১৭ নভেম্বর ২০২৪, ৮:০৬ পিএম

ফ্রান্স দলের অধিনায়ক তো বটেই, মূল তারকাও কিলিয়ান এমবাপে। আর এই কারণেই ফিট থাকার পর এবারের আন্তর্জাতিক বিরতিতে তাকে দিদিয়ে দেশমের দলে না রাখার সিদ্ধান্ত চমক হয়েই এসেছে। এই দলে আছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা। তবে তাতেও ফরাসিদের শক্তিমত্তা খুব একটা কমেছেন বলে মনে হচ্ছে না তারা।
ইউয়েফা নেশন্স লিগের এ২ থেকে এরই মধ্যে শেষ আট নিশ্চিত করে ফেলেছে ইতালি ও ফ্রান্স। তবে রোববার রাতের লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। সুবিধাজনক অবস্থানে থাকা ইতালি দুই বা তার বেশি গোলে হার এড়াতে পারলেই নিশ্চিত করে ফেলবে গ্রুপের শীর্ষ অবস্থান। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আকর্ষণ অনেকটাই কমে গেছে এমবাপে না থাকায়। ফ্রান্সের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার নিজে খেলতে চাইলেও তাকে দলের বাইরে রেখেছেন দেশম।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দোনারুম্মা বলেছেন, এমবাপে থাকলে সেটা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করত। “আমি ঠিক জানি না তারা কী কী বিষয় দেখে স্কোয়াড বাছাই করে। আমার জানা নেই সেখানে কী হচ্ছে। তবে এটা ঠিক, তার না থাকাটা একটা বড় ব্যাপার। আমি কিলিয়ানকে চিনি, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে এখানে থাকলে আমাদের অনেক সমস্যায় ফেলতে পারত,। কিন্তু অন্য খেলোয়াড়ও থাকবে।”
গত মৌসুম পর্যন্ত পিএসজিতে একসাথে খেলেছেন দোনারুম্মা ও এমবাপে। সেই সুবাদে রিয়াল মাদ্রিদ তারকাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে তার। তিনি না থাকলেও সেই একই অভিজ্ঞতা কাজে দেবে পিএসজির কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রে, যারা আছেন ফ্রান্স স্কোয়াডে।
আর এই কারণেই এমবাপহীন ফ্রান্স দলের কাছ থেকেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন ইতালি গোলরক্ষক। “আমি তাদের সবাইকে ভালো করেই জানি, তাদের দারুণ মান রয়েছে, (ব্র্যাডলি) বারকোলা, (রান্ডাল) কোলো মুয়ানি ও (ওয়ারেন) জাইরে-এমেরির মতো শক্তিশালী স্ট্রাইকার আছে, যাদের সাথে আমি (পিএসজিতে) খেলি। তাদের হাতে খুব শক্তিশালী কিছু বিকল্পও আছে, যারা আমাদের সমস্যায় ফেলতে পারে।”
ইউয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে দুই দলের প্রথম সাক্ষাতে ফ্রান্স দলে ছিলেন এমবাপে। ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ইতালি।
No posts available.

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩১ দিন বাকি। বিশ্বকাপে জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। ঠিক এই সময়ে ফিফা তাদের স্মৃতিভাণ্ডার থেকে তুলে আনল এমন এক অবিশ্বাস্য পরিসংখ্যান, যা ফুটবলপ্রেমীদের নতুন করে তর্কে মেতে ওঠার রসদ জুগিয়েছে। আজকের গল্পের নায়ক কোনো প্রথাগত ড্রিবলিং জাদুকর নন, বরং স্পেনের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী- সার্জিও রামোস।
গল্পটা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের। জোহানেসবার্গে সেই সোনালী ট্রফি জয়ের পথে স্পেন যেন এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছিল। রামোস তখন খেলতেন রাইট-ব্যাক হিসেবে। রক্ষণে তিনি কতটা ভয়ংকর ছিলেন, তার প্রমাণ মেলে এক অনন্য রেকর্ডে—পুরো টুর্নামেন্টে স্পেন গোল হজম করেছিল মাত্র দুটি। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্স, ২০০৬ বিশ্বকাপে ইতালি চ্যাম্পিয়ন হওয়ার পথে মাত্র দুই গোল হজমের যে রেকর্ড গড়েছিল, রামোসরা তাতে ভাগ বসিয়েছিলেন।
কিন্তু ২০১০ বিশ্বকাপে রামোস কেবল রক্ষণের দেয়াল হয়েই থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন এক 'আনলাইকলি ড্রিবল ডন'। মাঠের পরিসংখ্যান বলছে, সেবার রামোস অবিশ্বাস্যভাবে ৩১টি ড্রিবল সম্পন্ন করেছিলেন। অবাক করার মতো বিষয় হলো, মেসি, ইনিয়েস্তা বা রোবেনের মতো জাদুকরদের ছাপিয়ে সেবার রামোসই ছিলেন তালিকার শীর্ষে!
সেই তালিকায় রামোসের পেছনে ছিলেন লুকাস পোডলস্কি (২৭), আন্দ্রেস ইনিয়েস্তা (২৬)। এমনকি সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি এবং ডেভিড ভিয়া (উভয়েই ২৫) কিংবা ডাচ উইঙ্গার আরিয়েন রোবেনও (২৪) রামোসের সেই ড্রিবলিং ঝড়ের কাছে নতিস্বীকার করেছিলেন। রক্ষণ সামলে একজন ডিফেন্ডার কীভাবে আক্রমণের ধার বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে দিতে পারেন, রামোস ছিলেন তার উদাহরণ।
পরবর্তী বিশ্বকাপগুলোতে ড্রিবলিংয়ের ব্যাটন অবশ্য পুরোপুরে চলে গেছে আক্রমণভাগের খেলোয়াড়দের কাছে। ২০১৪ সালে লিওনেল মেসি, ২০১৮ সালে ইডেন হ্যাজার্ড আর ২০২২ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে ছিলেন ড্রিবলিংয়ের রাজা। কিন্তু একজন ডিফেন্ডার হয়েও রামোস যা করেছেন—একজন ডিফেন্ডার হিসেবে অসাধারণ কীর্তি।
২০২৬ বিশ্বকাপের এই ক্ষণগণনায় ফিফা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ফুটবল মানেই অনিশ্চয়তা। আর একজন কট্টর রক্ষনভাগের খেলোয়াড় হয়ে উঠতে পারেন টুর্নামেন্টের সেরা ড্রিবলার।

বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় আবেগপ্রবণ হান্সি ফ্লিক চোখের জল ধরে রাখতে পারছিলেন না। এল ক্লাসিকোর ঘন্টাখানেক আগেই বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর শুনেছিলেন। ব্যক্তিগত এই বড় ট্র্যাজেডি সত্ত্বেও জার্মান এই কোচ টাচলাইনে দাঁড়িয়ে দলকে দিকনির্দেশনা দিয়েছেন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই বাবার স্মৃতির প্রতি এই শিরোপা উৎসর্গ করেন ফ্লিক।
ক্যাম্প ন্যূতে এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার স্মরণে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হয়; সে সময় কোচিং স্টাফদের ফ্লিককে সান্ত্বনা দিতে দেখা যায়।
জয়ের পরপরই শুরু হওয়া শিরোপা উদযাপনের সময় আবেগাপ্লুত ফ্লিক বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং এই দিনটির কথা আমি কখনোই ভুলব না।’ এসময় ফ্লিক তার শিষ্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি পুরো স্কোয়াড এবং যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বড় কথা হলো, এমন একটি দারুণ দল পেয়ে আমি খুবই গর্বিত। সবকিছুর জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন
| বিশ্বকাপের আগে মলিনাকে নিয়ে দুঃসংবাদ |
|
এমনিতে মাপা কথা বলা মানুষ হিসেবে পরিচিত ফ্লিক তার বিজয় পরবর্তী বক্তব্যটি বেশ সংক্ষিপ্ত ও সাবলীল রাখেন। বার্সা কোচ আবারও সব কৃতিত্ব খেলোয়াড়দের দেন এবং সমর্থকদের জানান ধন্যবাদ, ‘প্রতিটি ম্যাচে লড়াই করার এই দৃঢ় সংকল্পের জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই এটার প্রশংসা করি। আমার দলটি চমৎকার এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার খেলোয়াড়দের নিয়ে অনেক গর্বিত। সমর্থকদের সাথে এই আবহে, একটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এখানে থাকাটা রোমাঞ্চকর। এখন আমার মনে হয় আমাদের উদযাপন করা উচিত।’
জয়ের পর উদযাপনের সময় বার্সা খেলোয়াড়রা ফ্লিককে শূন্যে ছুড়ে দিয়ে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানান। ফ্লিক প্রকাশ করেছেন যে, যখন তার মা তাকে বাবার মৃত্যুর খবরটি জানান, তখন তিনি দ্বিধায় ছিলেন যে খেলোয়াড়দের এটি বলবেন কি না, ‘আজ সকালে মা আমাকে ফোন করে বললেন যে বাবা আর নেই। আমি ভেবেছিলাম খবরটি লুকিয়ে রাখব নাকি আমার দলকে জানাব। আমার কাছে এই দল একটি পরিবারের মতো।’
ফ্লিক আরও বলেন, ‘তারা যা করেছে তা অবিশ্বাস্য, এই মুহূর্তটি আমি কখনোই ভুলব না। এই ক্লাবের হয়ে কাজ করা এবং বার্সেলোনায় থাকাটা আমি সত্যিই উপভোগ করি; এখানকার মানুষ আমার প্রতি অনেক সদয়।’
.jpeg)
একশ বছর পুরোনো একটি ঘটনা। ১৯৩১-৩২ মৌসুমের বার্সেলোনার মাঠে ২-২ গোলে ড্র করে লা লিগায় শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে আজ কাতালান ক্লাবের সামনে ছিল ঘরের মাঠের সেই ঘটনার পুনরাবৃত্তি। সে যাত্রায় শতভাগ পাস হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে একশ বছরের ইতিহাস সামনে আনলো কাতালান ক্লাব।
রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মৌসুমে শতভাগ জয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে ২৯তম লা লিগা ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।
লা লিগায় আজকের এল ক্লাসিকো স্রেফ একটি ম্যাচই ছিল না বরং ২০২৫-২৬ মৌসুমের শিরোপার ফয়সালা দেখার অপেক্ষায় ছিল বার্সেলোনা ভক্তরা। ড্র কিংবা হার-ই বার্সার মাথায় তুলে দিতো স্প্যানিশ ফুটবলের মুকুট। আর রিয়াল মাদ্রিদকে ঠেলে দিতে পারে টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের অন্ধকারে। সে যাত্রায় ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে শত চেষ্টা করেও আর শোধ কিংবা ম্যাচে ফেরা হয়নি রিয়ালের।
ম্যাচটি একদিকে শিরোপার ফয়সালা অন্যদিকে কোচ হান্সি ফ্লিককে জয় উপহার দেওয়ার রাত ছিল রাফিনিয়াদের। রবিবার ম্যাচের কয়েক ঘণ্টা আগে পৃথিবীর যাত্রা শেষ করেন জার্মান কোচের পিতা। পিতৃ শোকের মাঝেই দায়িত্ববোধ থেকে ডাগ আউটে দাঁড়ান ফ্লিক। তার পিতার স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রবিবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচে রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ক্যাম্প ন্যু রূপ নেয় রণক্ষেত্রে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই প্রথম সেকেন্ড থেকেই হয়ে উঠে বারুদঠাসা। গ্যালারির আকাশভেদী গর্জন আর মাঠের গতির লড়াই দেখা যায় শুরু থেকেই। তবে ম্যাচ ঘড়ির মাত্র নবম মিনিটে সেটপিস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রাশফোর্ড। ১০ মিনিট পর লিড দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই দুই গোলের লিডে বিরতিতে যায় স্বাগতিকরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের শুরুটায় প্রথম সুযোগটা পায় বার্সেলোনা। নবম মিনিটে ডি বক্সের খানিক বাইরে ফ্রি কিক পায় কাতালানরা। সেখান থেকে কার্লিং শটে গোল আদায় করেন রাশফোর্ড। তার গোলটি কেবল স্কোরবোর্ডেই বদল আনেনি, বরং ম্যাচের নিয়ন্ত্রণও শুরুতেই এনে দিয়েছে কাতালানদের হাতে। সেটপিসের সেই পরিকল্পনা আর রাশফোর্ডের চতুরতা—সব মিলিয়ে স্বপ্নের মতো এক শুরু পায় স্বাগতিকরা।
প্রথম গোলের ১০ মিনিট পর লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে আরও একটি বিধ্বংসী আক্রমণে ওঠে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফারমিন লোপেজ পেনাল্টি এরিয়ার ভেতর চমৎকার একটি বল বাড়ান দানি ওলমোর উদ্দেশ্যে। রুডিগারের ঠিক সামনে থেকেই ওলমো এক নিপুণ ব্যাকহিলে বলটি বাড়িয়ে দেন তোরেসের দিকে। সেই পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড। লা লিগায় এটি তার ১৭তম গোল।
২২তম মিনিট একটি গোল শোধের সুযোগ হাতছাড়া করেন গার্সিয়া। তার সামনে কেবল ছিলেন বার্সেলোনা গোলকিপার হুয়ান গার্সিয়া। ডান প্রান্ত থেকে ওঠা সেই আক্রমণ যেন নিজেই নসাৎ করে দেন রিযাল ফরোয়ার্ড। বারের বাইরে শট নেন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে জুড বেলিংহামের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর আগে ৫৪তম বার্সেলোনার পেনাল্টি এরিয়ার ভেতর এরিক গার্সিয়ার কনুইয়ের সাথে মুখে ধাক্কা লাগে ইংলিশ মিডফিল্ডারের। ঘটনাটি অনিচ্ছাকৃত হওয়ায় রেফারি শুরুতে খেলা থামাতে চাননি। তবে ভিনিসিয়ুসের জোরালো অনুরোধে শেষ পর্যন্ত তিনি খেলা থামানোর সংকেত দেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে আবারও খেলা শুরু করেন বেলিংহাম।
ম্যাচের ৮০তম মিনিটে দ্বিতীয়বারের মতো হাতাহাতির ঘটনা ঘটে। এবার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফারমিন লোপেজের সঙ্গে। সে ঘটনার জেরে রাফিনিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর্নল্ড। পরবর্তীতে ব্রাজিল ফরোয়ার্ডও হাতাহাতিতে জড়ান। দুইজনকেই দেখানো হয় হলুদ কার্ড। প্রায় একমাস আট দিন পর মাঠে নেমে কার্ড দেখতে হলো রাফিনিয়াকে।
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ফেরার মরিয়া চেষ্টা ছিল রিয়ালের প্রতিটি আক্রমণে। বেশ কয়েকবার গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেও বার্সার রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি তারা। একের পর এক সুযোগ নষ্টের মিছিলে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার স্বপ্ন ফিকে হয়ে যায় আলভারো আরবেলোয়ার শিষ্যদের।
ঘরের মাঠে আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সেলোনা। প্রায় ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে তারা। ১০টি শট নিয়ে ৭টি টার্গেটে রেখে তারা। বিপরীতে ৮টি শটের মাত্র এটি অনটার্গেটে ছিল রিয়াল মাদ্রিদের। এই হারে আরও তিন ম্যাচ হাতে অবশিষ্ট থাকলেও এখানেই শিরোপা রেস শেষ বার্নাব্যুর ক্লাবের।
.jpeg)
লা লিগায় আজকের এল ক্লাসিকো স্রেফ একটি ম্যাচ নয়, বরং ২০২৫-২৬ মৌসুমের শিরোপার ফয়সালা হতে পারে এই ৯০ মিনিটে। ড্র কিংবা হার-ই বার্সেলোনার মাথায় তুলে দিতে পারে স্প্যানিশ ফুটবলের মুকুট। আর রিয়াল মাদ্রিদকে ঠেলে দিতে পারে টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের অন্ধকারে। সে যাত্রায় ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতি গেল হান্সি ফ্লিকের দল।
রবিবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচে রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ক্যাম্প ন্যু রূপ নেয় রণক্ষেত্রে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই প্রথম সেকেন্ড থেকেই হয়ে উঠে বারুদঠাসা। গ্যালারির আকাশভেদী গর্জন আর মাঠের গতির লড়াই দেখা যায় শুরু থেকেই। তবে ম্যাচ ঘড়ির মাত্র নবম মিনিটে সেটপিস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ১০ মিনিট পর লিড দ্বিগুণ করেন ফেরান তোরেস। এই দুই গোলের লিডে বিরতে স্বাগতিকরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের শুরুটায় প্রথম সুযোগটা পায় বার্সেলেনা। নবম মিনিটে ডি বক্সের খানিক বাইরে ফ্রি কিক পায় কাতালানরা। সেখান থেকে কার্লিং শটে গোল আদায় করেন রাশফোর্ড। তার গোলটি কেবল স্কোরবোর্ডেই বদল আনেনি, বরং ম্যাচের নিয়ন্ত্রণও শুরুতেই এনে দিয়েছে কাতালানদের হাতে। সেটপিসের সেই পরিকল্পনা আর রাশফোর্ডের চতুরতা—সব মিলিয়ে স্বপ্নের মতো এক শুরু পায় স্বাগতিকরা।
প্রথম গোলের ১০ মিনিট পর লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে আরও একটি বিধ্বংসী আক্রমণে ওঠে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে ফারমিন লোপেজ পেনাল্টি এরিয়ার ভেতর চমৎকার একটি বল বাড়ান দানি ওলমোর উদ্দেশ্যে। রুডিগারের ঠিক সামনে থেকেই ওলমো এক নিপুণ ব্যাকহিলে বলটি বাড়িয়ে দেন তোরেসের দিকে। সেই পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড। লা লিগায় এটি তার ১৭তম গোল।
২২তম মিনিট একটি গোল শোধের সুযোগ হাতছাড়া করেন গার্সিয়া। তার সামনে কেবল ছিলেন বার্সেলোনা গোলকিপার হুয়ান গার্সিয়া। ডান প্রান্ত থেকে ওঠা সেই আক্রমণ যেন নিজেই নসাৎ করে দেন রিযাল ফরোয়ার্ড। বারের বাইরে শট নেন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি তাদের।
এদিন ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচের দিন সকালে মৃত্যুবরণ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা। পিতৃবিয়োগের পরও গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন এই জার্মান কোচ।

লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে বদলি হিসেবে নামলেও ম্যাচ শেষে জানা যায়, পেশির চোটে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নাহুয়েল মলিনা।
রবিবার আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মলিনাকে।
২৮ বছর বয়সী মলিনা ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে আর্জেন্টিনা জাতীয় দলও। ১১জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ ১৬ জুন। তবে তিন সপ্তাহের এই অনুপস্থিতির কারণে টুর্নামেন্টের আগে নিজের ছন্দ ফিরে পাওয়া নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন মলিনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্যাপ্ত অনুশীলন ছাড়া তার ফেরাটা আর্জেন্টিনা শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।
আতলেতিকো মাদ্রিদের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করার পাশাপাশি মলিনাকে এখন পূর্ণ মনোযোগ দিতে হবে তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে। যাতে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।