
ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ হলেও আন্তর্জাতিক ফুটবলে নেই অভিজ্ঞতা। ছন্দহীন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি কেমন করবেন, সেটা নিয়ে তাই অনেকেই কিছুটা সন্দিহান। তবে তার অধীনে খেলা রাফায়েল ভারানে সেই দলে নেই। সাবেক ফরাসি ডিফেন্ডার বরং মনে করছেন, আনচেলত্তির হাত ধরে সেরা ছন্দে ফিরবে ব্রাজিল।
গত সপ্তাহে আনচেলত্তিকে ব্রাজিলের ইতিহাসের প্রথম স্থায়ী বিদেশি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদের চলতি মৌসুম শেষে আগামী ২৬ মে থেকে দায়িত্ব নেবেন তিনি। আনচেলত্তির কাজের শুরুটাই হবে কঠিন সময়ে, যেখানে এক বছরের বেশি সময় ধরে ব্রাজিল দল নিজেদের হারিয়ে খুঁজছে।
আরও পড়ুন
| স্কোয়াড ছোট না করলে সিটি ছেড়ে দেওয়ার আভাস গার্দিওলার |
|
সম্প্রতি হংকং সকার সেভেনস টুর্নামেন্টের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৮ বিশ্বকাপ জয়ী ভারানে বলেছেন, আনচেলত্তির অভিজ্ঞতা ব্রাজিল দলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।
“সে জানে কীভাবে খেলোয়াড়দের প্রস্তুত করতে হয়, কীভাবে তাদের আত্মবিশ্বাস দিতে হয় আর চাপমুক্ত রাখতে হয়। কারণ এই ব্রাজিল দল এবং তাদের খেলোয়াড়দের সেই কোয়ালিটি আছে। তাদের শুধু একতাবদ্ধ হতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। জাতীয় দল মানে খুব অল্প সময়ের মধ্যে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের জন্য প্রস্তুত করা। এটা ক্লাব ফুটবলের প্রতিদিনের চ্যালেঞ্জের চেয়ে একেবারেই আলাদা ব্যাপার। তবে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মাপের শিরোপা জেতার ক্ষমতা রাখেন, তাহলে আপনি যেকোনো জায়গায়, যেকোনো সময়ে একই রকমের সফলতা পেতে পারেন।”
রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম মেয়াদে ভারানে দুই মৌসুম খেলেছেন তার কোচিংয়ে, ছিলেন ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অন্যতম সদস্য। দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরে আরও দুইবার এই প্রতিযোগিতায় শিরোপার স্বাদ পেয়েছেন ৬৪ বছর বয়সী এই কোচ।
তবে ব্রাজিলের কোচ হিসেবে তার জন্য শুরুতেই অপেক্ষা করছে কঠিন সময়। বর্তমানে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল চতুর্থ অবস্থানে রয়েছে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে।
আরও পড়ুন
| চাকরি নিয়ে প্রশ্নে টটেনহ্যাম কোচ বললেন, ‘আমি জোকার না’ |
|
ভারানের মতে, এই চ্যালেঞ্জে উতরে যাবেন আনচেলত্তি।
“কার্লো একজন দারুণ কোচ। তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি জানেন কীভাবে খেলোয়াড়দের সঠিক সময়ে সেরা পারফর্ম করার জন্য প্রস্তুত করতে হয়। আর কোচ হিসেবে এটাই সবচেয়ে কঠিন বিষয়। চার বছরে বিশ্বকাপে পারফর্ম করার সুযোগ কেবল একবার সুযোগ মেলে, তাই খুব বেশি ভুলের সুযোগ নেই। আমি মনে করি তিনি এই চ্যালেঞ্জটা নিতে পারবেন।”
No posts available.

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) এখন পর্যন্ত শীর্ষস্থানে যৌথভাবে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রথম পর্ব শেষেও ছিল একই চিত্র। দ্বিতীয় পর্বে এসে নিজেদের প্রথম খেলায় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়েছে দুই দল। ১০ খেলায় সমান জয়, পরাজয় এবং ড্র নিয়ে ২১ পয়েন্ট শিরোপা রেসে থাকা দুই দলের। আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ একে অপরের। ১১তম রাউন্ডে বেলা পৌনে ৩ টায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ফর্টিস। ম্যাচটি গড়াবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
চলতি মৌসুমের লিগের প্রথম দেখায় ফর্টিসকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপের খেলায় গত সেপ্টেম্বরে ১-১ ব্যবধানে ড্র করেছে দুই দল। কিংসের সঙ্গে পাওয়া এক পয়েন্টের সুবাদে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপ থেকে ভালো অবস্থানে ফর্টিস। আছে তালিকার শীর্ষে। ফেডারেশন কাপের দুইবারের চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস টেবিলের চারে।
ফুটবল লিগ কয়েক বছর ধরে আধিপত্য বসুন্ধরা কিংসের। গত মৌসুমে কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব শিরোপা জিতেছে। আগের পাঁচবারই টানা এই ট্রফি নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এবার ট্রফি পুনরুদ্ধারে তাদের সামনে বাধা ফর্টিস। ঘরের মাঠে সেই বাধা টপকে কিংস এগিয়ে যাবে কি না সেটি দেখার অপেক্ষায় সমর্থকেরা।
এদিকে বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরুর পর এত ভালো অবস্থানে আগে কখনও ছিল না ফর্টিস। প্রথমবারের মতো তারা শিরোপা জেতার স্বপ্ন দেখছে। সেজন্য বেশ উঠেপড়ে লেগেছে দলটি। মধ্যবর্তী দলবদলে তারা এনেছে বিদেশি খেলোয়াড়। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের টপকে ফর্টিস এগিয়ে যেতে পারবে কি না সেটি সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক বিরতির আগে বাংলাদেশ ফুটবল লিগে আজ আছে আরও দুটি ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে মোকাবিলা করবে ঢাকা আবাহনী লিমিটেড। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। সবগুলো ম্যাচ দেখা যাবে বাফুফের ইউটিউব লাইভে।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পেদ্রো নেতোর। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউয়েফার তদন্তের মুখে থাকা এই তারকা এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শাস্তি পেলেন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এক ম্যাচ বাড়তি নিষেধাজ্ঞা ও ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে।
নতুন শাস্তির ফলে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্লুজদের।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় নেতো দ্রুত মাঠ ত্যাগ করতে ব্যর্থ হন ও ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এই ঘটনার জেরে একটি স্বতন্ত্র কমিশন শুনানির মাধ্যমে নেতোর অতিরিক্ত ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে লাল কার্ডের নিয়মিত এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন নেতো। নিষেধাজ্ঞা কাটিয়ে এফএ কাপে রেক্সহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন।
পিএসজির বিপক্ষে এনজো ফার্নান্দেসের সমতাসূচক গোলে দারুণ এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন নেতো। তবে সেই ম্যাচেই এক বল বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ২৬ বছর বয়সী এই তারকা।
যদিও ম্যাচ শেষে নেতো সেই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন, তবুও ইউয়েফা এই ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন তার বিরুদ্ধে আলাদাভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে।
নিউক্যাসলের বিপক্ষে শনিবারের ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে ৫-২ গোলে হারের পর মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য নেতোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো বড় এক ধাক্কা। কোচ লিয়াম রোসেনিয়রকে এখন আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাড়তি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় নেতোকে এখন কেবল গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে। এখন দেখার বিষয়, ইউয়েফার তদন্ত শেষে পর্তুগিজ এই তারকার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে কি না।

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দেশটির তরুণ ডিফেন্ডার রাভিন্দর সিং।
ভারতের ক্লাব নামধারি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার চলতি সপ্তাহে পাঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রভিন্দর ম্যাচ চলাকালীন বুকব্যথা নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু এবং সতীর্থ খেলোয়াড়রা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রভিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ। সামাজিক মাধ্যমে নামধারি এফসি লিখেছে,
‘আমাদের এক ফুটবলার রাভিন্দর সিংয়ের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এত অল্প বয়সে তার চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ঈশ্বর যেন তার আত্মাকে চিরশান্তি দেন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শক্তি ও সাহস জোগান।’
অন্যদিকে ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তায় জানিয়েছে,
‘নামধারি এফসির রভিন্দর সিংয়ের মৃত্যুর খবর শুনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মরণে এবং তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি সংহতি জানিয়ে ম্যাচউইক–৩–এর প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।’

পরপর দুবার নেপালের কাঠমান্ডুর পর এ বছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত হবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন,
‘সাফভুক্ত ৭ সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনারা। আগের আসর তথা ২০২২ সালেও নেপালকে ফাইনালে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লাল সবুজের মেয়েরা।
গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন,
‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। স্বাগতিক ভারত ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

আগামী দুই ম্যাচে দল পরিচালনা করতে পারবেন না বেনফিকার কোচ হোসে মরিনিয়ো। গত রোববার ক্লাসিকোতে পোর্তোর সহকারী কোচ লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদ এবং লাল কার্ড পাওয়ার কারণে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল মরিনিয়োর বিরুদ্ধে দুটি সিদ্ধান্ত জানিয়েছে। সেই ২-২ সমতার ম্যাচে টেকনিক্যাল এরিয়া ছাড়িয়ে পোর্তোর সাবস্টিটিউট বেঞ্চের দিকে বল নিক্ষেপ করায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। পরবর্তী সময়ে লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদের জন্য ১১ দিনের নিষোধাজ্ঞা দেওয়া হয়েছে। গঞ্জালেজও এক ম্যাচের নিষেধাজ্ঞা ও আট দিনের নিষেধাজ্ঞ পেয়েছেন
মরিনিয়ো দাবি করেছেন, তিনি বল স্ট্যান্ডের দিকে নিক্ষেপ করার চেষ্টা করেছিলেন। তাঁর আচরণ উত্তেজনা সৃষ্টি করে এবং জবাবে গঞ্জালেজ তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন। মরিনিয়ো ওই সময় আঙ্গুল ও থাম্ব দিয়ে ইঙ্গিত দেখান এবং বারবার বলেন, ‘তুমি ছোট।’
এক ম্যাচের নিষেধাজ্ঞা বেনফিকার–আরুকা ম্যাচে কার্যকর হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী দুটি শাস্তি একসঙ্গে প্রযোজ্য হবে না। ১১ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মার্চ ২১ ভিতোরিয়ার বিপক্ষেও ডাগআউটে দাঁড়াতে পারবেন না এই কিংবদন্তি কোচ।
বেনফিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। ক্লাবটি জানিয়েছে, মরিনিয়োর শাস্তি অন্যায় ও অযৌক্তিক।