
একদিন আগে বিশ্বকাপের ফাইনালে খেলার কথা বলেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। পরদিন প্যারাগুয়ের কাছে হেরে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওরা প্যারাগুয়ের কাছে হেরেছে ১৬ বছর পর।
কনমেবলের ১০ দেশ থেকে বিশ্বকাপে সরাসরি বাছাই করবে ৬ দল। সপ্তম হওয়া দলেরও প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে। ৮ ম্যাচ শেষে এখন পর্যন্ত ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। তবে ৮ নম্বরে থাকা বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের পয়েন্টের ফারাক এক। ১৮ ম্যাচের বাছাইপর্বের বেশিরভাগটাই অবশ্য এখনও বাকি।
পারাগুয়ের গোলটি এসেছে ম্যাচের ২০ মিনিটে। বাম দিক থেকে আসা ক্রস বক্সের ঠিক বাইরে রিসিভ করেন গোমেজ। এরপর সেখান থেকেই ট্রাইভেলা শটে সবাইকে অবাক করে দিয়ে বল জালে জড়িয়ে দেন প্যারাগুইয়ান তরুণ। অমন নিখুঁত শটে গোল হজম করে ব্রাজিল যেন আরও নুয়ে পড়ে।
আরও পড়ুন: ‘দরিভাল সেরা ফুটবলের সন্ধানে আছেন, ফলাফলে এর প্রভাব পড়ছে’
প্রথমবারের মতো ভিনিসিয়ুস, রদ্রিগোর সঙ্গে একাদশে ছিলেন এন্দ্রিক। এছাড়া বাকি একাদশ ছিল আগের ম্যাচের মতোই। তবে একুয়েদরকে হারানোর আত্মবিশ্বাস প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের কাজে দেয়নি একদমই।
যদিও ২৪ মিনিটে ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে আরানা দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। তবে গোললাইন থেকে ক্লিয়ার হয় সেই চেষ্টা। কিছুক্ষণ পর ভিনিসিয়ুসও ভালো জায়গা বল পেয়েছিলেন, কিন্তু টাইট অ্যাঙ্গেল থেকে তেমন কিছু করার ছিল না তার।
দ্বিতীয়ার্ধের শুরুতে এন্দ্রিক ও ব্রুনো গিমারেশকে বসিয়ে লুইজ এনরিকে ও জাও পেদ্রোকে মাঠে নামান দরিভাল। তিন মিনিট বাদেই তাতে ফলও প্রায় পেয়ে যাচ্ছিল ব্রাজিল। কিন্তু বক্সের ঠিক বাইরে থেকে প্রায় রদ্রিগো শট মারেন ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের সেরা সুযোগ আসে ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস বাম দিক থেকে কাট করে খানিকটা ভেতরে ঢুকে প্রায় ২৫ গজ দূর থেকে শট নেন। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ান গোলকিপার রবার্তো গাতিতো।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করে গেছে প্যারাগুয়ে। ব্রাজিলকে তাই ম্যাচের নিয়ন্ত্রণ এক মুহুর্তের জন্যও নিতে দেয়নি গুস্তাফো আলফারোর দল। ব্রাজিলকে হারিয়ে নিজের ব্যক্তিগত রেকর্ডটা আরও উজ্জ্বল করেছেন আর্জেন্টাইন কোচ। ২০২১ থেকে একুয়েদর ও কোস্টারিকার কোচ হিসেবে ৩ বার ব্রাজিলের মুখোমুখি হয়ে হারেননি একবারও। এবার তো ব্রাজিলকে হারিয়েই দিলেন আলফারো।
No posts available.
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পেদ্রো নেতোর। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউয়েফার তদন্তের মুখে থাকা এই তারকা এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শাস্তি পেলেন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এক ম্যাচ বাড়তি নিষেধাজ্ঞা ও ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে।
নতুন শাস্তির ফলে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্লুজদের।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় নেতো দ্রুত মাঠ ত্যাগ করতে ব্যর্থ হন ও ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এই ঘটনার জেরে একটি স্বতন্ত্র কমিশন শুনানির মাধ্যমে নেতোর অতিরিক্ত ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে লাল কার্ডের নিয়মিত এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন নেতো। নিষেধাজ্ঞা কাটিয়ে এফএ কাপে রেক্সহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন।
পিএসজির বিপক্ষে এনজো ফার্নান্দেসের সমতাসূচক গোলে দারুণ এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন নেতো। তবে সেই ম্যাচেই এক বল বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ২৬ বছর বয়সী এই তারকা।
যদিও ম্যাচ শেষে নেতো সেই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন, তবুও ইউয়েফা এই ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন তার বিরুদ্ধে আলাদাভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে।
নিউক্যাসলের বিপক্ষে শনিবারের ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে ৫-২ গোলে হারের পর মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য নেতোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো বড় এক ধাক্কা। কোচ লিয়াম রোসেনিয়রকে এখন আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাড়তি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় নেতোকে এখন কেবল গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে। এখন দেখার বিষয়, ইউয়েফার তদন্ত শেষে পর্তুগিজ এই তারকার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে কি না।

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দেশটির তরুণ ডিফেন্ডার রাভিন্দর সিং।
ভারতের ক্লাব নামধারি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার চলতি সপ্তাহে পাঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রভিন্দর ম্যাচ চলাকালীন বুকব্যথা নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু এবং সতীর্থ খেলোয়াড়রা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রভিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ। সামাজিক মাধ্যমে নামধারি এফসি লিখেছে,
‘আমাদের এক ফুটবলার রাভিন্দর সিংয়ের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এত অল্প বয়সে তার চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ঈশ্বর যেন তার আত্মাকে চিরশান্তি দেন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শক্তি ও সাহস জোগান।’
অন্যদিকে ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তায় জানিয়েছে,
‘নামধারি এফসির রভিন্দর সিংয়ের মৃত্যুর খবর শুনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মরণে এবং তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি সংহতি জানিয়ে ম্যাচউইক–৩–এর প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।’

পরপর দুবার নেপালের কাঠমান্ডুর পর এ বছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত হবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন,
‘সাফভুক্ত ৭ সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনারা। আগের আসর তথা ২০২২ সালেও নেপালকে ফাইনালে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লাল সবুজের মেয়েরা।
গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন,
‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। স্বাগতিক ভারত ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

আগামী দুই ম্যাচে দল পরিচালনা করতে পারবেন না বেনফিকার কোচ হোসে মরিনিয়ো। গত রোববার ক্লাসিকোতে পোর্তোর সহকারী কোচ লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদ এবং লাল কার্ড পাওয়ার কারণে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল মরিনিয়োর বিরুদ্ধে দুটি সিদ্ধান্ত জানিয়েছে। সেই ২-২ সমতার ম্যাচে টেকনিক্যাল এরিয়া ছাড়িয়ে পোর্তোর সাবস্টিটিউট বেঞ্চের দিকে বল নিক্ষেপ করায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। পরবর্তী সময়ে লুচো গঞ্জালেজের সঙ্গে উত্তপ্ত বিবাদের জন্য ১১ দিনের নিষোধাজ্ঞা দেওয়া হয়েছে। গঞ্জালেজও এক ম্যাচের নিষেধাজ্ঞা ও আট দিনের নিষেধাজ্ঞ পেয়েছেন
মরিনিয়ো দাবি করেছেন, তিনি বল স্ট্যান্ডের দিকে নিক্ষেপ করার চেষ্টা করেছিলেন। তাঁর আচরণ উত্তেজনা সৃষ্টি করে এবং জবাবে গঞ্জালেজ তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন। মরিনিয়ো ওই সময় আঙ্গুল ও থাম্ব দিয়ে ইঙ্গিত দেখান এবং বারবার বলেন, ‘তুমি ছোট।’
এক ম্যাচের নিষেধাজ্ঞা বেনফিকার–আরুকা ম্যাচে কার্যকর হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী দুটি শাস্তি একসঙ্গে প্রযোজ্য হবে না। ১১ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মার্চ ২১ ভিতোরিয়ার বিপক্ষেও ডাগআউটে দাঁড়াতে পারবেন না এই কিংবদন্তি কোচ।
বেনফিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। ক্লাবটি জানিয়েছে, মরিনিয়োর শাস্তি অন্যায় ও অযৌক্তিক।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবলের আভাস মিললো বাংলাদেশ পুলিশ এফসির কাছ থেকে। সেটি মিলিয়ে গেল খানিক পরেই। খেলা জমলো মূলত দুই অর্ধের শেষ কিছু মিনিটে। বেশ কিছু সুযোগ মিসের হতাশায় ডুবেছে পুলিশ। একই গল্প মোহামেডানেরও। শেষ পর্যন্ত সাদা-কালোদের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল পুলিশ।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগের খেলায় মোহামেডানকে মোকাবিলা করে পুলিশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধেই হয়েছে গোল দুটি। পুলিশের হয়ে লিড এনে দেন পাউলো সান্তোস, মোহামেডানকে খেলায় ফেরান মুজাফফর মুজাফফরভ।
এর আগে চলতি মৌসুমে দুই দলের প্রথম দেখাতেও কোনো দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ড্র হয়েছিল ১-১ গোলে। আর গত সেপ্টেম্বরে বাংলাদেশ ফেডারেশন কাপের খেলায় পুলিশকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।
শুক্রবার খেলার চতুর্থ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পুলিশ। গোলমুখের সামনে সতীর্থের কাছ থেকে কাটব্যাক পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি রাব্বি হোসেন রাহুল। শুরুর আক্রমণের ধার অব্যাহত রাখে পুলিশ। দুই-একবার মোহামেডানও চেষ্টা করেছে আক্রমণ শানাতে।
১৯ মিনিটে বাঁপ্রান্ত দিয়ে প্রতি আক্রমণে ওঠেন পুলিশের ওদো মোসেস। বক্সে ঢুকে এরপর পাউলো সান্তোসের কাছে ক্রস দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। যদিও পুলিশের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ্যে।
দুটি দারুণ সুযোগ মিসের পর কিছুটা যেন খোলসের মধ্যে ঢুকে যায় পুলিশ। দু’দলের খেলায় গতিও কমে আসে এ সময়।
৩৫ মিনিটের পর ফের আক্রমণে পুলিশ। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢোকার মুহূর্তে ওদো মোসেসকে ফেলে দেন জাহিদ হাসান শান্ত। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩৯ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন পাউলো সান্তোস।
খেলা জমে ওঠে প্রথমার্ধের শেষ দিকে। ৪১ মিনিটে বক্সের সামনে জাহিদ শান্তর কাছ থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন মুজাফফরভ। পুলিশের গোলকিপারের কিছুই করার ছিল না। ১-১ সমতায় ফেরে মোহামেডান।
বিরতির পর পরই মোহামেডানের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। তবে কর্নার থেকে সুমন রেজার হেডে বল বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধের খেলা যেভাবে শুরু হয়েছিল সেটি আর দেখা যায়নি। আক্রমণাত্মক মেজাজে শুরু করা মোহামেডান পারেনি কার্যকরী কোনো আক্রমণ শানাতে। পুলিশের চেষ্টাও ছিল ঢিমেতালে। ৫০-৭৫ মিনিট পর্যন্ত কোনো দলই সেভাবে প্রতিপক্ষের গোলকিপারের জন্য আতঙ্ক হতে পারেনি।
৭৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সেরা সুযোগটা মিস করে পুলিশ। বক্সের ডান দিক থেকে একটু বাইরে অপির উড়িয়ে মারা বলে স্বাচ্ছন্দ্যে হেড নেওয়ার সুযোগ পেয়ে যান পাউলো সান্তোস। সেটি তিনি নিয়েছেনও, কিন্তু এত কাছ থেকে তাঁর হেডে বল যায় অনেকটাই উপরে দিয়ে।
৮৮ মিনিটে সুজন হোসেনের দারুণ হেডে এবার পুলিশকে গোলবঞ্চিত করেন মোহামেডান গোলকিপার সুজন। বাঁ পাসের কর্নারের কাছ থেকে ফ্রি কিক নেন টিশেরিং। গোলমুখের সামনে দারুণ হেড পোস্টে রাখেন ফোদে দার্বো। কিন্তু অবিশ্বাস্য দৃঢ়তায় পোস্টের উপর দিয়ে কর্নার করে দেন গোলকিপার সুজন।
যোগ করা সময়ের প্রধম মিনিটে বক্সে জটলার মধ্য থেকে বোয়াটেংয়ের বা পায়ের নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন পুলিশের গোলকিপার রাকিবুল হাসান।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমিরুলের হেডার লক্ষ্যে থাকেনি। গোলমিসের হতাশায় ডুবে যায় পুলিশের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।
দিনের অপর ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দারুণ এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে পুরাণ ঢাকার ক্লাবটি। ১০ পয়েন্ট নিয়ে আটে ফকিরেরপুল।
পয়েন্ট ভাগাভাগি করায় পুলিশ এবং মোহামেডানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই টেবিলের ছয়ে আলফাজ আহমেদের দল। ১১ খেলায় ১১ পয়েন্ট সাদা-কালোদের। ১৫ পয়েন্ট পেয়ে মোহামেডানের এক ধাপ উপরে পুলিশ।