
প্রীতি ম্যাচের শুধু ফলাফল নয়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য আসল বিষয় ছিল নতুন খেলোয়াড়দের পরীক্ষা নেওয়া। বিশ্বকাপের আগে দলে স্থায়ী জায়গা পেতে তরুণ ও কম-খেলানো ফুটবলারদের সুযোগ দেওয়া স্কালোনির পরিকল্পনার অংশ।
বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিয়মিত কয়েকজন তারকা বিশ্রামে থাকায় তরুণ খেলোয়াড়রা মাঠে সুযোগ পায়। এই সুযোগই কাজে লাগান নিকো পাজ। প্রথমার্ধে নেওয়া ফ্রি কিক থেকে দারুণ গোল করে দলকে এগিয়ে নেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর অষ্টম ম্যাচ, আর প্রথম গোল।
ম্যাচের শুরুতে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। এরপর পাসের গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়া একটি গোল শোধ করতে সক্ষম হলেও আর্জেন্টিনা জয় পেতে কোনো সমস্যা হয়নি।
আরও পড়ুন
| 'এভাবে খেললে ফিনালিসিমা হারতাম', ম্যাচ জিতেও অসন্তুষ্ট মার্তিনেস |
|
ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, বিশ্বকাপের আগে প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করা হচ্ছে। যারা সুযোগ পেয়েছেন, তাদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং দলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াই ম্যাচের মূল উদ্দেশ্য।
নিকো পাজ বলেন, তাঁর প্রথম গোল সবসময় মনে রাখার মতো মুহূর্ত। তিনি ছোটবেলা থেকেই এমন গোলের স্বপ্ন দেখেছেন এবং এই সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘মৌরিতানিয়া একটি খুবই সুসংগঠিত দল। তারা তাদের কাজটা খুব ভালো করেছে এবং আমাদের সামনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে।’
তারপর নিকো যোগ করেন, ‘গোল এমন কিছু যা কখনও ভুলে যাওয়া যায় না। আমি ছোটবেলা থেকেই এমন গোল করার স্বপ্ন দেখেছি এবং আজ সেটি বাস্তব হয়েছে। মেসির গোলের সঙ্গে তুলনা করা কঠিন, তবে আমি খুব খুশি যে গোল করতে পেরেছি।’
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ মিলবে কি না, এ প্রসঙ্গে পাজ বলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবছি না। বরং প্রতিদিনের পরিশ্রমে মনোযোগ দিচ্ছি। যদি তারা মনে করে আমি প্রস্তুত, আমি থাকব।’
এখন বিশ্বকাপের চিন্তায় নয়, প্রতিদিনের পরিশ্রমে মনোনিবেশ করছেন নিকো পাজ। এভাবে এই প্রীতি ম্যাচটি শুধু একটি জয় নয়, বরং স্কালোনির বার্তা—নতুন খেলোয়াড়দের পরীক্ষা ও আত্মবিশ্বাস গড়ার গুরুত্বপূর্ণ পর্যায়।
No posts available.
২৮ মার্চ ২০২৬, ৪:১৯ পিএম
২৮ মার্চ ২০২৬, ১১:০৫ এম

ইংল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করা প্রীতি ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখেও লাল কার্ড দেখতে হয়নি উরুগুয়ের মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে। ৭১ মিনিটে ইংলিশ মিডফিল্ডার কোল পালমারকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। ১০ মিনিট পর রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবার হলুদ কার্ড দেখেও লাল কার্ড দেখতে হয়নি উগার্তেকে।
রেফারির বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ইয়ান রাইট মন্তব্য করেন, রেফারি যেন ‘ম্যাচ চলাকালীনই সিদ্ধান্ত বানিয়ে নিচ্ছিলেন।’ নিয়ম অনুযায়ী দ্বিতীয় হলুদের পর লাল কার্ড দেখানোর কথা থাকলেও জার্মান রেফারি সভেন জাবলনস্কি তা দেখাননি।
ইংল্যান্ড ডিফেন্ডার হ্যারি মাগুয়ের এ নিয়ে বলেন,‘আমাদের বলা হয়েছিল উগার্তে দুইটি হলুদ কার্ড পেয়েছে এবং দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। পরে আবার বলা হয়েছে প্রথম হলুদ কার্ডটি আসলে হোসে মারিয়া গিমেনেজের নামে ছিল। অর্থাৎ, দুই হলুদের বদলে উগার্তে কোনো হলুদ কার্ডই পায়নি।’
উগার্তের হলুদ কার্ড ছাড়াও রেফারির একাধিক সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। ম্যাচে ফিল ফোডেনকে করা রোনাল্ড আরাউহোর বিপজ্জনক ট্যাকলে ভিএআর হস্তক্ষেপ না করলেও, ইনজুরি সময়ে হোয়াইটের ফাউলে উরুগুয়েকে পেনাল্টি দিতে ভিএআর এগিয়ে আসে।
টুখেল বলেন, ‘একদমই ভালো পারফরম্যান্স ছিল না রেফারির।’ তিনি আরও যোগ করেন, ‘একজন খেলোয়াড় ম্যাচে দুইটি হলুদ কার্ড পেলেও বহিষ্কার হয়নি—এ নিয়েও বিতর্ক ছিল। রেফারির জন্য এটি খারাপ একটি দিন।’ পেনাল্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি খুবই সহজে দেওয়া পেনাল্টি। স্পর্শ ছিল ঠিকই, কিন্তু ফরোয়ার্ড কী করতে চাইছিল, তা পরিষ্কার। রেফারি নিজে দেখেছেন বলে সিদ্ধান্ত দিয়েছেন, এরপর সেটি উল্টে দেওয়া—এটা বিস্ময়কর।’
ভিএআর নিয়ে হতাশা ঝেড়ে তিনি বলেন, “ভিএআর কাজই করছে না মনে হচ্ছিল। ফোডেনের ওপর ট্যাকলটি চেকই করা হয়নি, নোনির ওপর ট্যাকলটিও না। কিন্তু হঠাৎ করেই এই ঘটনাটি চেক করা হলো।’
শিষ্যদের পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্ট টুখেল, ‘আমি ইতিবাচক মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং পারফরম্যান্সে সন্তুষ্ট। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়রা সব সময় নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত ছিল। এটি ছিল খুবই কৌশলনির্ভর ম্যাচ।’ এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার কথা জানিয়ে ইংল্যান্ড বলেন, ‘প্রতিপক্ষ ছিল কঠিন। ছোট ছোট বিষয় থেকেই অনেক কিছু শেখা যায়।’
বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাপান। আর আলজেরিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।

নিজেদের মাঠ লা বোম্বোনেরায় মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্যেও জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আত্মসমালোচনার স্বর রেখেছেন। আর্জেন্টিনার কোচ মেনে নিয়েছেন তাঁর দল প্রথমার্ধে ভালো খেলতে পারেনি এবং এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে হতাশার কণ্ঠে স্কালোনি বললেন, ‘ম্যাচটা সত্যিই ভালো হয়নি, এটাই বাস্তবতা। তবে এই পারফরম্যান্স থেকে অনেক কিছু শেখা যায়।’
নিজেদের এখনই সংশোধন করতে চান স্কালোনি। শিষ্যদের উদ্দেশ্যে তাই বললেন, ‘দল আজ ভালো খেলেনি। এটা বলা এবং ঠিক করা আমাদের জন্য প্রয়োজন। আমি খুবই উদ্বিগ্ন নই, কিন্তু সবসময় যেভাবে ঠিক করা প্রয়োজন, সেটি এখন করা ভালো।’
আরও পড়ুন
| শুরুর আগেই দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন ধোনি |
|
প্রীতি ম্যাচে স্কালোনি প্রথম একাদশে লিওনেল মেসি, রদ্রিগো দি পল এবং লিওনন্দ্রো পারেদেসকে বিশ্রামে রেখেছেন। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘কখনও কখনও আমরা কিছু ভিন্ন চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে প্রভাব পড়ে, বিশেষ করে সময় সীমিত থাকলে।’
ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোল আসে এনজো ফার্নান্দেজের সৌজন্যে। নিকো পাজ একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেন, তরুণ মিডফিল্ডারের জাতীয় দলে প্রথম গোল এটি। পাজ ম্যাচ শেষে বলেন, ‘গোল এমন কিছু যা কখনও ভুলে যাওয়া যায় না। আমি ছোটবেলা থেকেই এর স্বপ্ন দেখেছি এবং আজ সেটা সত্যি হলো। মেসির সঙ্গে তুলনা করা কঠিন, তবে গোল করতে পেরে আমি খুব খুশি।’
স্কালোনি বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়েও মন্তব্য করেন, ‘আমরা কিছুটা আমাদের বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বীদের খেলা দেখেছি। তারা শক্তিশালী, কারণ তারা শতভাগ দিয়ে খেলছে এবং এমন টুর্নামেন্টে ছোট ছোট বিষয়ই ফলাফল ঠিক করে। সৌভাগ্যক্রমে আমরা প্রস্তুত, শেষ বিশ্বকাপে অভিজ্ঞতা পেয়েছি।’
এসিএল চোটে দলের আরেক স্ট্রাইকার জোয়াকুইন পানিচেল্লি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দুঃখপ্রকাশ করেছেন স্কালোনি, ‘গতকাল যা ঘটলো খুবই দুঃখজনক। সে চমৎকারভাবে অনুশীলন করছিল।’

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। এই ঘটনায় বড় কোনো আঘাত না পেলেও, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিনে মুক্তি পেয়েছেন এই তারকা।
ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে উডসের বাসভবনের কাছে একটি আবাসিক এলাকায় শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উডস তাঁর ল্যান্ড রোভার গাড়িটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন।
একটি ক্লিনার ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে ধাক্কা লেগে উল্টে যায় উডসের গাড়িটি। তবে সৌভাগ্যবশত ৫০ বছর বয়সী এই গলফার বড় কোনো আঘাত পাননি এবং নিজে থেকেই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
আরও পড়ুন
| ছোটবেলা থেকেই এমন গোলের স্বপ্ন দেখেছি—উচ্ছ্বসিত নিকো |
|
তন্তকারী কর্মকর্তাদের মতে, দুর্ঘটনাস্থলে উডসের আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা গেছে। শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি না পাওয়া গেলেও, তিনি প্রস্রাব পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান।
ফলে পুলিশ তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো এবং সরকারি পরীক্ষায় বাধা দেওয়ার অভিযোগ আনে। ফ্লোরিডার আইন অনুযায়ী, অন্তত আট ঘণ্টা হাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এর আগে ২০১৭ সালেও ব্যথানাশক ওষুধের প্রভাবে গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন ১৫টি মেজর জয়ী এই তারকা।
উডসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মিয়ামিতে বিনিয়োগ সম্মেলনে পৌঁছে তিনি বলেন, ‘আমি ওর জন্য খুব খারাপ বোধ করছি। সে আমার খুব কাছের বন্ধু এবং একজন অসাধারণ মানুষ। কিন্তু সে বর্তমানে কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।‘
উডসের জীবনে এটিই প্রথম গাড়ি দুর্ঘটনা নয়। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে এক ভয়াবহ দুর্ঘটনায় তাঁর পা ও গোড়ালিতে মারাত্মক চোট লেগেছিল। এরপর থেকে উডসের শরীর খুব একটা সায় দিচ্ছে না। গত সেপ্টেম্বরে পিঠে সপ্তম অস্ত্রোপচারের পর থেকে তিনি পুনর্বাসনে ছিলেন। এছাড়া গত বছর তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাস্টার্স টুর্নামেন্টে উডসের অংশগ্রহণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই এই দুর্ঘটনা তাঁর ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়াল। এছাড়া ২০২৭ সালের রাইডার কাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক হওয়ার বিষয়েও চলতি মাসের শেষে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় তারা। নিয়মরক্ষার ম্যাচের আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রতিবেশী দেশটির বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও এটি কার্যত দুই দলের জন্য মর্যাদার লড়াই। যে ম্যাচে জিততে চাইবে দুই দল।
ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। খেলাটি গড়াবে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে। সেখান থেকে সরাসরি দেখাবে স্পোর্টজ ওয়ার্কজ ইউটিউব চ্যানেল।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে এক পা রাখার পর ভারতও হারায় তাদের। তাতে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ সে অর্থেই নিয়মরক্ষার। তবে যে দল জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে তারা। তাছাড়া বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চের উপলক্ষ। সমর্থকদের সেই প্রত্যাশার চাপ দেখা গেছে টিকিট নিয়েও। মালের ন্যাশনাল স্টেডিয়ামের আজকের ম্যাচের টিকিট গতকাল দেড় ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।
আরও পড়ুন
| 'এভাবে খেললে ফিনালিসিমা হারতাম', ম্যাচ জিতেও অসন্তুষ্ট মার্তিনেস |
|
দলের অন্যতম সদস্য স্যামুয়েল রাকশাম গতকাল বলেন, ‘পাকিস্তান ম্যাচের পর আমরা যথেষ্ট সময় পেয়েছি। এছাড়া ওই দলের ম্যাচ আমরা দেখেছি। তারা কীভাবে খেলে সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করেছি। আশা করছি আগামীকাল (আজ) ভারতের বিপক্ষে আমরা জিততে পারব।’ এর আগে পাকিস্তান ম্যাচে বাংলাদেশ দল ব্যাপক সমর্থন পায়। গ্যালারিতে ভারত ম্যাচেই তেমনটা প্রত্যাশা রাকশামের।
আরেক ফুটবলার আশিকুর রহমান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে যে ভুল-ত্রুটি ছিল সেসব নিয়ে কাজ করেছি। পাকিস্তান-ভারত ম্যাচ দেখেও অনেক কিছু শিখেছি। ভালো কিছু করতে চাই আমরা।’
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের আসরে ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মুকুট পড়েছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার শিরোপা নিজেদের কাছে রাখা। এছাড়া সাফ নিয়ে লাল সবুজ সমর্থকদের এবার বাড়তি প্রত্যাশা আমেরিকান ক্লাবে খেলা রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে ঘিরে। প্রথম ম্যাচে প্রমাণ করেছেন সুলিভান ব্রাদার্স। রোনানের জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ভারত ম্যাচেও তাদের কাছে প্রত্যাশা থাকবে বেশি।

প্রথমার্ধের দুই গোলে মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও, সব মিলিয়ে ম্যাচে নিজেদের পারফরম্যান্সে একদমই খুশি নন এমিলিয়ানো মার্তিনেস। তার মতে, এমন খেললে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা নিশ্চিতভাবে হারত আর্জেন্টিনা।
নিজেদের ঘরের মাঠে শনিবার ভোরে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দলের হয়ে দুই গোল করেন নিকো পাজ ও এনজো ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এক গোল শোধ করেন জর্ডার লেফোর্ট।
আর্জেন্টিনার এই ম্যাচটি হওয়ার কথা ছিল স্পেনের বিপক্ষে। ফিনালিসিমা ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে মুখোমুখি হতো কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় বাতিল হয়েছে ওই ম্যাচ।
মার্তিনেসের মতে, ম্যাচটি না হওয়ায় আর্জেন্টিনার জন্য ভালোই হয়েছে। মৌরিতানিয়াকে হারানোর পর মজা করেই আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, এমন খেললে হেরেই যেতেন তারা।
“ভাগ্যিস (ফিনালিসিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম, তাহলে হেরেই যেতাম।”
“সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল এটি। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে ঘাটতি ছিল আমাদের। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করা জরুরি।”
আরও পড়ুন
| উইর্টজ জাদুতে সাত গোলের রোমাঞ্চে জিতল জার্মানি |
|
ম্যাচের প্রথমার্ধে যা একটু দেখার মতো ছিল আর্জেন্টিনার পারফরম্যান্স। বৃষ্টি নামলে দ্বিতীয়ার্ধে আর যেন খুঁজেই পাওয়া যায়নি তাদের। বিরতির পর গোলের জন্য মৌরিতানিয়া করে ৮টি শট। বিপরীতে আর্জেন্টিনার শট ছিল মাত্র ১টি।
শেষ পর্যন্ত ম্যাচের একদম শেষ শটে গোলই হজম করে ফেলে আর্জেন্টিনা। সব মিলিয়ে প্রথমার্ধে মাত্র ৩৬ শতাংশ সময় মৌরিতানিয়ার দখলে ছিল বল। কিন্তু দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে ম্যাচ শেষে সেটিকে ৪২ শতাংশে উন্নীত করে তারা।
সার্বিকভাবে তাই মৌরিতানিয়ার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে খুশি নন মার্তিনেস।
“তারা অনেক বেশি আক্রমণ করেছে, যদিও আমরা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের আরও হৃদয় উজাড় করে খেলা প্রয়োজন ছিল।”