২৭ এপ্রিল ২০২৫, ৭:৫৩ পিএম

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় রোববার দিনিব্যাপী ‘স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, সাইন্স অব স্পোর্টস ট্রেনিং ও স্পোর্টস সাইন্স’ বিষয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এই ওয়ার্কশপে ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি পরিচালনা করেন বিকেএসপির সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব আবু তারেক, স্পোর্টস মেডিসিন বিভিাগের পরিচালক ড. এ.এফ.এম সামির উল্লাহ, সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব এস এম জাহাঙ্গীর আলম রনি ও বিকেএসপির স্পোর্টস সাইন্স বিভাগের স্পোর্টস সাইকোলজিস্ট জনাব মো: শফিকুল ইসলাম।
আরও পড়ুন
| জিম্বাবুয়ে দলকে আতিথ্য দিয়ে লাভ কী? |
|
ওয়ার্কশপে মৌলভিবাজার ক্লাব, ফেনি অফিসার্স ক্লাব, বাংলাদেশ নেভি, ডাচ ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, বিকেএসপি ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে ২৪জন প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:০৬ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৯ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম