
এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে যে দল জিতবে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী একাদশই গড়বে ভারত। দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন উঠলেও সেটি উড়িয়ে দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে।
গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডেসকাটে বলেন,
‘আমি বলব তাকে (বুমরাহ) বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুব কম। আগামী মাসের শুরুতে টেস্ট শুরু হবে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিক থেকে এটি আসলে ভালো প্রস্তুতি। শেষ ম্যাচে যদি বিশ্রাম দেওয়ার মতো পরিস্থিতি থাকে, তবে সেটা ভাবা যেতে পারে। তবে আমরা প্রতিটি ম্যাচে সেরা দল নিয়েই নামব। আর বুমরাহ তারই অংশ।'
পিঠের অস্বস্তির কারণে চলতি বছর বুমরাহকে ওয়ার্কলোড ম্যানেজ করিয়ে খেলাচ্ছে ভারত। ৩১ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের তিনটিতে খেলেছিলেন। এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরাহ, ইকোনমি ৮.৩৬। সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য ছিলে, বিপরীতে রান দিয়েছেন চার ওভারে ৪৫।
আগের ম্যাচে বুমরাহর বোলিং পারফরম্যান্স নিয়ে ভারতের সহকারী কোচ বলেন,
'সব সময় উইকেট আসবে না, আবার অনেক দিন রানও খরচ হবে। তবে দুই পেসার নিয়ে এবং স্পিন নির্ভর কৌশলেই আমরা এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি।'
No posts available.
১৩ মে ২০২৬, ৪:২১ পিএম

পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে সম্ভাবনা জাগালেন আলিস আল ইসলাম। ওভার শেষ হয়ে যাওয়ায় বাড়ল অপেক্ষা। তবে নতুন ওভার শুরু করে কোনো ভুল করলেন না আলিস। আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এই রহস্য স্পিনার।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট নেন আলিস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে তার রহস্য স্পিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে আলিসের রহস্যে কাবু হয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক আলিস।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন |
|
লিস্ট 'এ' ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার আলিস। আর ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বোলার হলেন মোট ১১ জন। এদের মধ্যে শুধু মোহাম্মদ শরীফের রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান যোগ করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে ৭১ রান করেন দীপু। তামিমের ব্যাট থেকে আসে ৩টি করে চার-ছক্কায় ১০৭ বলে ৭৮ রান।
এরপর চার নম্বরে নেমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সামলান শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
শেষ দিকে আবু হায়দার রনি ২ চার ও ৫ ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করলে তিনশ পার করে প্রাইম ব্যাংক।
৫১ রানে ৪ উইকেট নেন মাহফুজুল ইসলাম।
পরে আলিসের স্পিনে কাবু হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি গাজী গ্রুপ। ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দলকে জেতান ২৯ বছর বয়সী রহস্য স্পিনার।
এ নিয়ে চার ম্যাচের সবকটিই জিতল প্রাইম ব্যাংক। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
নবগঠিত এই কমিশন প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে এই কমিশনের প্রধান কাজ।
আরও পড়ুন
| পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেলেন শান্ত-নাহিদরা |
|
গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মধ্যে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে।
পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮৭ রান করেন শান্ত। এমন ব্যাটিয়ের পর ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিক। দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন কুমার দাস (৬ ধাপ পিছিয়ে ৩৮), সাদমান ইসলাম (৪ ধাপ পিছিয়ে ৫৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ১১ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। মেগা এই টুর্নামেন্টে চমক রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দলের অন্যতম প্রধান পেসার ডার্সি ব্রাউনকে বাদ দিয়ে অনভিজ্ঞ বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে দলে টেনেছে অজি নির্বাচকরা। ২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন ব্রাউন। অজিদের জার্সিতে খেলেছেন ৪১ টি-টোয়েন্টি।
ব্রাউনের জায়গায় সুযোগ পাওয়া হ্যামিল্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন মাত্র ১ ম্যাচ।
ডার্সি ব্রাউনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক শন ফ্লেগলার জানান, কন্ডিশন এবং দলের ভারসাম্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ডার্সি বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। তবে আমাদের দলে ছয়জন ডানহাতি পেস বোলিং অপশন রয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে স্রেফ গতির চেয়ে বৈচিত্র্য বেশি কার্যকর হতে পারে ভেবেই আমরা বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে বেছে নিয়েছি।‘
চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরেছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনিউ। দলে রয়েছেন এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনার এবং তাহলিয়া ম্যাকগ্রার মতো অভিজ্ঞ তারকারা। ২০০৯ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলা পেরি এই সংস্করণে প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন।
এবারের বিশ্বকাপে গ্রুপ ১-এ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:
সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
রিজার্ভ: তাহলিয়া উইলসন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে এই ম্যাচের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকেরা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৬ মে থেকে সিরিজ নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আবহাওয়ার কারণে ভেন্যু বদল নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ম্যাচটি হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠ ও উইকেট প্রস্তুতির কাজ চলছে।
স্কোয়াডে অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞরা আছেন। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের সঙ্গে গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা। স্পিন আক্রমণে যথারীতি থাকছেন মিরাজ ও তাইজুল ইসলাম। তরুণ অমিত হাসান ও তানজিদ হাসানও নিজেদের প্রমাণের অপেক্ষায় আছেন।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।