
দেশের মাঠে লিওনেল মেসির বিদায় রাগিনী বেজে উঠেছে। পুরো আর্জেন্টিনায় যেন তৈরি হয়েছে আবেগঘন আবহ। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে দারুণ সব পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী পরশু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে দেশের মাঠে মেসির শেষ খেলা। সে ম্যাচে উপস্থিত থাকবে তাঁর পুরো পরিবারও। তবে বিশেষ ম্যাচে মেসির কষ্ট বাড়িয়ে দিতে চায় ভেনেজুয়েলা। কোচ ফার্নান্দো বাতিস্তা বলেন,
‘আমি ইতিবাচকভাবে তাদের উদযাপন নষ্ট করতে আসছি। আমরা বাছাইপর্বেও বাঁধা উতরাতেই খেলছি।’
আরও পড়ুন
| বন্ধুকে সারপ্রাইজ দিতে থিয়েটারে হাজির মেসি |
|
৮৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এস্তাদিও মনুমেন্তালও শ্রদ্ধা-ভালোবাসায় মেসিকে বিদায় দিতে তৈরি হয়ে আছে। এএফএ জানিয়েছে, ম্যাচের আগে থাকবে সংগীত পরিবেশনা। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার জন্য ম্যাচটি কেবল বৈশ্বিক আসরে খেলার প্রস্তুতিই বলা যায়। ভেনেজুয়েলার জন্য ম্যাচটি অনেকটা বাঁচা-মরার লড়াই।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে আছে ভেনেজুয়েলা। ১৬ ম্যাচ খেলে তাদের অর্জন ১৮ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে পয়েন্ট টেবিলের ছয়ে থাকতে হবে। তালিকার ৬ নম্বরে থাকা কলম্বিয়া থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর তাদের প্রতিপক্ষ এই কলম্বিয়াই। তাতে মেসিদের বিপক্ষে ম্যাচটি ভেনেজুয়েলার জন্য মহাগুরুত্বপূর্ণও বলা যায়।
আর্জেন্টিনার জন্য ম্যাচটি উৎসব মুখর হলেও বাতিস্ত শিষ্যদের মনে করিয়ে দিলেন ম্যাচটা তাঁদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলা কোচ বলে, ‘আমি ছেলেদের বলেছি আমরা এখানে উৎসব করতে আসিনি। আমরা এসেছি গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে।’ তবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো যে মোটেও সহজ হবেনা সেটা ভালো করেই জানেন তিনি। শিষ্যদের সুযোগের যথাযথ ব্যবহারের কথা বলেন তিনি, ‘এ ধরনের দলের বিপক্ষে সুযোগ হাতছাড়া করা চলবে না। হয়তো ১০টা সুযোগ মিলবে না, কিন্তু তিন-চারটা মিলবে।’ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় ১-১ গোলে ড্র করে ভেনেজুয়েলা।
No posts available.
১৯ মে ২০২৬, ১০:৫০ পিএম
১৯ মে ২০২৬, ১০:৩০ পিএম
১৯ মে ২০২৬, ৯:৪৫ পিএম
১৯ মে ২০২৬, ৯:৩৭ পিএম

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া। দীর্ঘ ২৮ বছর পর বৈশ্বিক এই টুর্নামেন্টে ফেরা দলটির গ্রুপে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও রয়েছে আলজেরিয়া ও জর্ডান। বলা চলে, বেশ কঠিন গ্রুপেই পড়েছে ইউরোপের এই দলটি। গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও দৃঢ় মনোবল অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা কালাইচিচের। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার সাফ জানিয়ে রাখলেন, আর্জেন্টিনার মতো প্রতিপক্ষ দেখে মাঠের লড়াইয়ের আগেই কুঁকড়ে যাওয়ার কোনো কারণ নেই তাদের।
কালাইচিচ বলেন,
‘আমার মতে, কোনো প্রতিপক্ষকে ভয় পাওয়া উচিত নয়। বিশেষ করে এই দল নিয়ে তো নয়ই। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে; কিন্তু একতা, দলীয় চেতনা, দৃঢ়তা ও তাড়নাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
তিনি আরও যোগ করেন,
‘এটা স্রেফ এক ঐক্যবদ্ধ শক্তি এবং ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে। তারা বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা দীর্ঘদিন ধরে সম্ভব হয়নি। আপনি এখন সারা দেশের সেই উচ্ছ্বাস অনুভব করতে পারবেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে প্রত্যেকেই অবিশ্বাস্যভাবে গর্বিত।’
আগামী সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করে অস্ট্রিয়া। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা ছাড়াও দলটিতে রয়েছেন টটেনহ্যাম ডিফেন্ডার কেভিন ডানসো, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার কনরাড লাইমার, বরুসিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার মার্সেল সাবিতজার ও আরবি লাইপজিগ মিডফিল্ডার ক্রিস্টোফ বাউমগার্টনার। চেনা তারকাদের নিয়ে গড়া এই স্কোয়াডের কারণেই উচ্চাশার কমতি নেই কালাইচিচের।
দলের শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন,
‘অস্ট্রিয়া সবসময় আগ্রাসী ঘরানার ফুটবল খেলে এবং আমাদের দলে সেই ধরনের ফুটবল খেলার মতো উপযুক্ত খেলোয়াড় আছে। আপনি যখন মাঠে তীব্রতা আর পূর্ণ নিবেদন নিয়ে খেলবেন, তখন তা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। আমরা আসলে খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থকদের নিয়ে খুব ঘনিষ্ঠ একটি দল—পুরো দেশটাই এখন এক সুতোয় গাঁথা।’
প্রায় তিন দশক পর বিশ্বকাপে ফিরে গ্রুপ পর্বেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে অস্ট্রিয়াকে। আগামী ২২ জুন টেক্সাসে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। তবে তার আগে ১৭ জুন ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে নবাগত জর্ডানের মুখোমুখি হবে তারা। আর ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়ানরা।
তিনি বলেন,
“এটা স্রেফ এক ঐক্যবদ্ধ শক্তি এবং ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে। তারা বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, দীর্ঘদিন যা হয়নি। আপনি এখন সারা দেশের সেই উচ্ছ্বাস অনুভব করতে পারবেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে প্রত্যেকেই অবিশ্বাস্যভাবে গর্বিত।”

মিরপুর ইনডোর স্টেডিয়ামে নারী ফুটসাল লিগে খেলা দেখতে আজ উপস্থিত ছিলেন ৭-৮শ' দর্শক। এক একটা গোলের পর উল্লাসে ফেটে পড়েছেন তারা, স্লোগান দিচ্ছিলেন সাবিনা, মাসুরা, সুমাইয়াদের নিয়ে। দর্শকদের সেই উল্লাস শুরু থেকে চললো ম্যাচ শেষ পর্যন্ত। মঙ্গলবার চাঁদপুর এফসিকে যে সাবিনাদের দল আইএম টেন এফসি উড়িয়ে দিয়েছে ১৮-০ গোলে।
খেলা শেষে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মাসুরা পারভীনের সঙ্গে কথা বলে জানা যায় ভক্ত, দর্শকদের এই আনন্দটুকু দিতে পারাটাই তাঁদের সবচেয়ে বড় পাওয়া। তেমনি মাসুরা নিজেও কিন্তু ফুটবলে পার ভক্ত ব্রাজিলের। গত রাতে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
অনেক জল্পনার পর আনচেলত্তির দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের সাপোর্টার হিসেবে নেইমারকে দলে নেওয়ায় বেজায় খুশি মাসুরা। পাশাপাশি একটু অখুশি নিজের আইডল থিয়াগো সিলভা না থাকাতে। তবুও জানালেন কেউ না থাকলেন তিনি ব্রাজিলের সাপোর্ট করবেন। বলেন,
'ব্রাজিল দলে নেইমার আছে, দেখার পর খুবই ভালো লাগছে। আর কেউ থাকুক বা না থাকুক, ব্রাজিল সাপোর্ট করি আমি, সব সময় সাপোর্ট করব।'
সবশেষ ২০০২ সালের বিশ্বকাপে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। হেক্সা মিশন তাদের আর সফল হয়নি। দলের সাপোর্টার হিসেবে এবার সেই কাঙ্খিত আশা পুরণ হবে বলে মনে করেন মাসুরা,
'ব্রাজিল ভালো খেলবে, ভালোর চেষ্টা করবে। তারপর কাপের ইচ্ছা তো সবারই থাকে, তো ব্রাজিলেরও থাকবে (চ্যাম্পিয়ন হওয়ার)। আশা করতে সমস্যা আছে কী।'
দেশের নারী ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার মাসুরা পারভীন। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশের জেতা সাফ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এরপর ফুটসালেও প্রথমবারের মতো গত বছর সাফ জিতেছেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই তারকা।
এখন ফুটসালের সঙ্গেই আছেন বাফুফের চুক্তিবদ্ধ এই ফুটবলার। যখন আবার ফুটবলের দায়িত্ব পাবেন তখন নিজেকে সেখানেই মানিয়ে নেবেন, এ নিয়ে কোনো হতাশা কিংবা ক্ষোভ নেই তাঁর।আপাতত ফুটসাল উপভোগ করছেন বলে জানালেন। লিগে তাঁর দলও উড়ছে। প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে আইএম টেন এফসি। তবু প্রতিটি দলতে সমীহ করছেন তিনি।
মাসুরা বলেন,
'প্রত্যেকটা ম্যাচই আমরা চ্যালেঞ্জিং হিসেবে নেই। সে ভালো খেলুক আর না খেলুক, প্রতিপক্ষ সবসময় শক্তিশালীই হয়। তো আজ ওদের গোলকিপার অনেক ভালো খেলছে।'
আজকের ম্যাচে প্রায় পুরোটা সময় গ্যালারি থেকে সাবিনা-মাসুরা-কৃষ্ণাদের উৎসাহ জুগিয়েছেন সমর্থকেরা। ম্যাচ শেষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাসুরা বলেন,
'জিতলে তো সব সময় ভালো লাগা কাজ করে। আর আমরা মাঠে নামি একটা ভালো ম্যাচ খেলার জন্য, দলের জন্য, দর্শকদের জন্য। তো আমাদের জয়ে তারা (দর্শক) অনেক খুশি হয়েছে, এটাই আমাদের পাওয়া। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভালো, ভালো পারফরমেন্সটা দেওয়ার।'
মাসুরা পারভীনরা এভাবেই সব সময় দর্শকদের আনন্দের কারণ হয়েছেন। সেটা যখন ফুটবল মাঠে ছিলেন তখন যেমন করেছেন, এখন দায়িত্ব যখন ফুটসাল কোর্টে, চিরচেনা সেই মাসুরার দেখাই মিলছে।

গত এক দশক ধরে ব্রাজিল ফুটবলের সমার্থক শব্দ হয়ে আছেন তিনি; দলের যেকোনো সংকটে বারবার আবির্ভূত হয়েছেন একমাত্র ত্রাতা হিসেবে। ক্যারিয়ারে বিশ্বকাপ বা কোপা আমেরিকার আরাধ্য ট্রফিটা ছোঁয়া না হলেও, বছরের পর বছর ধরে সেলেসাওদের আক্রমণের মূল ভরসা ছিলেন তিনিই। কিন্তু চোটের ভয়াল থাবায় দীর্ঘ তিন বছর জাতীয় দলের বাইরে থাকায় অনেকেই শেষ দেখছিলেন তাঁর।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, ৩৪ বছর বয়সী সেই মহাতারকা নেইমার জুনিয়রকে রেখেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। আর বিশ্বমঞ্চের দলে এই রূপকথার মতো প্রত্যাবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই ফরোয়ার্ড।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় কান্নাভেজা চোখে নেইমার বলেন,
‘এই মুহূর্তে আবেগ ধরে রাখা সত্যিই কঠিন। বিগত দিনগুলোতে আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, বিশেষ করে মানুষ আমাকে যেভাবে কষ্টের মুখোমুখি হতে দেখেছে—সেসব পেরিয়ে আজ এখানে পৌঁছানো এবং আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। আমার চোখের এই জল স্রেফ খাঁটি আনন্দের।’
ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার আরও যোগ করেন,
‘আমাকে সমর্থন করার জন্য এবং আমার ফেরার অপেক্ষায় থাকা প্রতিটি ব্রাজিলিয়ানকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সামনে লড়াই করার জন্য আরেকটি বিশ্বকাপ হাজির। আমরা ব্রাজিলে ট্রফি ফিরিয়ে আনার জন্য মাঠে নিজেদের জীবন বাজি রেখে খেলব, এটা নিশ্চিত।’
নেইমারের শারীরিক সক্ষমতা ও ফিটনেস নিয়ে শুরুতে অনেক বড় সংশয় থাকলেও, সান্তোসের হয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই ফরওয়ার্ড। আনচেলত্তি নিজেই জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে নেইমার তাঁর দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন। এই ডাক পাওয়ার মধ্য দিয়ে ৩৪ বছর বয়সী এই মহাতারকার সামনে ক্যারিয়ারের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিটি ছোঁয়ার শেষ সুযোগ তৈরি হলো। তবে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা করে নেওয়াটা নেইমারের জন্য মোটেও সহজ হবে না; কারণ এই মুহূর্তে দলে তাঁর পজিশনে ম্যাথিউস কুনিয়া এবং লুকাস পাকেতা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
জাতীয় দলের হয়ে নেইমারের এই প্রত্যাবর্তন ঘটছে দীর্ঘ তিন বছর পর। ফলে সেলেসাওদের জার্সিতে তাঁর দীর্ঘদিনের গোলের খরা কাটানোর এটিই সবচেয়ে বড় মঞ্চ। তাছাড়া, রদ্রিগো এবং এস্তেভাওয়ের মতো তারকাদের সাম্প্রতিক ইনজুরির কারণে আনচেলত্তির কৌশলে নেইমার এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন, কারণ বিশ্বমঞ্চের মতো কঠিন জায়গায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দলের জন্য যেকোনো মুহূর্তে নির্ধারক ভূমিকা পালন করতে পারে। শুধু মাঠের খেলাই নয়, নেইমারের ফেরার মাধ্যমে ব্রাজিল ড্রেসিংরুমে একজন সত্যিকারের দলনেতা বা ‘লিডার’ ফিরে পেল, যা সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে লড়াই করার জন্য বড্ড প্রয়োজন।
বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কৌশল ইতিমধ্যেই অনেকটা স্পষ্ট। আক্রমণভাগের দুই উইংয়ে রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রকে রেখে ছক কষছেন কোচ আনচেলত্তি। এরসঙ্গে মাঝমাঠে ‘অ্যাটাকিং মিডফিল্ডার’ হিসেবে ম্যাথিউস কুনিয়ার নিয়মিত উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, কেমন হতে যাচ্ছে সেলেসাওদের মূল একাদশ। এমন এক সেটআপে নেইমারের ভূমিকা ঠিক কী হবে—তা নিয়ে যখন ফুটবলপাড়ায় তুমুল বিতর্ক, ঠিক তখনই আনচেলত্তি খোলসা করলেন তাঁর আসল পরিকল্পনা। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ৩৪ বছর বয়সী এই মহাতারকাকে ‘ইনসাইড ফরোয়ার্ড’ হিসেবে খেলানো হবে।
আল হিলালে থাকার সময় একের পর এক ইনজুরির ধাক্কায় নেইমারের খেলার ধরনে বড়সড় পরিবর্তন এসেছে। গতি বা পেস দিয়ে এখন আর প্রতিপক্ষ ডিফেন্ডারদের পরাস্ত না করলেও, উইঙ্গার থেকে তিনি এখন পুরোদস্তুর একজন সৃষ্টিশীল অ্যাটাকিং মিডফিল্ডারে রূপান্তরিত হয়েছেন। এখন তাঁর মূল শক্তি হলো নিখুঁত ড্রিবলিং, অসাধারণ ফুটবলীয় ভিশন এবং প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভেঙে চুরমার করে দেওয়ার মতো ‘থ্রু পাস’ দেওয়ার ক্ষমতা। আর নেইমারের এই জাদুকরী সৃষ্টিশীলতা দলের সামগ্রিক খেলার ধার বাড়াতে ব্যবহার করতে চান আনচেলত্তি; যা ম্যাথিউস কুনিয়া কিংবা লুকাস পাকেতারা জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে করতে বারবার ব্যর্থ হয়েছেন। আনচেলত্তির এই নতুন ছক বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে কাঙ্ক্ষিত সোনালী ট্রফি এনে দিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

২০২৬ বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হতেই বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটের কারণে আলবিসেলেস্তাদের তরুণ তুর্কি নিকো পাজের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, এই অ্যাটাকিং মিডফিল্ডারের বাঁ-হাঁটুর চোট লিওনেল স্কালোনির জন্য চরম অস্বস্তি ও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাজের চোটের অবস্থা ও সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁর মেডিকেল স্টাফ থেকে একজন অভিজ্ঞ চিকিৎসককে জরুরি ভিত্তিতে ইতালিতে পাঠাচ্ছেন। ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, নিকো পাজের ক্লাব কোমো ও আর্জেন্টিনার মধ্যে এই মুহূর্তে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে থাকা ২১ বছর বয়সী এই তারকা ইতালিয়ান সিরি-আ’তে ভেরোনার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান। চোটের তীব্রতার কারণে সবশেষ পার্মার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও মাঠে নামতে পারেননি।
কোমোর কোচিং স্টাফের পক্ষ থেকে পেশি কিংবা লিগামেন্টের গুরুতর কোনো চোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও, শঙ্কা কাটছে না। ওলে-র প্রতিবেদন অনুযায়ী, নিকো পাজের বাঁ-হাঁটুর হাড়ে চোট লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর মাত্র ২২ দিন পরই উত্তর আমেরিকায় গড়াতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট নিকো পাজকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বমঞ্চের ঠিক আগমুহূর্তে দলের এই ভবিষ্যৎ তারকার চোট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় বড়সড় ধাক্কা দেবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, আলবিসেলেস্তেদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আঘাতের ধরন দেখে যতটা খারাপ মনে হয়েছিল, পরিস্থিতি আসলে ততটা গুরুতর নয়। পাজ একদম ঠিক আছেন এবং খুব দ্রুতই মাঠে ফিরছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,
‘কোমোর পরের ম্যাচেই খেলবেন নিকো পাজ। তিনি নিশ্চিতভাবেই আর্জেন্টিনা জাতীয় দলের রাডারে আছেন। যেভাবে আঘাতটা লেগেছিল তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু তিনি এখন ভালো আছেন।’
ইতালিয়ান সিরি-আ’তে রূপকথার মতো এক মৌসুম পার করছে কোমো, যার মূল কাণ্ডারি ও মাস্টারমাইন্ড তরুণ আর্জেন্টাইন প্লেমেকার নিকো পাজ। আগামী সপ্তাহে লিগের শেষ রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে টেবিলের ৫ নম্বরে রয়েছে কোমো। ৩৭ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই তারা আগামী মৌসুমের ইউরোপা লিগ নিশ্চিত করে ফেলেছে। তবে ক্লাবটির মূল লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটে ফেলা।
কোমোর এই ঐতিহাসিক পথচলায় নিকো পাজের ব্যক্তিগত পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস্য। ২০২৫-২৬ মৌসুমে লিগে ৩৩টি ম্যাচ খেলেছেন (যার মধ্যে ২৯টিতেই ছিলেন শুরুর একাদশে) এবং নিজে বল জালে জড়িয়েছেন ৬ বার। তবে শুধু গোল করাই নয়, মাঝমাঠের সর্তীথদের দিয়ে গোল করাতেই বেশি পটু তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল (অ্যাসিস্ট)। এছাড়া পুরো মৌসুমে তাঁর পাসিং অ্যাকুরেসি ছিল ৮৪.১% এবং প্রতি ৯০ মিনিটে গড়ে ২.৪টি গোলের সুযোগ তৈরি করেছেন পাজ।
পরিসংখ্যানের এই দুর্দান্ত গ্রাফই নিকো পাজকে আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডের জন্য সবচেয়ে জুতসই বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে। বিশ্বমঞ্চে নিজেদের মুকুট ধরে রাখার মিশনে স্কালোনির জন্য স্কোয়াডের গভীরতা হবে সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ এই টুর্নামেন্টে অভিজ্ঞ ফুটবলারদের চোট বা ক্লান্তির সময়ে পাজের মতো একজন এলিট তরুণ প্রতিভাই পারেন দলের ভাগ্য বদলে দিতে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে আরও একটি সোনালী তারা যোগ করার মিশনে এই পাজই হতে পারেন স্কালোনির অন্যতম সেরা ট্রাম্প কার্ড।
বিশ্বকাপের গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে আর্জেন্টিনাকে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘জে’ তে লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজদের পরের দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে কুরাসাও। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার এই দলটির নেতৃত্বে থাকবেন অ্যাস্টন ভিলার সাবেক ফুটবলার লিয়েন্দ্রো বাকুনা।
দুই লাখের কম জনসংখ্যার দেশ কুরাসাও এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে লড়াই করতে যাচ্ছে। দলটির কোচ ডিক অ্যাডভোকাট বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন। তার বর্তমান বয়স ৭৮ বছর। এই ডাচ মাস্টারমাইন্ড এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।
কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা উইঙ্গার তাহিথ চং। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ৩৪ বছর বয়সী লিয়েন্দ্রো খেলেন ডাচ ক্লাব ভলেনডামে এবং ছোট ভাই জুনিও খেলেন ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটিতে।
কুরাসাওয়ের গোলপোস্টের নিচে অভিজ্ঞ অ্যালয় রুমের উপস্থিতি দলটিকে বড় শক্তি জোগাবে। আর রক্ষণভাগে কোচের মূল ভরসা হিসেবে থাকছেন জুরিয়েন গারি ও রোশন ভ্যান ইজমা।
বিশ্বকাপে ‘ই’ গ্রুপে থাকা কুরাসাও আগামী ১৪ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।
কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম।
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা।