
প্রথমবারের মতো অনুষ্ঠিত ফুটসাল নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ফিলিপাইনের ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনা-তে দর্শক ঠাসা গ্যালারির সামনে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। আসরে অপরাজিত থেকে শিরোপা জিতল ব্রাজিল। আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।
১৬ দেশের অংশগ্রহণে প্রথমবার অনুষ্ঠিত হয় নারী ফুটবলার বিশ্বকাপ। সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা। গত ২১ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্ট গতকাল ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামল। প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।
হাইভোল্টেজ ফাইনালে ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে পর্তুগালের চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। লুইস কনসেসাওর ব্রাজিল দল পুরো ম্যাচ জুড়ে পর্তুগিজ গোলরক্ষক আনা কাটারিনা পেরেইরার কঠিন পরীক্ষ নিয়েছে। বেশ কয়েকটি অসাধারণ সেভ করে দলকে লড়াইয়েও রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত সাম্বাদের থামাতে ব্যর্থ হন।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন এমিলি। এরপর সমতায় ফেরার চেষ্টা চালায় পর্তুগালও। যদিও প্রথামার্ধে তাদের নেওয়া ৪টি শট জালের স্পর্শ পায়নি। বিপরীতে শুরু অর্ধে ব্রাজিলের অনটার্গেট শট ছিল ৮। এরমধ্যে একটি রূপ নেয় গোলে।
আরও পড়ুন
| চোট, জোড়া লাল কার্ড আর বিব্রতকর হারে ভয়ংকর দুঃস্বপ্ন রিয়ালের |
|
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ২-০ করে ব্রাজিল। ম্যাচের ২২ মিনিট ২৫ সেকেন্ডে আমানদিনহার গোলে লিড বাড়ায় তারা। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় পর্তুগিজ। তবে উল্টো ম্যাচের শেষদিকে আরেকটি গোল হজম করে পর্তুগাল। ৪০ মিনিটের খেলায় ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে তৃতীয় গোলটি করেন দেবরা ভেনিন। শেষ পর্যন্ত ৩-০ গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
এর আগে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। গোল্ডেন বুট জেতেন ব্রাজিলের এমিলি।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া পর্তুগালের বিপক্ষে এই জয়কে শুধু একটি ট্রফি জয়ে সীমাবদ্ধ রাখতে চান না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে আমাদের দল। কারণ, এটি স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। এর ফলে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’
পর্তুগাল কোচ কনসেসাওরও তার দলের জন্য শুধুই গর্ব প্রকাশ করেছেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। তারা ভালো খেলেছে। আমাদের একটি অবিশ্বাস্য প্রতিযোগিতা ছিল। আমরা গর্বিত এই পর্যায়ে পৌঁছাতে পেরে। ব্রাজিল খুব শক্তিশালী একটি দল, একক নৈপুণ্যে দলকে জেতানো অনেকেই আছে তাদের। আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত। আমরা পর্তুগিজ নারী ফুটসাল এবং পর্তুগিজ জনগণকে যথাযোগ্য সম্মান জানিয়েছি।’
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:০৬ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৯ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম