২৫ মে ২০২৫, ১:২২ পিএম

ইচ্ছা ছিল আরও একটি বছর কাটানোর। তবে লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে এই মৌসুমের পরই। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে লম্বা এক ক্যারিয়ারে দুহাতে পেয়েছেন সাফল্য, সাক্ষী হয়েছেন অজস্র সব ম্যাচের। এর মধ্য থেকে সেরা ম্যাচ বেছে নেওয়াটা কঠিন কাজই৷ তবে সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ের ক্ষণে ক্রোয়াট মিডফিল্ডার জানিয়েছেন সেটাই। মদ্রিচ বলেছেন, ২০২২ সালে পিএসজির সাথে জেতা ম্যাচই তার কাছে সেরা।
২০২১/২২ মৌসুমের সেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-তে প্রথম লেগে ১-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে ফিরতি লেগে ঘরের মাঠে জ্বলে ওঠে কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমার দুর্দান্ত এক হ্যাটট্রিকে লড়াইয়ে জেতা রিয়াল পরে হয় চ্যাম্পিয়নও।
আরও পড়ুন
| প্রিমিয়ার লিগেরও সেরা খেলোয়াড় সালাহ |
|
গত শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচের পর মদ্রিচ তুলে ধরেন ম্যাচটিকে সেরা ভাবার কারণ।
“বার্নাব্যুতে আমার সবচে প্রিয় স্মৃতি? তাহলে আমাকে (২০২২ সালে) পিএসজির সাথে ম্যাচের কথাই বলতে হবে। কারণ, এই ম্যাচের আগে আমি বলেছিলাম, আমরা যদি আজ রাতে জিততে পারি… তাহলে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে যাচ্ছি, আর পরে সেটাই হয়েছিল।”
সেবারের চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও রিয়ালের হয়ে আরও অনেক শিরোপাই জিতেছেন মদ্রিচ। ২৮ শিরোপা নিয়ে ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় তিনিই এখন। ২০১২ সালে যিনি এসেছিলেন সামান্য প্রত্যাশা নিয়ে, ১৩ বছর পর তিনিই রিয়াল ছাড়ছেন ক্লাব কিংবদন্তি হয়ে। মাঝের এই পথচলায় সতীর্থ, সমর্থক থেকে শুরু করে প্রতিপক্ষ সবার ভালোবাসা পেয়েছেন ৩৯ বছর বয়সী মদ্রিচ।
আরও পড়ুন
| ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখার আশায় ফিফা সভাপতি |
|
রিয়ালকে বিদায় জানাতে গিয়ে তাই আবেগ ধরে রাখাটা অবশ্য কঠিনই হয়ে যায় মদ্রিচের জন্য।
“সেই সময়টা এসে গেছে, যা আসুক তা আমি চাইনি। তবে এটা লম্বা তবে দুর্দান্ত এক পথচলা ছিল। প্রথমত তাই আমি ক্লাব, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানাতে চাই। আমি এই পুরো সময়ে আমার সব কোচকে ধন্যবাদ জানাতে চাই, সাথে আমার সব সতীর্থ এবং যারা আমাকে সহায়তা করেছিলেন তাদেরও। আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবারকেও ধন্যবাদ। আমরা অনেক কিছুই জিতেছি, আমাদের দুর্দান্ত কিছু মুহুর্ত ছিল। আপনারা আমাকে বছরের পর বছর ধরে যা কিছু দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানানোর কোনো শব্দ আমার জানা নেই। আমি শুনেছি এবং পছন্দ করেছি এমন একটি বাক্য বলতে চাই : কান্নাকাটি করবেন না, কারণ এটা শেষ হয়েছে। হাসুন, কারণ এটা ঘটেছে। আলা মাদ্রিদ!”
লস ব্লাঙ্কোসের সাথে অবশ্য আরও কিছুটা সময় থাকছেন মদ্রিচ। আগামী জুনের ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি রিয়ালের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন নিজেই।
No posts available.
১৮ মার্চ ২০২৬, ১০:৪০ এম
১৮ মার্চ ২০২৬, ১০:৩২ এম

ডেকলান রাইসকে তাঁর আর্সেনাল সতীর্থরা ডাকেন ‘দ্য হর্স’ নামে। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও তিনি আবার প্রমাণ করেছেন, কেন এই ডাকনাম তাঁর প্রাপ্য।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফাইনাল লেগের জয়ে জার্মান জায়ান্টদের মোট এগ্রিগেটে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দুই গোলের একটি করেন এবেরেচি এজে, অন্যটি রাইস।
পুরো মৌসুমজুড়েই আর্সেনালের হয়ে ডেকলান রাইস খেলছেন অবিশ্বাস্য ধারাবাহিকতায়। ৯০ মিনিটজুড়ে নিরলস পরিশ্রেই যার পারফরম্যান্সের মূল বৈশিষ্ট্য। চারটি ভিন্ন প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে দারুণভাবে টিকে আছে আর্সেনাল। প্রায় প্রতি ৩ দিন পর পরই এমন পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন ২৭ বছর বয়সি মিডফিল্ডার।
আরও পড়ুন
| ফুটবল লিগ খেলতে নেপাল গেলেন সানজিদা |
|
মঙ্গলবার রাতে দারুণ এক কার্লিং শটে বল জালে জড়ান রাইস। এটি ছিল আর্সেনালের দ্বিতীয় গোল। এতে করে দুই লেগ মিলিয়ে দলটি দুই গোলের লিড পায়। ম্যাচ শেষ হতে তখনও বাকি প্রায় ৩০ মিনিট। এই লিডের কারণে একাধিক খেলোয়াড় তুলে নেন কোচ মিকেল আর্তেতা। সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবাও কাপের ফাইনাল রয়েছে গানারদের। কিন্তু ইংলিশ তারকা রাইস খেলেছে ঠিকই পুরো ৯০ মিনিট।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মিনিট খেলেছেন রাইস। তাঁর চেয়ে বেশি খেলেছেন মিডফিল্ড সঙ্গী মার্টিন জুবিমেন্ডি এবং বর্তমানে ইনজুরিতে থাকা জুরিয়েন টিম্বার। এখন পর্যন্ত মৌসুমে আর্সেনালের খেলা ৪৩ ম্যাচের মধ্যে ৩৭টিতেই একাদশে ছিলেন ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওয়েস্টহ্যামে খেলা রাইস।
লেভারকুসেনের বিপক্ষে রাইসের গোলটি ছিল এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম। পাশাপাশি তাঁর অ্যাসিস্ট সংখ্যা ১১। বিশেষ করে কর্নার থেকে তাঁর নিখুঁত ডেলিভারি আর্সেনালের বড় অস্ত্র হয়ে উঠেছে। এই মৌসুমে সেট পিস থেকে যে কারণে বেশ কিছু গোল পেয়েছে লন্ডনের ক্লাবটি।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে রাইস বলেন, ‘আমি একেবারে ক্লান্ত। এটা যেন থামছেই না। অক্টোবর থেকে আমরা প্রতি ৩ দিন পরপর ম্যাচ খেলছি। কারণ এখনো সব প্রতিযোগিতাতেই আছি। আমরা যতটা পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কঠিন। তবুও জয়ের পথ খুঁজে নিই। সবাই জানতে চায়, আমি এতো শক্তি কোথা থেকে পাই। কিন্তু আমি যেন হঠাৎ করেই আরেকটা এনার্জি পেয়ে যাই।’
আরও পড়ুন
| চেলসিকে হারিয়ে শেষ আটে পিএসজি |
|
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি অসাধারণ ফ্রি-কিক গোল করেছিলেন রাইস। লেভারকুসেনের বিপক্ষে তাঁর মঙ্গলবার রাতের গোলটিও এসেছে বক্সের বাইরে থেকে। গানারদের জার্সিতে তাঁর ২১ গোলের মধ্যে ৮টিই এসেছে বক্সের বাইরে থেকে। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করা শেষ তিনটি গোলও রয়েছে।
নিজের সবশেষ গোল নিয়ে রাইস বলেন, ‘আমি তার (ডিফেন্ডারের) সামনে ঢুকে পড়েছিলাম। প্রথম টাচটাই আমাকে সেটআপ করে দেয়। অন্য কোনো অপশন ছিল না, তাই শট নিয়েছি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে, ট্যাকল করতে, বল জিততে— এই শক্তিটা ভেতর থেকেই খুঁজে নিতে হয়।’

নেপালের নারী ফুটবল লিগ খেলতে গেছেন বাংলাদেশের সানজিদা আক্তার। সেখানে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই উইঙ্গার। মঙ্গলবার নেপালে পৌঁছেছেন দুটি সাফজয়ী এই ফুটবলার।
এর আগে ভারত ও ভুটানের নারী ফুটবল লিগে খেলেছেন সানজিদা। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে খেলে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সানজিদা সুযোগ পেলেন নেপাল লিগে।
নেপালের লিগে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী সানজিদা বলেন, ‘আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব। ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা হবে।'
সবশেষ বাংলাদেশ নারী ফুটবল লিগে পুলিশ এফসির হেয়ে খেলেন সানজিদা। তার ভুটানের লিগ খেলে আসেন এই উইঙ্গার। এবার নেপালে পারিশ্রমিক ভুটান লিগ থেকে বেশি বলে জানান তিনি।

ঘুরে দাঁড়ানোর গল্প লেখা তো হলোই না, উল্টো আরেকবার লজ্জার পরাজয় মেনে নিতে হলো চেলসিকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগে পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে চেলসির পরাজয় ছিল ৫-২ গোলের। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে ফরাসি ক্লাবটির কাছে হেরেছে লিয়াম রোসেনিয়রের দল।
আরও পড়ুন
| নেইমারকে দলে নিতেই হবে, কোনো বিতর্ক নেই, বলছেন সিলভা |
|
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে খিচিভা কাভারেৎস্খেলিয়ার গোলে লিড নেয় পিএসজি। ৯ মিনিট পর ব্রাডলি বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। আর ৬২ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন সেনি মায়ুলু।
ঘুরে দাঁড়াতে ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামে চেলসি। প্রতিপক্ষের জাল কাঁপাতে শুরু থেকে মরিয়া হয়ে ওঠে দলটি। তবে বল পজেশন ধরে রেখে খেলার শুরুর খানিক পরই চেলসি শিবিরে বড় আঘাত হানে পিএসজি। ব্যবধান আরও বাড়লেও দমে যায়নি ব্লুজরা। ম্যাচে মোট ১৮টি শট নেয় তারা। যার মধ্যে ৯টি ছিল অন টার্গেটে। কিন্তু মোট ৮ শটের ৫টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় অতিথিরা। আর বিফলে যায় চেলসির মোট ১৮ শট।
শেষ আটে শিরোপাধারী পিএসজি খেলবে তুরস্কের ক্লাব গালাতাসারাই কিংবা লিভারপুলের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোর প্রথম লেগে তুরস্ক থেকে ১-০ গোলে হেরে আসে অল রেডরা।

চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক যাত্রা থামলো বোদো/গ্লিমটের। নরওয়ের ক্লাবটির রূপকথা থামিয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন।
শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে বোদো/গ্লিমটকে দ্বিতীয় লেগে ৫-০ গোলের বড় ব্যবধানে হরিয়েছে স্পোর্টিং লিসবন। কেউ-ই একের অধিক গোল পাননি, দলীয় প্রচেষ্টাতেই নরওয়ের ক্লাবটিকে বিধ্বস্ত করেছে তারা। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ২ গোল। দুই লেগ মিলে ম্যাচ যখন ৩-৩ সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুই গোল হজম করে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় বোদো/গ্লিমট।
বোদো/গ্লিমট এই মৌসুমে তাদের দেশ থেকে অভিষেকে নকআউট পর্যায়ে ওঠা প্রথম দল। প্লে‑অফে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারায় তারা। পরের রাউন্ডে যাওয়ার আশা জেগেছিল যখন ঘরের মাঠে ক্লাবটি স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দেয় ৩-০ গোলে। কিন্তু বড় ব্যবধানে হেরে আসা সেই দলটিই এদিন নিজেদের ঘরের মাঠে নাস্তানাবুদ করে ছাড়ে নরওয়েজিয়ানদের।

২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের বিজয়ী ঘোষণা করা হয়েছে মরক্কোকে। দুই মাস আগে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। এবার ফল পাল্টে মরক্কোকে শিরোপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। বাংলাদেশ সময় বুধবার ভোরে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
গত ১৮ জানুয়ারি ফাইনালে মরক্কোকে ১-০ গোলে পরাজিত করে সেনেগাল। ঘটনাবহুল সেই ফাইনালের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। এরপর প্রায় ১৭ মিনিটের বিলম্ব। পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের ফুটবলাররা। পরে তারা মাঠে ফিরে এলেও পেনাল্টি মিস করেন ব্রাহিম দিয়াজ।
এরপর অতিরিক্ত সময়ে সেনেগালের পেপ গুইয়ের গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে দুই মাস পরে এসে আফ্রিকার ফুটবলের শাসক সংস্থা এখন সেই ফলাফল পাল্টে দিয়েছে। সিএএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘সেনেগাল ‘ফাইনাল ম্যাচটি বাতিল’ ঘোষণা করেছে এবং ফাইনালের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ রেকর্ড করা হলো।’