
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ২৬ মার্চ। এর আগে ১১তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে।
নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। স্মিথের জন্য ফ্রাঞ্চাইজিটি খরচ করছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে তিনি বাবর আজমের বেতনের দ্বিগুণ বেতন পাচ্ছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা পাকিস্তানি ব্যাটার পাবেন ৭০ মিলিয়ন পাকিস্তানি রুপি।
পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার কারণে পুরোনো দলের রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। যাতে তারা চারটি ক্যাটাগরির মধ্যে একজন করে খেলোয়াড় রিটেইন করতে পারে। সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ কোটি রুপি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সূত্র মতে, কিছু ক্রিকেটার আনুষ্ঠানিক ঘোষিত বেতনের চেয়ে বেশি পাচ্ছেন।
আরও পড়ুন
| পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সূর্যকুমার |
|
৩৬ বছর বয়সী স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশে দারুণ ছন্দে ছিলেন। এই আসরে তিনি করেছেন ২৯৯ রান, গড় প্রায় ৬০ এবং স্ট্রাইক রেট ১৬৭.৯৭। একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার সংগ্রহে। স্মিথ বেশ কয়েকটি ম্যাচে পাকিস্তানের বাবর আজামের সঙ্গে ওপেনিং করেছেন।
শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব দেখা যাচ্ছে। পাকিস্তানি-বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন দলটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আটটি দলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্টিভেন স্মিথকে দলে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং পিএসএল টি–টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।”
No posts available.
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৮ পিএম
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০ পিএম
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫ পিএম
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪ পিএম

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডের হাতেই। এবার আলোচিত এই প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানালেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও, সূর্যকুমার স্পষ্ট করেছেন যে ভারতীয় দল তাদের পরিকল্পনা অনুযায়ী এগোবে এবং ইতিমধ্যেই কলম্বো যাওয়ার জন্য টিকিটও বুক করা হয়েছে। বিশ্বকাপে অধিনায়কদের নিয়ে করা অনুষ্ঠানে আজ ভারতের অধিনায়ক বলেন, ‘আমাদের অবস্থা পরিষ্কার… আমরা খেলতে না বলিনি। ওরা না বলেছে। আইসিসি সূচি দিয়েছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে, আমরা যাচ্ছি। বাকিটা পরে দেখব।’
পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ভালো কি না এমন প্রশ্নের জবাবে পাকিস্তান অধিনায়ক আগার মতোই জবাব দিলেন সূর্যকুমার। জানালেন এটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে, ‘তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। আমাদের ১৫ তারিখ খেলা হবে বলে জানানো হয়েছে। আমরা এশিয়া কাপের সময় তিনবার নিরপেক্ষ ভেন্যুতে তাদের সঙ্গে খেলেছি। যদি কলম্বোতে সুযোগ আসে, আমরা আবার খেলব।’
আরও পড়ুন
| বিশ্বকাপে চাপে থাকবে ভারত, বললেন ডি ভিলিয়ার্স |
|
এর আগে, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছিলেন যে, পাকিস্তান দল ভারত ম্যাচ বয়কট বিষয়ে সরকারের নির্দেশনা মেনে চলবে। আগা বলেন, ‘ভারতের সঙ্গে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, আমরা তা সম্মান করি। যা কিছু তারা বলবে, আমরা তা করব।’
পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলছে না, কিন্তু টুর্নামেন্টে নকআউট পর্বেও দুই দলের দেখা হতে পারে। এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে সালমানকে, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’
গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে ভারত ছাড়া একই গ্রুপে আছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে টস জিতলেন লিটন কুমার দাস। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ধুমকেতু একাদশের অধিনায়ক। টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছে আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ।
আগে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে মিরপুরের উইকেটের রহস্যময় আচরণের কথা বলেন লিটন। তার মতে, বিপিএলে আগে ব্যাট করা দলগুলো ভুগেছে মিরপুরে। তাই আগে ফিল্ডিং করে প্রতিপক্ষকে অল্পে আটকাতে চান ধুমকেতু অধিনায়ক।
অন্যদিকে নির্দিষ্ট কোনো সংগ্রহের কথা বলেননি আকবর। তবে মিরপুরের মাঠের গড়পড়তা পুঁজি দাঁড় করাতে চায় তার দল।
মাঠের লড়াই শুরুর আগে বিকেল ৪টা থেকে গানের সুরে স্টেডিয়াম মাতায় দেশের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ।
ধুমকেতু একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
দুরন্ত একাদশ:
জিসান আলম, মাহফিজুর ইসলাম রবিন, আজিজুল হাকিম তামিম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি (অধনায়ক), রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, নাহিদ রানা, রকিবুল হাসান

দুই বছর বিরতির পর আরও একটি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। শনিবার পর্দা উঠছে ক্রিকেটের কুড়ি কুড়ি সংস্করণের দশম আসরের। প্রায় দুই মাসব্যাপী এই মহাযজ্ঞ শেষ হবে আগামী ২৬ মার্চ। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বকাপে নেই বাংলাদেশ।
বাংলাদেশ না থাকায় লাল–সবুজ সমর্থকদের আগ্রহ কিছুটা ম্লান হলেও, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার কমতি নেই। বড় পরিসরের এই টুর্নামেন্ট ঘিরে চায়ের টেবিল থেকে শুরু করে অনলাইন আড্ডা—সবখানেই চলছে হিসাব–নিকাশ, ভবিষ্যদ্বাণী আর দল বিশ্লেষণ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে নামছে ভারত। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রোহিত শর্মার দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি শক্তিশালী দল হিসেবে আলোচনায় থাকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ—দু’দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার।
স্বাভাবিকভাবেই ২০ দলের এই টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় ঘুরেফিরে থাকবে এই দলগুলো। তবে সেমিফাইনালে উঠবে—এমন চারটি দলের নাম আগেভাগেই বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার–ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের মতে, দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত।
ভারতকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখলেও, স্বাগতিক হওয়ার কারণে তাদের ওপর বাড়তি চাপ থাকবে বলে মনে করেন এই সাবেক প্রোটিয়া তারকা। তাঁর ভাষায়, ভারতের দল ভারসাম্যপূর্ণ ও গভীরতায় ভরপুর, অধিকাংশ ক্রিকেটারই রয়েছেন ভালো ফর্মে। তবে সেই শক্তির সঙ্গেই যুক্ত হচ্ছে প্রত্যাশার চাপ।
ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারতের দলে অসাধারণ গভীরতা আছে। খেলোয়াড়রাও ফর্মে রয়েছে। সবকিছু তাদের পক্ষেই যাচ্ছে। কিন্তু এর সঙ্গে প্রত্যাশাও বাড়ছে। ঘরের মাঠে খেললে দর্শক ও সাধারণ মানুষের চাওয়া অনেক বেশি থাকে, যা বাড়তি চাপ তৈরি করে।’
তাঁর মতে, সেই চাপ সামলিয়েই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ দিতে হবে।

৯ ফেব্রুয়ারি, জোন-জোন স্মাটস এমন একটি দেশের হয়ে বিশ্বকাপে খেলবেন, যেখানে তিনি কখনোই পা রাখেননি।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা এবং প্রোটিয়াদের হয়ে খেলা স্মাটস ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের অংশ। সেটা কিভাবে? বিয়ে মাধ্যমে পাসপোর্ট পাওয়ার পর। যদিও তিনি কখনো রোম, ফ্লোরেন্স বা ভেনিস দেখেননি, তবু মনে করেন ইতালিয়ান মানসিকতা সম্পর্কে কিছুটা ধারণা আছে এবং নিজেকে সেখানে মানিয়ে নিতে পারছেন।
বিশ্বকাপের প্রস্তুতি সারতে দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইতালের দলের সঙ্গে থাকা স্মাটস বলেন, ‘ইতালিয়ানরা খুব আবেগপ্রবণ, তাই আমরা যখন খেলি সবটাই ফুটে ওঠে। আমি আমাদের আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয়েরও স্বাক্ষী হয়েছি। এটা স্পষ্টভাবে ইতালির বড় দেশের বিপক্ষে প্রথম জয়। আমরা মনে করি, এমন দলগুলোর সঙ্গে আমরা লড়াই করতে পারি।’
গত ১৯ বছর ধরে স্মাটস দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলছেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার তাঁর নিজ অঞ্চলের ইউনিয়ন ইস্টার্ন কেপ (এবং ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজ) এবং সম্প্রতি ডারবানের ডলফিনসের হয়ে। টপ অর্ডারে ধারাবাহিক, সাবলীল ব্যাটিং এবং বাঁ হাতের স্পিনের জন্য পরিচিত তিনি। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অংশ ছিলেন সংক্ষিপ্ত সময়ের জন্য।
অবশ্য স্মাটস কখনো জাতীয়তা পরিবর্তন করে নতুন ক্যারিয়ার গড়ার বড় পরিকল্পনা করেননি; তার স্ত্রী জুদি পুরো পরিবারের জন্য ইতালিয়ান পাসপোর্টের ব্যবস্থা করার যাতে চেষ্টা করেন, যাতে ভ্রমণ সহজ হয় এবং কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো যায়। প্রায় চার বছর আগে স্মাটস তাঁর সকল প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছিলেন।
তবুও, ৩৭ বছরে পৌঁছে তিনি কল্পনাও করেননি যে বিশ্বকাপের জন্য তাঁর ডাক আসবে। বিশেষ করে বিশ্বমঞ্চে একটি দেশকে প্রতিনিধিত্ব করার মতো গুরুদায়িত্বের জন্য। তিনি বলেন,
‘আমি কখনো ভাবিনি যে বিশ্বকাপ খেলব, তবে আমি সবসময় আন্তর্জাতিক মানের অনুশীলন করতে চেষ্টা করেছি, যাতে প্রয়োজন হলে খেলায় তীব্রতা বাড়াতে পারি। দক্ষিণ আফ্রিকার হয়ে আমি খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি, কিন্তু যথেষ্ট খেলে বুঝেছি বিষয়টা কেমন। আমার শেষ কয়েকটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে আমি ভালো করেছি, তাই সেই আত্মবিশ্বাস নিয়েই ইতালির হয়ে খেলতে এলাম, জানি আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জ কী। আমি জানি এটা কত কঠিন হতে পারে, তবে জানি আমি এখনও এখানে অবদান রাখতে এবং ভালো পারফর্ম করতে পারি।’
স্মাটস ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। করোনা মহামারির আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে-তে তার ৮৪ রানের ব্যাটিং এবং ২ উইকেট নেওয়া পারফরম্যান্স ছিল নজরকাড়া। তারপর দীর্ঘ বিরতি, দক্ষিণ আফ্রিকার দলীয় কাঠামোর বিপুল সমস্যা এবং দলে তীব্র প্রতিযোগিতার কারণে তিনি স্থায়ী জায়গা ধরে রাখতে পারেননি। তবে তিনি কোনও আফসোস করেননি। ডানহাতি ব্যাটার বলেন,
‘প্রতিটি খেলোয়াড়ই সবসময় মনে করে আরও দীর্ঘ সময় খেলতে পারত, কিন্তু আমি জানি দক্ষিণ আফ্রিকায় ভালো ক্রিকেটার তৈরি করার দীর্ঘ ইতিহাস আছে। আমিও ক্যারিয়ারটা আরও দীর্ঘ হোক, তবে আমাদের এখানে বিশ্বমানের কিছু সুপারস্টার আছে। দক্ষিণ আফ্রিকার দল সবসময় প্রতিযোগিতামূলক, তাই কয়েকটি ম্যাচ খেলতে পারা সহজ, তবে তার পরে আবার ছিটকেও যেতে হয়।’
এর পরিবর্তে দীর্ঘস্থায়ী অসুস্থতা নিয়ে খেলোয়াড়দের জন্য একজন দূত হিসেবে কাজ করার পন্থা বেছে নেন স্মাটস। স্মাটস তাঁর পুরো ক্যারিয়ার টাইপ ১ ডায়াবেটিস নিয়ে খেলেছেন। তিনি দিনে ‘ছয় থেকে আট বার’ আঙুলের ছোট পরীক্ষা করে রক্তে শর্করা যাচাই করেন এবং দিনে কমপক্ষে চারবার ইনসুলিন নিজেই নেন।
অসুস্থতার সঙ্গে লড়ায়ের গল্প নিয়ে স্মাটস বলেন, ‘ক্রিকেট খেলা মানসিক চাপ, অ্যাড্রেনালিন, ওঠানামা—সব মিলিয়ে খুব কঠিন। তবে আমি নিয়মিত আমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখি, যিনি সব বুঝতে পারছেন। এটি এমন এক বিষয় যা আমি মোকাবিলা করেছি, তবে ক্যারিয়ারের পুরো অংশেই আমি এটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’
ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে অসাধারণ খেলছেন স্মাটস। এমনকি ৩০-এর পরে। গত গ্রীষ্মে, স্মাটস দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট ওয়ান-ডে চ্যালেঞ্জে রান তালিকার শীর্ষে ছিলেন। ডিউওয়াল্ড ব্রেভিস এবং লুয়ান-ড্রে প্রেটোরিয়াসকে পেছনে ফেলেছেন এবং ৯ ইনিংসে ৬টি ফিফটি করে ডলফিনসকে কাপ জেতাতে সাহায্য করেছেন। এমন অভিজ্ঞ এক ক্রিকেটারকেই পেল ইতালি।
ইতালির বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ স্মাটস ২৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। স্কোয়াডের মধ্যে তাঁর চেয়ে বেশি উইকেট নেই আর কারওেই—১৩৩টি উইকেট নিয়ে এ তালিকাতেও শীর্ষে তিনি। সর্বোচ্চ রানের তালিকায় স্মাটসের (৫০০৬) চেয়ে এগিয়ে শুধু ওয়েইন ম্যাডসনের (৫৫১৬)।
নিজের অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে স্মাটস বলেন, আমি একমাত্র খেলোয়াড় যার আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, আর সবচেয়ে দারুণ বিষয় হলো আমি কত ভালোভাবে দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি এবং তারা আমাকে গ্রহণ করেছে। তারা অনেক প্রশ্ন করে, আপনার মতামত জানতে চায়, অন্য খেলোয়াড়দের সাহায্য চায়, এবং শুধু নিজের মতো থাকা চায়—আমি মনে করি এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপে বাস্তাবতাও ভালোভাবেই জানা আছে স্মাটসের। তিনি জানেন, গ্রুপ ‘সি’তে ইতালির কাজ সহজ হবে না—যেখানে তারা পরিচিত প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে, এছাড়া আছে নেপাল, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডও। এরপরও দল নিয়ে আশাবাদী স্মাটস, ‘খেলার ইতিহাস দেখিয়েছে, বিস্ময়কর ফলাফল সম্ভব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সেই মানসিকতায় থাকা, যেখানে আমরা বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। টি-টোয়েন্টি ক্রিকেটের মজা হলো, একজনের এক মুহূর্তের দারুণ পারফরম্যান্স পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা খুব রোমাঞ্চকর, কারণ আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা প্রতিদ্বন্দ্বীদের দেখাতে চাই, ইতালিয়ান ক্রিকেট আসলে কেমন।’
ইতালিতে ক্রিকেট এখনও তুলনামূলকভাবে ছোট, এবং ফুটবলের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন মনে হলেও স্মাটস দেখাচ্ছেন কিভাবে অন্যান্য খেলাও এগিয়ে আসতে পারে। উদাহরণ হিসেবে রাগবি—২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার কোচ নিক ম্যালেটের নেতৃত্বে রাগবি অনেক জনপ্রিয় হয়েছে। ইতালির রাগবি দল বর্তমানে বিশ্বে দশম স্থানে, ওয়েলস, জাপান ও উরুগুয়ের মতো দেশের উপরে।
স্মাটস আশা করেন ক্রিকেটও এমনভাবে প্রতিষ্ঠিত দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। তিনি বলেন, ‘ইতালিতে আগে রাগবি তেমন জনপ্রিয় ছিল না, তবে উন্নতি দেখা দারুণ। ইতালির স্বপ্ন হলো ক্রিকেটেও এমন পরিবর্তন আনা, যাতে দ্রুত পরিচিতি পাওয়া যায়। এই বিশ্বকাপ সেই ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে, কারণ আমরা এখন বিশ্ব মঞ্চে খেলতে পারছি।’
যে দেশের হয়ে বিশ্বকাপ খেলছেন, সেই ইতালিতে কখনো নিজ চোখে দেখেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই যাব। ইতালির পরবর্তী কয়েক বছরের ক্রিকেট পরিকল্পনার সঙ্গে এটা যুক্ত। তারা এই গ্রীষ্মে একটি সুবিধাজনক স্থান তৈরি এবং একাধিক উইকেট সহ টার্ফ উইকেট নির্মাণের পরিকল্পনা করছে, যাতে রোমে ম্যাচ আয়োজন করা যায়। ইতালি আরও পেশাদার হওয়ার চেষ্টা করছে, ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য।’

আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযানে নামবে পাকিস্তান। গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র ম্যাচের পর ভারতের বিপক্ষে মাঠে নামার কথা সালমান আলী আগাদের। তবে হাইভোল্টেজ ম্যাচটি যে মাঠে গড়াচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত। টুর্নামেন্টে বাংলাদেশ না থাকায় মন পুড়ছে পাকিস্তানের অধিনায়কের।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নির্ধারিত ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। বিশ্বকাপের ম্যাচের আগে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে এই টপ-অর্ডার ব্যাটার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করছে এবং সরকার যে নির্দেশ দেবে, দল সেটিই মেনে চলবে।
বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা নিয়ে হতাশা প্রকাশ করে আগা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না, সে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। ম্যাচটি হবে কি না, তা এখনও অনিশ্চিত, তবে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটিই অনুসরণ করব।’
আরও পড়ুন
| ‘বাংলাদেশি ভাই’ মোস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর |
|
পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী আশাবাদি আগা।গত ছয় মাসে এবং এশিয়া কাপের পর থেকে দলের উন্নতির দিকটি তুলে ধরেন তিনি, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এবার দল ভালো খেলছে, গত ছয় মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এশিয়া কাপের পর থেকেও ধারাবাহিকভাবে ভালো করছি। আশা করি এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’
ডানহাতি ব্যাটার আগা প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্টকে সামনে রেখে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি, ‘অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ এবং আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করবে।’
নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা না করে প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতায় মনোযোগ দেওয়ার ব্যাপারেও জোর দেওয়ার কথা বলেন আগা, ‘আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে বেশি ভাবছি না। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং অন্য দলগুলোর বিপক্ষে ভালো লড়াই দেখতে চাই। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়, আর আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।’