
মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশন্সের (আফকন) সেমিফাইনালে উঠেছে মিশর।
কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারায় সাতবারের শিরোপাজয়ীরা। ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন সালাহ।
শনিবার রাতে মরক্কোর আগাদিরে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর। চতুর্থ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ওমর মারমুশ। এরপর ম্যাচে আর পিছিয়ে পড়তে হয়নি ফারাওদের।
৩২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া। ৪০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান আহমেদ ফাতুহ।
আরও পড়ুন
| ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরছে ফুটবল লিগের খেলা |
|
দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিট পর আবার দুই গোলের লিড পায় মিশর। ইমাম আশুরের বাড়ানো বলে ঠাণ্ডা মাথায় গোল করেন সালাহ। চলতি টুর্নামেন্টে এটি ছিল তাঁর চতুর্থ গোল। সব মিলিয়ে আফকনে লিভারপুল তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।
৭৩ মিনিটে বক্সে জটলা থেকে গ্যুয়েলা দুয়ের গোলে ব্যবধান কমায় আইভরি কোস্ট। শেষ দিকে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি তারা।
এই জয়ে আফকনে আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও জোরালো করল মিশর। টুর্নামেন্টে দুদলের ১২ দেখায় মিশরের হার মাত্র একবার।
সেমিফাইনালে বুধবার রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে মিশর। ২০২১ সালের আফকন ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছেই হেরেছিল তারা।
No posts available.
১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম
১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম
১৫ মার্চ ২০২৬, ১১:২৬ এম
১৫ মার্চ ২০২৬, ১০:৩১ এম

শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট খুইয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। তবুও দলটির কোচ পেপ গার্দিওলা জোর দিয়ে বলেছেন, প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখনও শেষ হয়নি।
ম্যানসিটি যদিও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। আগামী এপ্রিলের আগে আপাতত লিগ ম্যাচে মাঠে নামা হচ্ছে না আর্সেনাল কিংবা ম্যানসিটির। লিগের ৮ ম্যাচ বাকি থাকতে এখনই আর্সেনালের হাতে শিরোপা দেখছেন অনেকে।
তবে গার্দিওলা অটল, দাবি করছেন সিটি হারবে না, ‘এটা শেষ হয়নি। কে বলেছে আমরা হাল ছেড়েছি। আমরা চালিয়ে যাব। আর্সেনালের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান অনেক বেশি। কিন্তু এটা হয়ে গেছে। আমাদের ঘরের মাঠে খেলা আছে, তাই শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। যখন এটা সম্ভব না হয়, তখন আমরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে।’
আরও পড়ুন
| সিদ্ধান্ত বদলে দেশে ফিরছেন ইরানের আরও তিন নারী ফুটবলার |
|
এমন অবস্থা থেকে ম্যানসিটিরই শিরোপা জেতার ইতিহাস রয়েছে। ৩০ বা তার বেশি ম্যাচের পর ৯ পয়েন্ট এগিয়ে থাকার পরও লিগ টপারদের টপকে শিরোপা জেতার ইতিহাস সিটির পক্ষে। এমনটা ২০১৩-১৪ মৌসুমে করে দেখিয়েছিল ম্যানসিটি। কিন্তু সিটি এবার খুব একটা ভালো ফর্মে নেই। অবনমনের ঝুঁকিতে থাকা ওয়েস্ট হ্যাম এবং নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিজেদের শেষ দুটি লিগ ম্যাচ ড্র করেছে তারা।
সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর কঠিন সময় সিটির সামনে। এই সপ্তাহে তারা রিয়ালকে আতিথেয়তা দেবে ঘরের মাঠ ইতিহাদে। এরপর লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এবং তারও পরে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানসিটি। এতগুলো কঠিন ম্যাচের চাপ সামলে যখন ফের লিগ ম্যাচে ফিরবে, তখন ১২ এপ্রিল চেলসিকে মোকাবিলা করতে হবে গার্দিওলার দলকে।
গার্দিওলা বলেন, ‘আমাদের একটা অবিশ্বাস্য দল আছে, স্পিরিট আছে। মাদ্রিদে আমাদের অবিশ্বাস্য প্রচেষ্টা ছিল। শেষ দুটি খেলায় আমরা অনেক, অনেক ভালো খেলেছি। কিন্তু আমাদের মান ভালো থাকা সত্ত্বেও গোল করতে পারিনি। সেখানে প্রতিপক্ষ দল আমাদের শাস্তি দিয়েছে।’
গত তিন মৌসুম ধরে লিগে রানার্সআপ আর্সেনাল। ২০২৩ এবং ২০২৪ সালে ম্যানসিটি শিরোপা জেতে তাদের টপকে। কিন্তু এবার গার্দিওলাও জানেন গানাররা দারুণ ছন্দে আছে। আশাবাদ যেমন রয়েছে, তেমনি কাজটি কঠিন হবে বলেও মনে করেন ম্যানসিটি বস, ‘এটা খুবই কঠিন। কিন্তু আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে আমাদের হাতে একটি খেলা আছে। আমি বলছি না যে তাদের হারানো সহজ হবে, তবে আশা আছে।’
ম্যানসিটির সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড নিজের সেরা ছন্দে নেই। তাঁর শেষ ১২টি লিগ খেলায় মাত্র তিনবার গোল করেছেন। গার্দিওলা স্বীকার করেছেন ম্যানসিটির গোল করতে না পারার রোগে ভুগছে, ‘আমরা পর্যাপ্ত গোল করতে পারিনি। গত দশকে এই দলের জন্য এটি হাজার মিলিয়নবার ঘটেছে, কিন্তু এই মৌসুমে আমরা লড়াই করেছি। প্রিমিয়ার লিগ জিততে হলে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে। অতীতে আমাদের ধারাবাহিকতা ছিল জয়, জয় এবং জয়। সর্বদা একটি উপায় খুঁজে বের করার চেষ্টাও ছিল। এই মৌসুমে আমরা যত সুযোগ তৈরি করেছি, সেখান থেকে গোল করতে না পারায় শাস্তি ভোগ করছি।’

দেশে ফিরলে হামলার আশঙ্কায় ক’দিন আগে অস্ট্রেলিয়ায় থাকার জন্য মানবিক ভিসার জন্য আবেদন করেছিলেন ৬জন ইরানি নারী ফুটবলার এবং কোচিং স্টাফের আরও একজন। সম্প্রতি তাদের মধ্যে তিনজন মত পরিবর্তন করেছেন। তারা দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন। ইরানের প্রবাসী মানবাধিকার কর্মীরা এই তিনজনের নাম জানিয়েছেন- জাহরা সোলতান মেশকেহকার, মোনা হামুদি এবং জাহরা সারবালি।
অস্ট্রেলিয়া থেকে গত সপ্তাহেই মালয়েশিয়ায় পৌঁছায় ইরান নারী ফুটবল দল। ইরানি ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, ‘মালয়েশিয়ায় এসে ইরান নারী ফুটবল দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন নতুন করে মত বদলানো তিনজন। এরপর অন্যদের মতো তারাও কয়েকদিনের মধ্যে মাতৃভূমি এবং পরিবারের সঙ্গে আলিঙ্গন করবেন।’
আরও পড়ুন
| এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস রিয়ালের, তিনে আতলেতিকো |
|
এর আগে দ্বিতীয় দফায় আশ্রয় নেওয়া দুই ফুটবলার ও কোচিং স্টাফের মধ্যে একজন অল্প সময়ের ব্যবধানেই মত পরিবর্তন করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। নতুন করে সেই দলে যোগ দিলেন আরও তিন ইরানি ফুটবলার। ফলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আশ্রয়ে আছেন তিনজন।
গত ২ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এএফসি উইমেন’স এশিয়ান কাপের উদ্বোধনী খেলার আগে নিজ দেশের জাতীয় সংগীতের সময় নীরব থাকার পর ইরানি ৫ জন ফুটবলার নিয়ে উদ্বেগ বাড়ে। ইরানে তাদের ‘যুদ্ধবিদ্বেষী’ হিসেবে চিহ্নিত করা হয়।
প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইরান। কিন্তু দেশে ফেরার সিদ্ধান্তে তখন পাঁচজন ফুটবলার অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করে। তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক এটিকে সাধুবাদ জানান। তিনি তাদের আশ্বস্ত করেন। এরপর আবার নতুন করে ভাবার জন্য ওই ফুটবলারদের অপসন দেওয়া হয় অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে।

নিজেদের অর্ধে দাঁড়িয়ে নেওয়া অবিশ্বাস্য শটে জালের দেখা পেলেন আর্দা গুলার। প্রায় ৭৪ গজ দূর থেকে তুরস্কের এই তারকার জাদুকরী গোলের রাতে এলচেকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার ঘরের মাঠে রিয়ালের জয় ৪-১ ব্যবধানে। এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৬৬। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৭। যদিও হান্সি ফ্লিকের দল এক ম্যাচ কম খেলেছে। আজ রাতে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনা জিতলে ব্যবধান আবার ৪ পয়েন্টে দাঁড়াবে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে লস ব্ল্যাঙ্কোসরা। তবে শুরুটা ছিল কিছুটা ধীরগতির।
আরও পড়ুন
| ২০৫ দিন পর মাঠে ফিরছেন গাভি |
|
৩৯ মিনিটে ডেডলক ভাঙেন আন্তোনিও রুডিগার। ফেদেরিকো ভালভার্দের ফ্রি-কিক গোলকিপার ফিরিয়ে দিলে ক্লিয়ার করার চেষ্টা করেন এলচে ডিফেন্ডার পেদ্রোসা। ফিরতি বল ভলিতে জালে জড়ান রুডিগার।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা ভালভার্দে। ডি-বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জালের কোণ খুঁজে নেন সিটির বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফুটবলার। সবশেষ ৩ ম্যাচে উরুগুইয়ান এই মিডফিল্ডারের এটি পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে দানিয়েল ইয়ানেজের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন ডিন হুইজেন। ৮৫ মিনিটে রিয়ালের ম্যানুয়েল অ্যাঞ্জেল নিজেদের জালে বল পাঠালে একটি সান্ত্বনাসূচক গোল পায় এলচে।
তবে ম্যাচের আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল। ৮৯ মিনিটে এলচে গোলকিপার মাতিয়াস দিতুরোকে পোস্টের অনেকটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দূরপাল্লার দারুণ এক শট নেন আর্দা গুলার। বলটি সরাসরি জালে জড়ালে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে পুরো স্টেডিয়াম।
গুলারের গোলটি লা লিগার ইতিহাসে যুগ্মভাবে দীর্ঘতম গোল হিসেবে ধরা হচ্ছে। এর আগে ২০০৪ সালে সেভিয়ার বিপক্ষে প্রায় একই দূরত্ব থেকে গোল করে রেকর্ড গড়েছিলেন আন্তোনিও জোসে।
ম্যাচ শেষে গুলারের সেই গোল নিয়ে কোচ আলভারো আরবেলোয়া মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এই গোলটি ফ্রেমবন্দি করে রাখা উচিত। এটি দেখার জন্য সমর্থকরা বারবার টিকিটের টাকা খরচ করতে রাজি হবে।‘
হাঁটুর চোটের কারণে এই ম্যাচেও স্কোয়াডের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। তবে কোচ আরবেলোয়া আশাবাদী, মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে ফিরবেন ফরাসি এই ফরোয়ার্ড।
আরও পড়ুন
| রিয়ালে ঘোর বিপদ, চার ফুটবলার নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে আরবেলোয়া |
|
গেতাফেকে হারিয়ে তিনে উঠল আতলেতিকো
রাতের আরেক ম্যাচে নাহুয়েল মোলিনার দর্শনীয় এক গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। মেত্রোপলিতানোতে শনিবারের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় পেল আতলেতিকো।
ভিয়ারিয়ালকে টপকে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে উঠে এল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ২৮ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৫৭, চারে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৫। লা লিগায় ২২ মার্চ মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো।

বল পজেশন ধরে রেখে দুই অর্ধেই আক্রমণ আর গোলে শট, সবকিছুতে এগিয়ে থাকলো চেলসি। কিন্তু শুরুর দিকে নেওয়া নিউক্যাসল ইউনাইটেডের লিড আর টপকাতে পারল না ব্লুজরা। শেষ পর্যন্ত ঘরের মাঠে হতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়ল লিয়াম রোজেনিয়রের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে ১-০ গোলে হেরেছে চেলসি। ২০১২ সালের পর এই প্রথম ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারল ব্লুজরা।
অ্যান্থনি গর্ডনের প্রথমার্ধের একমাত্র গোলে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নে বড় এক ধাক্কা দিল ম্যাগপাইরা।
আরও পড়ুন
| শিরোপার সুবাস পাচ্ছে আর্সেনাল, ওয়েস্ট হ্যামে পয়েন্ট খোয়ালো ম্যানসিটি |
|
১৮ মিনিটে লিভরামেন্তোর থ্রু বল ধরে মধ্য মাঠ দিয়ে উপরে ওঠেন উইলক। বক্সে গোলকিপার রবার্ট সানচেজকে কাটিয়ে গোল দিতে পারতেন নিউক্যাসল মিডফিল্ডার। তবে গোলকিপারের সামনে গিয়ে গোলে শট না নিয়ে বল বাড়ান বাঁদিক দিয়ে উপরে ওঠা অ্যান্থনি গর্ডনের কাছে। অতিথি দলের এই ফরোয়ার্ড ঠান্ডা মাথায় জাল কাঁপান।
৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে এখন চেলসি। এক ম্যাচ কম খেলা লিভারপুল সমান ৪৮ পয়েন্ট নিয়ে চেলসির ঘাড়ে নিশ্বাস ফেলছে। ৩০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে নিউক্যাসল।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে চেলসি। প্রথম লেগে ৫-২ গোলে পিছিয়ে থাকায় ফিরে আসার কাজটা তাদের জন্য পাহাড়সম কঠিন। বুধবার বার্সেলোনার মাঠে ফিরতি লেগ খেলতে যাবে নিউক্যাসল।
প্রিমিয়ার লিগে রাতের অপর খেলায় সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাইটন। ৩০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ৪০ করে। টেবিলে সান্ডারল্যান্ড ১৩ এবং ব্রাইটন ১১-তে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছিল টেবিলের দুই শীর্ষ দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের অন্তিম সময়ে দুই গোল করে আর্সেনাল জয় ছিনিয়ে নিলেও, ড্র করে শিরোপা রেসে অনেকটাই পিছিয়ে পড়েছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে এভারটনের বিপক্ষে আর্সেনালের জয় ২-০ ব্যবধানে। অপর ম্যাচে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলে ৭০ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে পেছনে পেপ গার্দিওলার দল। যদিও ইতিহাদের ক্লাবটি এক ম্যাচ কম খেলেছে গানারদের চেয়ে।
এমিরেটস স্টেডিয়ামে যখন গোল পাচ্ছিল না আর্সেনাল, তখন মিকেল আর্তেতা মাঠে নামান ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান এবং ভিক্টর গিয়োকেরেসকে। বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্র বদলে দেন এই দুজন।
আরও পড়ুন
| কাড়িকাড়ি অর্থ ঢেলেও যেখানে তলানীতে লিভারপুল |
|
৮৯ মিনিটে ডাউম্যানের ক্রস গোলকিপার জর্ডান পিকফোর্ড ক্লিয়ার করতে ব্যর্থ হলে আর্সেনাল ডিফেন্ডার পিয়েরো হিনক্যাপির গায়ে লেগে গোলমুখে পড়ে, কাছ থেকে ট্যাপ-ইন করে জালে জড়ান গিয়োকেরেস।
যোগ করা সময়ে যখন এভারটন সমতায় ফিরতে মরিয়া হয়ে গোলকিপার পিকফোর্ডকেও আক্রমণে পাঠায়, তখন পাল্টা আক্রমণ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে রেকর্ড বুকে নাম তোলেন ডাউম্যান। ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এই ইংলিশ তরুণ।
ম্যাচ শেষে ডাউম্যানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কোচ আরতেতা, ‘এটি ছিল জাদুকরী এক মুহূর্ত। ১৬ বছর বয়সে এমন চাপের মুখে এভাবে খেলা মোটেও স্বাভাবিক নয়। সে যখনই বল পায়, তখনই অসাধারণ কিছু ঘটিয়ে ফেলে। তাঁকে না দেখে থাকা অসম্ভব ছিল।‘
৩১ ম্যাচে ৭০ পয়েন্ট এখন আর্সেনালের, এক ম্যাচ কম খেলা ম্যান সিটির পয়েন্ট ৬১। সিটির হোঁচট আর আর্সেনালের এই ধারাবাহিক জয় ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন দেখাচ্ছে আর্সেনাল সমর্থকদের। আগামী সপ্তাহে কারাবাও কাপের ফাইনালে সিটির মুখোমুখি হবে গানাররা।