
গত বছর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই দলের প্রাণভোমরা হামজা চৌধুরি। তাকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোরও চিন্তার শেষ নেই। তারকা এই মিডফিল্ডারকে ঠেকাতে তাই ভিডিও বিশ্লেষণের পথ বেছে নিয়েছে ভিয়েতনাম।
ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে আলাদা করে ভাবছে স্বাগতিক ভিয়েতনাম।
বুধবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ভিয়েতনামের কোচ কিম সাং সিক।
আরও পড়ুন
| চ্যাম্পিয়নস লিগের চাপে লিগ ম্যাচ স্থগিত চায় পিএসজি |
|
“হামজাকে আমি চিনি। সে এখন ইংল্যান্ডে খেলছে। আমাদের দলের খেলোয়াড়দের নিয়ে আমি তার ভিডিও বিশ্লেষণ করছি। যাতে তার শক্তিমত্তার বিপক্ষে আমরা কিছু করতে পারি। আমাদের লক্ষ্য এই ম্যাচটি জেতা।”
তবে বৃহস্পতিবারের ম্যাচে হামজাকে খেলানো হবে কিনা সেটি অবশ্য নিশ্চিত করে বলেননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
“গতকাল বিকেলেই মাত্রই এসেছে। সে আপাতত ভালো আছে। তবে আবহাওয়া ও সময়ের তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। তাকে এই ম্যাচে নামানো হবে কিনা সেটি আমরা মূল্যায়ন করব।”
হামজার মতো সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন সমিত সোম, ফাহামেদুল ইসলাম, জায়ান চৌধুরিদের মতো প্রবাসী ফুটবলাররা। তাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি আরও বেড়েছে মনে করেন ভিয়েতনাম
আরও পড়ুন
| চলে এলো ঘোষণা, লিভারপুল ছাড়ছেন সালাহ |
|
“বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশ অনেক বদলে গেছে। কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড, বিশেষ করে বিশ্বের নানা প্রান্তে খেলা ফুটবলারদের সংযোজন তাদের শক্তি বাড়িয়েছে।”
“এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে তাদের স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলার ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলেছে। আমার ধারণা, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
No posts available.

বিশ্বকাপে সবচেয়ে সফল দলটি বিশ্বমঞ্চে দীর্ঘ সময় নিজেদের ছায়া হয়ে আছে। প্রায় দুই যুগ অধরা ‘হেক্সার’ খোঁজে আছে ব্রাজিল। এরমধ্যে কত রথী-মহারথীরা হলদে জার্সি গায়ে চড়ালেন, তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ষষ্ঠবারের মতো সোনালী এই ট্রফি ছুঁয়ে দেখা হলো না।
খরা ঘোচাতে সেলেসাওরা এবার নিজেদের ইতিহাসে প্রথমবাররের মতো ডাগ-আউটে এনেছেন বিদেশী কোচও। দলটির একঝাঁক তরুণ ফুটবলার দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বসেরা সব লিগে। এরপরও বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিলকে গোনায় ধরছেন না দলটিরই অন্যতম বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পর্দা উঠতে বাকি নেই আর তিন মাসও। এরমধ্যে দলগুলো শেষ সময়ের প্রস্তুতি সেরে নিতে দৌড়ঝাপ শুরু করেছে। নিজেদের ঝালিয়ে নিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কার্লো আনচেলোত্তির দল আগামীকাল দিদিয়ের দেশমের ফ্রান্সের মুখোমুখি হবে। সাম্বাদের পরের ম্যাচ ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আরও পড়ুন
| রিয়ালের হয়ে মাঠে নামার অপেক্ষায় রোনালদো জুনিয়র |
|
গুরুত্বপূর্ণ দুই প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে বিবেচনায় ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের দৌড়ে দেখছেন না। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার বলেন,
‘সাম্প্রতিক ফলাফলগুলো দেখলে আমি মনে করি আমরা ফেভারিট নই।’
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে যে ঐক্যবদ্ধ দলের কোনো বিকল্প নেই সেটা ভালো করেই জানা আছে ভিনির। কিংবদন্তি কোচ আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল এখন অনেকটাই নির্ভার হয়ে খেলছে বলে মনে করেন তিনি,
‘জাতীয় দলের জার্সির ভার এবং আমাদের এখানে থাকা খেলোয়াড়রা—আমাদের শুধু একতা দরকার। আনচেলোত্তির আগমনের পর আমরা খেলার ধরন আরও ভালোভাবে বুঝতে পেরেছি। এটি আমাদের উপর অনেক চাপ কমিয়েছে।’
আরও পড়ুন
| কোচিং জগতে প্রবেশের দ্বার খুলল ডি মারিয়ার |
|
ভিনিসিয়ুস আরও যোগ করেন,
‘ব্রাজিলকে শীর্ষে ফেরাতে আমরা যা কিছু পারি সব করব। ফেভারিট হওয়া নয়, বরং ব্রাজিলকে শীর্ষ অবস্থানে ফেরানোই আমাদের লক্ষ্য ‘
১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে ব্রাজিল। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময় ক্লাবটির একাডেমিতে (লা ফাব্রিকা) ছিলেন তাঁর বড় ছেলে রোনালদো জুনিয়র। রোনালদো জুনিয়রের ভবিষ্যৎ আবারও রিয়ালের সঙ্গে জড়িয়ে যেতে পারে। মঙ্গলবার তিনি রিয়ালের যুব একাডেমিতে অনুশীলন করেছেন।
রোনালদো জুনিয়রের অনুশীলনের খবর প্রথমে প্রকাশ করে দ্য আথলেটিক। পরে মার্কার নিশ্চিত করা তথ্য অনুযায়ী, শিগগিরই রিয়ালে যোগ দিতে পারেন তিনি।
১৫ বছর বয়সী রোনালদো রিয়ালের ক্যাডেটে ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করেছেন। জানা গেছে, তাকে উইঙ্গার পজিশনে খেলিয়ে দেখা হয়েছে এবং আরও কয়েকদিন সেখানে তিনি অনুশীলন করবেন।
আরও পড়ুন
| কোচিং জগতে প্রবেশের দ্বার খুলল ডি মারিয়ার |
|
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের একাডেমিতে রয়েছেন রোনালদো জুনিয়র। যেখানে ২০২২ সালের ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকেই রয়েছেন। এই ট্রান্সফার হলে, বাবার পথই অনুসরণ করবে ছেলে। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলে খেলেছেন।
যুক্তরাষ্ট্রে জন্ম হলেও রোনালদো জুনিয়র পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মে মাসে প্রথম ডাক পান এবং অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বিপক্ষে অভিষেক হয় তার। এরপর ধীরে ধীরে পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। আগামী জুনে তার বয়স হবে ১৬, এরপর থেকে তিনি পুরোপুরি যুব পর্যায়ে খেলার যোগ্য হয়ে উঠবেন।
ছেলের সম্ভাব্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রসঙ্গ নতুন করে আলোচনায় এনেছে বাবা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। বর্তমানে আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি তার। ৪১ বছর বয়সেও তিনি এক হাজার পেশাদার গোলের লক্ষ্য নিয়ে খেলছেন (এখন পর্যন্ত তার গোল ৯৬৪টি)।

৩৮ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই অ্যাঞ্জেল ডি মারিয়ার। মাঠে সাফল্যমন্ডিত ক্যারিয়ারের পর এবার ডাগআউটের দিকেও চোখ পড়েছে আর্জেন্টাইন মহাতারকার। রোজারিওতে কোচিং কোর্স সম্পন্ন করে আনুষ্ঠানিক সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন ডি মারিয়া। ভবিষ্যতে রোজারিও সেন্ট্রালের ফুটবলারকে দেখা যেতে পারে দলের কৌশল নির্ধারণের দায়িত্বে।
রোজারিও সেন্ট্রালের ইনডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়ার ম্যাচের আগে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের স্কুল তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ডি মারিয়ার কোচের সার্টিফিকেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তারা লিখেছে,
‘অভিনন্দন, কোচ! আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ডি মারিয়া-কে তার সার্টিফিকেশন অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের ছাত্র হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’
জবাবে ‘এল ফিদিও’ তাঁর ইনস্টাগ্রামে বলেন, ‘সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন
| ইতালিয়ান লিগে সবচেয়ে দামি ফুটবলার লাউতারো |
|
ডি মারিয়া কোচের লাইসেন্স পাওয়ার আগে তাঁর সাবেক আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস একসঙ্গে কোচিং স্টাফে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’কে এই মিডফিল্ডার বলেন,
‘আমি সবসময় বলেছি, অবসরের পরে আমি ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাই না। কিন্তু সময় যত যাচ্ছে, ইচ্ছে তত বাড়ছে। আমি জানি না কোচিং করব কি না, কিন্তু অবশ্যই কোচিং স্টাফের অংশ হব। ফিদে কোচ হতে চায়, তাই হয়তো সেটা তার সঙ্গে হবে। আমরা এটা অনেক আগে প্যারিসে আলোচনা করেছিলাম; সে উৎসাহী। অবশ্যই, আমাদের প্রস্তুতি নিতে হবে।’
সঙ্গী হিসেবে সতীর্থ ও প্রিয় বন্ধু পারেদেসকে পাশে রাখার পরিকল্পনার কথা বলেছিলেন ডি মারিয়া। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন,
‘আমরা একসঙ্গে কোচিং করানোর চেষ্টা করব। পারেদেস আমার ছোট ভাইয়ের মতো, আমাদের পরিবারগুলোর মধ্যেও দারুণ সম্পর্ক। আমরা অনেকবার এই বিষয়ে কথা বলেছি।’
আরও পড়ুন
| রিয়ালের জার্সিতে কখনও খেলবেন না সিমেওনে |
|
২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি তুলে রাখার ঘোষণা দেন ডি মারিয়া। বর্তমানে আর্জেন্টিনায় শৈশবের ক্লাব রোজারিওর হয়ে খেলছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ২০২৫ সালে তিনি সেই ক্লাবে ফিরে এসেছিলেন যেখানে শুরু হয়েছিল তাঁর ফুটবলের হাতেখড়ি।
বর্তমানে রোজারিও সেন্ট্রালের হয়ে ‘তর্নিও আপারতুরা’ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন ডি মারিয়া। জোন বি-র শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে ইন্ডিপেনডিয়েন্ট রিভাদাভিয়ার মুখোমুখি হবে দি মারিয়ার দল। বর্তমানে জর্জ আলমিরোনের অধীনে থাকা রোজারিও সেন্ট্রাল ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের দিকেই আছে।
এছাড়া সামনেই ডি মারিয়াদের রয়েছে কোপা লিবার্তাদোরেসের চ্যালেঞ্জ। গ্রুপ ‘এইচ’-এ ইকুয়েডরের ইন্ডিপেনডিয়েন্ট দেল ভালে, প্যারাগুয়ের লিবের্তাদ এবং ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে লড়বে রোজারিও। আগামী ৯ এপ্রিল ঘরের মাঠে ইকুয়েডরের ক্লাবের বিপক্ষে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অভিষেক হবে ডি মারিয়াদের।

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, আর্জেন্টাইন ফুটবলাররাও রুদ্ররূপে ফিরছেন। সব লিগেই জাতীয় দলের ফুটবলাররা সুসময় পার করছেন। হুলিয়ান আলভারেজের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন আরেক স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট লাউতারোর। সব মিলিয়ে ২২ গোলে রেখেছেন অবদান। এর মধ্যে সিরি-আয় ২৫ ম্যাচে ১৪ গোল ও ৪ অ্যাসিস্ট। ইতালিয়ান লিগে ২০২৫-২৬ মৌসুমে তাঁর চেয়ে বেশি গোল নেই কারো।
স্পেশালাইজড ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের সবশেষ হিসেব অনুযায়ী, উজ্জ্বল পারফরম্যান্সে লাউতারো এখন ইতালিয়ান লিগের সবচেয়ে দামি ফুটবলরও। আর্জেন্টাইন স্ট্রাইকারের বাজারমূল্য ৮৫ মিলিয়ন ইউরো।
সবচেয়ে দামি খেলোয়াড়দের শীর্ষ ত্রিশে লাউতারের পরে রয়েছেন জুভেন্টাসের কেনান ইয়িলদিজ। এই তুর্কি উইঙ্গারের বাজারমূল্য ৭৫ মিলিয়ন ইউরো। ৭০ মিলিয়ন তিন নম্বরে থাকা লাউতারোর সতীর্থ আলেসান্দ্রো বাস্তোনি।
সিরি-আয় শীর্ষ ৩০ খেলোয়াড়ের তালিকা (২০২৫–২৬)
৩০) মাতিয়াস সোল (রোমা, ডান উইঙ্গার) – ৩৫ মিলিয়ন (ইউরো)
২৯) গ্লেইসন ব্রেমার (জুভেন্টাস, সেন্টার-ব্যাক) – ৩৫ মিলিয়ন
২৮) ইভান নডিকা (রোমা, সেন্টার-ব্যাক) – ৩৫ মিলিয়ন মিলিয়ন)
২৭) জোনাথন ডেভিড (জুভেন্টাস, সেন্ট্রাল ফরওয়ার্ড) – ৩৫ মিলিয়ন
২৬) মাইল স্ভিলার (রোমা, গোলকিপার) – ৩৫ মিলিয়ন
২৫) দনিলে মালেন (রোমা, সেন্ট্রাল ফরওয়ার্ড) – ৩৫ মিলিয়ন
২৪) দুসান ভ্লাহোভিক (জুভেন্টাস, সেন্ট্রাল ফরওয়ার্ড) – ৩৫ মিলিয়ন
২৩) আঞ্জে-ইয়ন বননি (ইন্টার, সেন্ট্রাল ফরওয়ার্ড) – ৩৫ মিলিয়ন
২২) স্ট্রাহিনজা পাভলোভিচ (মিলান, সেন্টার-ব্যাক) – ৩৫ মিলিয়ন
২১) চার্লস ডে কেটেলার (আটালান্তা, এট্যাকিং মিডফিল্ডার) – ৩৫ মিলিয়ন
২০ থেকে ১১
২০) আলেসান্দ্রো বুয়ংগিয়র্নো (নাপোলি, সেন্টার-ব্যাক) – ৩৫ মিলিয়ন (-€১০ মিলিয়ন)
১৯) স্যানটিয়াগো ক্যাস্ট্রো (বোলোনিয়া, সেন্ট্রাল ফরওয়ার্ড)– ৩৫ মিলিয়ন
১৮) ওয়েসলি (রোমা, রাইট-ব্যাক) – ৪০ মিলিয়ন
১৭) মোইসে কিয়ান (ফিওরেন্টিনা, সেন্ট্রাল ফরওয়ার্ড) – ৪০ মিলিয়ন (-€৫ মিলিয়ন)
১৬) ইয়ান বিসেক (ইন্টার, সেন্টার-ব্যাক) – ৪০ মিলিয়ন
১৫) কেফরেন থুরাম (জুভেন্টাস, মিডফিল্ডার) – ৪০ মিলিয়ন
১৪) এডারসন (আটালান্তা, মিডফিল্ডার) – ৪০ মিলিয়ন
১৩) পিও এসপোসিটো (ইন্টার, সেন্ট্রাল ফরোয়ার্ড) – ৪৫
১২) স্কট ম্যাকটোমিনে (নাপোলি, মিডফিল্ডার) – ৪৫ মিলিয়ন
১১) মানু কনে (রোমা, মিডফিল্ডার) – ৫০ মিলিয়ন

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবং আতলেতিকো মাদ্রিদে নিয়মিতই ডাক পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে। সবশেষ মাদ্রিদ ডার্বিতে আটেরও ওপরে রেটিং ছিল তার। বলা চলে, আতলেতিকো ও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য ২০ বছর বয়সী জুলিয়ানো।
সম্প্রতি জুলিয়ানোর একটি মন্তব্য বেশ আলোচনা জন্ম দিয়েছে। আর্জেন্টাইন মিডফিল্ডারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, কখনই রিয়াল মাদ্রিদ কিংবা বোকা জুনিয়র্সের হয়ে খেলবেন না তিনি।
জুলিয়ানো বলেন, ‘‘আমি কখনোই বোকা বা রিয়াল মাদ্রিদের হয়ে খেলব না। একেবারেই অসম্ভব।”
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে জুলিয়ানোর ব্যাকহিল অ্যাসিস্ট থেকে লুকম্যানের গোলে আতলেতিকো ১-০ ব্যবধানে এগিয়ে যায়। যদিও বার্নাব্যুর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বসে অতিথিরা।
আরও পড়ুন
| আলভারেজকে না পেলে নাইজেরিয়ান জাদুকরের দিকে বার্সার নজর |
|
সিমেওনের ভবিষ্যত প্রসঙ্গটি আসে মূলত তার বড় ভাই জিওভান্নির কথা প্রসঙ্গে। মৌসুমের মাঝামাঝিতে রিভার প্লেটে ভেড়তে পারেন তিনি। ছোট ভাই জুলিয়ানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের পরিবারের সমর্থন রিভার প্লেটের দিকেই এবং ভবিষ্যতে বোকা জুনিয়র্সের জার্সি গায়ে তোলার কোনো প্রশ্নই আসে না।
সিমেওনে বলেন, “রোমান যদি আমাকে ফোন করে? না, কোনো সুযোগই নেই।”
সিমেওনে পরিবারের সঙ্গে রিভার প্লেটের সম্পর্ক বেশ পুরোনো। জিওভান্নি তার ক্যারিয়ারের শুরুতে কিছু সময় এই ক্লাবে খেলেছেন। তাদের বাবা দিয়েগো সিমেওনে ২০০৭-০৮ সময়ে রিভার প্লেটের কোচ ছিলেন। তার অধীনে দলটি ২০০৮ সালের ক্লাউসুরা শিরোপা জিতেছিল, যদিও পরের মৌসুমে তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকে শেষ করে।
ফিফা সূচির বিরতিতে আর্জেন্টিনায় ফেরার সময় দিয়েগো সিমেওনে বলেন, “রিভার খুব ভালো করছে। চাচোর (কৌদেত) আসাটা তাদের জন্য দারুণ হয়েছে। সে তার অভিজ্ঞতা দিয়ে দলকে আরও এগিয়ে নিতে পারবে।”
তবে ছেলে জিওভান্নি সিমেওনের রিভারে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। বিষয়টি এড়িয়ে গেছেন, যদিও এটি ইতোমধ্যে ট্রান্সফার মার্কেটে বড় গুঞ্জনে পরিণত হয়েছে।