
বিসিবির আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তবে বৃহস্পতিবারই প্রথম তিন সদস্যের নির্বাচন কমিশনের সঙ্গে পরিচিত হতে পেরেছে গণমাধ্যম। খসড়া ভোটার তালিকার উপর দিনব্যাপী শুনানী শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা।
এদিন অভিযোগকারীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে শুনানীতে হাজিরা দিয়েছেন ৩২ জন। যার মধ্যে ৪ জন জেলাও বিভাগীয় ( ক্যাটাগরি-১) পর্যায়ের। অন্য ২৮টির মধ্যে দুদকের এনফোর্সমেন্ট টিমের সুপারিশের আলোকে খসড়া ভোটার তালিকায় নাম না থাকা ১৫ ক্লাবের প্রতিনিধি, নির্ধারিত সময় পেরিয়ে কাউন্সিলর ফরম প্রেরণ করা বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ।
আরও পড়ুন
| বিগ ব্যাশে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন অশ্বিন |
|
বিসিবির বিদ্যমান গঠণতন্ত্র লঙ্ঘন করে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলরশিপ পেয়েছেন বলে তামিম ইকবালের বিপক্ষে বুধবার অভিযোগ দাখিল করেছিলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। সাদা কাগজে লেখা তার এই অভিযোগ গ্রহন করেনি সেদিন নির্বাচন কমিশনের প্রতিনিধি। তারপরও শুনানীতে হাজিরা দিয়ে এই ইস্যুতে গণমাধ্যমের সঙ্গ কথা বলেছেন তামিম ইকবাল। বলেছেন-
‘যিনি আমার নামে অভিযোগ করেছেন, তিনিই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন যে, আমি কমপ্লেইন করিনি। আমি সাইন করিনি। যে বা যারা আমার বিপক্ষে অভিযোগ এনেছেন, তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, ওখানে কিন্তু দুটি জিনিস উল্লেখ করা আছে। অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না, এটা কেউ প্রমাণ করতে পারবে? আমি তিনটা টিম ওন করি। দুইটা টিমের কমিটিতে আছি। আমার বিপক্ষে যে আপত্তি তোলা হয়েছে, তাতে লিখা আছে আমার সাথে ওল্ডডিওএইচএসের কোন সম্পর্ক নেই। প্লিজ আমি যে কাগজ জমা দিয়েছি, সেখানে দেখেন আমি ওল্ডডিওএইচএসের কমিটিতে আছি কি না!’
আরও পড়ুন
| ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি কখনও হয়নি: তামিম |
|
সাবেক ক্রিকেটার না হলে বিসিবির কাউন্সিলর হওয়া যাবে না বলে তার বিপক্ষে যে অভিযোগ তোলা হয়েছে, সেই অভিযোগ খন্ডন করেছেণ তামিম-
‘সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা গঠনতন্ত্রে নেই। আমার অফিসিয়াল রিটায়ারমেন্ট বা অবসরের আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে, এমন কোনো কথাও লিখা নেই গঠনতন্ত্রে। অবসরের ঘোষণা দিয়ে খেলা ছাড়াই যদি মানদণ্ড হতো এবং বিসিবির গঠনতন্ত্রে যদি সেটাই লিখা থাকতো যে, নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অবসর না নিলে সাবেক ক্রিকেটারের তকমা গায়ে লাগবে না, তাহলে বিসিবি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ‘সি’ ক্যাটাগরিতে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কাউন্সিলর হওয়া মোহাম্মদ আশরাফুলের কাউন্সিলরশিপও বৈধ নয়। আশরাফুল ভাই মাত্র ক'দিন আগে ইংল্যান্ড থেকে খেলে আসলো। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের বিসিবি প্রেসিডেন্ট। উনিও অফিসিয়ালি অবসরের কথা ঘোষণা করেননি। তারা যদি আমাকে সেভাবে ধরার চেষ্টা করেন, তাহলে তারাও ধরা খাবেন। আমি রিসেন্ট টাইমে ক্রিকেট খেলেছি ৫ মাস আগে। গঠনতন্ত্রে যদি লিখা থাকতো অমুক তারিখের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে অবসরে যেতে হবে, তাহলে আমি মানতাম; কিন্তু এমন কোনো কথা লিখা নেই।’
আরও পড়ুন
| বিপিএলে চোখ রেখে এনসিএলে নতুন শুরুর আশা অধিনায়কদের |
|
ওল্ড ডিওএইচএস কাউন্সিলর হলেও তামিম শুনানিতে এসেছিলেন মূলত গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে। দুদকের এনফোর্সমেন্ট টিমের রিপোর্টের প্রেক্ষিতে যে ১৫টি ক্লাবকে খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি, তার একটি তামিমের গুলশান ক্রিকেট ক্লাব। এই ১৫ টি ক্লাবের হয়ে তামিম শুনানীতে তার অবস্থান পরিস্কার করেছেন-
‘আমি ওনাদের স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন না কেনো, আপনার ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। এই ১৫টা ক্লাব বিভিন্ন বিভাগে নিয়মিত ক্রিকেট খেলে, খেলোয়াড়দের পেমেন্ট করে। ওই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০% আয় হয়। তাদের সঙ্গে তাদের পরিবারও জড়িত। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের যদি কোনো আপত্তি থাকত, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন?’
আরও পড়ুন
| বাইশ গজে সম্পর্কের বন্ধন নাকি প্রতিদ্বন্দ্বিতার বিষবাষ্প |
|
বিসিবির নির্বাচনকে সামনে রেখে সরকারের হস্তক্ষেপ নিয়ে শঙ্কিত তামিম-
‘ক্রিকেটে ১৮ কোটি মানুষের আবেগ জড়িত। এখানে এই নোংরামিগুলো করবেন না। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে সরকার আছে, এই সরকারের দায়িত্বের মধ্যে কি এটা নাই যে সংস্কার করা? সরকারের একটা অংশ যদি এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে এটা কি একটা ভালো উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে?’
নির্ধারিত সময় পেরিয়ে আড়াই ঘন্টা পর বিসিবির সাবেক সভাপতির কাউন্সিলর ফরম গৃহিত হওয়ায় ১২টি ক্লাবের আপত্তির শুনানীতে লিখিত যৌক্তিক কারণ উপস্থাপন করেছে ফারুক আহমেদ। আইনগত জটিলতা থাকায় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রেঞ্জার্স ক্রিকেট একাডেমী পেয়েছে কাউন্সিলর ফরম। ওই দিন রাত ৯টায় অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের সভার আগে ফরম জমা দেয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে বিসিবি থেকে, সেই নির্দেশনা অনুযায়ী ফরম জমা দিয়েছেন বলে লিখিত ব্যাখ্যায় জানিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আলী খান পুরো ঘটনার স্বাক্ষী বলে লিখিত ব্যাখ্যায় জানিয়েছেন ফারুক আহমেদ।
আরও পড়ুন
| ‘আম্পায়ার ভুল করতেই পারেন’, ফাখারের ক্যাচের ব্যাপারে পাকিস্তান অধিনায়ক |
|
এদিন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মিশু আলী সুহাস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম এবং সিরাজগঞ্জের মামুন সশরীরে নির্বাচন কমিশনের সামনে শুনানীতে হাজিরা দিয়েছেন।
তামিম ইকবালের বিরুদ্ধে ভুতুড়ে অভিযোগ গৃহিত হয়নি। সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন-
‘আমরা এ ব্যাপারে একটি আপত্তি পেয়েছি। তবে যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। আমরা তাঁকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি। সঙ্গত কারণে আপত্তিটি আর আমলে নেয়া হবে না।’
শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। সে কারণেই যে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের নাম ভোটার তালিকায় ওঠেনি, গণমাধ্যমের কৌতুহল ওই ১৫টি ক্লাবকে ঘিরে। এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চান প্রধান নির্বাচক-
‘১৫টি ক্লাবের ব্যাপারে যে অভিযোগ উঠেছে,সে ব্যাপারে আমরা তাদের আইনজীবী, মালিক ও কাউন্সিলরদের বক্তব্য শুনেছি। আমরা প্রত্যেকের বক্তব্য নোট নিয়েছি এবং সেগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব।’
নির্বাচন কমিশনের তিন সদস্যের একজন অতিরিক্ত আইজিপি ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সিবগাত উল্লাহ পুলিশ এসি ক্লাবের ভোটার। নির্বাচন কমিশনে এমন একজনকে রাখা হলে সেই নির্বাচন প্রভাবমুক্ত হবে কীভাবে ? এ প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশন বলেছেন-
‘বিসিবির নির্বাচনে আগে রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা বিসিবির কর্মী হতেন। কিন্তু এবার বিসিবির বাইরে থেকে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি এবং কোনো চাপের মধ্যে নেই।’
No posts available.
১৩ মে ২০২৬, ৬:১০ পিএম
১৩ মে ২০২৬, ৪:২১ পিএম

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে এই হারের পর পাকিস্তান দলের নেতৃত্বের মান নিয়ে কড়া সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ব্যাটার আহমেদ শেহজাদ।
২৬৮ রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে পাকিস্তান মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। এই হারের পর কেবল মাঠের পারফরম্যান্স নয়, বরং দলের নির্বাচন প্রক্রিয়া এবং অধিনায়ক হওয়ার মাপকাঠি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক নিয়োগের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, অধিনায়ক হওয়ার ক্ষেত্রে মাঠের পারফরম্যান্স কি আদৌ এখন প্রধান বিবেচ্য বিষয় কি না।
শেহজাদ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,
‘আপনারা যদি ৩০ গড়ের ওপর ভিত্তি করে অধিনায়ক নিয়োগ দেন, তবে ভালো ইংরেজি বলতে পারাকেই’ একমাত্র যোগ্যতা হিসেবে ঘোষণা করে দিন।’
শেহজাদ ব্যঙ্গ করে আরও যোগ করেন যে, অধিনায়ক হওয়ার তালিকায় এখন সম্ভবত ব্যক্তিত্ব এবং বাহ্যিক রূপকেও অন্তর্ভূক্ত করা যেতে পারে। শেহজাদের ভাষায়, ‘হয়তো আমরা এখন আসল ক্রিকেটীয় প্রতিভার কথা ভুলেই যেতে পারি।’
শেহজাদ আরও মন্তব্য করেন, তরুণ ক্রিকেটাররা এখন হয়তো ভাবছে নেতৃত্বের সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটীয় দক্ষতার চেয়ে যোগাযোগ দক্ষতা (ইংরেজি বলা) বেশি গুরুত্বপূর্ণ। শেহজাদ বলেন,
‘এখন আমাদের উচিত বাচ্চাদের এটা শেখানো যে, পাকিস্তান দলের অধিনায়ক হতে চাইলে শুধু ইংরেজি বলা শিখলেই হবে। কারণ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এর বাইরে আর কিছুরই এখন আর গুরুত্ব নেই।’
পাকিস্তানের এই হারের ম্যাচে অধিনায়ক শান মাসুদ রান তাড়ায় নেমে দ্রুত আউট হওয়ার আগে করেছেন মাত্র ২ রান। বিপরীতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা। পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানের মিডল অর্ডার তছনছ করে দেন তিনি। বিশেষ করে চা-বিরতির পর এক বিধ্বংসী স্পেলে সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও নোমান আলীকে ড্রেসিংরুমের পাঠান গতি তারকা নাহিদ।
এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে থেকে সিলেটে শুরু হবে।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের চতুর্থ রাউন্ডে দাপট দেখালেন বোলাররা। আগুনঝরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি স্পিনের মায়াজালে আবাহনী লিমিটেডের মাহফুজুর রহমান রাব্বির শিকার ৫ উইকেট।
পিকেএসপিতে মৃত্যুঞ্জয়ের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে ১০ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। সব মিলিয়ে ম্যাচে খেলা হয়েছে মোটে ৩২ ওভার।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা মৃত্যুঞ্জয়। এর আগের ম্যাচেও ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
বসুন্ধরার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ছোট লক্ষ্যে ৮.১ ওভারে জিতে যায় মোহামেডান। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন এনামুল হক বিজয়। মোহাম্মদ নাঈম শেখ করেন ২১ বলে ৩১ রান।
লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। জবাবে ২৫.৪ ওভারে জিতে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রুপগঞ্জ টাইগার্সের ব্যাটারদের নাচিয়ে ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নেন মাহফুজুর রাব্বি। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার দ্বিতীয় ৫ উইকেট।
শাকির হোসেন শুভ্র দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া কালাম সিদ্দিকি এলিনের ব্যাট থেকে আসে ৩৪ রান।
রান তাড়ায় ভালো শুরু করেও ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যান জিসান আলম। ৭ চার ও ২ ছক্কায় ৭৬ বলে ৬৫ রান করেন সৌম্য সরকার। জাকের আলি অনিক ১ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
চার ম্যাচে আবাহনীর এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে সম্ভাবনা জাগালেন আলিস আল ইসলাম। ওভার শেষ হয়ে যাওয়ায় বাড়ল অপেক্ষা। তবে নতুন ওভার শুরু করে কোনো ভুল করলেন না আলিস। আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এই রহস্য স্পিনার।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট নেন আলিস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে তার রহস্য স্পিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে আলিসের রহস্যে কাবু হয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক আলিস।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন |
|
লিস্ট 'এ' ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার আলিস। আর ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বোলার হলেন মোট ১১ জন। এদের মধ্যে শুধু মোহাম্মদ শরীফের রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান যোগ করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে ৭১ রান করেন দীপু। তামিমের ব্যাট থেকে আসে ৩টি করে চার-ছক্কায় ১০৭ বলে ৭৮ রান।
এরপর চার নম্বরে নেমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সামলান শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
শেষ দিকে আবু হায়দার রনি ২ চার ও ৫ ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করলে তিনশ পার করে প্রাইম ব্যাংক।
৫১ রানে ৪ উইকেট নেন মাহফুজুল ইসলাম।
পরে আলিসের স্পিনে কাবু হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি গাজী গ্রুপ। ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দলকে জেতান ২৯ বছর বয়সী রহস্য স্পিনার।
এ নিয়ে চার ম্যাচের সবকটিই জিতল প্রাইম ব্যাংক। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
নবগঠিত এই কমিশন প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে এই কমিশনের প্রধান কাজ।
আরও পড়ুন
| পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেলেন শান্ত-নাহিদরা |
|
গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মধ্যে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে।
পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮৭ রান করেন শান্ত। এমন ব্যাটিয়ের পর ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিক। দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন কুমার দাস (৬ ধাপ পিছিয়ে ৩৮), সাদমান ইসলাম (৪ ধাপ পিছিয়ে ৫৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন।