমুখি হবে নর্থ জোন ও ইস্ট জোন। আর রাজশাহীতে লড়বে সেন্ট্রাল জোন ও সাউথ জোন।
আরও পড়ুন
| ঝড় তুলে ৫২ মিনিটে শিরোপা জিতলেন আলকারাজ |
|
সকাল ৯টায় শুরু হবে ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগের দিন পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল খেলার গুরুত্বের কথা বলেন নর্থ জোনের অধিনায়ক শান্ত।
“(পাকিস্তান সিরিজের) প্রস্তুতির জন্য খুব ভালো একটা টুর্নামেন্ট। পাশাপাশি নতুন কিছু ক্রিকেটারও এখানে খেলার হয়তো সুযোগ পাবে। যারা ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলছে, তাদের জন্য একটা বড় সুযোগ। প্রতিটি ক্রিকেটারের জন্য খুব ভালো একটা সুযোগ।”
সাধারণত ঢাকার বাইরে চট্টগাম ও সিলেটে হয় বাংলাদেশের বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ। তবে এবার বিসিএলের জন্য বেছে নেওয়া হয়েছে বগুড়া ও রাজশাহীর দুই মাঠকে। শান্তর মতে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে এই দুই মাঠে।
“চারটা দলই খুব ভালো। ভালো দুইটা ভেন্যুতে খেলা হচ্ছে। যেখানে অনেক রান হয়, উইকেটটা স্পোর্টিং হয়। তো প্রস্তুতির দিক থেকে আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। যদি এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলতে পারি, ভালো প্রস্তুতি নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারব।”
শান্তর দলে আছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। আন্তর্জাতিক ওয়ানডেতে যার সবশেষ কয়েক ম্যাচের পারফরম্যান্স একদমই ভালো নয়। নিজের সবশেষ ৮ ম্যাচে মাত্র ১৩ রান করেছেন স্টাইলিশ এই ব্যাটার। এর মধ্যে ৪ বার আউট হয়েছেন শূন্য রানে।
তবে বিসিএলের আগে লিটনকে নিয়ে একদমই চিন্তিত নন শান্ত।
আরও পড়ুন
| ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১৩৫ |
|
“লিটন দাস যেভাবে টি-টোয়েন্টি খেলছে গত কিছুদিন, টেস্টেও ধারাবাহিক পারফর্মার। আমার মনে হয় না, ওয়ানডে নিয়ে খুব বেশি চিন্তার কোন কারণ আছে। খুব ভালো শেপে আছে এবং আমি অধিনায়ক হিসেবে একদমই চিন্তিত নই যে লিটন ভালো অবস্থানে নাই এই ফরম্যাটে।”
“আপনি যদি সাম্প্রতিক টেস্ট ও টি-টোয়েন্টির ব্যাটিং দেখেন, দারুণ ব্যাটিং করছে। আমি আশাবাদী যে, সে দলের জন্য ভালো কিছু করবে। ওই ধরনের পরিপক্বতা তার অবশ্যই আছে। আর তার অভিজ্ঞতাও আমাদের দলের জন্য খুব ভালোভাবে সাহায্য করবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৬১ রানে হেরে সমালোচনার মুখে পড়েছে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল। এই হারের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ব্যাখ্যায় আখতার বলেন, এসব ম্যাচে পাকিস্তান মূলত মানসিক চাপে পড়ে যায়। তার ভাষ্য, ভারতের মুখোমুখি হলেই দল ‘বগ ডাউন’ হয়ে পড়ে- যার মানে নিজেরা অকারণে গুটিয়ে যায়, স্বাভাবিক খেলাটা খেলতে পারে না।
ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা শুধু ভারতের বিপক্ষেই হেরে যাচ্ছি, কারণ আমরা চাপে পড়ে যাচ্ছি। এর বাইরে অন্য কোনো কারণ দেখি না।”
আরও পড়ুন
| বৃষ্টি বাধায় মাঠেই গড়াল না পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ |
|
ওই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিংয়ে প্রয়োজনীয় দৃঢ়তা দেখা যায়নি, বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
বোলিংয়েও ছিল ছন্দের অভাব; ভারতের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি পেসাররা। ফিল্ডিংয়ে কিছু সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচ থেকে আরও দূরে সরে যায় পাকিস্তান। দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার। তার মতে, সঠিক সমন্বয় খুঁজে পাওয়া যাচ্ছে না।
“আমাদের দল নির্বাচন ঠিক হচ্ছে না। আমরা কী করছি, সেটাই বুঝতে পারছি না।”
তবে সমালোচনার মাঝেও আশাবাদী সুর রেখেছেন সাবেক এই পেসার। তার বিশ্বাস, বর্তমান স্কোয়াডে প্রতিভার ঘাটতি নেই, “এই দল বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।”

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই পরিত্যাক্ত ঘোষণা করতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ। ম্যাচ না হওয়ায় দুই দল পেল সমান ১ পয়েন্ট।
শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। রিজার্ভ ডে না থাকায় নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্যও রিজার্ভ ডে ছিল না।
নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হওয়ায় সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।
সুপার এইটে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। বৃষ্টিতে পণ্ড হওয়ায় পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের জন্যই সেমি ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল। গ্রুপ-২ এ বাকি দুই দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড।