
আক্রমণ আর পাল্টা আক্রমণে দারুণ জমে উঠল জার্মানি ও সুইজারল্যান্ডের ম্যাচ। সব মিলিয়ে সাত গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি।
শুক্রবার রাতে ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মাঠে সুইজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তরুণ ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।
বাসেলের সেন্ট জ্যাকব-পার্কে ১৭ মিনিটে ড্যান এনদোয়ে চমৎকার গোলে স্বাগতিক সুইজারল্যান্ডকে লিড এনে দেন। ২৬ মিনিটে উইর্টজের মাপা ক্রস থেকে হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জোনাথন তাহ।
আরও পড়ুন
| ব্যতিক্রমী সম্মান দিয়ে মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড |
|
৪১ মিনিটে ব্রিল এমবোলোর গোলে সুইজারল্যান্ড আবারও এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উইর্টজের পাস থেকে সার্জ গ্যানাব্রি গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে জার্মানিকে প্রথমবারের মতো লিড এনে দেন উইর্টজ। ৭৯ মিনিটে সুইজারল্যান্ডের বদলি খেলোয়াড় জোয়েল মন্টিরো সমতা ফেরান।
ম্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন উইর্টজ। এই জয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১৬ বছরের জয়খরা কাটাল জার্মানি।
রাতের অপর প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন। ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকাতে স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল।
পরের ম্যাচে সোমবার ঘরের মাঠে ঘানার মুখোমুখি হবে জার্মানি, মঙ্গলবার স্পেন মোকাবিলা করবে মিশরকে।
No posts available.
২৮ মার্চ ২০২৬, ১১:০৫ এম
২৮ মার্চ ২০২৬, ৮:৫০ এম

এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় তারা। নিয়মরক্ষার ম্যাচের আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রতিবেশী দেশটির বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও এটি কার্যত দুই দলের জন্য মর্যাদার লড়াই। যে ম্যাচে জিততে চাইবে দুই দল।
ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। খেলাটি গড়াবে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে। সেখান থেকে সরাসরি দেখাবে স্পোর্টজ ওয়ার্কজ ইউটিউব চ্যানেল।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে এক পা রাখার পর ভারতও হারায় তাদের। তাতে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ সে অর্থেই নিয়মরক্ষার। তবে যে দল জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে তারা। তাছাড়া বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চের উপলক্ষ। সমর্থকদের সেই প্রত্যাশার চাপ দেখা গেছে টিকিট নিয়েও। মালের ন্যাশনাল স্টেডিয়ামের আজকের ম্যাচের টিকিট গতকাল দেড় ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন
| 'এভাবে খেললে ফিনালিসিমা হারতাম', ম্যাচ জিতেও অসন্তুষ্ট মার্তিনেস |
|
দলের অন্যতম সদস্য স্যামুয়েল রাকশাম গতকাল বলেন, ‘পাকিস্তান ম্যাচের পর আমরা যথেষ্ট সময় পেয়েছি। এছাড়া ওই দলের ম্যাচ আমরা দেখেছি। তারা কীভাবে খেলে সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করেছি। আশা করছি আগামীকাল (আজ) ভারতের বিপক্ষে আমরা জিততে পারব।’ এর আগে পাকিস্তান ম্যাচে বাংলাদেশ দল ব্যাপক সমর্থন পায়। গ্যালারিতে ভারত ম্যাচেই তেমনটা প্রত্যাশা রাকশামের।
আরেক ফুটবলার আশিকুর রহমান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে যে ভুল-ত্রুটি ছিল সেসব নিয়ে কাজ করেছি। পাকিস্তান-ভারত ম্যাচ দেখেও অনেক কিছু শিখেছি। ভালো কিছু করতে চাই আমরা।’
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের আসরে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মুকুট পড়েছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার শিরোপা নিজেদের কাছে রাখা। এছাড়া সাফ নিয়ে লাল সবুজ সমর্থকদের এবার বাড়তি প্রত্যাশা আমেরিকান ক্লাবে খেলা রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে ঘিরে। প্রথম ম্যাচে প্রমাণ করেছেন সুলিভান ব্রাদার্স। রোনানের জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ভারত ম্যাচেও তাদের কাছে প্রত্যাশা থাকবে বেশি।

প্রথমার্ধের দুই গোলে মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও, সব মিলিয়ে ম্যাচে নিজেদের পারফরম্যান্সে একদমই খুশি নন এমিলিয়ানো মার্তিনেস। তার মতে, এমন খেললে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা নিশ্চিতভাবে হারত আর্জেন্টিনা।
নিজেদের ঘরের মাঠে শনিবার ভোরে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দলের হয়ে দুই গোল করেন নিকো পাজ ও এনজো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এক গোল শোধ করেন জর্ডার লেফোর্ট।
আর্জেন্টিনার এই ম্যাচটি হওয়ার কথা ছিল স্পেনের বিপক্ষে। ফিনালিসিমা ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে মুখোমুখি হতো কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় বাতিল হয়েছে ওই ম্যাচ।
মার্তিনেসের মতে, ম্যাচটি না হওয়ায় আর্জেন্টিনার জন্য ভালোই হয়েছে। মৌরিতানিয়াকে হারানোর পর মজা করেই আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, এমন খেললে হেরেই যেতেন তারা।
“ভাগ্যিস (ফিনালিসিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম, তাহলে হেরেই যেতাম।”
“সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল এটি। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে ঘাটতি ছিল আমাদের। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করা জরুরি।”
আরও পড়ুন
| উইর্টজ জাদুতে সাত গোলের রোমাঞ্চে জিতল জার্মানি |
|
ম্যাচের প্রথমার্ধে যা একটু দেখার মতো ছিল আর্জেন্টিনার পারফরম্যান্স। বৃষ্টি নামলে দ্বিতীয়ার্ধে আর যেন খুঁজেই পাওয়া যায়নি তাদের। বিরতির পর গোলের জন্য মৌরিতানিয়া করে ৮টি শট। বিপরীতে আর্জেন্টিনার শট ছিল মাত্র ১টি।
শেষ পর্যন্ত ম্যাচের একদম শেষ শটে গোলই হজম করে ফেলে আর্জেন্টিনা। সব মিলিয়ে প্রথমার্ধে মাত্র ৩৬ শতাংশ সময় মৌরিতানিয়ার দখলে ছিল বল। কিন্তু দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে ম্যাচ শেষে সেটিকে ৪২ শতাংশে উন্নীত করে তারা।
সার্বিকভাবে তাই মৌরিতানিয়ার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে খুশি নন মার্তিনেস।
“তারা অনেক বেশি আক্রমণ করেছে, যদিও আমরা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের আরও হৃদয় উজাড় করে খেলা প্রয়োজন ছিল।”

মাঠে এখনও জাদু দেখাচ্ছেন অনবরত, তাই ইতিহাসও লিখছেন একেবারে বর্তমানেই। তাই লিওনেল মেসিকে ঘিরে এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি তাদের নতুন স্টেডিয়ামে একটি গ্যালারির নাম রাখছে 'লিও মেসি স্ট্যান্ড'- যা সাধারণ রীতির সম্পূর্ণ উল্টো। সাধারণত এমন সম্মান দেওয়া হয় অবসর নেওয়া কিংবদন্তিদের, কিন্তু মেসির ক্ষেত্রে সেটি হচ্ছে তার খেলার মাঝেই।
এক বিবৃতিতে মেসিকে এই ব্যতিক্রমী সম্মান দেওয়ার কথা জানিয়েছে ইন্টার মায়ামি।
আরও পড়ুন
| ভালভার্দের ইনজুরি টাইমের পেনাল্টিতে পরাজয় এড়াল উরুগুয়ে |
|
“প্রথাগতভাবে এই ধরনের সম্মান অতীতকে ঘিরে তৈরি হয়। যেখানে বড় অংশ জুড়ে থাকে স্মৃতি আর নস্টালজিয়া। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের, যা এখনই ঘটছে। যখনই লিও মাঠে নামেন, দর্শকের অনুভূতির প্রতিফলন এটি।”
২৬ হাজার ৭০০ আসনের নতুন এই স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ অস্টিন এফসি। সেদিন মাঠে নামলে নিজের নামের স্ট্যান্ডের সামনেই খেলতে পারবেন লিওনেল মেসি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর মেসি বদলে দিয়েছেন ইন্টার মায়ামির ভাগ্য। ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন তিনটি শিরোপা- ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও গত বছর এমএলএস কাপ।
ব্যক্তিগত পরিসংখ্যানেও তিনি ক্লাবের ইতিহাসে সবার ওপরে। ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল, সঙ্গে ৫৩টি অ্যাসিস্ট- দুটো ক্ষেত্রেই তিনি ইন্টার মায়ামির সর্বকালের সেরা।
আরও পড়ুন
| এনজো-পাজের গোলে আর্জেন্টিনার সহজ জয় |
|
সম্প্রতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৯০০তম গোলও পূর্ণ করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। এলিট পুরুষ ফুটবলে এই মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় খেলোয়াড় তিনি- প্রথমজন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।
ফুটবলের ইতিহাসে কিংবদন্তিরা সাধারণত অতীতের অংশ হয়ে ওঠেন। কিন্তু মেসি যেন সেই নিয়মই বদলে দিচ্ছেন- খেলতে খেলতেই হয়ে উঠছেন ইতিহাস।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় অংশেও লম্বা সময় জালের দেখা পেল না কোনো দল। শেষ দিকে প্রথম গোল করে লিড নিল ইংল্যান্ড। তবে ইনজুরি টাইমে পেনাল্টি হজম করে উরুগুয়ের সঙ্গে আর জয় পাওয়া হলো না তাদের।
ওয়েম্বলিতে শুক্রবার রাতের ফিফা প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড ও উরুগুয়ে। দ্বিতীয়ার্ধেই গোল দুইটি করে তারা।
পুরো ম্যাচে ইংল্যান্ডের নায়ক ও ভিলেন একজনই- বেন হোয়াইট। প্রথমে নিজে গোল করে দর্শকদের আনন্দে ভাসান। পরে তার ফাউলেই পেনাল্টি পেয়ে যায় উরুগুয়ে। ফলে গ্যালারি থেকে হোয়াইটের জন্য ভেসে আসে দুয়ো।
ম্যাচের প্রথমার্ধে প্রায় আধঘণ্টা খেলা হওয়ার পর প্রথম সুযোগ পায় উরুগুয়ে। তবে লক্ষ্যে ছিল না শট। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় ইংল্যান্ড। তারা নিজেরাও গোলের জন্য করে ৫টি নিষ্ফলা শট।
আরও পড়ুন
| এনজো-পাজের গোলে আর্জেন্টিনার সহজ জয় |
|
দ্বিতীয়ার্ধেও একই তালে চলতে থাকে ম্যাচ। ৮১ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। কর্নার থেকে উড়ে আসা বলে ফ্লিক করেন কোল পামার। ফেরাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক। জালের একদম কাছ থেকে টোকা দিয়ে নিজের প্রথম গোল করেন হোয়াইট।
পরে অতিরিক্ত যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে ফেডরিক ভিনাসকে ফাউল করে বসেন হোয়াইট। ফলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজেই স্পট কিক থেকে গোল করে দলকে ড্র এনে দেন ফেডরিক ভালভার্দে।
পরবর্তী প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর আলজেরিয়ার বিপক্ষে খেলবে উরুগুয়ে।
শুরুতে মাঠে নামলেন না মেসি। তার অভাব পুষিয়ে দিলেন এনজো ফার্নান্দেস ও নিকো পাজ। দুজনের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে কিছু জাদু দেখালেন মেসি। তবে গোল আর পেল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের দুই গোলেই মিলল জয়।
বুয়েন্স আইরেসে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। শনিবার ভোরের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে একটি গোল শোধ করে আর্জেন্টিনার চেয়ে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়া।
এদিন ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের পর ভেন্যু নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ফলে শেষ পর্যন্ত বাতিলই করা হয় ম্যাচ।
তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫তম দল মৌরিতানিয়ার সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। যেখানে প্রথমার্ধে দুই গোল হজম করলেও, পরে লড়াই জমানোরই আভাস দেয় মৌরিতানিয়া। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো। ডান দিক থেকে নাহুয়েল মোলিনা ক্রস করলে ডি-বক্সের মাঝামাঝিতে পেয়ে যান তিনি। জোরাল শটে মৌরিতানিয়ার জাল কাঁপিয়ে তোলেন চেলসির মিডফিল্ডার।
এর ১৫ মিনিট পর বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন পাজ। নিজে চমৎকার এক ফ্রি কিক করে পেয়ে ২১ বছর বয়সী মিডফিল্ডার পেয়ে যান দেশের জার্সিতে প্রথম গোল। খানিক বাদে আরেকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাজ।
প্রথমার্ধের বিরতির পর ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো ডি পলের সঙ্গে মেসিকে মাঠে নামান লিওনেল স্কালোনি। দশ মিনিটের মধ্যেই জাদু নিয়ে হাজির হন মেসি। তবে অল্পের জন্য গোল পাননি। প্রতিপক্ষের গায়ে বল চলে যায় বাইরে।
এরপর আরও বেশ কয়েকটি জোরাল আক্রমণ করে আর্জেন্টিনা। তবে জালের ঠিকানা তারা খুঁজে নিতে পারেনি। অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্টের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে মৌরিতানিয়া।
ঘরের মাঠে পরের প্রীতি ম্যাচে বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।