
লা লিগার শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকাফ জন্য জয়টা ভীষণ দরকার ছিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনাকে প্রায় রুখেই দিয়েছিল সেল্টা ভিগো। সেই চাপ সরিয়ে শেষ সময়ের গোলে জয় ধরা দেয় কাতালান ক্লাবটির। দলের এই হাল না ছেড়ে দেওয়া মানসিকতায় মুগ্ধ কোচ হান্সি ফ্লিক।
শনিবার রাতের ম্যাচে একটা পর্যায়ে মনে হচ্ছিল এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বার্সেলোনাকে। তবে ইনজুরি টাইমে রাফিনিয়ার গোল নিশ্চিত করে জয়। এতে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে তাদের। ৬৬ পয়েন্টে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলেছে একটি কম।
আরও পড়ুন
| ৩৯ বছর বয়সে না ফেরার দেশে ক্রোয়েশিয়ান ফুটবলার |
|
সেল্টার বিপক্ষে বার্সেলোনা যেভাবে শেষ পর্যন্ত লড়ে গেছে, সেটা বেশ মনে ধরেছে ফ্লিকের।
“৩-১ গোলে পিছিয়ে যাওয়ার পর আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, তাতে আমি খুব খুশি। দল কখনই হাল ছেড়ে দেয়নি এবং এটাই তাদের মানসিকতা। আমরা যে দ্বিতীয় গোলটি হজম করেছি, সেখানে আসলেই আমাদের ভুল ছিল। তবে আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হল খেলার একেবারে শেষ অবধি খেলোয়াড়দের প্রতিক্রিয়াটা।”
ম্যাচের ৬২তম মিনিটে তৃতীয় গোল হজম করে বার্সেলোনা। দানি ওলমো ব্যবধান কমানোর পর সমতা টানেন রাফিনিয়া। মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরপর ৯৮তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে নিশ্চিত করেন রোমাঞ্চকর এক জয়।
কোচের বাড়তি প্রশংসা তাই পেয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার।
“রাফিনিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে দলের অন্যান্য সব খেলোয়াড়ের মতোই দুর্দান্ত খেলেছে। তবে সে একজন নেতা, সবসময়ই তার মাঝে একটা ইতিবাচক মানসিকতা রয়েছে, যা সে দলের বাকিদের মাঝেও ছড়িয়ে দেয়।”
No posts available.
৫ মার্চ ২০২৬, ২:৫১ পিএম
৫ মার্চ ২০২৬, ১:৩১ পিএম
৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

এএফসি উইমেন’স এশিয়ান কাপে শুক্রবার শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ার সেরাদের মঞ্চে লাল সবুজের প্রতিনিধিরা কেবল সংখ্যাপূরণ করতে আসেনি, ম্যাচের আগে তা স্পষ্ট করে জানিয়ে দিলেন দলের প্রধান কোচ পিটার বাটলার।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের শিষ্যদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।
“তারা (উত্তর কোরিয়া) টেকনিক্যালি দারুণ দক্ষ ও প্রতিভাবান দল। আমি বাস্তববাদী মানুষ, জানি এই ম্যাচ জেতা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। তবে আমরা রক্ষণভাগ সামলে বসে থাকব না, লড়াই করব। নিজেদের নিজস্বতা ধরে রেখে সমর্থকদের হৃদয় জয় করতে চাই।”
খেলোয়াড়দের ওপর অতিরিক্ত কাজের চাপ (ওয়ার্কলোড) কমাতে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ। কৌশলগত কারণে ও পরবর্তীতে পার্থ ম্যাচের কথা মাথায় রেখে এই পরিবর্তনগুলো আনা হতে পারে।
প্রথমবার এশিয়ান কাপে খেলতে এসে কঠিন গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল- চীন (১৭তম), উত্তর কোরিয়া (৯ম) ও উজবেকিস্তান (৪৯তম) আছে যোজন যোজন এগিয়ে।
তাই কোয়ার্টার ফাইনালে ওঠার আকাশকুসুম কল্পনা নয় বরং প্রতিটি ম্যাচে উন্নতির দিকেই নজর বাটলারের।
“আমরা এখানে কোনো ভাগ্যের জোরে আসিনি, যোগ্যতা অর্জন করেই এসেছি। এএফসির মান সাফের চেয়ে অনেক উন্নত। এখানকার মাঠ, সুবিধা ও পেশাদারিত্ব আমাদের মেয়েদের জন্য একটি বড় শিক্ষামূলক সুযোগ। আমি চাই তারা সততা ও নিষ্ঠার সঙ্গে খেলুক।”
ঢাকায় থাকাকালীন ভোরে অনুশীলনের অভ্যাস সিডনিতেও বজায় রাখছেন বাটলার। প্রতিদিন সকাল ৯টায় অনুশীলনের কারণও ব্যাখ্যা করেন তিনি।
“আমি খুব ভোরে ঘুম থেকে ওঠায় বিশ্বাস করি। ঢাকায় আমরা ভোর ৫টা ৪৫ মিনিটে কাজ শুরু করি কারণ আমাদের সুযোগ-সুবিধা সীমিত। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কাজ শেষ করতে হয়। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করেই আমাদের বড় হতে হচ্ছে।”
চীনের বিপক্ষে অভিষেক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের পর গোলকিপার মিলিকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেন বাংলাদেশের কোচ।
উত্তর কোরিয়ার বিপক্ষে আফঈদা-মিলিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। চীনের বিপক্ষে দারুণ ফুটবল উপহার দেওয়ার পর এই ম্যাচে ড্র বা ইতিবাচক ফলাফল বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এএফসি এশিয়ান কাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমে চমকে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুইবারের চ্যাম্পিয়নরা এশিয়ান মঞ্চে জানান দিয়েছে চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে। এবার সামনে উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে যারা আরও এগিয়ে চীনের চেয়ে।
এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ারর বিপক্ষে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ কোচ নিজেদের কৌশল নিয়ে কিছু বলেননি, কেবল জানিয়েছেন উত্তর কোরিয়ার বিপক্ষে তাঁর একটি পরিকল্পনা আছে। আর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক কোরিয়ান কোচ রি সং হো।
চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখেছেন উত্তর কোরিয়ার কোচ। ওই ম্যাচ দেখার পর বাংলাদেশ দল নিয়ে তাঁর ভুল ভেঙেছে বলে জানান, ‘আমি এখানে এসে চীন-বাংলাদেশ ম্যাচটি দেখেছি এবং মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’
চীনের বিপক্ষে ০-২ গোলে হারা ম্যাচে শুরুতেই লিড নিতে পারতো বাংলাদেশ। খেলার ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার দারুণ শট ঠেকিয়ে দেন চীনের গোলকিপার। এছাড়া পুরো ম্যাচেই নজর কেড়েছেন এই উুইঙ্গার। তাঁকে নিয়ে আলাদা সতর্ক থাকবেন বলে জানান উত্তর কোরিয়ার কোচ রি সং হো, ‘তাদের আক্রমণভাগের তিন জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা) নিয়ে সতর্ক, যে বাঁ প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারে। আক্রমণ এবং রক্ষণ- উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই আগামীকালের ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও জয় তুলে নিয়েছে উত্তর কোরিয়া। তারা প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

বিশ্বকাপ ফুটবলের স্বপ্নে বিভোর ইরাক এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে দেশটির অংশগ্রহণের পথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভিসা জটিলতা এবং আকাশপথ বন্ধ থাকায় মেক্সিকোর প্লে-অফ টুর্নামেন্টে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ইরাক।
আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্তেরিতে বলিভিয়া অথবা সুরিনামের বিপক্ষে প্লে-অফ খেলার কথা রয়েছে ইরাকের। কিন্তু যুদ্ধাবস্থার কারণে অনেক দেশে মেক্সিকান দূতাবাস বন্ধ থাকায় ইরাকের পেশাদার খেলোয়াড়, কারিগরি ও মেডিকেল স্টাফরা এখনো মেক্সিকোর ভিসা পাননি।
বুধবার ইরাক ফুটবল ফেডারেশন এক ইন্সটাগ্রাম বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা দলের প্রধান কোচ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এক জায়গায় জড়ো করতে পারছে না।
আকাশপথ বন্ধ থাকায় ইরাকের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন। অস্ট্রেলিয়াকে ২০২২ বিশ্বকাপে নিয়ে যাওয়া এই কোচ গত মাসেও জানিয়েছিলেন, বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রস্তুতির কোনো বিকল্প নেই। কিন্তু এখন নিজেই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।
ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ১৯৮৬ সালের পর এই প্রথম আবারও বিশ্বমঞ্চে ফেরার সুযোগ তৈরি হয়েছে ইরাকের সামনে।
যদি ইরাক প্লে-অফে ব্যর্থ হয়, তবুও তাদের সামনে একটি বিকল্প পথ খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যদি বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে এশীয় অঞ্চলের র্যাঙ্কিং অনুযায়ী ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে ফিফার আইন অনুযায়ী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাতে।
বর্তমানে ইরাকের সামনে সবচেয়ে বড় লক্ষ্য হলো সব বাধা পেরিয়ে ৩১ মার্চের প্লে-অফ ম্যাচে অংশ নেওয়া। যুদ্ধ আর ভূ-রাজনৈতিক মারপ্যাঁচে আটকে পড়া ফুটবলাররা এখন মাঠে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন।

এএফসি উইমেন’স এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এত কম গোলের পরাজয়ে প্রশংসা পাচ্ছেন আফঈদা, ঋতুপর্ণারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ ওপরের দলটির বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই যখন ফুটবল অঙ্গলে প্রশংসিত, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধানের এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
চীনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গতকাল সংবাদমাধ্যমকে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো- শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এবং তারা ফর্মে নেই।’
এশিয়ান কাপের ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ০-২ গোলে হারা ম্যাচ নিয়ে কিরণের মন্তব্যকে সম্পূর্ণ এবং চরম ‘ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিরণের মন্তব্যে কোচ কি ভাবছেন জানতে চাইলে বাটলার বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’
চীনের খেলোয়াড়দের বয়স্ক বলায় খেপেছেন বাটলার। তাদের খেলোয়াড়েরা কোথায় বেড়ে ওঠে এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তফাত কেমন সেটি বোঝাতে বাটলার বলেন, ‘ওটা (চীন) একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (স্পোর্টিং ক্লাব) মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তাঁর (কিরণ) পক্ষ থেকে এটি অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল। যদিও আমি এটিই তাঁর কাছ থেকে প্রত্যাশা করি।’

লিয়াম রোসেনিয়রের অধীনে নিজেদের সেরা ফর্ম খুঁজে পেল চেলসি। বুধবার রাতে পিছিয়ে পড়েও জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে বিধ্বস্ত করেছে ব্লুজরা।
ভিলা পার্কে প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির জয় ৪-১ ব্যবধানের। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার সঙ্গে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে কমিয়ে আনল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরুটা ভিলার জন্য দারুণ ছিল। মাত্র ১৫০ সেকেন্ডের মাথায় লিঁও বেইলির কাটব্যাক থেকে ডগলাস লুইজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
৩৫ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেন জোয়াও পেদ্রো। এনজো ফার্নান্দেসের পাস থেকে মালো গুস্তো বল বাড়িয়ে দিলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও এনজোর সহায়তায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।
বিরতির পর চেলসির আক্রমণভাগের সামনে ভিলার রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৫৫ মিনিটে অধিনায়ক রিস জেমসের ক্রস ভিলা গোলকিপার মার্তিনেস ক্লিয়ার করতে গিয়ে কোল পালমারের পায়ে তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করেন ইংলিশ তারকা।
৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেজান্দ্রো গার্নাচোর বাড়ানো বল জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক উদযাপন করেন তিনি। শেষ দিকে গার্নাচো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা এমিলিয়ানো মার্তিনেস রুখে দেন।
গত ম্যাচে আর্সেনালের কাছে হারের পর আবারও জয়ের ধারায় ফিরল চেলসি। শেষ ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়া ভিলা এখন প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান হারানোর শঙ্কায় রয়েছে।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
প্রিমিয়ার লিগে রাতের অপর খেলায় ফুলহামকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।