
দেশের নম্বর ওয়ান গোলকিপার এবং গোলবারের অতন্দ্র প্রহরী রুপনা চাকমাকে বসিয়ে এএফসি এশিয়ান কাপে মিলি আক্তারকে সুযোগ করে দেন পিটার বাটলার। এশিয়া সেরা টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের দুটি ম্যাচে হারলেও গোলকিপার মিলির দৃঢ়তা বেশ প্রশংসিত হচ্ছে। লাল সবুজ দলের কোচের চোখে মিলি একজন সত্যিকারের ফাইটার। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।
সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ৯ নম্বরের উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নেমে ৫ গোল হজম করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাটলারের দলের বিপরীতে আরও কয়েকটি গোল বেশি হতো। সম্ভবয় হয়নি মিলির কারণে। অন্তত পাঁচটি গোল ঠেকিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন
| মিলি নৈপুন্যের পর শক্তিশালী কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ |
|
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিলি সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘মিলি একজন সত্যিকারের ফাইটার। সে ব্যক্তিত্বসম্পন্ন। তাঁর পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করা দারুণ।’
রুপনা চাকমা নিয়মিত গোলকিপার হওয়া সত্ত্বেও এশিয়ান কাপের দুই ম্যাচে সুযোগ পেয়েছেন মিলি। বাটলার বলেন, ‘সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে। মাঝে মাঝে তাকে অনেক চাপের মুখে পড়তে হয়েছে।’
প্রথম ম্যাচে চীনের বিপক্ষে দুই গোল এবং শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম। এক্ষেত্রে রক্ষণছাড়াও গোলকিপারের ওপর দায়িত্ব বর্তায়। বাটলার বলেন, ‘তবে হ্যাঁ, এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং মাটিতে পা রেখে চলতে হবে। খুব বেশি উত্তেজিত হওয়া যাবে না।’
৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৭ গোল হজম করায় কোয়ার্টার ফাইনালের পথটি এখন বেশ বন্ধুর। তবে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ মিলতে পারে বাংলাদেশের।
No posts available.
৬ মার্চ ২০২৬, ৫:০১ পিএম
৬ মার্চ ২০২৬, ৪:১৯ পিএম
৬ মার্চ ২০২৬, ৩:২৬ পিএম

ব্রাজিলের শীর্ষে লিগ সিরি ‘আ’র ক্লাব রেড বুল ব্রাগানিতো-এর ডিফেন্ডার গুস্তাভো মার্কুয়েস নারী রেফারিকে নিয়ে অশালীন মন্তব্য করে বড় শাস্তির মুখে পড়েছেন। কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ১২ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৩০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৫,৭০০ ডলার) জরিমানাও গুনতে হয়েছে তাকে।
গত ২১ ফেব্রুয়ারি সাও পাওলো-এর বিপক্ষে সাও পাওলো রাজ্য লিগের কোয়ার্টার ফাইনালে ২–১ গোলে হারের পর ম্যাচ শেষে রেফারি ডায়ানি মুনিজ-কে নিয়ে মন্তব্য করেছিলেন মার্কেস। তাঁর ওই মন্তব্যের জন্য ব্রাজিলের একটি ক্রীড়া আদালত গতকাল নিষেধাজ্ঞা ও জরিমানার শাস্তির সিদ্ধান্ত জানায়। এই নিষেধাজ্ঞা শুধু সাও পাওলো স্টেট ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত প্রতিযোগিতাগুলোর জন্য প্রযোজ্য। ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে বাধা নেই তাঁর।
আরও পড়ুন
| যুদ্ধ পরিস্থিতিতে ফিনালিসিমা নিয়ে ইউয়েফার নতুন বার্তা |
|
ম্যাচ শেষে টিএনটি ব্রাজিলকে দেওয়া স্বাক্ষাৎকারে মার্কেস বলেছিলেন, সেমিফাইনাল বা ফাইনালে ওঠা ছিল আমাদের স্বপ্ন। কিন্তু সে আমাদের ম্যাচটাই শেষ করে দিয়েছে। আমার মনে হয় এত গুরুত্বপূর্ণ ম্যাচে সাও পাওলো রাজ্যের ফুটবল ফেডারেশনের একজন নারীকে রেফারি করা উচিত নয়। আমরা যখন সাও পাওলো, পালমেইরাস বা করিন্থিয়ান্স-এর মতো দলের বিপক্ষে খেলি, তখন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন নারীকে দায়িত্ব দেওয়া ঠিক নয়।’
পরে অবশ্য সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের ভুল স্বীকার করে ক্ষমা চান ২৪ বছর বয়সী ডিফেন্ডার মার্কুয়েস, ‘আমি তখন খুবই নার্ভাস ছিলাম এবং এমন কিছু কথা বলেছি যা বলা উচিত হয়নি। আমি ডায়ানির সঙ্গে কথা বলেছি এবং তার কাছেও ক্ষমা চেয়েছি। তার সঙ্গে একজন নারী সহকারী রেফারিও ছিলেন, তার কাছেও ক্ষমা চেয়েছি। এ ধরনের মন্তব্য করা আমার ভুল ছিল।’
মার্কুয়েস আরও বলেন, ‘আমার স্ত্রী এবং মা—দুজনেই আমার মন্তব্যের সমালোচনা করেছেন। তাই আমি একজন মানুষ হিসেবে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এসেছি।’
আদালতের রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কেস বা তাঁর ক্লাব রেড বুল। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবটি চলতি মাসে তার বেতনের ৫০ শতাংশ কেটে রাখার জরিমানাও করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ আয়োজনের পরিকল্পনা এখনো কাতারেই রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।
ইউয়েফা জানিয়েছে, আপাতত ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ২৭ মার্চ দোহায় দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এই লড়াই হওয়ার কথা।
এক বিবৃতিতে ইউয়েফা বলেছে, এই মুহূর্তে বিকল্প ভেন্যু নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইউয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল যৌথভাবে এই ম্যাচ আয়োজন করে থাকে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা দোহার লুসাইল স্টেডিয়ামে—যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
ইউয়েফা জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য তারা কাজ করছে।
তবে নিরাপত্তা ঝুঁকি বেশি হলে ম্যাচটি স্পেন বা ইউরোপের অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনাও রয়েছে। দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপে খেলে থাকায় সেখানে ম্যাচ আয়োজন করা তুলনামূলক সহজ হবে।
চলমান বৈশ্বিক উত্তেজনার কারণে কাতার ফুটবল ফেডারেশন গত রোববার সব টুর্নামেন্ট ও ম্যাচ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। আর্জেন্টিনার ৩১ মার্চ কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথাও ছিল।

কিক অফের পর পরই উজবেকিস্তান শিবিরে চীনের আক্রমণ। সেই ধারা বজায় থাকলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে প্রথম আধা ঘণ্টা পর পেনাল্টি গোলে ভাঙে ডেডলক। পিছিয়ে পরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে উজবেকিস্তান। কিন্তু চীনা রক্ষণদেয়াল আর গোলকিপারকে টপকাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।
শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চীন ও উজবেকিস্তান। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় চীন। ৩০ মিনিটে শাও জিকিনের গোলে লিড নেওয়ার পর ৫১ ও ৭৭ মিনিটে দুই গোল করেন লি কিংটং।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারায় চীন। আর নিজেদের প্রথম খেলায় উত্তর কোরিয়ার কাছে ৩-০ গোলে হারে উজবেকিস্তান। বাংলাদেশও নিজেদের প্রথম দুই খেলায় চীন ও উত্তর কোরিয়ার কাছে যথাক্রমে ২-০ এবং ৫-০ গোলে হেরেছে।
আরও পড়ুন
| স্ত্রীর ফ্যাশন শোয়ে বেকহাম, সাড়া দেননি ট্রাম্পের আমন্ত্রণে |
|
‘বি’ গ্রুপ থেকে পরপর দুই জয়ে টুর্নামেন্টের শেষ আটে উঠে গেছে চীন ও উত্তর কোরিয়া। দুই দলের পয়েন্ট সমান ৬ করে। বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তবে বাংলাদেশের চেয়ে কম গোল হজম করায় পয়েন্ট টেবিলের তিনে আছে উজবেকিস্তান।
আগামী সোমবার পার্থে উজবেকিস্তান ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে। ওই ম্যাচে যে দল জিতবে সেরা তৃতীয় দল হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।
গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ কোরিয়া এবং স্বাগতিক অস্ট্রেলিয়া পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। ওই গ্রুপের ফিলিপাইন ও ইরান কোনা ম্যাচে জয় পায়নি। ‘সি’ গ্রুপ থেকে প্রতিটি দল খেলেছে একটি করে ম্যাচ। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ ড্র হয়নি।
তিন গ্রুপ থেকে সেরা দুটি তৃতীয় হওয়া দল সুযোগ পারে পরের রাউন্ডে যাওয়ার। সেই সম্ভাবনা এখনো ভালোভাবেই টিকে আছে লাল সবুজের মেয়েদের। শেষ ম্যাচে তারা কি পারবে উজবেকিস্তানকে হারাতে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সফর করেন মেজর লিগ সকার (এমএলএস) জয়ী ইন্টার মায়ামির সদস্যরা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম মায়ামির সহ-মালিকানাধীন হয়েও সফরে অনুপস্থিত ছিলেন।
২০২৫ সালের এমএলএস জয়ী দলের মালিক বেকহাম এই সফরে দলকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে অনুপস্থিত থাকতে পারেননি তিনি।
সিএনএনের প্রতিবেদনের বরাতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, অনুষ্ঠান চলাকালীন বেকহাম ইউরোপে ছিলেন। সেখানে স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। স্ত্রীকে অগ্রাধিকার দিতে গিয়েই হোয়াইট হাউসের অনুষ্ঠান মিস করেন বেকহাম।
ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগে হোয়াইট হাউস সফর করেন মেসি–মাচেরানোরা। অনুষ্ঠানে উপস্থিত থাকা মায়ামির অন্য তারকাদের মধ্যে লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার বসেছিলেন হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্র গিলিয়ানির পাশে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ ও ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়েও দলটির অবস্থান নবম। এএফসি এশিয়ান কাপে এমন এক শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে রীতিমতো ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বড় হারে শেষ আট নিয়ে শঙ্কায় পিটার বাটলারের দল।
চ্যাম্পিয়ন দল কিংবা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলতে নেমে ট্যাকটিস, ওভারটেকিং, রানিং, বলের এক্যুরেসি, পাসিং ও পজিশন দ্বৈরথ—লড়াইয়ের সময় এসব আদৌ অনুভব করেছিল বাংলাদেশের ফুটবলাররা? ম্যাচ পরবর্তী এমনই এক প্রশ্নের মুখে পড়েন জাতীয় দলের মিডফিল্ডার স্বপ্না রানী। ম্যাচের ৪৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
জাতীয় নারী দলের মিডফিল্ডার স্বপ্না রানী বলেন, ‘হ্যাঁ, আসলে তারা (উত্তর কোরিয়া) অনেক ভালো টিম। খেলার মধ্যেই তা বুঝতে পেরেছি। তাদের যে ওভারটেকিং, রানিং, বলের একুরেসি, পাসিং—সব মিলিয়ে তারা অনেক ভালো টিম। আসলে তাদের... আসলেই কী বলব, অনেক ভালো।’
ম্যাচের আগে জাতীয় দলের সব খেলোয়াড়ের মুখেই ছিল, ভালো খেলার প্রত্যয়। ম্যাচ শেষে অধিনায়ক আফঈদা খন্দকার যেমনটা বলেছেন, আমরা চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি ছিল না। অধিনায়কের সুরেই কথা বলেন স্বপ্না রানী।
তিনি বলেন, ‘আসলে আমাদের হারানোর কিছু নাই। কারণ যেহেতু ওরা হচ্ছে কোরিয়া, সবাই জানে তারা ওয়ার্ল্ডের ভালো টিম। তো আমরা চেষ্টা চালিয়ে গেছি। এখন সবাই ভালো চেষ্টা করছে। এখন কিছু করার নাই, যেহেতু ওরা ভালো টিম। এটা আমাদের ব্যাড লাক আজকে।’
গ্রুপ পর্বের প্রথম চীনের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যবধানে দ্বিগুণের বেশি হয়ে যায়। উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হারটা অনেকের কাছেই অস্বাভাবিক ঠেকেছে।
আরও পড়ুন
| বাটলারের চোখে মিলি সত্যিকারের ফাইটার |
|
স্বপ্না রানী বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যেহেতু প্রচুর গরম ছিল আর সবার মধ্যে প্রথমে যেহেতু চীনের সাথে সবাই ভালো খেলছে, সবার মধ্যে একটু কঠোর পরিশ্রম... মানে সবার মধ্যে দেখা গেছে যে একটু টায়ার্ড হয়তো বা। তারা যেহেতু স্ট্রংগার তো আমাদের আরও উচিত, আরও প্রচুর আমাদের রান করতে হবে। তারপর ম্যান টু ম্যান সবকিছু মিলিয়ে আরও আমাদের স্ট্রং হতে হবে, আরও ভালো করতে হবে রানিংয়ে বিশেষ করে।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার গাণিতিক সম্ভাবনার দৌড়ে টিকে থাকতে পারে বাংলাদেশ। এটাই জোর প্রচেষ্টা থাকবে বাংলাদেশের।
স্বপ্না রানী বলেন, ‘যেহেতু আমরা খেলোয়াড় আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। আমরা চাইব পরবর্তীতে উজবেকিস্তানের সাথে যেহেতু আমাদের খেলা, আমরা সেভাবে প্রিপেয়ার হয়ে নেক্সট ম্যাচে মাঠে নামতে চাই।’