
ধীরে ধীরে হাজার গোলের কাঙ্খিত মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন ৯৫০ গোলের চূড়ায়। আল নাসরকে এনে দিয়েছেন টানা ষষ্ঠ জয়।
সৌদি প্রো লিগের ম্যাচে শনিবার রাতে আল হাজমকে ২-০ গোলে হারায় আল নাসর। প্রতিপক্ষের মাঠে দলের জয়ে একটি করে গোল দেন হোয়াও ফেলিক্স ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ নিয়ে লিগের শুরুর ছয় ম্যাচই জিতল আল নাসর। পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পাওয়া আল হাজমের অবস্থান ১৪তম।
আরও পড়ুন
| সালাহর গোলের পরও টানা ৪ ম্যাচ হারল লিভারপুল |
|
প্রতিপক্ষের মাঠে পূর্ণ আধিপত্য দেখিয়েই খেলে আল নাসর। ম্যাচের প্রায় ৬৪ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। গোলের জন্য করে মোট ১২টি শট। যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্য বরাবর। তবে দুটির বেশি গোল তারা পায়নি।
ম্যাচের ২৫ মিনিটে বাম পাশ দিয়ে এগিয়ে দিয়ে দারুণ ক্রস দেন আয়মান ইয়াহিয়া। ডি-বক্সের মাঝে থেকে বেশ খানিকটা লাফিয়ে চমৎকার হেডে বল জালে জড়ান ফেলিক্স।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আল নাসর।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬০ মিনিটের সময় গোলরক্ষককে একা পান রোনালদো। তবে গোল করতে পারেননি। উল্টো পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন পর্তুগিজ মহাতারকা। ভিএআর দেখে তার আবেদন নাকচ করে দেন রেফারি।
তবে ৮৮ মিনিটে আর ভুল হয়নি রোনালদোর। কিছুক্ষণ আগে বদলি নামা ব্রাজিলিয়ান তরুণ ওয়েসলি গাসোভার পাস থেকে বাম পায়ের টোকায় জালের ঠিকানা খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯৫০তম গোল।
No posts available.
২৯ এপ্রিল ২০২৬, ৯:৪৩ পিএম
২৯ এপ্রিল ২০২৬, ৪:২৪ পিএম

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার দায়ে আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ঘোষণা দেয়।
গত রবিবার হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার নির্দেশ পান ৩৫ বছর বয়সী আন্দ্রাদা। তিনি মাঠ থেকে বের না হয়ে উল্টো দৌড়ে গিয়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর পাহারায় ড্রেসিংরুমে নিয়ে যেতে হয় আর্জেন্টাইন গোলকিপারকে।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আন্দ্রাদাকে ঘুষি মারার অপরাধে সর্বোচ্চ ১২ ম্যাচের শাস্তি এবং লাল কার্ডের জন্য আরও ১ ম্যাচ—সব মিলিয়ে মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই ঘটনায় হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর হাতাহাতির সময় প্রতিপক্ষকে লাথি মারার অপরাধে জারাগোজার দানি তাসেন্দেকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ফিতে আর্সেনালে যোগ দিয়েছিলেন মেসুত ওজিল। বিশেষ করে আর্সেন ওয়েঙ্গারের অধীনে শুরুর বছরগুলোতে তার জাদুকরী সব ‘অ্যাসিস্ট’ তাকে সমর্থকদের নয়নমণি করে তুলেছিল। তবে ক্যারিয়ারের শেষদিকের বছরগুলো চোট, চুক্তি সংক্রান্ত জটিলতা এবং রাজনৈতিক বিতর্কে ম্লান হয়ে যায়। ক্যারিয়ারের সেই কঠিন সময় নিয়ে আবার মুখ খুললেন জার্মানির সাবেক ফুটবল তারকা।
কুয়ালালামপুর লিডারশিপ সামিটে আর্সেনালের সেই তিক্ত বিদায় এবং মানবিক বিষয়ে আওয়াজ তোলা নিয়ে ওজিল বেশ আবেগঘন কিছু কথা বলেছেন। ওজিল বলেন, ‘একজন তারকা হিসেবে আমার একটি কণ্ঠস্বর ছিল এবং আমি জানতাম যে নির্দিষ্ট কিছু বিষয়ে আমার আওয়াজ তোলা উচিত। আমি জানতাম (সামাজিক মাধ্যমে) পোস্ট করলে আর্সেনালের সঙ্গে আমার ঝামেলা হবে। কিন্তু আমি তার তোয়াক্কা করিনি; আমি পোস্ট করেছি এবং তাতে আমি খুশি ছিলাম।’
মূলত ২০১৯ সালে একটি ইনস্টাগ্রাম পোস্টের পরবর্তী পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেন ওজিল। সেই পোস্টে তিনি চীনের জিনজিয়াং অঞ্চলের উইঘুর মুসলিমদের সমর্থনে কথা বলেছিলেন, যা চীনা কর্তৃপক্ষের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আর্সেনাল দ্রুত নিজেদের ওজিলের ব্যক্তিগত মতামত থেকে দূরে সরিয়ে নেয় এবং ক্লাবের ‘অরাজনৈতিক’ অবস্থানের ওপর জোর দেয়।
এরপর ২০২০ সালের অক্টোবরে কোচ মিকেল আর্তেতার অধীনে ওজিলকে আর্সেনালের প্রিমিয়ার লিগ এবং ইউরোপা লিগ দল থেকে বাদ দেওয়া হয়, যা কার্যত এই ক্লাবে তাঁর অধ্যায়ের ইতি ঘটে। শেষ পর্যন্ত ২০২১ সালে তিনি ক্লাব ছাড়েন। এরপর ফেনারবাচ এবং ইস্তাম্বুল বাসাকশেহিরের হয়ে কিছুদিন খেলে ২০২৩ সালে অবসর ঘোষণা করেন।
মাঠে অসাধারণ সৃজনশীলতার জন্য পরিচিত ওজিলকে দল থেকে বাদ পড়ার বিষয়টি মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তাঁর মতে, নিজের বিশ্বাস বা আদর্শ নিয়ে কথা বলার কারণে ক্লাব কর্তৃপক্ষ তার জন্য 'সব দরজা বন্ধ করে দিয়েছিল' এবং তার থেকে 'ফুটবল কেড়ে নিয়েছিল', ‘এরপর তারা আমার জন্য সব দরজা বন্ধ করে দিল। তারা আমাকে আর মাঠে নামতে দেয়নি।’
২০১৪ বিশ্বকাপ জয়ী এই তারকা সেই পরিস্থিতির মানসিক চাপের কথা উল্লেখ করে বলেন, ‘সময়টা খুব কঠিন ছিল, কারণ আমি ফুটবল খেলাটা উপভোগ করছিলাম আর তারা আমার থেকে সেই সুযোগটাই কেড়ে নিল। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে সেই সময়ে আমার পাশে আমার স্ত্রী ও সন্তানরা ছিল।’
অনেকে ওজিলের এই অবস্থানকে নীতিগতভাবে সঠিক মনে করলেও, সমর্থকদের একটি অংশের মতে এটি আর্সেনালের ব্যবসায়িক স্বার্থের (বিশেষ করে চীনের লাভজনক বাজারের ক্ষেত্রে) জন্য ক্ষতিকর ছিল।
অবশ্য মাঠের সেই ‘ওজিল ম্যাজিক’ ভক্তরা আজও ভুলতে পারেননি—তাঁর সেই চোখ ধাঁধানো ‘নো-লুক পাস’ এবং খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সৃষ্টিশীলতা আজও আইকনিক হয়ে আছে। আর্সেনালের হয়ে ২৫৪ ম্যাচে ৪৪ গোল ও ৭৭টি অ্যাসিস্ট করেন তিনি। এর আগে রিয়াল মাদ্রিদের ‘গ্যালাক্টিকো’ দলের অন্যতম তারকা লস ব্লাঙ্কোসদের হয়ে ১৫৯ ম্যাচে ২৭ গোলের সঙ্গে করেছেন ৮০ অ্যাসিস্ট।

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে খেলোয়াড়দের অহেতুক বহিষ্কার বা নিষেধাজ্ঞা কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের দুটি নির্দিষ্ট ধাপের পর খেলোয়াড়দের অর্জিত একটি করে হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে।
মঙ্গলবার ফিফা কাউন্সিলের সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয় এবং পরবর্তীতে সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে এই পরিবর্তনের কথা নিশ্চিত করে। নতুন নিয়মে বলা হয়েছে, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের নামের পাশে থাকা একটি হলুদ কার্ড থাকলে, সেটি বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের লড়াই শেষ হওয়ার পরও একটি হলুদ কার্ডের রেকর্ড আবারও মুছে ফেলা হবে।
উত্তর আমেরিকায় আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের বৃহত্তম আসর। ৪৮টি দলের এই টুর্নামেন্টে নকআউট পর্বে একটি বাড়তি ধাপ যোগ করা হয়েছে। আগে গ্রুপ পর্বের পর সরাসরি শেষ ১৬ বা দ্বিতীয় রাউন্ড শুরু হতো, কিন্তু এবার যুক্ত হয়েছে শেষ ৩২-এর লড়াই। এই বাড়তি ম্যাচের ধকল এবং খেলোয়াড়দের মাঠের বাইরে থাকার ঝুঁকি কমাতে ফিফা এই ‘সাধারণ ক্ষমা’ বা নিয়ম পরিবর্তনের পথে হেঁটেছে।
আগের বিশ্বকাপগুলোতে নিয়ম ছিল, টুর্নামেন্টের যেকোনো দুটি আলাদা ম্যাচে দুটি হলুদ কার্ড পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হতো। নতুন নিয়মে ফিফা দুটি 'ফ্রি জোন' বা কার্ড মুছে ফেলার ধাপ তৈরি করেছে। প্রথম ধাপ—গ্রুপ পর্বের সব খেলা শেষ হওয়ার পর। দ্বিতীয় ধাপ—কোয়ার্টার ফাইনাল (শেষ আট) শেষ হওয়ার পর।
গ্রুপ পর্বের পর কী হবে? গ্রুপ পর্বের তিনটি ম্যাচের কোনো একটিতে একজন খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেন। আগের নিয়মে এই কার্ডটি নকআউট পর্বেও তার নামের পাশে থেকে যেত। ফলে নকআউটের প্রথম ম্যাচে আরেকটি কার্ড পেলেই তিনি পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন। এখন গ্রুপ পর্ব শেষ হওয়া মাত্রই ওই একটি কার্ড মুছে ফেলা হবে। নকআউট পর্ব (শেষ ৩২) থেকে তিনি একদম 'ফ্রেশ' হয়ে খেলা শুরু করবেন।
কোয়ার্টার ফাইনালের পর কী হবে? নকআউট পর্ব শুরু হওয়ার পর (শেষ ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল) যদি কোনো খেলোয়াড় এই তিনটি ম্যাচের মধ্যে যেকোনো একটিতে হলুদ কার্ড পান, তবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর সেটি আবার মুছে ফেলা হবে। উদ্দেশ্য যাতে সেমিফাইনাল ম্যাচে কোনো খেলোয়াড় কার্ড পেয়ে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে না যান। এটি নিশ্চিত করে যে, ফাইনালে সব দল তাদের সেরা শক্তি নিয়েই মাঠে নামতে পারবে।
তবে মনে রাখতে হবে, কোনো খেলোয়াড় যদি একই ম্যাচে লাল কার্ড পান অথবা দুই রাউন্ডের মধ্যে নির্ধারিত সংখ্যক হলুদ কার্ড পেয়ে নিষিদ্ধ হন, তবে তাঁকে শাস্তি ভোগ করতেই হবে।
কার্ডের নিয়ম পরিবর্তনের পাশাপাশি ফিফা অংশগ্রহণকারী দলগুলোর জন্য আর্থিক বরাদ্দের পরিমাণও বাড়িয়েছে। ৪৮টি দলের জন্য মোট অর্থের পরিমাণ ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন ডলার করা হয়েছে। এর ফলে প্রতিটি দল এখন কমপক্ষে ১৮ মিলিয়ন ডলার করে পাবে। এছাড়া টুর্নামেন্টের প্রস্তুতি এবং বাছাইপর্বের সাফল্যের জন্য দেওয়া অর্থের পরিমাণও আগের চেয়ে বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত। নতুন এই নিয়মের ফলে দলগুলো তাদের সেরা তারকাদের মাঠের লড়াইয়ে আরও বেশি সময় পাবে বলে আশা করছে ফিফা।

ভিসেন্তে ক্যালডেরন স্টেডিয়ামের সবুজ ঘাসে বাবার কোলে চড়ে যখন প্রথম মাঠে নেমেছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র দুই বছর। আজ দিয়েগো 'চোলো' সিমিওনের ছোট ছেলে জিউলিয়ানো সিমিওনে আতলেতিকো মাদ্রিদের গল্পের নিছক কোনো দর্শক নয়; বরং এই গল্পের অন্যতম প্রধান চরিত্র।
গত মঙ্গলবার ছিল দিয়েগো সিমিওনের ৫৬তম জন্মদিন। কোচ হিসেবে নিজের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রস্তুতি নিতে নিতেই তিনি দিনটি পালন করেছেন। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবার দীর্ঘ ক্যারিয়ার নয়, বরং ছেলের উত্থান। আতলেতিকোর হয়ে জিউলিয়ানোর এই বেড়ে ওঠা আসলে ক্রীড়াজগতে 'স্বজনপ্রীতির' অভিযোগকে ভুল প্রমাণ করে নিজের যোগ্যতায় জায়গা করে নেওয়ার এক অনন্য উদাহরণ।
বলবয় থেকে চ্যাম্পিয়নস লিগের দাবিদার
সাইডলাইন থেকে মূল একাদশে আসার এই পথটা জিউলিয়ানোর জন্য ছিল অত্যন্ত কঠিন। দীর্ঘ কয়েক বছর বলবয় হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালের এক ডার্বি জয়ের পর সাইডলাইনে দাঁড়িয়ে থাকা ছোট্ট জিউলিয়ানোর বাবার কোলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটি আজও সবার মনে থাকার কথা। তবে ‘বসের ছেলে’ হওয়ার কারণে তাঁকে যে পরিমাণ কড়া নজরদারি আর সমালোচনার মুখে পড়তে হয়েছে, তা অন্য কেউ হলে হয়তো ভেঙে পড়তেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো শুরুতে জিউলিয়ানোর যুব দলে অন্তর্ভুক্তিকে কেবল বাবার প্রভাব হিসেবেই দেখেছিল। এই সমালোচনা মোকাবিলা করতে দিয়েগো সিমিওনেও ছিলেন কঠোর। ছেলেকে সরাসরি মূল দলে সুযোগ না দিয়ে ধারে (লোন) পাঠিয়েছিলেন আলাভেস-এ। উদ্দেশ্য ছিল একটাই—আতলেতিকোর ড্রেসিংরুমে বসার আগে লা লিগার কঠিন লড়াইয়ে নিজেকে প্রমাণ করা।
রক্তের উত্তরাধিকার ও লড়াইয়ের গল্প
মাত্র ২৩ বছরের তরুণ জিউলিয়ানো এখন সিমিওনে সাম্রাজ্যের এক পরীক্ষিত সৈনিক। আলাভেসের হয়ে ৯ গোল করে তিনি প্রমাণ করেছেন, বাবার নাম নয়—নিজের পায়ের ধারেই তিনি আজ আতলেতিকোর আঙিনায়। ইউরোপের কোনো বড় ক্লাবে টানা ১৪ বছর ড্রেসিংরুম শাসন করে দিয়েগো সিমিওনে যখন রেকর্ড বই নতুন করে লিখছেন, ঠিক তখনই প্রথম সন্তান হিসেবে বাবার কড়া শাসনের অধীনে লড়ছেন জিউলিয়ানো। বড় দুই ছেলে জিওভানি কিংবা জিয়ানলুকারা অন্য ক্লাবে আলো ছড়ালেও, জিউলিয়ানোর নিয়তি যেন বাঁধা ছিল বাবার এই লাল-সাদা দুর্গের কঠিন লড়াইয়েই।
"চলো-ইজমো’র বিবর্তন: জিউলিয়ানোর পায়ে সিমিওনে দর্শন
জিউলিয়ানোর খেলার ধরনে বাবার সেই চিরচেনা আগ্রাসী মেজাজ ফুটে উঠলেও, তিনি মাঠে নিয়ে এসেছেন আধুনিক ফুটবলের বহুমাত্রিক সামর্থ্য। দিয়েগো সিমিওনে যখন খেলতেন, তিনি ছিলেন নিখুঁত এক 'নাম্বার ফাইভ' মিডফিল্ডার—যাঁর কাজই ছিল প্রতিপক্ষের আক্রমণ গুঁড়িয়ে দেওয়া। তবে জিউলিয়ানো নিজেকে গড়ে তুলেছেন একজন 'হাইব্রিড ফরোয়ার্ড' হিসেবে। সামনে থেকে প্রতিপক্ষকে চাপে রাখার (প্রেসিং) অসাধারণ ক্ষমতা দিয়ে তিনি স্থবির হয়ে পড়া আতলেতিকোকে নতুন প্রাণ দিয়েছেন।
মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ের ট্যাকটিক্যাল অ্যানালিস্টদের মতে, জিউলিয়ানো প্রতি ম্যাচে গড়ে ১১.৪ কিলোমিটার দূরত্ব দৌড়ান, যা বর্তমান দলের মধ্যে সর্বোচ্চ। এটি সিমিওনের সেই বিখ্যাত ‘চলো-ইজমো’ দর্শনেরই প্রতিফলন—যেখানে সাফল্যের মূল মন্ত্র হলো মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।
ক্রীড়া পরিবারের বৈশ্বিক আখ্যান: সিমিওনে থেকে কেনিয়া
সিমিওনে পরিবারের এই গল্প কেনিয়ার ক্রীড়াপ্রেমীদের মনেও গভীর নাড়া দিচ্ছে। যেখানে পারিবারিক ঐতিহ্যই জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি। ক্রিকেটের সেই কিংবদন্তি ওধিয়াম্বো ভাইদের থেকে শুরু করে ফুটবলের ওয়ানিয়ামা পরিবার—বিখ্যাত পদবি বইয়ে বেড়ানোর চাপ কেনিয়ার ভক্তদের কাছে খুব পরিচিত।
কেনিয়ার নাইরোবির স্পোর্টস বারগুলোতে এখন সিমিওনেদের নিয়ে তুমুল বিতর্ক চলে: বিখ্যাত বাবার নাম কি আশীর্বাদ নাকি বোঝা? সেখানকার স্থানীয় কোচদের মতে—পরিবারের নাম হয়তো বড় কোনো সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু সেখানে টিকে থাকতে হলে মেধা আর পরিশ্রমেরই দরকার হয়। নাইরোবির এনগং রোডের 'লিগি এনডোগো' অ্যাকাডেমির তরুণ অ্যাথলেটদের কাছে জিউলিয়ানোর এই সাফল্য এক বড় অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে, উত্তরাধিকার কেবল জন্মগতভাবে পাওয়া বিষয় নয়, এটি নিজের পরিশ্রমে গড়ে নেওয়ার বিষয়।
শেষ অঙ্ক: একটি স্বপ্নের সন্ধানে
আতলেতিকো যখন সেমিফাইনালের মহারণের জন্য প্রস্তুত হচ্ছে, তখন বাজিটা কিন্তু অনেক বড়। দিয়েগো সিমিওনের জন্য এটি সেই ট্রফিটা উঁচিয়ে ধরার শেষ সুযোগ, যা দুবার ফাইনাল পর্যন্ত গিয়েও তাঁর হাত ফসকে গেছে। আর জিউলিয়ানোর জন্য এটি বাবার দীর্ঘ ছায়া থেকে বেরিয়ে নিজের ভাগ্য গড়ার এক মহাসুযোগ। 'চোলো' যুগের শেষ অঙ্কটা এখন এক ব্যক্তিগত আবেগ আর প্রাপ্তির লড়াইয়ে রূপ নিয়েছে।

প্রায় পাঁচমাস আগে ফিফার ‘শান্তি পুরস্কার’ জেতেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই এই সিদ্ধান্তের সমালোচনায় সরব মানবাধিকার কর্মী ও ফুটবল সংশ্লিষ্টরা। পাল্টা জবাবে আজ হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি যোগ্য আর কেউ নেই এই পুরস্কারের জন্য।
গত বছরের ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রচারের স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করা হয়। এর পরপরই মানবাধিকার গোষ্ঠী ও আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
চলতি সপ্তাহে অস্ট্রেলীয় ফুটবলার জ্যাকসন আরভিন মার্কিন প্রেসিডেন্টকে শান্তি পুরস্কার দেওয়ায় কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার মাধ্যমে ফিফা তাদের নিজস্ব মানবাধিকার সনদকে উপহাসের পাত্রে পরিণত করেছে। সোমবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন ফিফাকে এই শান্তি পুরস্কার প্রথা পুরোপুরি বাতিলের আহ্বান জানিয়েছে, যাতে সংস্থাটি রাজনৈতিক বিতর্কে না জড়ায়।
আরও পড়ুন
| আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস লেখার শপথ আর্সেনাল ও আতলেতিকোর |
|
ক্রমাগত সমালোচনার জবাবে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ পররাষ্ট্রনীতির কারণে এক বছরেরও কম সময়ে আটটি যুদ্ধের অবসান ঘটেছে। ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।
হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বিবৃতিতে বলেন, ‘ফিফার প্রথম শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে যোগ্য ব্যক্তি বিশ্বে আর কেউ নেই। যারা এর ভিন্ন কিছু ভাবছেন, তারা স্পষ্টতই 'ট্রাম্প ডেরাঞ্জমেন্ট সিনড্রোম'-এ ভুগছেন।‘
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র। ড্র হওয়ার মাত্র এক মাস পর দেশটি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েলের সঙ্গে যৌথ বিমান হামলা শুরু করে।