১৫ এপ্রিল ২০২৪, ৮:৫৬ এম

দুই দলের সামনেই ছিল শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে টপকে সবার ওপরে যাওয়ার। তবে লিভারপুলের মত আর্সেনালও নিজেদের ম্যাচে হেরে সুযোগ হাতছাড়া করেছে। অ্যাস্টন ভিলার কাছে হার মিকেল আর্তেতার দলের জন্য শেষ পর্যন্ত হতে পারে একরাশ আক্ষেপের গল্প। তবে এখনই হাল ছাড়তে নারাজ আর্সেনাল কোচ। দলকে লড়াকু মানসিকতার দেখানোর আহ্বান তার কন্ঠে।
গত রবিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে যায় আর্সেনাল। ৮৪ ও ৮৭তম মিনিটে গোল দুটি হজম করে লন্ডনের ক্লাবটি। চলতি বছরে লিগে এটি আর্সেনালের প্রথম হার। এই পরাজয়ের শিরোপা জেতার সম্ভাবনা আর নিজেদের হাতে নেই দলটির, তাকিয়ে থাকতে হবে এখন সিটির দিকে।
আরও পড়ুন: আর্তেতার বিরুদ্ধে ‘পরিবারকে অপমানের’ অভিযোগ পোর্তো কোচের
টানা কয়েক মাস জিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এই হারে হতাশ আর্তেতা৷ তবে ইতিবাচক প্রাপ্তি কথাও শোনান ম্যাচের পর। “যদি একটা ফলাফলই আমাদের গুড়িয়ে দেয়, তাহলে আমরা যথেষ্ট শক্তিশালী নই। ব্যাপারটা খুব সহজ। প্রথমার্ধে সত্যিই ভালো একটা দলের বিপক্ষে এটা আমাদের পুরো মৌসুমের সেরা পারফরম্যান্সের একটি ছিল। এটাই ঘুরে দাঁড়ানো এবং নিজেদের প্রমাণ করার সময়। আপনি যখন জিতবেন এবং জিতবেন এবং চার মাস জেতার মধ্যে থাকবেন, তখন এটা করা খুব সহজ। সেটাই করার সময় এখন।”
৩২ ম্যাচ পর ৭৩ পয়েন্ট সিটির। আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান ৭১। ফলে নিজেদের শেষ পাঁচ ম্যাচে জিতলে ছয় মৌসুমের মধ্যে নিজেদের পঞ্চম লিগ শিরোপা উঠবে আবারও পেপ গার্দিওলার দলের হাতেই।

পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও শেষ পর্যন্ত লড়ে যাওয়াকেই একমাত্র পন্থা মনে হচ্ছে আর্তেতার। “আমাদের তো অন্য কোনো উপায় নেই। আপনি যদি চ্যাম্পিয়নশিপ (প্রিমিয়ার লিগ) জিততে চান, আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগে থাকতে চান, তখন এই মুহুর্তগুলোতে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। তা যদি না হয়, তার মানে হল আপনার কাছে এমন একটা গুণ নেই যা খুবই প্রয়োজনীয়। এখন এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা।”
No posts available.
৩১ মার্চ ২০২৬, ৬:৫২ পিএম
৩১ মার্চ ২০২৬, ৫:২৪ পিএম
৩১ মার্চ ২০২৬, ৪:৫৮ পিএম

পেশাদার ফুটবলের একেবারে শেষপ্রান্তে দাড়িয়ে নেইমার। জীবনের পরমান্ত্যে মানুষ যেমন, স্থির হয়ে বসে সবকিছুর যোগ-বিয়োগ করেন। একটা পর্যায়ে কী হলে কী হতো, এমন অনেক ভাবনায় ডুবে যাওয়ার সময় আসে। তেমন অধ্যায়ই যেন পার করছেন নেইমার। মাত্র ১৭ বছর বয়সেই ক্যারিয়ার শুরু করে অনেক সাফল্যের স্বাক্ষী হয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি শৈশব থেকেই নিয়েছেন ত্যাগ ও তিতিক্ষার পাঠ। ফুটবল আর ব্যাক্তিগত জীবন নিয়ে নেইমার এবার ফিরে গেলেন ‘ছোট্ট নেইমারের’ কাছে।
বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল জাতীয় দলে নেইমারের জায়গা এখনো অনিশ্চিত। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নেইমার নিজের ইউটিউব চ্যানেলে হাজির হলেন জীবনের গল্প নিয়ে। শোনালেন নিজের একান্ত ব্যাক্তিগত গল্প। শৈশব থেকে শুরু সান্তোসের ‘রাজপুত্রের’ আখ্যান, ‘তখন আমার বয়স ১৩–১৪। স্কুলের ভ্রমণে যাওয়া হয়নি, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যাওয়া হয়নি—কারণ পরদিন সকালে অনুশীলন থাকত। আমি প্রায়ই বলতাম, ‘ধুর! আমার সব বন্ধুরা মজা করছে, আর আমি ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে আছি।’
এরপর নেইমার যোগ করেন, ‘কিন্তু এর পেছনে একটা লক্ষ্য ছিল, একটা কারণ ছিল—আমি সেটা বুঝতাম। মাঝে মাঝে বিরক্ত লাগত, কিন্তু পরের দিনই আমি আনন্দে ভেসে যেতাম, কারণ আমি ফুটবল খেলতাম।’
বিশ্বজুড়ে খ্যাতি ও বিপুল অর্থসম্পদ অর্জন করলেও, কখনো কখনো নেইমার চান—এই সবকিছু থেকে একটু দূরে সরে গিয়ে, ফুটবলের বাইরের এক সাধারণ জীবনও অনুভব করতে, ‘আমি প্রায় ২০ বছর থরে এই পরিস্থির মধ্যে আছি। ব্যাপারটা খুব কঠিন। ব্রাজিলে তো এটা একেবারেই ক্লান্তিকর ও নির্মম। মানুষ তোমাকে একেবারে ছিন্নভিন্ন করে ফেলে, অথচ বোঝেই না তুমি একজন সাধারণ মানুষ।’
দিন শেষে নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবে ভাবতেই স্বস্তি পান নেইমার, ‘ঠিক আছে, এটা ভীষণ কঠিন। আমি ভীষণ কৃতজ্ঞ—কারণ আমি পরিশ্রম করে এখানে পৌঁছেছি। কিন্তু আমি তো একজন মানুষই।’
কয়েক বছরই চোটের সঙ্গে লড়াই নেইমারকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। সবকিছু মেনে নিয়েই একজন সাধারণ মানুষের মতো আবেগ নিয়েই বাঁচতে চান তিনি, ‘আমিও কষ্ট পাই, ব্যথা অনুভব করি, কখনো খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রেগে যাই, আবার খুশিও হই—এগুলো সবই স্বাভাবিক। আমি কেন স্বাভাবিক জীবনটা কাটাতে পারব না?
অনেকের কাছেই ব্রাজিল ফুটবলে একজন কিংবদন্তি হওয়ার মতো অনেক কিছুই করেছেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বলে কথা। সান্তোসের এই তারকার অর্জনও তো কম নয়। ব্রাজিল তথা বিশ্বেই তাঁর আছে বিশাল সমর্থকগোষ্ঠি। তবে মুদ্রার উল্টো পিঠও তো আছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফুটবলারের সমালোচকও যে কম নয়।
সম্প্রতি সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে নেইমারকে। পান থেকে চুন খসলেই সমালোচকদের শূলে চড়ানো আচরণ পীড়া দেয় তাকে, ‘কোনো না কোনো কারণে কিছু মানুষ আমাকে পছন্দ করে না—এটা দেখলে আমার খারাপ লাগে। আমি যেন ভুল করতে পারি না—একেবারেই না। অথচ আমি আগেই অনেক ভুল করেছি। আমি মাথা নত করে সেগুলো স্বীকার করি, কারণ এগুলো জীবনেরই অংশ। এখন আমার বয়স ৩৪, অনেক ভুল করেছি, সামনে আরও করব।’
নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সাম্বাদের হয়ে ৭৯ গোল করা এই তারকা খেলেছেন তিনটি বিশ্বকাপে। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও, তার পারফরম্যান্স এখনো জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তিকে সন্তুষ্ট করতে পারেনি। ফলে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা এখনো ঝুলেই আছে তাঁর।

আত্মবিশ্বাসী শুরুর পর বেশ কিছু সুযোগও তৈরি করে বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরও মাঠে নামে ইতিবাচক মনোভাব নিয়ে। আর সেখানেই বাংলাদেশের চেয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের প্রথমার্ধে বল পজেশনে বাংলাদেশ এগিয়ে। তবে এই অর্ধে গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা।
১৫ মিনিটে জায়ানের বাড়ানো বলে ডান দিক থেকে সাদের ক্রসে হেড নেন সমিত। তবে বল চলে যায় পোস্টের উপর দিয়ে। তিন মিনিট পর বাংলাদেশের পোস্টে শট নেন হ্যারিস স্টুয়ার্ট। তবে গোলমুখের সামনে হামজা বুক থেকে বল ক্লিয়ার করেন।
২০ মিনিটে ইকসান ফান্দি জোরালো শট নেন গোলে। সরাসরি মিতুল বরাবর হওয়ায় গ্লাভসবন্দি করতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশ গোলকিপারের। এ সময় বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় সিঙ্গাপুর।
৩১ মিনিটে এগিয়ে যায় সিঙ্গাপুর। বা প্রান্ত দিয়ে উপরে উঠে গোলে শট নেন গ্লেন কুয়ে। মিতুল ফিরিয়েও দেন; তবে হ্যারিস স্টুয়ার্টের ফিরতি শটে ডান দিকে ঝাপিয়ে পড়েও ঠেকাতে পারেননি বাংলাদেশ গোলকিপার।
৩৯ মিনিটে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। বা প্রান্ত দিয়ে উপরে উঠেন ফাহিম। তাঁকে আটকে দিলেও বল কেড়ে নিয়ে গোলে শট নেন মোরছালিন। এই ফরোয়ার্ডের শট ব্লক করেন বাহার উদ্দিন। গোলমুখের সামনে অরক্ষিত বলে দৌড়ে শট নিতে যান ফাহিম, তবে তিনি পড়ে যান প্রতিপক্ষের একজন ডিফেন্ডারের বাধায়। এ সময় পেনাল্টির জোরালো আবেদন করে বাংলাদেশ। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি।

মূল দলের পর প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলেরও। কাল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলের প্রধান কোচ পিটার বাটলারের প্রত্যাশা, ফলাফল যাই হোক প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে আফঈদা-মিলিরা।
চলতি মাসেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলে এসেছে বাংলাদেশ জাতীয় নারী দল। অনূর্ধ্ব-২০ দলের বড় সংখ্যক সদস্য ছিলেন সিনিয়র দলের সঙ্গে। অভিজ্ঞ এই সদস্যরা অস্ট্রেলিয়া থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাবে বিশ্বাস বাটলারের, ‘অনূর্ধ্ব-২০ দলের ১০ থেকে ১২ জন তরুণ খেলোয়াড় জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই ছিল। সিনিয়র দলের হয়ে খেলাটা মেয়েদের জন্য ছিল প্রথম বড় অভিজ্ঞতা। সেই যাত্রায় আমরা কিছু ম্যাচ হারলেও যে শিক্ষা তারা পেয়েছে, তা এই অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আমাদের ভালো অবস্থানে রাখবে।’
আরও পড়ুন
| ফিরলেন মোরছালিন, গোলবারের সামনে মিতুল |
|
দক্ষিণ এশীয় ফুটবলের তুলনায় এশীয় ফুটবলের মান যে অনেক উঁচুতে, তা মনে করিয়ে বাটলার বলেন, ‘সাফ আর এএফসির মান সম্পূর্ণ আলাদা। এএফসি-ই হলো সেই জায়গা যেখানে আপনি সত্যিকারের প্রতিযোগিতার স্বাদ পাবেন। আমি সবসময় চাই মেয়েরা এই বড় মঞ্চে নিজেদের সেরাটা দিক এবং এখান থেকে শিখে ভবিষ্যতের জন্য তৈরি হোক।’
থাইল্যান্ডের উন্নত পিচ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং নারী ফুটবলের প্রতি দেশটির সমর্থনের প্রশংসা করেছেন বাটলার। তিনি মনে করেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশকেও নারী ফুটবলের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। ‘থাইল্যান্ডে খেলার পরিবেশ দারুণ। আমি চাই বাংলাদেশও তাদের নারী ফুটবল দলের প্রতি আরও বেশি সহায়ক হোক, কারণ এখানে অমিত সম্ভাবনা রয়েছে। দিনশেষে এটি সংখ্যার খেলা এবং সঠিক বিনিয়োগই এখানে পরিবর্তন আনতে পারে।’
গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ চীন ও ভিয়েতনাম। প্রতিপক্ষ অভিজ্ঞতা আর র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও বাটলারের প্রত্যাশা আফঈরা ভালো খেলবে ‘আশা করি মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আমার মনে হয় সিনিয়র জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা আমাদের ভালো অবস্থানে রাখবে। আশা করি ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাব।’
ব্যাংককের থামমাসাত স্টেডিয়ামে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পরিচালনা পরিষদ। গত ৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৬ সদস্যের পরিচালনা পরিষদের নির্বাচিত হয়েছে। বিএনপির প্রবীন রাজণীতিবিদ এবং সরকার দলীয় সংসদ সদস্য বরকত উল্লা বুলু সভাপতি পদে নির্বাচিত হয়ে ঐতিহ্যবাহী ক্লাবকে সকল খেলায় শীর্ষে তোলার অঙ্গীকার করেছেন। পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর ক্লাবটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের জনপ্রিয় তিনটি খেলা ফুটবল, হকি এবং ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনে বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতিদের দেওয়া হয়েছে দায়িত্ব। পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান এবং মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, হকি কমিটির চেয়ারম্যান সাজেদ এএ আদেল এবং নারী উইংয়ের চেয়ারম্যান হয়েছেন নিলোফার চৌধুরী মনি।
৩১ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মতবিনিময় সভায় যোগ দিতে ঢাকার মতিঝিলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে সকাল ১১টায় পৌঁছালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান। ক্লাব পরিদর্শনকালে তিনি ক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ক্লাবের সার্বিক কার্যক্রম ও ঐতিহ্য নিয়ে কথা বলেন।
দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন।’
ক্লাব প্রাঙ্গনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন-‘আমরা একটা অন্ধকার যুগ এবং অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি। নতুন স্বপ্ন নিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নেই। মোহামেডান ক্লাব অনেক ভাল করবে। মোহামেডান ক্লাবে যারা এসেছেন, তাদের মধ্যে বেশ কজন তরুণ।খেলার মাঠে আমরা সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই। আমরা ঐ দৃশ্য দেখতে চাই, মোহামেডান ক্লাব-আবাহনীর খেলা ন্যাশনাল স্টেডিয়ামে হচ্ছে, আর বাইরে আমরা মারামারি করছি।’
এক সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে গোলবার সামাল দিয়েছেন আমিনুল হক। মোহামেডানে খেলে পেয়েছেন তারকাখ্যাতি। সে কারণেই মোহামেডানের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন শেখ মোরছালিন। এছাড়া গোলবারের দায়িত্ব ফিরে পেয়েছেন আবাহনীর মিতুল মারমা।
এই দুজনকে জায়গা দিতে বাদ পড়েছেন মিরাজুল ইসলাম ও মেহেদি হাসান শ্রাবণ। আগের ম্যাচের মতোই আজও একই ফর্মেশনে (৪-৩-৩) খেলবে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে গত বছরের ১০ জুন হোম ম্যাচ খেলে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ ব্যবধানে হারে লাল সবুজের দল। বাছাই পর্বের শেষ ম্যাচ আজ। সিঙ্গাপুরের মাঠে জয় দিয়ে শেষটা রাঙাতে চায় অতিথিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রাইহান কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সমিত সোম