২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগীয় কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিমের নির্বাচিত হয়ে আসার পথে বাধা সৃষ্টি করেছিলেন বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান। বিসিবির আসন্ন নির্বাচনে ঢাকা বিভাগীয় কোটায় সরকার সমর্থিত ২ প্রার্থীকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর মনোনয়নপত্র তুলে তাতে প্রস্তাবকও সমর্থকের স্বাক্ষর নিয়ে ঢাকা বিভাগীয় কোটার ২ পরিচালক পদের নির্বাচন জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন রেদোয়ান। দুইটি পরিচালক পদের বিপরীতে ১৮ ভোটারের সমর্থন নিতে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
আরও পড়ুন
| রাজ্জাকসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪ প্রার্থী |
|
তবে তিন প্রার্থীর ভোটযুদ্ধ থামিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আবদল্লাহ আল ফূয়াদ রেদোয়ানের প্রার্থীতার পক্ষে সমর্থক মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মাসুদের কাউন্সিলর ফরমের স্বাক্ষরের সঙ্গে মনোনয়ন পত্রের স্বাক্ষরের মিল খুঁজে পায়নি নির্বাচন কমিশন। সে কারণেই আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আমিনুল ইসলাম বুলবুল এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় এখন এই দুইজনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
মঙ্গলবার আপত্তি শুনানিতে রেদোয়ানের প্রার্থিতা বাতিল বলে গণ্য হলে ঢাকা বিভাগীয় কোটা থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন।
আরও পড়ুন
| ৬০টি মনোনয়নপত্র বিক্রি, নির্বাচকের চাকরি ছেড়ে নির্বাচন যুদ্ধে রাজ |
|
মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষরের মিল দেখতে না পেয়ে নির্বাচন কমিশন প্রার্থীতা বাতিল করায় ক্ষোভে ফেটে পড়েছেন আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান,
‘মনোনয়নপত্রে প্রস্তাবক এবং সমর্থকের ঘরে যে দুইজনের স্বাক্ষর নিয়েছি, তা জেনুইন। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সঙ্গে আমার মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষরের মিল আছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, আমার সমর্থকের কাউন্সিলর ফরমের স্বাক্ষরের সঙ্গে মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল নেই। আগামীকাল (মঙ্গলবার) শুনানিতে যদি আমার সমর্থক বলেন, এটা তার স্বাক্ষর তাহলে কি আমার মনোনয়নপত্র বাতিল করতে পারবে নির্বাচন কমিশন? আমি নির্বাচন কমিশনকে বলেছি, আপিলে শুনানির আগে আমার মনোনয়নপত্র বাতিল বলতে পারেন না আপনারা। আমাকে হেয় প্রতিপন্ন করতে এটা করা হয়েছে। বিসিবির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। তা না হলে এই নির্বাচন কমিশন সবার সামনে আজ্ঞাবহ নির্বাচন কমিশন হিসেবে চিহ্নিত হবে।’
আরও পড়ুন
| বাদ পড়া ১৫ ক্লাব এবং ৫ জেলা ফিরে পেলো ভোটাধিকার |
|
আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান ছাড়াও আরো ২টি মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের প্রার্থিতা বাতিল হয়েছে প্রস্তাবকারী এবং সমর্থনকারীর স্বাক্ষরের মিল খুঁজে না পাওয়ায়। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরের প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম বিভাগে ২টি পরিচালক কোটার নির্বাচনে এখন প্রার্থীর সংখ্যা ৩ জন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর করবেন নির্বাচন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় রাজশাহী বিভাগের ১ পরিচালক কোটায় এখন বৈধ প্রার্থীর তালিকা এখন ৩-এ নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের মুখলেসুর রহমান, জয়পুরহাটের এস এম শামস মতিন এবং পাবনার তওহীদ তারিক খান করবেন নির্বাচন।
আরও পড়ুন
| ১৫ ক্লাবের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তামিম |
|
বরিশাল বিভাগে ১টি পরিচালক কোটায় মনোনয়নপত্র জমা দিয়ে যাচাই বাছাই শেষে শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগে ১ পরিচালক কোটায় রাহাত সামস এবং খুলনা বিভাগে ২ পরিচালক কোটায় আবদুর রাজ্জাকও জুলফিকার আলী খান বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক বিবেচিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে পরিচালক নির্বাচিত হয়েছেন।
জমাকৃত ৫১ প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৪৮টি বৈধ বলে বিবেচিত হয়েছে। ক্যাটাগরি-২ তে জমাকৃত ৩০টি এবং ক্যাটাগরি-৩ তে ৩টি মনোনয়নপত্রের সব ক'টি বৈধ বলে গণ্য করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রার্থীদের উপর আপত্তি গ্রহণ এবং শুনানি হওয়ার কথা। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের দিন। সেই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি গঠিত নির্বাচন কমিশন।
No posts available.
১৩ মে ২০২৬, ৬:১০ পিএম
১৩ মে ২০২৬, ৪:২১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের চতুর্থ রাউন্ডে দাপট দেখালেন বোলাররা। আগুনঝরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি স্পিনের মায়াজালে আবাহনী লিমিটেডের মাহফুজুর রহমান রাব্বির শিকার ৫ উইকেট।
পিকেএসপিতে মৃত্যুঞ্জয়ের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। পরে ১০ উইকেটেই ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। সব মিলিয়ে ম্যাচে খেলা হয়েছে মোটে ৩২ ওভার।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২২ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা মৃত্যুঞ্জয়। এর আগের ম্যাচেও ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
বসুন্ধরার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ছোট লক্ষ্যে ৮.১ ওভারে জিতে যায় মোহামেডান। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন এনামুল হক বিজয়। মোহাম্মদ নাঈম শেখ করেন ২১ বলে ৩১ রান।
লিগের চার ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ টাইগার্স। জবাবে ২৫.৪ ওভারে জিতে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রুপগঞ্জ টাইগার্সের ব্যাটারদের নাচিয়ে ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৫ রান খরচ করে ৫ উইকেট নেন মাহফুজুর রাব্বি। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার দ্বিতীয় ৫ উইকেট।
শাকির হোসেন শুভ্র দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া কালাম সিদ্দিকি এলিনের ব্যাট থেকে আসে ৩৪ রান।
রান তাড়ায় ভালো শুরু করেও ৩০ বলে ২৯ রান করে আউট হয়ে যান জিসান আলম। ৭ চার ও ২ ছক্কায় ৭৬ বলে ৬৫ রান করেন সৌম্য সরকার। জাকের আলি অনিক ১ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
চার ম্যাচে আবাহনীর এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে সম্ভাবনা জাগালেন আলিস আল ইসলাম। ওভার শেষ হয়ে যাওয়ায় বাড়ল অপেক্ষা। তবে নতুন ওভার শুরু করে কোনো ভুল করলেন না আলিস। আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এই রহস্য স্পিনার।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শুধু হ্যাটট্রিকই নয়, সব মিলিয়ে ৬ উইকেট নেন আলিস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে তার রহস্য স্পিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৯৮ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। জবাবে আলিসের রহস্যে কাবু হয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক আলিস।
আরও পড়ুন
| বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন |
|
লিস্ট 'এ' ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার আলিস। আর ঢাকা প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া বোলার হলেন মোট ১১ জন। এদের মধ্যে শুধু মোহাম্মদ শরীফের রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৬ রান যোগ করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে ৭১ রান করেন দীপু। তামিমের ব্যাট থেকে আসে ৩টি করে চার-ছক্কায় ১০৭ বলে ৭৮ রান।
এরপর চার নম্বরে নেমে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সামলান শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
শেষ দিকে আবু হায়দার রনি ২ চার ও ৫ ছক্কায় মাত্র ১৭ বলে ৪২ রান করলে তিনশ পার করে প্রাইম ব্যাংক।
৫১ রানে ৪ উইকেট নেন মাহফুজুল ইসলাম।
পরে আলিসের স্পিনে কাবু হয়ে জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি গাজী গ্রুপ। ক্যারিয়ার সেরা বোলিং করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দলকে জেতান ২৯ বছর বয়সী রহস্য স্পিনার।
এ নিয়ে চার ম্যাচের সবকটিই জিতল প্রাইম ব্যাংক। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন— গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
নবগঠিত এই কমিশন প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই হবে এই কমিশনের প্রধান কাজ।
আরও পড়ুন
| পাকিস্তানকে গুঁড়িয়ে সুখবর পেলেন শান্ত-নাহিদরা |
|
গত বছরের অক্টোবর বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কয়েক মাসের মধ্যে সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে নির্বাচন হতে পারে আগামী জুনে।
পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩, ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।

দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় জয়ের পর আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
যথারীতি বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৮৭ রান করেন শান্ত। এমন ব্যাটিয়ের পর ক্যারিয়ার সেরা ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠেছেন তিনি। এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
এছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিক। দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন কুমার দাস (৬ ধাপ পিছিয়ে ৩৮), সাদমান ইসলাম (৪ ধাপ পিছিয়ে ৫৮)।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর দ্বিতীয় ইনিংসে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ১১ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। মেগা এই টুর্নামেন্টে চমক রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
দলের অন্যতম প্রধান পেসার ডার্সি ব্রাউনকে বাদ দিয়ে অনভিজ্ঞ বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে দলে টেনেছে অজি নির্বাচকরা। ২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন ব্রাউন। অজিদের জার্সিতে খেলেছেন ৪১ টি-টোয়েন্টি।
ব্রাউনের জায়গায় সুযোগ পাওয়া হ্যামিল্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন মাত্র ১ ম্যাচ।
ডার্সি ব্রাউনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক শন ফ্লেগলার জানান, কন্ডিশন এবং দলের ভারসাম্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ডার্সি বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। তবে আমাদের দলে ছয়জন ডানহাতি পেস বোলিং অপশন রয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে স্রেফ গতির চেয়ে বৈচিত্র্য বেশি কার্যকর হতে পারে ভেবেই আমরা বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে বেছে নিয়েছি।‘
চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরেছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনিউ। দলে রয়েছেন এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনার এবং তাহলিয়া ম্যাকগ্রার মতো অভিজ্ঞ তারকারা। ২০০৯ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলা পেরি এই সংস্করণে প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন।
এবারের বিশ্বকাপে গ্রুপ ১-এ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:
সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
রিজার্ভ: তাহলিয়া উইলসন।