
ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি হওয়ায় স্বাভাবিকভাবেই এই দুই দলের ম্যাচে থাকে বাড়তি উত্তাপ। ইউয়েফা নেশন্স লিগের এই আসরে প্রথম সাক্ষাতে ইতালির কাছে হেরে যায় ফ্রান্স। ফিরতি লড়াইয়ে তাই জয়ের বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন ফ্রান্স ডিফেন্ডার লুকাস দিগনে। তিনি বলেছেন, প্রতিশোধ নিতে তেতে থাকবেন তারা।
আগামী রোববার রাতে মিলানের সান সিরোতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও ফ্রান্স। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে প্রথম লড়াইয়ে ৩-১ গোলে জিতেছিল ‘আজ্জুরি’রা। আগামী মার্চের কোয়ার্টার ফাইনালের জন্য উভয় দলই ইতিমধ্যে তাদের জায়গা নিশ্চিত করেছে। এরপরও এই ম্যাচে জয়ের জন্য যেন মরিয়া দিদিয়ে দেশমের দল।
আরও পড়ুন
| ‘কঠিন সময়’ পার করা এমবাপে মানসিক সমস্যায় ভুগছেন, মত ফ্রান্স কোচের |
|
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দিগনের কন্ঠে ফুটে উঠল সেটাই-
“অবশ্যই দলের মাঝে খেলার মাঠে প্রতিশোধ নেওয়ার একটা স্পিরিট আছে। আপনি যখন কোনো দলের কাছে (ইতালি) হেরে যান, তখন আপনি তাদের কাছে দুইবার হারতে চাইবেন না। এটা হতে দেওয়া যাবে না। আর আমি মনে করি সবাই সেই চেতনায় উজ্জীবিত থাকবে।”
লুসিয়ানো স্পালেত্তির কোচিংয়ে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলছে ইতালি। নিজেদের গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১০।
আরও পড়ুন
| আরও একবার ফ্রান্স দলের বাইরে এমবাপে, কোচের সাথে দ্বন্দের আভাস? |
|
ম্যাচটা তাই সহজ হবে না ফ্রান্সের জন্য, মানছেন স্পালেত্তিও-
“তাদের দলের মাঝে খুব ভালো একটা সমন্বয় রয়েছে, তাদের স্কোয়াডটা খুব ভালো। তাদের ডাগআউটে একজন খুব ভাল কোচ (স্পালেত্তি) আছেন, যাকে আমি রোমাতে খেলার সময় থেকে চিনি এবং তিনি একজন দুর্দান্ত কৌশলী কোচ। পাশাপাশি একজন দুর্দান্ত মানুষও।”
No posts available.
৯ মার্চ ২০২৬, ৩:৫২ পিএম
৯ মার্চ ২০২৬, ২:২৫ পিএম
৮ মার্চ ২০২৬, ৭:৩৩ পিএম

এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ খেলায় উজবেকিস্তানকে মোকাবিলা করছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে পিটার বাটলারের দল। পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ।
এদিন ষষ্ঠ মিনিটে আফঈদা খন্দকারের বাধা টপকে বক্সে ঢুকে গোলে আড়াআড়ি শট নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। তবে শট ছিল বাংলাদেশ গোলকিপার শরীর বরাবর। কোনো অসুবিধা হয়নি মিলির জন্য। পরের মিনিটে উপরে উঠে ফাউল করে হলুদ কার্ড দেখেন মিলি। বক্সের একদম সামনে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় উজবেকিস্তান। তা থেকে কোনো বিপদ অবশ্য ঘটেনি।
আরও পড়ুন
| প্রথমবারের মতো একাদশে আনিকা |
|
ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়ে যান আগের দুই ম্যাচে দারুণ পারফর্ম করা মিলি। ১০ মিনিটে সেই খাবিবুল্লায়েভই লিড এনে দেন উজবেকিস্তানকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়লেও মিলির হাতের নিচে দিয়ে বল গড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে এসে এত দ্রুত সময়ে গোল হজম করল বাংলাদেশ।
২৩ মিনিটে আবারও পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েন খাবিবুল্লায়েভা। নিশ্চিত গোলের মুখে থাকা বাংলাদেশকে দারুণ ট্যাকলে এবার বাঁচিয়ে দেন মারিয়া মান্দা। ৩১ মিনিটে ঋতুপর্ণা চাকমার সেই সিগনেচার শট। বা-প্রান্ত দিয়ে উপরে উঠে বক্সের বাইরে থেকে গোলে দূরপাল্লার শট নেন বাংলাদেশের এই উইঙ্গার। তবে উজবেক গোলকিপার মাফতুনা জোনিমকুলোভা লাফিয়ে বা হাতের ছোয়ায় ফিরিয়ে দেন। ফিরতি বলে একটা বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেন তহুরা, তবে সফল হননি।
৪২ মিনিটে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। বক্সে বল পেয়ে যান তহুরা। উজবেক গোলকিপার উপরে উঠে আসায় এবং কয়েকজন ডিফেন্ডাররের বাধার মুখে কোহাতির কাছে ব্যাক পাস দেন তহুরা। ফাঁকা গোলের সুযোগ নিতে পারেননি কোহাতি। দুর্বল শট নেন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা।

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে ফুটবলেও। পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আন্তমহাদেশীয় প্লে–অফ ম্যাচ স্থগিত করার দাবি জানিয়েছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।
চলতি মাসের ৩১ মার্চ মেক্সিকোর মনতেরেতে বিশ্বকাপের আন্তমহাদেশীয় প্লে–অফে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে মাঠে নামার কথা ইরাকের। এই ম্যাচের বিজয়ী দল জায়গা পাবে বিশ্বকাপে।
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচটি আয়োজন নিয়ে উদ্বেগে রয়েছে ইরাক। দেশটির ফুটবল কর্তৃপক্ষের আশঙ্কা, চলমান সংঘাতের কারণে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মেক্সিকোয় নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
আরও পড়ুন
| ফিরতে চেয়েছিলেন মেসি, বার্সা নিয়েছে তোরেসকে |
|
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার হামলার পর থেকেই ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে। এর জবাবে ইরান ইসরায়েলসহ আশপাশের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ফলে পুরো অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন তৈরি হয়েছে।
২০২৫ সালের মে মাসে ইরাক দলের দায়িত্ব নেওয়া আর্নল্ড বলেছেন, দেশের বাইরে খেলা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে হলে ইরাকের শক্তি কমে যাবে। অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ বলেন, ‘সেটি আমাদের সেরা দল হবে না। অথচ দেশের সবচেয়ে বড় ম্যাচের জন্য আমাদের সেরা দলটিই দরকার।’
আর্নল্ড বলেন, ‘ইরাকের মানুষ ফুটবল নিয়ে ভীষণ আবেগী। প্রায় ৪০ বছর বিশ্বকাপে না খেলতে পারাই সম্ভবত আমাকে এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে বড় কারণ।’
১৯৮৬ সালের পর আর কখনো বিশ্বকাপে খেলতে পারেনি ইরাক। তাই প্লে–অফ ম্যাচটিকে দেশটির ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি হিসেবে দেখছেন আর্নল্ড। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিমানবন্দর বন্ধ থাকায় আমরা বিকল্প কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’
গত নভেম্বরে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের পঞ্চম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতকে দুই লেগ মিলিয়ে ৩–২ গোলে হারিয়ে আন্তমহাদেশীয় প্লে–অফে জায়গা করে নেয় ইরাক।
২৬ মার্চ প্লে–অফের সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া ও সুরিনাম। সেই ম্যাচের বিজয়ী দলই ৩১ মার্চ ইরাকের প্রতিপক্ষ হবে। আর্নল্ডের মতে, ম্যাচটি পিছিয়ে দেওয়া হলে ইরাক দল প্রস্তুতির জন্য আরও সময় পাবে। বললেন, ‘ফিফা যদি ম্যাচটি পিছিয়ে দেয়, তাহলে আমরা ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাব।’
ইরাক ফুটবল ফেডারেশনের সভাপতি আদনান দিরজাল এ নিয়ে নিরন্তর কাজ করছেন বলেও জানান আর্নল্ড। তাঁর আশা, দ্রুত সিদ্ধান্ত হলে ইরাকের মানুষের দীর্ঘদিনের বিশ্বকাপ স্বপ্ন পূরণের পথ খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হবে বিশ্বকাপ।

এএফসি উইমেন'স এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ খেলায় আজ মাঠে নামছে বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথমবারের মতো একাদশে সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী।
এর আগে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় ছিলেন আনিকা। দ্বিতীয় ম্যাচে কোচ পিটার বাটলার তাঁকে মাঠে নামান ৮৫ মিনিটের মাথায়। তবে যতক্ষণ মাঠে ছিলেন তাতেই নজর কেড়েছেন এই মিডফিল্ডার।
উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারা ম্যাচ শেষে আনিকা জানান গেম টাইম বেশি পেলে নিজেকে প্রমাণ করবেন এবং দলের জন্য অবদান রাখবেন। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুরু থেকেই কোচ তাঁকে মাঠে নামালেন। এবার কোচের আস্থার প্রতিদান দেওয়ার পালা।
আজ একাদশে তিন পরিবর্তন এনেছেন বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে না থাকা আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহ্লা মারমা ও শিউলি আজিম ফিরেছেন। বাদ পড়েছেন আইরিন খাতুন, নবিরন খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। উজবেকিস্তানের বিপক্ষে ৪-৩-৩ ফর্মেশনে খেলছে বাংলাদেশ।
'বি' গ্রুপ থেকে এর আগে দুই খেলায় দুটিতেই হেরেছে বাংলাদেশ এবং উজবেকিস্তান। আজ যে দল জিতবে তাদের সামনে সুযোগ থাকবে সেরা দুই তৃতীয় স্থান হওয়া দল হয়ে পরের রাউন্ডে যাওয়ার। গ্রুপ থেকে উত্তর কোরিয়া ও চায়না আগেই শেষ আট নিশ্চিত করেছে। একই সময়ে তারাও একে অপরকে মোকাবিলা করবে।
উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলাটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, উমেহ্লা মারমা, ঋতুপর্ণা চাকমা, মিলি আক্তার।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন কেন শেষ পর্যন্ত হয়নি- এই প্রসঙ্গে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ক্লাবটির সাবেক কোচ ও কিংবদন্তি ফুটবলার জাবি হার্নান্দেসের সাম্প্রতিক মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে।
স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবি জানান, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালের জানুয়ারিতে মেসির সঙ্গে বার্সেলোনার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল।
জাভির ভাষ্য অনুযায়ী, ‘আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সে বার্সেলোনায় ফিরতে আগ্রহী ছিল। লা লিগা কর্তৃপক্ষ থেকেও সবুজ সংকেত পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু থামিয়ে দেন ক্লাব প্রেসিডেন্ট।’
পরে ২০২৪ সালের মে মাসে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে বিদায় নেন জাবি।
সাবেক তারকা ফুটবলারের মন্তব্যের পর স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোতে সাংবাদিক ক্রিস্তোবাল সোরিয়া দাবি করেন, তিনি মেসির ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে আরও কিছু তথ্য জানতে পেরেছেন।
আরও পড়ুন
| গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে দ. কোরিয়া, আশা বাঁচিয়ে রাখল ফিলিপাইন |
|
লাইভ সম্প্রচারে সোরিয়া বলেন, ‘সত্যটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। কী হয়েছিল, সবই একসময় জানা যাবে।’
সোরিয়ার দাবি, বার্সেলোনায় ফিরতে ক্লাবের সব শর্তই মেনে নিতে প্রস্তুত ছিলেন মেসি। এমনকি ফেরার চেষ্টার সময় মেসি নাকি প্রথম বছরের জন্য ১০ মিলিয়ন ডলার বেতনে খেলতেও রাজি হয়েছিলেন।
শেষ পর্যন্ত সেটি আর হয়নি। উল্টো সেই চুক্তি ভেস্তে যাওয়ার কয়েক দিনের মধ্যেই বার্সেলোনা প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসকে দলে ভেড়ায়।
দ্বিতীয়বার ফেরার সম্ভাবনা নিয়েই মূলত জাভি কথা বলেছেন। সোরিয়ার মতে, সেই সময়ও মেসি ক্লাবের জার্সি আবার পরতে সবকিছু করতে প্রস্তুত ছিলেন।
তবে শেষ পর্যন্ত ট্রান্সফারটি বাস্তবায়িত হয়নি। এখন ফুটবল বিশ্ব অপেক্ষা করছে- এই বিতর্ক নিয়ে মেসি নিজে কোনো প্রতিক্রিয়া দেন কি না।

এএফসি উইমেন’স এশিয়া কাপে ‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচটি ৩-৩ ব্যবধানে ড্র হয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দক্ষিণ কোরিয়া গ্রুপসেরা হয়েই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে।
‘এ’ গ্রুপের বাকি দু’দল ফিলিপাইন ও ইরান মুখোমুখি হয়েছিল ভিন্ন ম্যাচে। গোল্ড কোস্ট স্টেডিয়ামের সে ম্যাচ জয়ে রাঙিয়েছে ফিলিপাইন। এ জয়ে সুপার এইটের স্বপ্নও বাঁচিয়ে রেখেছে তারাও।
গ্রুপ ‘এ’-এর শীর্ষ দল দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ ‘বি’ অথবা ‘সি’-এর তৃতীয় হওয়া দলের বিপক্ষে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’-এর রানার্স-আপ দল।
রোমাঞ্চকর এই ম্যাচটি দেখেছেন ৬০ হাজার ২৭৯ জন দর্শক, যা টুর্নামেন্টের নতুন রেকর্ড। এর আগে উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের লড়াই দেখতে মাঠে এসেছিলেন ৪৪ হাজার ৩৭৯ জন দর্শক—যা ছিল আগের সর্বোচ্চ।
সিডনিতে ম্যাচঘড়ির ১৩তম মিনিটে লিড নেওয়া দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে হজম করে দুইটি গোল। ৩২তম মিনিটে আলাইনা কেনেডির গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর প্রধমার্ধের যোগ করা সময়ে স্যাম কের দলকে লিড এনে দেন। তাতে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে শুরুতেই অর্থাৎ ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন কিম সিং জি। তার ঠিক তিন মিনিট পর কিং চে রিম ৩-২ লিড এনে দেন দক্ষিণ কোরিয়াকে। এগিয়ে থেকেই ম্যাচের ৯০ মিনিটে পৌছে দ. কোরিয়া। তবে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলে নিশ্চিত হার থেকে দলকে উদ্ধার করেন কেনেডি। নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের অষ্টম মিনিটে তাঁর গোলে ৩-৩ ব্যবধানে খেলা শেষ করতে পারে।
ম্যাচে স্বাগতিকরা নিজেদের চিরচেনা মাঠে আধিপত্য ধরে রাখে। ৫৭ শতাংশ বল তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। দক্ষিণ কোরিয়ামুখী ১৮টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ১০টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে কোরিয়া।
দিনের ভিন্ন ম্যাচে কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখার মিশনে টানা তৃতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি ইরান। ফিলিপাইনের বিপক্ষে তাদের ব্যর্থতার দিনে দুই অর্ধে দুটি গোল হয়েছে। ২৯তম মিনিটে সারা সারা এগেসভিকের গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় ফিলিপাইন। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে চান্দ্রেই ম্যাক ডানিয়েলের গোলে লিড দ্বিগুণ করে মাঠ ছাড়ে ফিলিপাইন।