
আইপিএলে অবিক্রিত থাকার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন পিএসএলে। এরই মধ্যে নতুন লিগে দল পেয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। মেজর লীগ ক্রিকেট (এমএলসি) এর তৃতীয় আসরের জন্য সিয়াটল অরকাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
ওয়ার্নার বর্তমানে পিএসএলে করাচি কিংসের অধিনায়কত্ব করছেন। এবারই প্রথম খেলবেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক টি-টোয়েন্টি লীগ এমএলসিতে। আগামী ১২ জুন শুরু হবে টুর্নামেন্টটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের অন্যতম অভিজ্ঞতার এক নাম ওয়ার্নারের অন্তর্ভুক্তি এমএলসিতে যোগ করবে নতুন মাত্রা। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, যার মধ্যে আইপিএল, পিএসএল ছাড়া বিপিএলও।
আরও পড়ুন
| উইন্ডিজের কাছে হেরে এবার সমীকরণের মারপ্যাচে বাংলাদেশ |
|
ওয়ার্নার এখন পর্যন্ত মোট ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৪০.২৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১২ হাজার ৯৫৬।
গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা ওয়ার্নার ২০০৯ সাল থেকে আইপিএলে ছিলেন এক নিয়মিত মুখ। তবে চমক জাগিয়ে গত বছরের নিলামে অবিক্রিত থাকা বড় নামগুলোর মধ্যে তিনিও ছিলেন।
ওয়ার্নার আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ১৮৪ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬ হাজার ৫৬৫ রান করেছেন।
সবশেষ বিগ ব্যাশ লিগে ওয়ার্নার সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ফিরে এসে দলটিকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১২ ইনিংসে করেন ৪০৫ রান, যা ছিল লিগের দ্বিতীয় সর্বোচ্চ।
ওয়ার্নার এই বছরের শুরুতে হওয়া আইএলটি২০ তে শিরোপাজয়ী দুবাই ক্যাপিটালস দলেরও অংশ ছিলেন। এবার পা রাখছেন যুক্তরাষ্ট্রের লিগেও।
আরও পড়ুন
| এক ইনিংসে যত রেকর্ড গড়লেন নিগার |
|
২০২৩ সালে প্রথম মৌসুমে সিয়াটেল এমএলসি টেবিলের শীর্ষে থাকার পর ফাইনালে এমআই নিউ ইয়র্কের কাছে পরাজিত হয়। এরপর দক্ষিণ আফ্রিকান তারকা হেনরিখ ক্লাসেনের নেতৃত্বে দ্বিতীয় মৌসুমে তারা সাতটি ম্যাচে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সবার নিচে থেকে শেষ করে।
No posts available.
১৪ মার্চ ২০২৬, ৬:৫৩ পিএম
১৪ মার্চ ২০২৬, ৪:৪৩ পিএম

সালমান আগার রান আউট নিয়ে বেশ সরব হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। এমনকি শুধু ক্রিকেটই নয় পাকিস্তানি ব্যাটারের বিতর্কিত এই রান আউট হইচই ফেলে দিয়েছে ক্রিকেটের বাইরের দুনিয়াতেও।
সামাজিক মাধ্যমে ক্রিকেট সমর্থকরা দুই ভাগে ভাগ হয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে আগার রান আউটের আলোচিত এই ঘটনা নিয়ে একটা পক্ষ আবার রসিকতা করার সুযোগও হাতছাড়া করছেন না। পাকিস্তানের রাওয়ালপিন্ডি পুলিশ আবার এককাঠি সরেস।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে, পিন্ডি পুলিশ ম্যাচের একটি মুহূর্তের ছবি শেয়ার করে বলেছে,
‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপদ থাকতে হলে অন্যের ওপর কম, নিজের ওপর বেশি ভরসা করুন! আপনার নিজ দায়িত্ব এবং সতর্ক আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ম্যাচের ৩৯তম ওভারে মিরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বল আসে মিরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তাঁর ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।
এ ঘটনায় সালমান গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েও। যদিও বল ‘ডেড’ হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রানআউট।
পোস্টে আরও বলা হয়েছে, শুধু অন্যের ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা কেবল খেলা নয়, দৈনন্দিন জীবনেও জরুরি। এই বার্তা ড্রাইভিং লেসনের মতোই—ট্রাফিক আইন মেনে চলুন, চারপাশে সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিন। পুলিশ জানাচ্ছে, এই মনোভাব আপনাকে এবং অন্যকে নিরাপদ রাখে।
বিতর্কিত ওই রানআউটের পর প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তিও পান পাকিস্তানের ব্যাটার সালমান আগা। গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারায় পাকিস্তানি ব্যাটারকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

চুক্তিবদ্ধ থাকার পরও শেষ
মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থেকে সরে দাঁড়ান জিম্বাবুয়ের পেসার ব্লেসিং
মুজারাবানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার সিদ্ধান্ত নিয়ে পিএসএল থেকে সরে
দাঁড়ান তিনি। কলকাতা নাইটরাইডার্স দলে ভিড়িয়েছে তাঁকে। অঙ্গীকার ঠিক না রাখায় মুজারাবানির
বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের
হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন মুজারাবানি। প্রতিদ্বন্দ্বী একটি লিগে খেলতে গিয়ে
বাধ্যতামূলক চুক্তি ভেঙে দেওয়ায় বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। বোর্ডের কর্মকর্তারা
মনে করছেন, এটি চুক্তি লঙ্ঘন। মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা
করা হচ্ছে।
গত দুই বছরে পিএসএল ছেড়ে
আইপিএল খেলার সুযোগ নিয়েছেন—এটি দ্বিতীয় ঘটনা। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন
বশও একইভাবে পাকিস্তানের পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি থাকার পরও ভারতের লিগে মুম্বাই
ইন্ডিয়ানসে যোগ দেন। পরে চুক্তি ভঙ্গের দায়ে তাঁকে এক বছরের জন্য পাকিস্তানের লিগে
নিষিদ্ধ করা হয়।
তবে মুজারাবানির ক্ষেত্রে
পাকিস্তান বোর্ড আরও কঠোর শাস্তির বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। এর আগে তিন মৌসুম
পাকিস্তানের লিগে খেলেছেন মুজারাবানি। ২১টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। যদিও আইপিএলে
এখনো কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে ২০২৫ আইপিএলে বেঙ্গালুরু দলের সদস্য ছিলেন।
এবার কলকাতা নাইট রাইডার্স
মুজারাবানিকে দলে নিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে। ভারতীয়
ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেষে মোস্তাফিজকে দল থেকে ছাড়তে বাধ্য হয় কলকাতা।
আগামী ২৯ মার্চ ওয়াংখেড়ে
স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের
এবারের অভিযান। আর নিজেদের মাঠ ইডেন গার্ডেনে তাদের প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ
সানরাইজার্স হায়দরাবাদ।

শুক্রবার মিরপুরে বাংলাদেশের
বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রান আউটের পর গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে প্রতিক্রিয়া
দেখান সালমান আগা। এ ঘটনায় পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট
দেওয়া হয়েছে। দুই বছরে এটিই তাঁর প্রথম ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারি নিয়ামুর রশীদের
আরোপ করা ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগ সালমান মেনে নেওয়ায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি।
পাকিস্তান ইনিংসের ৩৯তম
ওভারে মিরাজের বল স্ট্রেইট ড্রাইভ করেন মোহাম্মদ রিজওয়ান। ক্রিজে থাকা অবস্থায় বল পা
দিয়ে থামান মিরাজ। একই সময়ে সালমান-মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ালেও মিরাজই বলটি
আগে তুলে নেন, এরপর থ্রো করে ভেঙে দেন স্টাম্প। তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা
করেন।
রান আউটের ঘটনায় অতিবিরক্ত
হতে দেখা যায় সালমানকে। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট
ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন সালমান।
ঘটনার পর ক্রিকেটবিশ্বে 'স্পিরিট
অফ ক্রিকেট' নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। পক্ষে বিপক্ষে কথা বলছেন বিশ্লেষকরা।
স্বয়ং বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে বলেছেন,
‘আমার মনে হয় না মিরাজ কোনো ভুল করেছে।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস অবশ্য বলেছেন,
‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়
ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ-কাঁধে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন
তালাত। চিকিৎসকেরা জানিয়েছেন, এই চোট থেকে সেরে উঠতে তাঁর প্রায় ১২ থেকে ১৪ সপ্তাহ
সময় লাগতে পারে।
ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের
সময় তালাতের বাঁ কাঁধের সংযোগ নড়ে গেছে যায়। ঘটনার পরপরই মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের
তত্ত্বাবধানে তালাদের ওপর একটি সফল চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, যার মাধ্যমে কাঁধের
স্থানচ্যুত জোড়াটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। চিকিৎসা শেষে তাঁর শারীরিক
অবস্থা স্থিতিশীল ছিল। পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী
কিছুদিন বিশ্রামে থাকবেন তালাত। তারপর তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে জাতীয় ক্রিকেট
একাডেমিতে যোগ দেবেন।
পর্যায়ক্রমে পুনর্বাসন
ও অনুশীলনের মাধ্যমে তালাতকে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে প্রায় তিন মাসের মধ্যেই মাঠে ফিরতে পারেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

ভারতীয়
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আসন্ন নামান অ্যাওয়ার্ডসে কর্ণেল সি.কে.
নাইড়ু আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন রাহুল দ্রাবিড়, রজার বিনি ও মিথালি রাজ। দিল্লিতে
রোববার অনুষ্ঠিত হতে যাওয়া নামান এওয়ার্ডসে তাদের এই পুরস্কার তুলে দেওয়া হবে।
ভারতের
হয়ে দীর্ঘ ও সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার কাটিয়েছেন দ্রাবিড়। ৫০৯ আন্তর্জাতিক ম্যাচে
তিনি ২৪ হাজারের বেশি রান করেছেন ও ফিল্ডিংয়ে নিয়েছেন ৪০০-রও বেশি ক্যাচ। তার অধিনায়কত্বে
২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে ভারত।
অবসরের
পর কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ দল, ভারত ‘এ’ ও জাতীয় দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। তার
কোচিংয়েই ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
ভারতের
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রজার বিনি। ২৭ টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলা এই
অলরাউন্ডার ওই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন, যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে
বড় মোড় ঘোরানো মুহূর্ত হয়ে আছে।
পরে
তিনি ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেটজয়ী দলেও ছিলেন। খেলোয়াড়ি জীবনের পর
কোচিং ও প্রশাসনিক দায়িত্বেও কাজ করেছেন বিনি। ২০০০ সালে তার কোচিংয়েই ভারত অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপ জেতে।
অন্যদিকে
নারী ক্রিকেটে দীর্ঘদিন ভারতের মুখ ছিলেন মিথালি রাজ। ৩৩৩টি আন্তর্জাতিক ম্যাচে খেলা
এই ব্যাটার নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম হিসেবে ১০ হাজারের বেশি আন্তর্জাতিক রান
করেন। তার অধিনায়কত্বেই ভারত দুইবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।
অন্যান্য
পুরস্কারপ্রাপ্তরা
২০২৪-২৫
মৌসুমে পুরুষদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য পলি উমরিগার পুরস্কার পেয়েছেন শুবমান
গিল। নারীদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। একই সঙ্গে ওয়ানডেতে
সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও জিতেছেন তিনি।
নারীদের
ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পেয়েছেন দিপ্তি। সেরা আন্তর্জাতিক অভিষেক
(নারী) পুরস্কার জিতেছেন শ্রী চারানি। আর পুরুষদের বিভাগে এই সম্মান পেয়েছেন হার্শিত
রানা।