
এক যুগেরও বেশি সময় ধরে চলছে অক্লান্ত প্রচেষ্টা। সেই ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে লিওনেল মেসি, কে না খেলেছেন পিএসজির জার্সিতে! তারকার হাট বসেছিল কোচদের ক্ষেত্রেও। তবে চ্যাম্পিয়ন্স লিগ আর জয় করা হচ্ছিল না দলটির। অবশেষে তারুণ্য নির্ভর একটি দল নিয়ে বাজিমাত করলেন লুইস এনরিকে, প্যারিসের ক্লাবটিকে দিলেন পরম অধরা এক শিরোপা জয়ের স্বাদ।
রোববার রাতের একচেটিয়া ফাইনালে ইন্তার মিলানকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। ম্যাচে দুটি গোল করে একটি গোল করিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফ্রান্স উইঙ্গার ডেজিরে দুয়ে।
আরও পড়ুন
| আমাদের লক্ষ্য ছিল ইতিহাস গড়ার : এনরিকে |
|
ইতিহাসের অংশ হতে পেরে ম্যাচ শেষে বাধভাঙ্গা উল্লাস ফুটে উঠল তার কণ্ঠে।
“বলে বোঝাতে পারব না কেমন লাগছে। আমাদের কাছে এটাই সব। সমর্থকরাই আমাদের এই শিরোপা জেতার মূল প্রেরণা। চ্যাম্পিয়ন্স লিগ জয় করাটা ছিল আমাদের একটা স্বপ্ন। এটা আমারও স্বপ্ন, সত্যি বলতে পুরো দলের সবারই স্বপ্ন ছিল এটা জেতা। এটা এক অবিশ্বাস্য অনুভূতি। এই ফলাফল কোনো যাদুবল আসেনি। আমাদের দলটা দুর্দান্ত, আর এইভাবে জয় পাওয়াটা দারুণ ব্যাপার।”
ইন্তারকে ফাইনালে স্রেফ উড়িয়ে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। ক্লাবের এই ঐতিহাসিক অর্জনে পথ ধরে ইতিহাস গড়েছেন কোচ এনরিকেও। পেপ গার্দিওলার পর ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জেতার কীর্তি এখন তার।
দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই এই সাফল্যে এনরিকে দেখছেন নতুন সম্ভাবনা।
“এই শিরোপা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা ফল। এটা তো কেবল শুরু। তরুণদের নিয়ে গড়া এই দলটি ক্লাবে একটা নতুন যুগের সূচনা করেছে। আসি আশাবাদী, পিএসজির সামনে অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ।”
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম

জাবি আলোনসোকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের ভবিষ্যৎ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। চলতি মৌসুমের মাঝপথেই জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।
স্প্যানিশ দৈনিক এএসের প্রতিবেদন, কোচ পরিবর্তন হলেও এন্ড্রিকের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। রিয়াল মাদ্রিদ, লিওঁ ও খেলোয়াড়—তিন পক্ষের মধ্যেই ধারে যাওয়ার চুক্তি সম্পন্ন হয়েছে।
রিয়ালে প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে খুব বেশি সুযোগ না পাওয়া এন্ড্রিকের জন্য চলতি মৌসুমটিকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। তবে মৌসুমের শুরুতেই চোটের কারণে প্রথম কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পরও জাবি আলোনসোর পরিকল্পনায় নিয়মিত জায়গা পাননি এই তরুণ স্ট্রাইকার।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অল্প সময় মাঠে নেমে দারুণ লড়াই ও মানসিকতা দেখান এন্ড্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়ান তিনি। সেই পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দেয়—এন্ড্রিক কি আদৌ যথেষ্ট সুযোগ পাচ্ছেন?
আরও পড়ুন
| মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা |
|
তবে ক্লাবের সিদ্ধান্ত বদলায়নি। রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে জানুয়ারিতে এন্ড্রিককে ধারে পাঠানোই সেরা সমাধান। দলে ইতিমধ্যেই কিলিয়ান এমবাপে প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে আছেন। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে গনসালো গার্সিয়ার উত্থানের পর আলোনসো একাডেমির এই ফুটবলারকেও ভরসার জায়গায় দেখছেন। আলোনসোর চোখে গার্সিয়া একজন খাঁটি নম্বর নাইন, যেখানে এন্ড্রিক তুলনামূলকভাবে বেশি গতিশীল খেলোয়াড়।
এই অবস্থায় সীমিত সময়ের জন্য একাধিক ফরোয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা বাস্তবসম্মত নয় বলেই মনে করছে ক্লাব।
লিওঁতে ধারে যাওয়ার ফলে তিন পক্ষই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। এন্ড্রিক এমন একটি ক্লাবে যেতে পারছেন, যারা ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয় এবং যেখানে তিনি নিয়মিত একাদশে খেলার বাস্তব সুযোগ পাবেন। এতে করে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার সুযোগ পাবেন তিনি।
রিয়াল মাদ্রিদও তাদের বড় বিনিয়োগ সুরক্ষিত রাখতে পারবে। এন্ড্রিককে দলে আনতে ক্লাব ইতিমধ্যে ৬ কোটি ইউরোর বেশি খরচ করেছে। ভবিষ্যতের জন্য তার ওপর আস্থা রাখলেও নিয়মিত না খেললে তার মূল্য কমে যাওয়ার ঝুঁকি ছিল।
কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এন্ড্রিকের লিওঁ যাত্রা এখন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ফরাসি লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ধারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মেসি ও তার ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মমতা লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।”
“হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন মমতা।
‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-র অংশ হিসেবে ভারতে তিনদিনের জন্য এসেছেন মেসি। আজ ট্যুরের প্রথম দিনে সল্টলেক স্টেডিয়ামে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিশৃঙ্খলায় রূপ নেয়।
এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।
অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন। আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’
কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লির একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।

লিওনেল মেসির উপস্থিতি ঘিরে উৎসবের রঙে রাঙানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আর হতাশার ছবি দেখল কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর অংশ হিসেবে শনিবার সল্টলেক স্টেডিয়ামে আসেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’
সমর্থকদের হতাশা দ্রুতই বিশৃঙ্খলায় রূপ নেয়। গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন, আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
সল্টলেক স্টেডিয়ামে এই উত্তেজনার মধ্যেই কলকাতা একদিকে দেখেছে উৎসবের আবহ, অন্যদিকে দেখেছে নজিরবিহীন বিশৃঙ্খলা। পরিস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, ঘটনার তদন্ত শুরু হতে পারে।
আরও পড়ুন
| কোথায় কখন কী করবেন মেসি, ভারত সফরের বিস্তারিত সূচি |
|
স্টেডিয়ামের ঘটনার আগে মেসির দিনটিতে অবশ্য ছিল আনন্দ ও আবেগের মুহূর্তও। শনিবার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন লেক টাউন, দক্ষিণ দমদমের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত নিজের ৭০ ফুট উঁচু মূর্তি। ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে মেসির অবয়বে নির্মিত এই লোহার মূর্তিটি মাত্র ৪০ দিনে তৈরি করা হয়েছে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস বলেন, ‘আমরা তার ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজ মেসির সঙ্গেও কথা হবে। তিনি মূর্তির জন্য সম্মতি দিয়েছেন এবং মেসি ও তার দল এতে খুশি।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও তার ছেলে আব্রাম খান। উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজও ছিলেন সেখানে। মেসি, শাহরুখ খান ও আব্রামের পারস্পরিক মুহূর্তের ভিডিও পরে সংবাদ সংস্থা পিটিআই সামাজিক মাধ্যমে প্রকাশ করে।
শনিবার ভোরে কলকাতায় মেসির আগমন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিপুল ভিড় জমে। বিমানবন্দর থেকে শুরু করে অনুষ্ঠানস্থল—সবখানেই ছিল সমর্থকদের ঢল। এই উন্মাদনা ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মেসির জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ। তবে সল্টলেক স্টেডিয়ামের ঘটনার পর সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে যায়।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের সফর ঘিরে যে উদযাপনের প্রত্যাশা ছিল, তা শেষ পর্যন্ত ছাপিয়ে যায় বিশৃঙ্খলা।
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-র অংশ হিসেবে দেশটিতে ১৪ বছর পর পা রাখলেন তিনি।
কলকাতা দিয়ে শুরু হয়ে হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, প্রীতি ম্যাচ, সামাজিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় সাক্ষাতে দেখা যাবে তাকে।
কলকাতায় এরই মধ্যে ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। যুব ভারতী স্টেডিয়ামে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গেও সাক্ষাত করেছেন সেখানে।
চলুন দেখে নেওয়া যাক ভারত সফরে কোথায় কখন কী করবেন মেসি (বাংলাদেশ সময় অনুযায়ী)
১৩ ডিসেম্বর সকাল থেকে দুপুর- কলকাতা
সকাল ১০টা-১১টায় বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন মেসি।
এরপর সকাল ১১টা-১১.৪৫ টায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। অল্প সময়ের মধ্যেই যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছেন একটি প্রীতি ম্যাচসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন
| মেসিকে দেখতে বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের ঢল |
|
দুপুর ১২টায় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এসব আয়োজন শেষ করে দুপুরেই কলকাতা ছাড়বেন মেসি।
১৩ ডিসেম্বর সন্ধ্যা- হায়দরাবাদ
সন্ধ্যা সাড়ে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন মেসি। এই ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরও। ম্যাচ শেষে একটি মিউজিক্যাল কনসার্টে অংশ নেবেন তিনি।
১৪ ডিসেম্বর- মুম্বাই
বিকেল চারটায় মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত প্যাডেল কাপে অংশ নেবেন মেসি। এরপর একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচ খেলবেন তিনি। সাড়ে পাচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মেসি, যেখানে চ্যারিটি ফ্যাশন শোরও আয়োজন রয়েছে।
১৫ ডিসেম্বর- নয়া দিল্লি
সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিওনেল মেসি। পরে অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে মিনার্ভা অ্যাকাডেমির তরুণ খেলোয়াড়দের পুরস্কার প্রদান করবেন মেসি। সন্ধ্যা ৭টায় ভারত ছাড়ার কথা রয়েছে এই মহাতারকার।

তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার রাত আড়াইটার দিকে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি।
মেসির সঙ্গে এই সফরে সঙ্গী হিসেবে আছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।
এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে এসেছিলেন লিওনেল মেসি।
দীর্ঘ বিরতির পর এবার ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন মেসি। তাকে দেখতে গভীর রাতেও বিমানবন্দরের বাইরে ভক্ত ও সমর্থকেরা অপেক্ষা করছিলেন।
রাত ৩টা ৩২ মিনিটে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন মেসি। হোটেলের বাইরে বহু সমর্থক রাতভর অপেক্ষায় ছিলেন মেসিকে এক নজর দেখতে।
ভারতের সংবাদমাধ্যমের খবর, গত রাতে কলকাতায় গিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ মেসির সঙ্গে একই অনুষ্ঠানে দেখা যাবে তাকে।
তিন দিনের সফরে কলকাতা পর্ব শেষ করে মেসি হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন। সেখান থেকে ভারত ত্যাগ করবেন মেসি।