
১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসর। এরই মধ্যে দলগুলো ঘুছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড। তবে শেষের দিকে এসে চমক দেখালো ফরচুন বরিশাল। দলটি নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটার ডেভিড মিলারকে।
বাঁহাতি এই ব্যাটার দুনিয়া জুড়েই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে বেড়ান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই প্রথমবার নাম লিখিয়েছেন তিনি। বরিশাল নিজেদের ফেসবুক পেইজে মিলারের যুক্ত হওয়ার খবরটা নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বিপিএল শুরু ১৯ জানুয়ারি, সব খেলা টি স্পোর্টসে
অন্তর্জাতিক ক্রিকেটেও এই ক্রিকেটারের ভান্ডার সমৃদ্ধ। যেখানে ১১৬ ম্যাচে রান করেছেন ২২২৭ রান। তিন অংকের ম্যাজিকেল ফিগারের দেখা পেয়েছেন দুবার।

আগেরবার বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তবে সাকিব নতুন মৌসুমে যোগ দিয়েছে রংপুরে। সেখানে বরিশাল দলে ভিড়িয়েছে তামিম ইকবালকে। এছাড়া তারা ধরে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
ফরচুন বরিশাল স্কোয়াড
রিটেইন - মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান
সরাসরি চুক্তি - তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে, ডভিড মিলার।
ড্রাফট থেকে : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
No posts available.
২৬ এপ্রিল ২০২৬, ৩:৪৫ পিএম

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। এছাড়া ২০২৪ সালের পর টেস্টে ফিরলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরপর দুই দল চলে যাবে সিলেটে। যেখানে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি ম্যাচেই ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমের প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ উজ্জ্বল রেকর্ড রয়েছে। ২৫ বছর বয়সী এই বাঁহাতির ২৫ ম্যাচে ৪০ গড়ে তিনি করেছেন ১ হাজার ৭৯২ রান।
তামিমের সঙ্গে ডাক পাওয়া অমিতের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১৯ সালে। ২৩ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ৪৯ গড়ে রান তুলেছেন।
এদিকে বোলিং আক্রমণে ফিরেছেন দুই পেসার তাসকিন ও শরিফুল। ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর এই প্রথম তাঁরা টেস্ট ফরম্যাটে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন অফ-স্পিনার নাঈম হাসান। আর বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও জাকের আলি অনিক।
তামিমকে টেস্ট দলে সুযোগ দেওয়া নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে আনেন।
‘তানজিদ আমাদের টেস্ট পরিকল্পনার মধ্যেই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রেকর্ড খুব ভালো এবং আমাদের মনে হয়েছে টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগটা ওর প্রাপ্য। ওর টেকনিক বেশ পোক্ত এবং ওর মধ্যে জন্মগত প্রতিভা আছে। আমরা আত্মবিশ্বাসী যে, সুযোগ পেলে বড় ফরম্যাটেও ও ভালো পারফর্ম করতে পারবে।’
ক্রিকেটের দীর্ঘতম সংস্করণের জন্য অমিত পুরোপুরি ‘উপযুক্ত’ বলছেন হাবিবুল বাশার।
‘অমিত (হাসান) দলে ডাক পেয়েছে কারণ ও আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার। ওর টেম্পারামেন্ট বা মেজাজটা অন্য সবার চেয়ে আলাদা এবং আমরা বিশ্বাস করি টেস্ট ক্রিকেটের জন্য ও একদম উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা খুব জরুরি, যা ও দীর্ঘ সময় ধরে দেখিয়ে আসছে।’
আগামী ৩ মে ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপর কয়েকদিনের প্রস্তুতি শেষে ৮ মে থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পাঁচ দিনের এই লড়াই চলবে ১২ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে খেলা শুরু হবে।
প্রথম টেস্ট শেষ করে ১৩ মে দুই দল চায়ের শহর সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সেখানে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে খেলোয়াড়রা। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০ মে ম্যাচ শেষ হওয়ার পরদিন অর্থাৎ ২১ মে ঢাকা ত্যাগ করবে পাকিস্তান দল।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান।
জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন এই চুক্তিতে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কারের পাশাপাশি ব্যর্থতার জন্য বেতন কাটার মতো কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।
এখন থেকে যেকোনো ফরম্যাটে সিরিজ হারলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ বেতন কেটে নেওয়া হবে। বোর্ড মনে করছে, এই কঠোর সিদ্ধান্ত খেলোয়াড়দের মাঠে আরও দায়িত্বশীল করে তুলবে।
এমনকি সিরিজ জয়ের বোনাসকেও কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগের নিয়মে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল পর্যন্ত সিরিজ জয়ের বোনাস থাকলেও, এখন তা কমিয়ে শীর্ষ ৪-এ আনা হয়েছে। টেস্ট ক্রিকেটে এক নম্বর দলের বিপক্ষে বিদেশের মাটিতে সিরিজ জিতলে পুরো দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। র্যাঙ্কিং অনুযায়ী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলের জন্য এই বোনাস যথাক্রমে ১ লাখ ৫ হাজার, ৭৫ হাজার এবং ৬০ হাজার ডলার।
নতুন চুক্তিতে দেশের মাটি এবং বিদেশের মাটিতে জয়ের বোনাসে বড় বৈষম্য রাখা হয়েছে। ওয়ানডে ফরম্যাটে বিদেশের মাটিতে এক নম্বর দলের বিপক্ষে সিরিজ জিতলে ১ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হলেও, দেশের মাটিতে একই সাফল্যের জন্য দেওয়া হবে ৭৫ হাজার ডলার। টি-টোয়েন্টি ফরম্যাটে সব ভেন্যুতে বোনাসের পরিমাণ একই রাখা হয়েছে।
নেতৃত্বের অতিরিক্ত দায়িত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি টেস্ট ও ওয়ানডে ম্যাচে অধিনায়ক ১০০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ৫০০ ডলার বাড়তি সম্মানী পাবেন। এছাড়া আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারলে দলকে ২৫ হাজার ডলার এবং ২ থেকে ৫ নম্বরে থাকতে পারলে ২০ হাজার ডলার এককালীন বোনাস দেবে বোর্ড।
আগামী দুই সপ্তাহের মধ্যে ক্রিকেটারদের হাতে এই নতুন চুক্তিনামা তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউ জিল্যান্ড দলে নেই মূল ক্রিকেটারদের বেশিরভাগ। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দ্বিতীয় সারির দল নিয়েই খেলবে কিউইরা।
তবে এটিকে তেমন সমস্যা মনে করেন না নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। তার মতে, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার দলের ক্রিকেটারদের। সেই অভিজ্ঞতায় ভর করেই টি-টোয়েন্টিতে লড়াই করার আশা ল্যাথামের।
ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ইশ সোধি শুধু আছেন বাংলাদেশ সিরিজের দলে। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে সোধি ছাড়া আছেন শুধু ল্যাথাম। বাঁহাতি এই ব্যাটারও গত তিন বছরে খেলেছেন শুধু ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই ৭৫ রানের ইনিংস খেলার পথে ৭টি ছক্কা মেরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ডিন ফক্সক্রফট। এছাড়া নিক কেলি, নাথান স্মিথরাও ওয়ানডে সিরিজে ছিলেন দারুণ ছন্দে। এর বাইরে কাটেন ক্লার্কের মতো রোমাঞ্চকর ব্যাটাররাও আছেন দলে।
আরও পড়ুন
| অধিনায়ক হিসেবে আমি অনেক স্বাধীন: লিটন |
|
তাদের ওপর ভরসা রাখছেন ল্যাথাম। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন নিজ দলের ক্রিকেটারদের ঘরোয়া অভিজ্ঞতার কথা তুলে ধরেন কিউই অধিনায়ক।
“আমার মনে হয় (টি-টোয়েন্টি দলটাও) অনেকটা ওয়ানডের মতোই। আমাদের দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা হয়তো কম। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে তাদের অভিজ্ঞতা অনেক। তাই আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা কম হলেও, ঘরোয়া ক্রিকেট খেলে তারা যে অভিজ্ঞতা পেয়েছে, সেটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ।”
“সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যে সুযোগ পেয়েছে, সেটি টি-টোয়েন্টিতে বয়ে আনতে পারলে দারুণ হবে। আমাদের দলের কয়েকজনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। যেখানে তারা অনেক ভালো ক্রিকেটারদের মোকাবিলা করেছে, নামি আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলেছে।”
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত সিরিজ হেরে গিয়েছিল নিউ জিল্যান্ড। এবার নতুন আশায় টি-টোয়েন্টির লড়াইয়ের অপেক্ষায় ল্যাথাম।
“আমার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা ছেলেদের আছে। সবাই এই ফরম্যাটে খেলতে ভালোবাসে। এটি খুবই গতিময়, বিনোদনে ভরপুর ও আনন্দের ফরম্যাট। তো হ্যাঁ, এই সিরিজটি খেলার জন্য মুখিয়ে আছি।”
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যার বদলে দুপুর ২টায় শুরু হবে খেলা।

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। গত বছর বিস্ফোরক ব্যাটিংয়ে নতুন রেকর্ড গড়েছে লিটন কুমার দাসের দল। সেই ধারা অব্যাহত রাখতে এবার স্পিনারদের কাছ থেকেও ব্যাটিংয়ে কিছু রানের চাহিদা জানালেন বাংলাদেশ অধিনায়ক।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুপুর ২টায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে রোববার সকাল থেকে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
পরে সংবাদ সম্মেলনে এসে নিজ দলের দুর্বলতা জানাতে গিয়ে স্পিনারদের কাছ থেকে ব্যাটিংয়ের দাবি জানিয়ে রাখেন লিটন।
আরও পড়ুন
| অধিনায়ক হিসেবে আমি অনেক স্বাধীন: লিটন |
|
“দলের দুর্বলতার কথা যদি বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। তাই ২-১টা উইকেট দ্রুত পড়বেই। তাই আমাদের মূল চিন্তা হলো, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন- মানে যারা স্পিন বোলিং করে, তাদের কাছ থেকে যদি আমরা ব্যাটিংটা পাই... আর অলরাউন্ডাররা যদি ব্যাটিং দিতে পারে, তাহলে একটা ভালো ব্যাটিং অর্ডার তৈরি হবে।”
“বড় দলগুলোতে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকে। আমরা যদি সেই ডেপথ তৈরি করতে পারি, তবে আমাদের ওপরের ব্যাটসম্যানরা আরও স্বাধীনভাবে নিজেদের খেলা খেলতে পারবে।”
সবশেষ ওয়ানডে সিরিজ বা সাম্প্রতিক সময়ে লেজের সারির ব্যাটারদের কাছ থেকে তেমন রান পায়নি বাংলাদেশ। তাদের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই অধিনায়ক লিটনেরও। ব্যাটার ও অলরাউন্ডাররা রান করলেই কাজ হয়ে যাবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
“টি-টোয়েন্টি ফরম্যাটে যে ৫ বোলার ধরছি, তাদের মধ্যে শরিফুল (ইসলাম) ও রিপন মন্ডল বাদে বাকিরা মোটামুটি ব্যাটিং পারে। (শরিফুল-রিপন) যদি ৫-৬ রান করে দিতে পারে, তাহলেই হবে। আমরা যে দল তৈরির চেষ্টা করছি, তারা যদি নিজেদের মতো পারফর্ম করতে পারে তবে এই সমস্যা থাকবে না।

লম্বা সময় ধরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। তার নেতৃত্বেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দলকে এগিয়ে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও বিসিবি থেকে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার।
লিটনের অধিনায়কত্বে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৫টি, আর হেরেছেন ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হারে তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। তাই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে বাংলাদেশ ক্রিকেটে প্রায়ই অভিযোগ শোনা যায়, অধিনায়করা নিজেদের মতো করে দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাতে পারেন না। সেদিক থেকে এখন পর্যন্ত ব্যতিক্রম লিটনের দায়িত্ব। তিনি সরাসরিই বলেছেন, পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন তিনি।
আরও পড়ুন
| বিশ্বকাপের আগে আরেকটি চোট, দুশ্চিন্তায় জার্মানি |
|
চট্টগ্রামে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে ইতিবাচক কথাই বলেন লিটন।
“(অধিনায়ক হিসেবে) আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করেই টিম গোছাচ্ছি। এর সঙ্গে নির্বাচক আছেন, কোচ আছেন। আমাদের সবার পরিকল্পনার মাধ্যমেই আমরা দলটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই লিটনকে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্তের আগে লিটনের সঙ্গে তেমন কথা হয়নি বোর্ডের।
নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার আশার কথাই বলেছেন লিটন।
“সত্যি বলতে, খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানের জন্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন যথেষ্ট সময় আছে, প্রস্তুতি সেভাবে থাকবে।”
লিটনের অধিনায়কত্বে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাঠে গিয়ে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের তৎকালীন সরকার।
তাই বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয় ক্রিকেটারদের। লিটন জানালেন, সেই আক্ষেপ ভুলে সামনের জন্য উঠে দাঁড়িয়েছেন দলের ক্রিকেটাররা।
“আমার মনে হয়, অবশ্যই সবাই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে সবাই চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার।”
আরও পড়ুন
| বিশ্বকাপের আগে আরেকটি চোট, দুশ্চিন্তায় জার্মানি |
|
“আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা ম্যাচই প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবাই ওভাবেই চিন্তা করবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় দরকার, জেতার যে মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।”
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকে উইকেট-কন্ডিশন বিবেচনা করে যথাযথ প্রস্তুতি নিতে চান লিটন।
“আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। তাই সেভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, সবশেষ বিশ্বকাপের জন্য প্রস্তুতিও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলটাকে ভালো করে ধরে রাখা হয়।”