
দুই দল মিলে উপহার দিল চোখ ধাঁধানো এক ম্যাচ। ম্যাচের ফল পেতে অপেক্ষা করতে হল অতিরিক্ত সময়ের শেষ মিনিট পর্যন্ত। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের হাসি কিংসের, আর দারুণ লড়াই করলেও নিয়তির কাছে হার মানতে হয়েছে রহমতগঞ্জকে। ম্যাচ জুড়ে বল পজিশন ধরে রাখলেও রক্ষণ কিংবা আক্রমণ দুই জায়গায়ই কিংস ছিল বেশ মলিন। তবে রাকিব, ইনসানের দুই গোল শেষ পর্যন্ত তাদের পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে।
মঙ্গলবারের ম্যাচে বসুন্ধরা পেয়েছে জয় ২-১ ব্যবধানে। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও একবার পৌঁছে গিয়েছে ফেডারেশন কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড।
ঘরের মাঠে বসুন্ধরার শক্তিশালী একাদশ নিয়ে শুরু। লেসকানো, আশরাফ গুফুরফরা প্রথমারের মতো মূল একাদশে। তাতে বসুন্ধরা শুরুটাও করেছে দাপুটে। তাদের আটকাতে প্রতিআক্রমণই রহমতগঞ্জ মুসলিম ফেন্ডস সোসাইটির ভরসা। তাতে কাজও হয়েছে বেশ।
আরও পড়ুন
| বার্সার বিপক্ষে ‘মিরাকলের’ আশায় ডর্টমুন্ড |
|
৯ মিনিটের মাথায় শ্রাবণের ভুলে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ মেলে। তবে দেসিয়েলের কল্যাণে সে যাত্রায় রাক্ষা মেলে বসুন্ধরার। এক মিনিট বাদে মোস্তফা কাহারবার শট নাড়িয়ে দেয় কিংসকে। মিশরীয় মিডফিল্ডারের বুলেট গতির শট শ্রাবণের হাত ছুঁয়ে আটকা পড়ে পোস্টে।
মিনিট দুয়েকের ঝড় সামলে কিংস আক্রমণের ধার বাড়ায়। তৈরি করে বেশ কিছু সুযোগ। তবে রহমতগঞ্জের জমাট রক্ষণের সামনে সেগুলো আর আলোর মুখ দেখেনি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধেও কিংস খেলে একই গতিতে। ৫৪ মিনিটে মোরসালিনের নেওয়া কর্নার মাথা ছুঁইয়ে ছিলেন দেসিয়েল। তবে সেটা লক্ষ্যে রাখতে পারেননি। ৫৬ মিনিটে কাহারবা একাই বল নিয়ে ঢুকে পড়ছিলেন প্রতিপক্ষের ডি বক্সে। তাকে ফাউল করে আরও একবার বসুন্ধরাকে রুক্ষা করেন দেসিয়েল।
৭৫ মিনিটে আর শেষ রক্ষা হয়নি বসুন্ধরার। পাল্টা আক্রমণ থেকে তাদের হৃদয় ভাঙেন সলোমন কিং। কিংস অধিনায়ক তপু বর্মন ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় জীবনের দেওয়া পাস হাতছাড়া করেননি কিং। একপায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে অন্য পায়ে দারুণ ফিনিশিংয়ে বল জড়ান জালে।
লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি রহমতগঞ্জ। ৮২ মিনিটে বসুন্ধরাকে ম্যাচে ফেরান রাকিব। সাদ উদ্দিনের ক্রস থেকে মাথা ছুঁইয়ে পরাস্ত করেন রহমতগঞ্জ গোলকিপারকে। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
আরও পড়ুন
| ‘যুক্তরাষ্ট্রের ফুটবল চেহারাই বদলে দিচ্ছে মেসি’ |
|
সেখানে রহমতগঞ্জকে মরণ কামড় দিয়েছে বসুন্ধরা। ১১৪ মিনিটে বদলি হিসেবে নামা ইনসান হোসেনের গোলে জয়ের বন্দরে পৌঁছে যায় কিংস। তাতে আরও একবার ফেডারেশন কাপের ফাইনালের টিকেট পেয়েছে তারা।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম