
অনেক চোখ রাঙানির পর আফগানদের শেষমেশ ফিরতে হলো খালি হাতেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হারার সাথে সাথেই চূড়ান্ত হয়ে গেল সুপার ফোরের দল। অনুমিতভাবেই আপসেট ছাড়া এশিয়ার সেরা চারটা দলই পেল সুপার ফোরের আরাধ্য টিকেট।
বুধবার লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। এশিয়া কাপের হোস্ট পাকিস্তানে এটাই শেষ ম্যাচ। দিবারাত্রির ম্যাচ খেলেই বাংলাদেশকে ধরতে হবে শ্রীলঙ্কার ফ্লাইট। শনিবারেই আবার আছে আরেক হোস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেইজ ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। সুপার ফোরে আরও একবার মিলবে সেই মহারণের স্বাদ্গ্রহণের সুযোগ। ১০ই সেপ্টেম্বার দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হবে ভিরাট-বাবররা।
একদিন বাদেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৪ তারিখ পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর সুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
আরও পড়ুন: সাকিব-শরিফুল জুটিতে দিশেহারা নিউজিল্যান্ড
গ্রুপ স্টেইজে শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ হয়েছে পাল্লেকেলে স্টেডিয়ামে। সুপার ফোরের ম্যাচগুলো হবার কথা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে বৃষ্টির আশঙ্কায় গুঞ্জণ ওঠে বিকল্প ভেন্যু হতে পারে হাম্বানটোটা বা ডাম্বুল্লা। এরই মধ্যে পিসিবি আবার দাবি জানায় তাদের দেশে যেন হয় সুপার ফোর আর ফাইনাল।
তবে হোটেল সুবিধা আর সম্প্রচারের অপ্রতুলতায় শেষমেশ আর বদলাচ্ছে না ভেন্যু। দড়ি টানাটানি শেষে ঐতিহ্যবাহী প্রেমাদাসাই হবে ফাইনালসহ বাকী ম্যাচগুলোর ভেন্যু। তা হোক বৃষ্টি-বাদল কিংবা সাপের আনাগোনা। তবে ভারত-পাকিস্তান আর ফাইনালের জন্যে থাকছে রিজার্ভ ডে-র সুযোগ।
১৭ই সেপ্টেম্বার পর্দা নামবে এশিয়া কাপের। তিন তিনবার ফাইনাল খেলা টাইগারদের অবশেষে শিরোপার স্বাদ মিলবে কিনা সেটা হয়তো জানা যাবে সেদিনই।
No posts available.
৫ মার্চ ২০২৬, ৮:২০ পিএম

গত বছর কয়েক দফায় ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তবে নতুন বছরের প্রথম সিরিজে তাকে নিয়ে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। এছাড়া লম্বা সময় পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে পরিবর্তন রয়েছে একগাদা।
দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
তাদের বদলে দলে ফিরেছেন লিটন, আফিফ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
গত বছরের জুলাইয়ে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনটি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন লিটন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই তিন ম্যাচে তার সংগ্রহ ১০, ৫৫ ও ০ রান। এই সময়ে ৩০টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন। ৫ ফিফটির সৌজন্যে ১৩০.৫৮ স্ট্রাইক রেট ও ২৫.৭৭ গড়ে করেছেন ৬৯৬ রান।
২০২৪ সালের ডিসেম্বরের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি আফিফ। মাঝের সময়ে ১৪টি লিস্ট 'এ' ম্যাচে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৪৪৬ রান। সবশেষ বিসিএলে খেলেছেন ৮৬ বলে ১০০ রানের ইনিংস। আর গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগে ছিল একটি ৯৮ রানের ইনিংস। এছাড়া আর কোনো ফিফটি করতে পারেননি বাঁহাতি ব্যাটার।
১৫ সদস্যের এই দলে স্পিন বিভাগে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এছাড়া দলের প্রয়োজনে অফ স্পিনে হাত ঘোরাতে পারেন সাইফ হাসান ও আফিফ।
পেস বিভাগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ, নাহিদ ও শরিফুল। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু দুপুর সোয়া ২টায়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ (সোমবার) বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে পরিবর্তন এসেছে পরিকল্পনায়। পরিবর্তিত সূচিতে, শনিবার ঢাকায় চলে আসবে পাকিস্তানের কোচিং স্টাফ। আর পরদিন আসবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম
বাদ পড়লেন: জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের সংস্করণের সেমিফাইনালিস্ট আফগানিস্তান এবার বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। বিশ্বকাপে আফগানদের ব্যর্থতায় অধিনায়কত্ব হারালেন রশিদ খান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি–টোয়েন্টি ফরম্যাটে এতদিন সহ–অধিনায়কের দায়িত্বে থাকা টপ–অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে নতুন অধিনায়ক করা হয়েছে।
রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরেই সুপার এইটে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে পড়ে আফগানিস্তান। গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি এরপর গ্রুপের শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ঘরে ফেরে।
বিশ্বকাপে এমন ভরাডুবির পর রশিদ খানের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। এই অলরাউন্ডারকে নেতৃত্ব থেকে সরানোর সঙ্গে বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবদিন নাইব এবং উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ ইসহাক—এই তিনজনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে।
টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ–অর্ডার উইকেটকিপার–ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমদ। এছাড়া ফরিদ আহমদ মালিক ওয়ানডে স্কোয়াডে আবারও ফিরেছেন। একই সঙ্গে পেসার জিয়া উর রহমান শরিফি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
সর্বশেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা বিলাল সামি ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি তাকে টি–টোয়েন্টি দলের রিজার্ভেও আছেন তিনি। বিলাল সামির সঙ্গে নাঙ্গিয়াল খারোটি এবং ইজাজ আহমদজাই টি–টোয়েন্টি রিজার্ভে থাকবেন। আর ওয়ানডে দলের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি এবং কাইস আহমদকে।
রশিদ খানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাচক আহমদ শাহ সুলেমানখিল বলেন,
‘টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের সময়টা দলের জন্য দারুণ সফল ছিল। বিশেষ করে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সেমিফাইনালে পৌঁছানো ছিল একটি বড় অর্জন। তবে বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং দল পরিচালনায় সাম্প্রতিক পরিবর্তনের অংশ হিসেবে—যার মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগও রয়েছে—আমরা টি–টোয়েন্টি দলে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
আফগানিস্তান দলে রশিদ খানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুলেমানখিল আরও বলেন,
‘রশিদ খানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম জাদরান এখন থেকে এই ফরম্যাটে নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করবেন। রশিদ খানের অবদানের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং নতুন দায়িত্বে ইব্রাহিম জাদরানের সাফল্য কামনা করছি।’
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা এই সিরিজ। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী অনুষ্ঠিত করা সম্ভব কি না—তা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিভিন্ন মেয়াদে দীর্ঘ সময় বাংলাদেশ
জাতীয় দলের কোচিং প্যানেলে ছিলেন জেমি সিডন্স। এবার তাকে ভিন্ন দায়িত্বে দেখা যাবে বাংলাদেশে। শ্রীলঙ্কার জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
বিবৃতিতে বৃহস্পতিবার সিডন্সকে নিয়োগ দেওয়ার খবর জানিয়েছে
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আর নতুন দায়িত্বে সিডন্সের প্রথম কাজই হবে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ। আগামী মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের।
শুধু বাংলাদেশই
নয়, কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সিডন্সের। ২০০৭ সালের
বিশ্বকাপের পর থেকে ২০১১
সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন তিনি। পরে ২০২১ সালে তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে তাকে আনে বাংলাদেশ। এই মেয়াদে ২০২৩ সাল
পর্যন্ত ছিলেন তিনি।
এর বাইরে
২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ও ২০১১ থেকে
২০১৫ পর্যন্ত নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের কোচ হিসেবে কাজ করেছেন সিডন্স।
নতুন দায়িত্বে
আগামী ১৬ মার্চ থেকে শুরু
এক বছরের জন্য শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ান এই কোচ।

ঘরের মাঠে শিরোপা জেতার জন্য এখন পর্যন্ত সঠিক পথেই আছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার এইটের বাধা পেরিয়ে এখন সেমি-ফাইনালের মঞ্চে সূর্যকুমার যাদবের দল। তবে এখানেই থামতে পারে তাদের যাত্রা, যদি বেঁকে বসে প্রকৃতি।
মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে বিদায়ঘণ্টা বাজবে ভারতের, ফাইনালের টিকেট পাবে ইংলিশরা।
এমনিতে মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস বেশ ভালো। ভারী বৃষ্টি হওয়ার তেমন কোনো শঙ্কা নেই। তবু অনিশ্চয়তা থেকেই যায় প্রকৃতি নিয়ে।
টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রাখা আছে রিজার্ভ ডে। তবে এর আগে প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবারই ম্যাচ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলবে। তাই অন্য সাধারণ ম্যাচের চেয়ে এই ম্যাচে রাখা হয়েছে বাড়তি ৯০ মিনিট।
এই সময়ের মধ্যে অন্তত ১০ ওভার করে হলেও খেলানোর চেষ্টা করবেন ম্যাচ অফিসিয়ালরা। এমনিতে টি-টোয়েন্টি ম্যাচের ফল আসার জন্য ৫ ওভার করে খেলা হওয়াই যথেষ্ট। তবে সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য এটি ১০ ওভার।
যদি কোনো কারণে প্রথম দিন ন্যুনতম ১০ ওভার করেও খেলা না হয়, তাহলে ব্যবহার করা হবে রিজার্ভ ডে। প্রথম দিনে যেখানে শেষ হয়েছে খেলা, রিজার্ভ ডে-তে সেখান থেকেই শুরু হবে ম্যাচ। আর রিজার্ভ ডে-তে খেলা হবে ১২০ মিনিট। অর্থাৎ এর মধ্যেই ফল বের করে আনতে হবে।
কোনো কারণে যদি রিজার্ভ ডে-তেও ফল না আসে অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত থেকে যায়, তখন হিসেব করা সুপার এইটে দলগুলোর অবস্থান। এখানেই পিছিয়ে ভারত।
সুপার এইটের প্রথম গ্রুপে দুই জয় ও এক পরাজয়ে রানার্স-আপ হয়েছিল স্বাগতিকরা। আর দুই নম্বর গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে এসেছে ইংল্যান্ড। তাই ম্যাচ ভেস্তে গেলে বিদায় নেবে ভারত।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে ভ্রমণ সংকটে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি দল। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ।
পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সংক্ষিপ্ত বার্তায় দলের প্রধান কোচ ড্যারেন স্যামি লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’
গত রোববার সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই তাদের দেশে ফেরার কথা ছিল। শুরুতে আইসিসির পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজকে জানান হয়েছিল, লন্ডনে ১টি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে সেখান থেকে ক্যারিবীয় অঞ্চলে ফেরানোর চেষ্টা চলছে।
সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত ছাড়ার সম্ভাবনার কথা বলা হলেও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে বৃহস্পতিবার পর্যন্ত দলটি কলকাতাতেই অবস্থান করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে নিয়মিত আকাশপথের বিভিন্ন করিডর বন্ধ থাকায় দলগুলোর ভ্রমণ পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে। এতে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়েছে আইসিসি।
জিম্বাবুয়ের জন্য বুধবার কিছুটা স্বস্তির খবর এসেছে। বিকল্প ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হওয়ায় দিল্লি থেকে দলটির প্রথম বহর দেশে ফিরেছে। দিল্লিতে গত রোববার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জিম্বাবুয়ে। পরদিন দেশে ফেরার সূচি থাকলেও তা বাতিল হয়।
জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট-সংক্রান্ত জটিলতা ও নতুন রুট নির্ধারণের কারণে দলটি ধাপে ধাপে হারারে ফিরবে। মূল পরিকল্পনা ছিল দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে ফেরা। তবে সেটি পরিবর্তন করে এখন ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে দেশে ফিরছে দলটি।
অন্যদিকে, বুধবার সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকাও বিদায় নিয়েছে। তাদের ফেরার সূচি এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড হেরে গেলে তাদের ক্ষেত্রে একই অনিশ্চয়তা তৈরি হবে।