
ভারতের উড়িষ্যায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দু’দিন ব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ করল হকি একাডেমি এসোসিয়েশন অব বাংলাদেশ।
সংস্থাটির উদ্যোগে ২৯ ও ৩০ আগস্ট হয় আবাসিক ওপেন ট্রায়াল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হওয়া এই ট্রায়ালে কোচ হিসেবে ছিলেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল ও কোচ মওদুদুর রহমান শুভ।
ট্রায়ালে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ২০টি একাডেমির ৮৭ জন অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়। যারা দেশের বিভিন্ন জেলার হকি একাডেমি থেকে আগত প্রতিভাবান খেলোয়াড় (বিকেএসপির খেলোয়াড় ব্যতীত)। সেখান থেকে ৩৩জনকে বাছাই করা হয়েছে। এখান থেকে হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশের নামে একটি দল গঠন করা হবে বলে জানা যায়।
তবে বাছাই করা ৩৩ জনকে নিয়ে আপাতত ক্যাম্প করার সুযোগ পাচ্ছে না সংস্থাটি। কেননা মওলানা ভাসানী স্টেডিয়ামে বর্তমানে চলমান আছে জাতীয় দলের ক্যাম্প (অনূর্ধ্ব-২১)। তবে ৩৩ জন খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে কোনো ক্যাম্প করা যায় কি না সে বিষয়ে ভাবা হচ্ছে।
আরও পড়ুন
| লিটনের উত্তাল ব্যাটে বাংলাদেশের ঝড়ো সূচনা |
|
শনিবার টি-স্পোর্টসকে এমনটাই জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল। এছাড়া বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে। নিজ নিজ জেলার একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে সেসব ভিডিও খেলোয়াড়দের দিতে হবে ওই গ্রুপে।
বর্তমানে ৪৫ জন অনূর্ধ্ব-২১ পর্যায়ের হকি খেলোয়াড় নিয়ে ক্যাম্প চলমান হকি স্টেডিয়ামে। সেখানে মাত্র একজন খেলোয়াড়ই বিকেএসপির বাইরের। সামনে এই জায়গাটাতে পরিকর্তন আসতে পারে বলে মনে করেন কিংবদন্তি হকি তারকা কামাল।
শনিবার সন্ধ্যায় টি-স্পোর্টসের সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন দেশের আনাচে কানাচে থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন
| শিরোপা উদযাপনে নিহতদের পরিবারে বেঙ্গালুরুর আর্থিক সহায়তা |
|
“বিকেএসপি ছাড়া কোনো খেলোয়াড় পাওয়ার সুযোগ নেই এটা আমরা মনে করতাম। কিন্তু এই বাছাইয়ে থাকতে পেরে বুঝতে পারলাম যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ভালো খেলোয়াড় আছে। অনেক প্রতিভাবান খেলোয়াড় দেখলাম। তারা আগামী দিনের কান্ডারি হতে পারে। সব কিছু মিলিয়ে এটি দারুণ উদ্যোগ।“
হকি একাডেমি এসোসিয়েশন অফ বাংলাদেশ ২০২৩ সাল থেকে তৃণমূল হকির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এসোসিয়েশনটি সারা দেশের ২০টি হকি একাডেমির সঙ্গে সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে। এই ২০টি একাডেমি থেকেই খেলোয়াড়রা ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করছে।
বাংলাদেশের হকি খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হকি একাডেমি এসোসিয়েশন অব বাংলাদেশ ২০২৩ সাল থেকে প্রতি বছর অনূর্ধ্ব ২১ যুব একাডেমি কাপ, নারী হকি একাডেমি কাপ ও বিচ হকি টুর্নামেন্ট আয়োজন করে থাকে।
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৫ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৩-২৯ এপ্রিল হতে যাচ্ছে উইমেন’স এশিয়ান গেমস হকি বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মহিলা হকি দল আগামী ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে।
এশিয়ান গেমস বাছাই হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল অংশগ্রহণ করছে। আজ ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দলও ঘোষণা করা হয়েছে। প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন মো. জাহিদ হোসেন রাজু। তাঁর সহকারী হিসেবে এই টুর্নামেন্টে থাকছেন রিতু খানম।
৮ দলের টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা পড়েছে চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তানের সঙ্গে। অপর গ্রুপের চার দল হলো- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।
বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ চার দল খেলবে সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল আসরে।
বাংলাদেশ নারী হকি দল
গোলকিপার: মহুয়া, হিমাদ্রী বড়ুয়া সুখ।
ডিফেন্স: নীলাদ্রী বড়ুয়া নীল, মোছা. রিয়াশা আক্তার রিশি, নিনিসেন রাখাইন, মোছা. তন্নী খাতুন, ডনুচিং মারমা, রিতু আক্তার।
মিডফিল্ড: নাদিরা, অর্পিতা পাল, ফারদিয়া আক্তার রাত্রি, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজজোহুরা।
ফরোয়ার্ড: আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার ইমা, মোছা. কণা আক্তার, মোছা. জাকিয়া আফরোজ লিমা, সানজিদা আক্তার মনি।

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ। এবার টুর্নামেন্টের বাছাইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জিতেছে ৩-২ ব্যবধানে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের।
চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়েই আসর করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
এই পর্বের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষের পর হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। আগের আসরের রানার্সআপরা এবার আর শিরোপার লড়াইয়ে থাকতে না পারলেও, চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ে রাঙিয়েছে।
এশিয়ান গেমসের টিকিট কাটার স্বস্তি নিয়ে মাঠে নামা বাংলাদেশ ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায়। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। তবে মিনিট চারেক পরই চাইনিজ তাইপেকে ১-১ সমতায় ফেরান ওয়েই চেং-জে। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই আবারও দৃশ্যপটে হাজির হন আশরাফুল। আরও একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ফিনিশিংয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন তিনি।
বিরতির ঠিক এক মিনিট আগে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। এবার লো হাই-কাইয়ের ফিল্ড গোল থেকে স্কোরলাইন ২-২ করে ফেলে তারা। লিড পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৩৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন নতুন মুখ মেহরাব হাসান সামিন। এই গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশেষে নিশ্চিত হলো ২০২৬ সালের এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের অংশগ্রহণ। বাছাইপর্বে স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকং, চায়নাকে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে বৃহস্পতিবার বাংলাদেশের জয়টি অবশ্য সহজ ছিল না। নির্ধারিত সময়ে মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে বাছাইপর্বে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এতেই মিলেছে মূল পর্বে খেলার টিকেট।
আরও পড়ুন
| বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান |
|
বাছাইয়ে অংশ নিয়েছে মোট ৯টি দেশ। এর মধ্যে সেরা ৬ দেশ সুযোগ পাবে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল পর্বে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়ার পর স্থান নির্ধারণী পর্বের (পঞ্চম থেকে অষ্টম) প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজ সেরেছে বাংলাদেশ।
শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদেরকে ৪-৩ গোলে হারিয়েছিলেন আমিরুল ইসলামরা।
হংকং, চায়নার বিপক্ষে জয়ের ম্যাচে আশরাফুল ইসলাম করেন ২ গোল। এছাড়া আমিরুল ইসলাম ও রকিবুল করেন একটি করে গোল। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যবধান গড়ে জিতে যায় বাংলাদেশ।

থাইল্যান্ডে বড় ‘অঘটনের’ মুখোমুখি হলো বাংলাদেশ। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা।
এই ড্রয়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান।
বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।
আরও পড়ুন
| মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া দিবসে প্রতিমন্ত্রী |
|
বাছাই টুর্নামেন্টে বরাবরই দাপট দেখানো বাংলাদেশ এবার গিয়েছিল শিরোপার লক্ষ্য নিয়ে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতে আজ নতুন করে প্রলেপ দিল উজবেকিস্তান।
থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে আজ পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। সমতা ফেরাতে হন্যে হয়ে লড়লেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে।
চতুর্থ কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় লিড আর নিতে পারেনি বাংলাদেশ। উল্টো একাধিক পেনাল্টি কর্নার পেয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল উজবেকরাই।

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। শুক্রবার লড়াই করে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে আশিকুজ্জামানের দল।
থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেরান বোথালে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে বাংলাদেশ। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তবে বাংলাদেশের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর কুশাল উইরাপুলি গোল করে ফের শ্রীলঙ্কাকে এগিয়ে দেন।
মাঝে প্রায় আধঘন্টা কোনও দলই গোলের দেখা পায়নি। ৪৯ মিনিটে গোল করে শ্রীলঙ্কা লিড বাড়িয়ে নেয় ৩-১ ব্যবধানে। সুরেশ রত্নায়েকে আক্রমণ থেকে গোল করেন। একই মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছাড়ে শ্রীলঙ্কা।
গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ উজবেকিস্তান।