২৪ অক্টোবর ২০২৪, ৫:২৫ পিএম

গোলপোস্টে আর্লিং হলান্ড নিয়মতিই করে যাচ্ছে অবিশ্বাস্য সব কীর্তি। গোল করা বানিয়ে ফেলেছেন যেন সহজতম এক কাজ। তবে গত বুধবার রাতে স্পার্তা প্রাগার বিপক্ষে যা করেছেন তা রীতিমত অবিশ্বাস্যই। অতিমানবীয় এক গোলে সবাইকে চমকে দিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা। সিটি কোচ পেপ গার্দিওলার কাছে তাই মনে হচ্ছে, এমন কিছু রক্তমাংসের মানুষের পক্ষে করা সম্ভব নয়।
স্পার্তা প্রাগার বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নরা এদিন জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধান। জোড়া গোল করেছেন হলান্ড। নিজের প্রথম গোলটা হলান্ড করেছেন ব্যাকহিল ভলি থেকে। সাভিনিয়োর করা ক্রস ডি বক্সের ভেতর বেশ অনেক খানি লাফিয়ে উঠে অনেকটা বলের দিকে না তাকিয়ে পায়ের পেছনের অংশ দিয়ে যেভাবে বল জালে প্রবেশ করিয়েছেন তা মাঠে থাকা দর্শক, কোচ, খেলোইয়াড় কিংবা টিভি সেটের সামনে বসে থাকা সমর্থকদেরও বাধ্য করেছে নিজের ভ্রু কুচকাতে।
স্বভাবতই এমন গোলের পর সবার প্রশংসাও কুড়াচ্ছেন হলান্ড। আর যা দেখেছেন, তা যেন বিশ্বাসই হচ্ছে না গার্দিওলা।
“আমি জানি না সে এটা কিভাবে করেছে। একজন মানুষের পক্ষে এমন কিছু করা সম্ভব না। দারুণ একটা গোল করেছে সে। ম্যাচে ১৫ থেকে ২০ বার বল টাচ করলেও এরমধ্যে ৭/৮ টা গোলের সুযোগ তৈরি করে ফেলে সে। যেটা অবিশ্বাস্য।”
হলান্ডের এই গোলে মুগ্ধ হয়েছে সতীর্থ ফিল ফোডেনও।
“ম্যাচ শেষে তাকে বলেছিলাম এমন কিছু আমি করতে গেলে চোটে পড়ে যেতাম। সে এটা কিভাবে করে তা আমি জানি না। এটা প্রমাণ করে তার পা কতটা লম্বা। সে অতিমানব। সে এমন কিছু করতে পারে, যা অন্যদের দ্বারা করা সম্ভব না।”
মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ১২ ম্যাচে করে ফেলেছেন ১৩ গোল।
No posts available.
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৭ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৭ পিএম

জুনে শুরু ২০২৬ ফিফা বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দল সারছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এরই মধ্যে দুঃসংবাদ পেল ইংল্যান্ড। দলটির অভিজ্ঞ মিডফিল্ডার রুবেন লাফটাস-চিক চোয়াল ভেঙেছেন। ক্লাব থেকে প্রাপ্ত সংবাদ—বিশ্বকাপ অধ্যায় শেষ এসি মিলান তারকার।
রবিবার সিরি’আতে পারমার বিপক্ষে মাত্র দশম মিনিটে মাঠ ছাড়তে হয় লাফটাস-চিককে। পারমার গোলকিপার এদোয়ার্দো করভির সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় লাফটাস-চিককে। সেখান থেকে দ্বারস্ত হতে হয় চিকিৎসকের। ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় মিলান।
ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লাফটাস-চিকের আঘাতটি গুরুতর। স্কাই স্পোর্টস ইতালিয়া জানিয়েছে, “উপরের দুটি দাত ভেঙে তার। কেটে গেছে মাড়ির উপরের অংশ। পাশাপাশি ইংল্যান্ড তারকা হাড়েও আঘাত পেয়েছেন।”
প্রতিবেদন অনুযায়ী, লাফটাস-চিক সোমবার অপারেশন করবেন এবং কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
সবকিছু বিবেচনায় বিশ্বকাপে অংশ নেওয়ার ঝুঁকিতে লাফটাস-চিক। টুর্নামেন্ট মাত্র চার মাস দূরে। অপারেশন ও পুনরুদ্ধারে দীর্ঘ সময় প্রয়োজন হলে তাকে নাও পেতে পারে ইংল্যান্ড।
৩০ বছর বয়সী লাফটাস-চিক ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের দলে খেলেছেন। তখন গ্যারেথ সাউথগেটের নেতৃত্বে ইংল্যান্ড ১৯৯০ সালের পর প্রথমবার সেমিফাইনালে পৌঁছে। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে হেরে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাদ পড়ে।
লাফটাস-চিক এরপর আন্তর্জাতিক দলে সেভাবে সুযোগ পাননি। তবে থমাস টুখেল তাকে গত বছর থ্রি লাইন্স দলে পুনরায় সুযোগ দেন। অক্টোবরে ওয়েলসের বিপক্ষে ৩-০ জয়ে তিনি সাবস্টিটিউট হিসেবে খেলেছিলেন।
অপরদিকে, লাফটাস-চিকের চোট এসি মিলানের জন্যও বড় ধাক্কা ছিল। শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান তাদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে গিয়েছে, ফলে মিলানের শিরোপা আশা ক্ষুণ্ন হয়েছে।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেছেন এবেরেচি এজে। যা তাঁকে সাবেক আর্সেনাল স্ট্রাইকার থিয়েরি হেনরি ও রবিন ভ্যান পেরসির রেকর্ড স্পর্শে সুযোগ তৈরি করে দিয়েছে।
এজে এই মৌসুমে ইতোমধ্যেই টটেনহামের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। এখন পর্যন্ত দুই ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। উত্তর লন্ডন ডার্বিতে একটি লিগ মৌসুমে চার বা তার বেশি গোল করা দ্বিতীয় খেলোয়াড় এজে। ১৯৩৪-৩৫ মৌসুমে এই কৃতিত্ব করেছিলেন টেড ড্রেক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৮ সালের পর টটেনহামের বিপক্ষে সর্বকালের সবচেয়ে বড় এওয়ে ম্যাচে জয় উদযাপন করেছে আর্সেনাল। এটি দ্বিতীয় মৌসুম যখন আর্সেনাল উভয় লিগ ম্যাচেই স্পার্সের বিপক্ষে তিন বা তার বেশি গোল ব্যবধানে জিতেছে। এর আগে ১৯৩৪-৩৫ মৌসুমে এমনটা ঘটেছিল।
এজে এই মৌসুমে মাত্র ১৪টি ম্যাচ শুরু করেছেন এবং ২৩ নভেম্বরের পর থেকে আর্সেনালের হয়ে পূর্ণ ৯০ মিনিট খেলেননি। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি সবসময় চেষ্টা করি এমন অবস্থানে থাকতে, যাতে সঠিক জায়গা খুঁজে পাই এবং সুযোগ তৈরি করতে পারি। এ পর্যন্ত আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর সেটা কাজ করেছে। আমরা ভালো পারফরম্যান্স করেছি। যা করতে চেয়েছি, তাই হয়েছে—এটাই মূল বিষয়।”
উলভসের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের প্রতিক্রিয়ার গুরুত্ব নিয়ে প্রশ্নে এজে যোগ করেন,
“হ্যাঁ, নিশ্চয়ই, এটিই মূল বিষয়। আমরা জানি আমাদের সামর্থ্য। আমাদের প্রতিটি ম্যাচে প্রাধান্য নিয়ে খেলা এবং জয় করা দরকার, আর সেই খেলোয়াড় রয়েছে। এটা গুরুত্বপূর্ণ জয় এবং আমরা এগিয়ে চলব।”
এজের এই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে পাঁচটি প্রিমিয়ার লিগ গোল, যার মধ্যে ৮০ শতাংশ গোলই উত্তর লন্ডন ডার্বি থেকে প্রাপ্ত।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বহুল প্রতীক্ষিত নির্বাচন হবে আগামী ৯ মার্চ। প্রায় পাঁচ বছর পর হতে চলা এজিএম এবং ভোট গ্রহণ হবে শাহবাগের ঢাকা ক্লাবে।
মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ।
নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন মোট ৩৭১ জন সদস্য। যার মধ্যে তিনজন দাতা সদস্য রয়েছেন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬ টি এবং একজন সভাপতি থাকবেন।
আজ সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন,
'নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে।'
বিলম্বের কারণ ব্যাখ্যা করে কাজল জানান, ক্লাবটি এসসি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে।
তিনি বলেন, 'আদালত এখন মার্চের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।'
গত রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা ক্লাব প্রাঙ্গনের নোটিশ বোর্ডেও সাঁটানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র বিক্রি হবে এবং ১ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ৩ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি ও প্রত্যাহারের পর ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ব্যারিস্টার কাজল বলেন,
'কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আমাদের মূল অঙ্গীকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।'
এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক পরিচালক-ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন পরিচালনা পর্ষদ মোহামেডান এসসিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

২০২৬ ফিফা বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে মাদকসন্ত্রাসী ‘এল মেনচো’ নিহত হওয়ায় দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
মেক্সিকো সেনারা গতকাল অভিযান চালিয়ে নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্টেসকে হত্যা করেন। এই ঘটনায় আরও ছয় জন নিহত হন। হত্যার পর জালিস্কো ও অন্যান্য রাজ্যে গাড়ি পোড়ানোসহ সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে এবং কয়েকটি বিমান সংস্থা জালিস্কোর ফ্লাইট বাতিল করেছে।
জালিস্কোর রাজধানী গুআদালাহারা হবে গ্রুপ পর্বের চারটি ম্যাচের আয়োজনস্থল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারে, যদি তারা প্লে-অফের মাধ্যমে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। এরই মধ্যে জালিস্কোতে গ্রুপ পর্বে স্পেন, কলোম্বিয়া, উরুগুয়ে ও মেক্সিকোর খেলা নিশ্চিত।
জালিস্কোর সঙ্গে অন্য হোস্ট শহর মেক্সিকো সিটি এবং মন্তের্রে এই ধরনের সহিংসতার প্রভাব কম, তবে স্থানীয় নিরাপত্তা জটিলতার কারণে চারটি অভ্যন্তরীণ ম্যাচ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন,
‘দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।’
বিমান সংস্থা এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইনস এবং আমেরিকান এয়ারলাইন্স জালিস্কোর ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নাগরিকদের তামাউলিপাস, মিচোকান, গুরেরো এবং নুয়েভো লিওনেও নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে।
যুক্তরাজ্য সরকারও সতর্ক করে জানিয়েছে, জালিস্কোর ভ্রমণকারীরা চরম সতর্কতা অবলম্বন করবেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন। এ ঘটনায় ২০২৬ বিশ্বকাপের মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত আরও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন মৌসুমের আগে স্ট্রাইকার খোঁজা শুরু করেছে বার্সেলোনা। অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ত লেভানডফস্কির চুক্তি জুনে শেষ হওয়ার কথা, আর সেটি নবায়নের সম্ভাবনা কম বলেই ধারণা স্প্যানিশ সংবাদমাধ্যমের। তাই সম্ভাব্য বিকল্পের তালিকা তৈরি করছে কাতালান ক্লাবটি—যেখানে আলোচনায় আছে হ্যারি কেইনের নাম।
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে খেলা এই ইংলিশ স্ট্রাইকারকে প্রায় ৬৫ মিলিয়ন ইউরোতে পাওয়া যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বয়স ৩২ হলেও গোল মেশিন কেইন আছেন আগের মতোই ছন্দে। ফলে লেভানডফস্কির মতো তিনিও বাভারিয়া থেকে কাতালোনিয়ায় পাড়ি জমাতে পারেন—এমন জল্পনা জোরালো হচ্ছে।
আগামী মাসে ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী জাভিয়ের ভিলাহোয়ানা নির্বাচিত হলে কেইনকে দলে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে এই গুঞ্জন নিয়ে নিজে খুব বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন কেইন। তাঁর ভাষ্য,
‘আমি কিছু শুনিনি। এসব বিষয় বাবা আর ভাই দেখাশোনা করে। তারা কিছু শুনে থাকলেও আমাকে বলেনি। আমি এখানে খেলতে উপভোগ করছি এবং বায়ার্নে খুবই খুশি। আমার পুরো মনোযোগ এই মৌসুম আর বায়ার্নেই।’
দলবদলের বাজারে শীর্ষ মানের তরুণ স্ট্রাইকারের ঘাটতি থাকায় অভিজ্ঞ কিন্তু বিশ্বমানের ফরোয়ার্ডের দিকে ঝুঁকতে পারে বার্সা। চার বছর আগে লেভানডফস্কিকে দলে টানার মতোই এবারও একই কৌশল নিতে পারে তারা।
তবে কেইন বার্সায় যেতে আগ্রহী কি না—তার চেয়ে বড় প্রশ্ন হলো ক্লাবের পরবর্তী প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ট্রান্সফারের অনুমোদন দেবেন কি না। সেই সিদ্ধান্তই ঠিক করে দেবে গ্রীষ্মের দলবদলে এই বহুল আলোচিত সম্ভাব্য চুক্তির ভাগ্য।